The Sino-American rivalry not only bears on smaller countries’ own aspirations; it also jeopardizes the peace and stability that they have relied on in pursuing economic development and growth. Navigating today’s tumultuous geopolitics will require new strategies built around resilience and adaptability.
[সিনো-মার্কিন প্রতিদ্বন্দ্বিতা শুধু ছোট দেশগুলোর নিজস্ব আকাঙ্ক্ষাকে প্রভাবিত করে না; এটি সেই শান্তি ও স্থিতিশীলতাকেও বিপন্ন করে, যার ওপর তারা অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য নির্ভর করেছে। আজকের অস্থির ভূরাজনীতিতে পথ খুঁজে নিতে হলে স্থিতিস্থাপকতা ও অভিযোজনযোগ্যতার ওপর ভিত্তি করে নতুন কৌশল প্রণয়ন করতে হবে।
KUALA LUMPUR – The world we live in is changing fast. The international order, long defined by well-established rules and norms, faces unprecedented challenges.
[কুয়ালালামপুর- আমরা যে বিশ্বে বাস করি, তা দ্রুত পরিবর্তিত হচ্ছে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত নিয়ম ও আদর্শ দ্বারা সংজ্ঞায়িত আন্তর্জাতিক ব্যবস্থা অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।]
Some of these norms are outdated, easily abused by the powerful, and in need of comprehensive reform. But others underpin the system of peace and prosperity on which many countries, including my own, depend. We must defend these norms, strengthen them where necessary, and ensure that they are applied fairly – without exception.
[এই আদর্শগুলোর মধ্যে কিছু পুরোনো, ক্ষমতাধরদের দ্বারা সহজেই অপব্যবহারযোগ্য এবং ব্যাপক সংস্কারের প্রয়োজন রয়েছে। তবে অন্যান্য আদর্শ শান্তি ও সমৃদ্ধির সেই ব্যবস্থার ভিত্তি তৈরি করে, যার ওপর অনেক দেশ, আমার নিজ দেশসহ, নির্ভরশীল। আমাদের অবশ্যই এসব আদর্শ রক্ষা করতে হবে, যেখানে প্রয়োজন সেখানে এগুলোকে আরও শক্তিশালী করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে এগুলো ন্যায়সঙ্গতভাবে প্রয়োগ করা হয়ড়কোনো ব্যতিক্রম ছাড়া।]
At the same time, we must recognize the complexities of the current international climate. The rise of post-truth politics has fostered a dangerous environment where misinformation is often embraced as holy writ, eroding trust within societies and between countries. As lies spread social media, the global consequences are profound: democracy is weakened, divisions within and between countries deepen, and the fabric of multilateral cooperation unravels, making it even harder to tackle global challenges.
[একই সময়ে, আমাদের বর্তমান আন্তর্জাতিক পরিবেশের জটিলতাগুলো স্বীকার করতে হবে। পোস্ট-সত্য রাজনীতির উত্থান এমন একটি বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে, যেখানে বিভ্রান্তিকর তথ্যকে প্রায়শই চূড়ান্ত সত্য হিসেবে গ্রহণ করা হয়, যা সমাজের অভ্যন্তরে এবং দেশের মধ্যে পারস্পরিক বিশ্বাসকে দুর্বল করে দিচ্ছে। যখন মিথ্যা তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, এর বৈশ্বিক প্রভাব গভীর হয়: গণতন্ত্র দুর্বল হয়, দেশগুলোর অভ্যন্তরে ও তাদের মধ্যে বিভাজন বাড়ে, এবং বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তি ভেঙে পড়ে, ফলে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা আরও কঠিন হয়ে যায়।]
So, we must ask ourselves: Can democracy really function when so much of the policy discourse is driven by lies, and when – instead of reassuring – some leaders resort to stoking fear and division for political gain?
[তাই, আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে: গণতন্ত্র কি সত্যিই কার্যকর হতে পারে, যখন নীতিগত আলোচনার বড় অংশই মিথ্যার ওপর ভিত্তি করে পরিচালিত হয়, এবং যখনড়ভোটারদের আশ্বস্ত করার পরিবর্তেড়কিছু নেতা রাজনৈতিক সুবিধার জন্য ভয় ও বিভাজন উসকে দেন?] –
Today’s profound uncertainty – shaped by a shifting global order and the rise of “alternative facts” is further exacerbated by escalating major- power rivalries. As the competition between the United States and China disrupts economies, technologies, and alliances around the world, smaller and midsize countries are often forced to pick sides or risk becoming pawns in a larger geopolitical game.
[আজকের গভীর অনিশ্চয়তাড়া পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থা এবং “বিকল্প সত্যের” উত্থানের দ্বারা গঠিতড়বড় শক্তিগুলোর ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতার কারণে আরও তীব্র হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার প্রতিযোগিতা যখন বিশ্বজুড়ে অর্থনীতি, প্রযুক্তি এবং জোটগুলিকে বিপর্যন্ত করছে, তখন ছোট ও মাঝারি আকারের দেশগুলো প্রায়ই পক্ষ নেওয়ার জন্য বাধ্য হয়, অথবা বৃহত্তর ভূরাজনৈতিক খেলায় কেবল একেকটি গুটি হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ে।]
Nowhere is this tension more pronounced than in the Asia-Pacific, the world’s fastest-developing region. As the Sino-American rivalry intensifies, the region’s development goals are increasingly at risk, along with the peace and stability that have underpinned its economic progress.
[এই উত্তেজনা সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশ পায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, যা বিশ্বের দ্রুততম উন্নয়নশীল অঞ্চল। যেমনটি সিনো-মার্কিন প্রতিদ্বন্দ্বিতা তীব্রতর হচ্ছে, তেমনই এই অঞ্চলের উন্নয়ন দক্ষ্যমাত্রা ক্রমশ ঝুঁকির মুখে পড়ছে, সেইসঙ্গে শান্তি ও স্থিতিশীলতাও, যা এর অর্থনৈতিক অগ্রগতির মূল ভিত্তি ছিল।]
As a new world order takes shape, we must also be mindful of the growing challenges facing countries across the Global South. Many of the mechanisms that once drove their development are weakening, while the very concept of development aid is coming under intense scrutiny from some of the world’s most powerful countries. Economic interdependence, once the cornerstone of global prosperity, has now become a source of tension.
[যেহেতু একটি নতুন বিশ্বব্যবস্থা গঠিত হচ্ছে, তাই আমাদের অবশ্যই বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলোর প্রতি সচেতন থাকতে হবে। একসময় যে ব্যবস্থাগুলো তাদের উন্নয়নকে ত্বরান্বিত করেছিল, সেগুলো এখন দুর্বল হয়ে পড়ছে, আর উন্নয়ন সহায়তার ধারণাটিই বিশ্বের কিছু শক্তিশালী দেশের কঠোর নজরদারির আওতায় এসেছে। অর্থনৈতিক পারস্পরিক নির্ভরশীলতা, যা একসময় বৈশ্বিক সমৃদ্ধির মূল ভিত্তি ছিল, এখন উত্তেজনার একটি উৎসে পরিণত হয়েছে।]
If this trend continues, interconnectedness could ultimately become a uvlnerability, even for countries that have long flourished under globalization. Trade wars, tariffs, and sanctions have been transformed from economic tools into weapons in a broader struggle for dominance, fostering an atmosphere of suspicion and distrust that is eroding the foundations of international cooperation. Countries that long viewed others as partners or competitors in a global marketplace now see only adversaries or proxies in a global contest for influence and dominance.
[যদি এই প্রবণতা চলতে থাকে, তবে আন্তঃসংযুক্ততা শেষ পর্যন্ত একটি দুর্বলতায় পরিণত হতে পারে, এমনকি সেই দেশগুলোর জন্যও, যারা দীর্ঘদিন ধরে বিশ্বায়নের সুফল ভোগ করেছে। বাণিজ্য যুদ্ধ, শুল্ক এবং নিষেধাজ্ঞাগুলো অর্থনৈতিক সরঞ্জাম থেকে রূপান্তরিত হয়েছে আধিপত্যের বৃহত্তর লড়াইয়ের অস্ত্রে, যা সন্দেহ ও অবিশ্বাসের পরিবেশ তৈরি করছে এবং আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিকে দুর্বল *করে দিচ্ছে। যে দেশগুলো দীর্ঘদিন ধরে অন্যদেরকে বৈশ্বিক বাজারে অংশীদার বা প্রতিযোগী হিসেবে দেখত, তারা এখন শুধুমাত্র প্রতিপক্ষ বা প্রভাব ও আধিপত্যের জন্য চলমান বৈশ্বিক প্রতিযোগিতায় প্রতিনিধিরূপে দেখছে।]
Recognizing the Shifting Balance of Power For countries like Malaysia and the other members of the Association of Southeast Asian Nations (ASEAN), the erosion of multilateral cooperation and the growing sense of distrust represent a dangerous new normal. But there is nothing “normal” about this state of affairs. To navigate these uncertain times; we must remain steadfast in our purpose and act with conviction, crafting viable solutions that safeguard peace and create conditions for shared prosperity.
[মালয়েশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা (আসিয়ান)-এর অন্যান্য সদস্যদের জন্য, বহুপাক্ষিক সহযোগিতার ক্ষয় এবং ক্রমবর্ধমান অবিশ্বাস একটি বিপজ্জনক নতুন বাস্তবতা নির্দেশ করে। তবে, এই পরিস্থিতির মধ্যে আসলে কিছুই “স্বাভাবিক” নয়। এই অনিশ্চিত সময়ে পথ খুঁজে পেতে, আমাদের অবশ্যই আমাদের লক্ষ্য নিয়ে অটল থাকতে হবে এবং দৃঢ় প্রত্যয়ের সাথে কাজ করতে হবে, এমন কার্যকর সমাধান তৈরি করতে হবে যা শান্তি নিশ্চিত করে এবং যৌথ সমৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে।]
To this end, we must recognize that the world is no longer shaped solely by a few dominant powers. Emerging economies like South Korea, India, the United Arab Emirates, Saudi Arabia, Turkey, Brazil, and South Africa now play a pivotal role in shaping global norms and structures.
[ আমাদের স্বীকার করতে হবে যে বিশ্ব আর কেবল কয়েকটি প্রভাবশালী শক্তির দ্বারা গঠিত হচ্ছে না। দক্ষিণ কোরিয়া, ভারত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, তুরস্ক, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার মতো উদীয়মান অর্থনীতি এখন বৈশ্বিক আদর্শ ও কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।]
Consider ASEAN, which I now chair. Representing a market of nearly 690 million people, the bloc is the world’s fifth-largest economy and the third largest in Asia. As a powerful economic force, we have a responsibility to ensure that our voices are heard on the global stage not merely as passive recipients of decisions made elsewhere but as active participants in shaping the international order.
[আসিয়ানকে বিবেচনা করুন, যার সভাপতিত্ব আমি বর্তমানে করছি। প্রায় ৬৯০ মিলিয়ন মানুষের বাজারকে প্রতিনিধিত্বকারী এই সংস্থা বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি। একটি শক্তিশালী অর্থনৈতিক শক্তি হিসেবে, আমাদের দায়িত্ব হল নিশ্চিত করা যে বৈশ্বিক পর্যায়ে আমাদের কণ্ঠস্বর শোনা যায়ড়শুধু অন্য কোথাও গৃহীত সিদ্ধান্তের প্যাসিভ অনুসারী হিসেবে নয়, বরং আন্তর্জাতিক ব্যবস্থাকে গঠনের সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে।]
The Gulf Cooperation Council offers a useful model. The GCC’s member states are undergoing an extraordinary socioeconomic transformation, marked by economic diversification, women’s empowerment, and advances in domestic technological capabilities, particularly in defense and other critical sectors. Much like the groundbreaking literacy campaigns of the early twentieth century, these shifts are revitalizing the region’s economies, driving both legal and cultural progress.
[গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) একটি কার্যকর মডেল উপস্থাপন করে। জিসিসি’র সদস্য রাষ্ট্রগুলো অসাধারণ একটি সামাজিক-অর্থনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, যা অর্থনৈতিক বৈচিত্র্যকরণ, নারীর ক্ষমতায়ন এবং দেশীয় প্রযুক্তিগত সক্ষমতার অগ্রগতির মাধ্যমে চিহ্নিত, বিশেষ করে প্রতিরক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে। একুশ শতকের প্রথম দিকের যুগান্তকারী স্বাক্ষরতা অভিযানের মতো, এই পরিবর্তনগুলো অঞ্চলের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করছে এবং আইনি ও সাংস্কৃতিক অগ্রগতিকে ত্বরান্বিত করছে।]
In ASEAN, we are not simply observing these changes – we are actively engaging with them. In May, Kuala Lumpur will host the joint ASEAN. GCC summit aimed at strengthening ties between these two dznamic regional groups. Meanwhile, ASEAN’s trade and economic partnerships with China and India continue to evolve and deepen, reflecting the bloc’s growing global influence.
[আসিয়ানে, আমরা শুধু এই পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করছি নাড় আমরা সক্রিয়ভাবে এতে অংশগ্রহণ করছি। মে মাসে, কুয়ালালামপুর যৌথ আসিয়ান-জিসিসি সম্মেলনের আয়োজন করবে, যার লক্ষ্য এই দুটি গতিশীল আঞ্চলিক গোষ্ঠীর মধ্যে সম্পর্ক শক্তিশালী করা। এদিকে, চীন ও ভারতের সঙ্গে আসিয়ানের বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব ক্রমাগত বিকশিত ও গভীরতর হচ্ছে, যা এই সংস্থার বৈশ্বিক প্রভাব বৃদ্ধির প্রতিফলন ।]
Building Resilience with Smart Diplomacy Despite the challenges facing the Global South, Malaysia remains steadfast in its commitment to protecting and advancing its national interests. We know not only what we want but also who we are and what we stand for. This clarity is essential, especially given our strategic position within global supply chains and along key maritime trade routes.
[গ্লোবাল সাউথের সামনে থাকা চ্যালেঞ্জগুলোর, মালয়েশিয়া তার জাতীয় স্বার্থ রক্ষা ও অগ্রসর করার প্রতিশ্রুতিতে অটল রয়েছে। আমরা শুধু জানি না যে আমরা কী চাই, বরং আমরা কারা এবং কীসের পক্ষে দাঁড়িয়েছি, তাও স্পষ্টভাবে বোঝি। এই পরিষ্কার দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের কৌশলগত অবস্থান বিবেচনায়, যা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলা এবং প্রধান সামুদ্রিক বাণিজ্য পথগুলোর সঙ্গে সংযুক্ত।]
Malaysia remains committed to fostering shared growth, strengthening regional cooperation, and remaining open to trade, development, and commerce. We will continue to promote an inclusive and sustainable approach to peace and security, both within our immediate region and beyond. As this year’s chair of ASEAN, Malaysia will work to revitalize underused platforms such as ASEAN + 3 (China, Japan, and South Korea) and the East Asia Summit – the only regional forum for strategic and security dialogue where competing powers can meet in a neutral and constructive environment.
[মালয়েশিয়া যৌথ প্রবৃদ্ধি বৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা শক্তিশালীকরণ এবং বাণিজ্য, উন্নয়ন ও ব্যবসার জন্য উন্মুক্ত থাকার প্রতিশ্রুতি অব্যাহত রাখবে। আমরা আমাদের নিকটবর্তী অঞ্চলসহ বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই দৃষ্টিভঙ্গি প্রচার চালিয়ে যাব। আসিয়ানের এ বছরের সভাপতি হিসেবে, মালয়েশিয় আসিয়ান+৩ (চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া) এবং পূর্ব এশিয়া সম্মেলনের মতো অপর্যাপ্তভাবে ব্যবহৃত প্ল্যাটফর্মগুলোকে পুনরুজ্জীবিত করতে কাজ করবেড়এটি একমাত্র আঞ্চলিক ফোরাম যেখানে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো নিরপেক্ষ ও গঠনমূলক পরিবেশে কৌশলগত ও নিরাপত্তা সংলাপে মিলিত হতে]
Malaysia will also maintain its open and pragmatic relationships with both the US and China, which are based on mutual respect and shared interests. If the Sino-American rivalry evolves into a zero-sum game, there will be no winners. Thus, maintaining robust relationships with both powers is not merely a matter of economic pragmatism. It is a strategic imperative for safeguarding our national interests and ensuring prosperity in an increasingly volatile world. By cultivating a balanced and constructive relationship with China and the US, Malaysia aims to develop a diversified economic base, reducing overdependence on any single country or bloc, and cementing its position as a resilient, open, and competitive economy.
[মালয়েশিয়া পারস্পরিক সম্মান ও যৌথ স্বার্থের ভিত্তিতে যুক্তরাষ্ট্র এবং চীনের সঙ্গে উন্মুক্ত ও বাস্তবভিত্তিক সম্পর্ক বজায় রাখবে। যদি চীন-আমেরিকা প্রতিদ্বন্দ্বিতা শূন্য- সমিকরণ খেলায় পরিণত হয়, তবে কোনো পক্ষই বিজয়ী হবে না। তাই উভয় পরাশক্তির সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রাখা শুধুমাত্র অর্থনৈতিক বাস্তববাদের বিষয় নয়; এটি আমাদের জাতীয় স্বার্থ রক্ষা এবং ক্রমবর্ধমান অস্থির বিশ্বে সমৃদ্ধি নিশ্চিত করার জন্য একটি কৌশলগত প্রয়োজনীয়তা। চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে, মালয়েশিয়া একটি বহুমুখী অর্থনৈতিক ভিত্তি বিকাশের লক্ষ্য রাখে, যাতে কোনো একটি দেশ বা জোটের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানো যায় এবং দেশটি একটি সহনশীল, উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক অর্থনীতির অবস্থান সুদৃঢ় করতে পারে।]
In the face of profound global uncertainty, midsize powers like Malaysia cannot afford simply to endure. Clarity of purpose must drive our actions in pursuit of greater resilience and adaptability. While the challenges ahead are formidable, Malaysia is determined to stand firm and resist pressures from major powers. We will continue to engage with all countries, big and small, upholding the principle of non-alignment as we chart our own course.
[গভীর বৈশ্বিক অনিশ্চয়তার মুখে, মালয়েশিয়ার মতো মধ্যম শক্তিসম্পন্ন দেশগুলোর কেবল টিকে থাকার সুযোগ নেই। বৃহত্তর সহনশীলতা ও অভিযোজনযোগ্যতার লক্ষ্য অর্জনে আমাদের কার্যক্রম অবশ্যই স্পষ্ট উদ্দেশ্য দ্বারা পরিচালিত হতে হবে। যদিও সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, মালয়েশিয়া প্রধান পরাশক্তিগুলোর চাপের বিরুদ্ধে দৃঢ় থাকার প্রতিশ্রুতি নিয়েছে। আমরা বড় ও ছোট সকল দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখব এবং আমাদের নিজস্ব পথ নির্ধারণের ক্ষেত্রে জোট-নিরপেক্ষতার নীতি মেনে চলব।
Malaysia will fortifz its position as a center of competitive trade, finance, and technology amid global changes. While Daron Acemoglu, Simon Johnson, and James A. Robinson’s Nobel Prize-winning work on institutions and governance highlights systemic inequalities, we must avoid oversimplifzing the complexities of global power dznamics. The challenges we face today come not just from historical colonizers but also from diverse global actors, including corporations, individuals, and non-state entities that often show little regard for laws and norms.
[মালয়েশিয়া বৈশ্বিক পরিবর্তনের মধ্যেও প্রতিযোগিতামূলক বাণিজ্য, অর্থনীতি ও প্রযুক্তির কেন্দ্র হিসেবে তার অবস্থান আরও দৃঢ় করবে। যদিও ড্যারন আসেমোগলু, সাইমন জনসন এবং জেম রবিনসনের নোবেল পুরস্কার বিজয়ী গবেষণা প্রতিষ্ঠান ও শাসনব্যবস্থার ওপর কাঠামোগত বৈষম্যের গুরুত্ব তুলে ধরে, তবুও আমাদের উচিত বৈশ্বিক ক্ষমতার গতিশীলতাকে অতিসরলীকরণ করা থেকে বিরত থাকা । আজকের চ্যালেঞ্জ শুধুমাত্র ঐতিহাসিক ঔপনিবেশিক শক্তির কাছ থেকে আসছে না; বরং কর্পোরেশন, ব্যক্তি ও অরাজ্যীয় সংগঠনের মতো বৈচিত্র্যময় বৈশ্বিক শক্তির কাছ থেকেও আসছে, যারা প্রায়শই আইন ও নিয়মের প্রতি সামান্য গুরুত্ব দেয়।]
For developing countries, the key is to recognize the unremitting competition they face and to accept Acemoglu, Johnson, and Robinson’s central insight that countries thrive when the state is accountable, inclusive, and committed to fostering institutions that earn public trust. Only with these foundations can we cultivate the resilience needed to meet the fierce challenges of international competition.
[ উন্নয়নশীল দেশগুলোর জন্য মূল বিষয় হলো তারা যে নিরবচ্ছিন্ন প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে তা স্বীকৃতি দেওয়া এবং আসেমোগলু, জনসন ও রবিনসনের মৌলিক অন্তর্দৃষ্টি গ্রহণ করাড়যে দেশ তখনই সমৃদ্ধ হয়, যখন রাষ্ট্র জবাবদিহিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, অন্তর্ভুক্তিমূলক হয় এবং এমন প্রতিষ্ঠান গড়ে তোলে যা জনগণের আস্থা অর্জন করতে পারে। শুধুমাত্র এই ভিত্তির ওপর দাঁড়িয়েই আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতার কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রয়োজনীয় সহনশীলতা গড়ে তুলতে পারব।]
In 2023, Malaysia introduced the MADANI Economy Framework, with the twin objectives of “raising the ceiling” through sustained economic growth and “raising the floor” by ensuring that prosperity is shared by all. Genuine inclusion, where prosperity is not an exclusive privilege but a collective right, is the surest form of societal resilience. This commitment to inclusion and sustainability lies at the heart of our development agenda, enabling us to withstand the relentless pressures of global competition and the sometimes-uncompromising demands of the world’s most powerful countries.
[২০২৩ সালে, মালয়েশিয়া অর্থনৈতিক কাঠামো প্রবর্তন করেছে, যার দুটি উদ্দেশ্য হলো “ছাদ বাড়ানো” স্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে এবং “মেঝে বাড়ানো” নিশ্চিত করে যে সমৃদ্ধি সকলের মধ্যে ভাগ করা হয়। প্রকৃত অন্তর্ভুক্তি, সমৃদ্ধি একটি একক বিশেষাধিকার নয় বরং একটি সম্মিলিত অধিকার, তা হলো সমাজের সহনশীলতার সবচেয়ে নির্ভরযোগ্য রূপ। অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নের প্রতি এই প্রতিশ্রুতি আমাদের উন্নয়ন এজেন্ডার মূল ভিত্তি, যা আমাদের বৈশ্বিক প্রতিযোগিতার নিরবচ্ছিন্ন চাপ এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর কখনও আপোসহীন দাবির বিরুদ্ধে টিকে থাকার সক্ষমতা প্রদান করে।]
Our efforts are alreadz bearing fruit. In 2024, Malaysia demonstrated strong economic performance, with GDP increasing by more than 5%, inflation remaining stable below 2%, and record-high trade figures. The international community has taken notice. Owing to our mature institutions and favorable investment climate, our manufacturing and services sectors attracted nearly $85 billion in foreign investment, from both East and West, in 2024. [আমাদের প্রচেষ্টা ইতোমধ্যে ফল দিচ্ছে। ২০২৪ সালে, মালয়েশিয়া শক্তিশালী অর্থনৈতিক পারফরম্যান্স প্রদর্শন করেছে, যেখানে জিডিপি ৫% এরও বেশি বৃদ্ধি পেয়েছে, মুদ্রাস্ফীতি ২% এর নিচে স্থির রয়েছে, এবং বাণিজ্যের পরিসংখ্যান নতুন রেকর্ড ছুঁয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় তা লক্ষ্য করেছে। আমাদের পরিপক্ক প্রতিষ্ঠান ও অনুকূল বিনিয়োগ পরিবেশের কারণে, আমাদের উৎপাদন এবং সেবাখাত ২০২৪ সালে প্রায় ৮৫ বিলিয়ন ডলার বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করেছে, যা পূর্ব এবং পশ্চিম উভয় দিক থেকেই এসেছে ।]
But we cannot be complacent. In an increasingly volatile world, stability depends on adaptability. In this respect, Malaysia’s deepening commitment to the semiconductor industry reflects its forward-looking vision. With the launch of our National Sémiconductor Strategy, Malaysia aims to strengthen its position in the global semiconductor supply chain. Alreadz the world’s sixth-largest exporter of semiconductors, we are determined to move up the value chain, focusing on front-end activities. In the coming weeks, we will unveil our second chip-design park less than a year after launching our first.
[কিন্তু আমরা আত্মসন্তুষ্ট হতে পারি না। একটি ক্রমবর্ধমান অস্থির বিশ্বে, স্থিতিশীলতা অভিযোজনযোগ্যতার ওপর নির্ভর করে । এই ক্ষেত্রে, মালয়েশিয়ার সেমিকন্ডাক্টর শিল্পে গভীর প্রতিশ্রুতি তার ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে। আমাদের জাতীয় সেমিকন্ডাক্টর কৌশল চালুর মাধ্যমে, মালয়েশিয়া বিশ্ব সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খলে তার অবস্থান শক্তিশালী করতে চায়। ইতিমধ্যে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম সেমিকন্ডাক্টর রপ্তানিকারক, আমরা মূল্য শৃঙ্খলে উপরে উঠতে দৃঢ় প্রতিশ্রুত, এবং সামনের দিকের কার্যক্রমে মনোনিবেশ করতে চাই। আগামী কয়েক সপ্তাহের মধ্যে, আমরা আমাদের দ্বিতীয় চিপ- ডিজাইন পার্ক উন্মোচন করব- আমাদের প্রথমটি চালু করার এক বছরেরও কম সময়ের মধ্যে।] –
Furthermore, Malaysia is at the forefront of driving innovation within ASEAN, championing data centers and AI, and exploring the potential of cryptocurrencies and digital assets. But we are doing so with a deep commitment to sustainability. Malaysia has set a clear goal: to shift away from fossil fuels and generate 70% of its energy from renewables by 2050.
[এছাড়াও, মালয়েশিয়া ASEAN-এ উদ্ভাবন চালানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে, ডাটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এর পক্ষে কাজ করছে, এবং ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল সম্পদসমূহের সম্ভাবনা অনুসন্ধান করছে। তবে আমরা এটি টেকসইতার প্রতি গভীর প্রতিশ্রুতি নিয়ে করছি। মালয়েশিয়া একটি স্পষ্ট লক্ষ্য স্থির করেছে: জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে এসে ২০৫০ সালের মধ্যে তার শক্তির ৭০% নবায়নযোগ্য উৎস থেকে উৎপন্ন করার ।]
Strategic Flexibility in an Evolving Geopolitical Landscape As a country that relies on international trade, Malaysia recognizes that the crosswinds of uncertainty and protectionism make it more important than ever to remain adaptive and ambitious. But we will not lose sight of our paramount goal: sustainable, inclusive, and equitable growth. We are also determined to solidifz our position as a vital nexus of trade, investment, and technological innovation.
[একটি দেশ হিসেবে, যা আন্তর্জাতিক বাণিজ্যের উপর নির্ভরশীল, মালয়েশিয়া বুঝতে পারে যে অনিশ্চয়তা এবং সুরক্ষাবাদী প্রবণতার প্রভাব আমাদের অভিযোজনশীল এবং উচ্চাকাঙ্ক্ষী থাকতে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। তবে আমরা আমাদের প্রধান লক্ষ্যটি হারাবো না: টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায়সঙ্গত বৃদ্ধি। আমরা আমাদের বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত উদ্ভাবনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আমাদের অবস্থান শক্তিশালী করার জন্যও দৃঢ় প্রতিজ্ঞ।]
For these reasons, Malaysia made the strategic decision to join the BRICS group of major emerging economies. Contrary to some pundits’ claims, our decision was not about taking sides in the Sino-American rivalry. On the contrary, it reflects a clear-eyed understanding of the shifting geopolitical and geoeconomic landscape in which we operate.
[এই কারণগুলির জন্য, মালয়েশিয়া বড় উদীয়মান অর্থনীতির BRICS গ্রুপে যোগ দেওয়ার কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে। কিছু বিশেষজ্ঞদের দাবির বিপরীতে, আমাদের সিদ্ধান্তটি সাইনো- আমেরিকান প্রতিদ্বন্দ্বিতায় পক্ষ নেওয়ার বিষয়ে ছিল না। এর বিপরীতে, এটি একটি সুস্পষ্ট উপলব্ধি প্রতিফলিত করে যে আমরা যে পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক এবং ভূ-অর্থনৈতিক পরিসরে কাজ করছি তা বুঝে নেওয়া হয়েছে।]
Malaysia is not alone in this thinking. Our neighbors Thailand, Vietnam, and Indonesia – have made similar decisions, not because they want to align with any particular bloc, but to expand their strategic options in these tumultuous times. Our pursuit of BRICS membership. advances the goal of narrowing the development disparities between the Global South and Global North.
[মালয়েশিয়া একা এই চিন্তাভাবনায় নেই। আমাদের প্রতিবেশী দেশগুলো থাইল্যান্ড, ভিয়েতনাম, এবং ইন্দোনেশিয়া একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে, এটি কোনও নির্দিষ্ট ব্লকের সাথে সংযুক্ত হওয়ার জন্য নয়, বরং এই অস্থির সময়ে তাদের কৌশলগত বিকল্পগুলিকে সম্প্রসারিত করার জন্য। ইজঈের সদস্যপদ অর্জনের আমাদের প্রচেষ্টা গ্লোবাল সাউথ এবং গ্লোবাল নর্থের মধ্যে উন্নয়নগত পার্থক্য সংকুচিত করার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যায়।]
By engaging with rival power blocs and creating a diverse array of viable economic opportunities, middle powers like Malaysia can pave the way for lasting peace and prosperity for their citizens in the Global South. For us, that remains a critical goal and urgent priority.
[প্রতিদ্বন্দ্বী শক্তি ব্লকগুলির সাথে সম্পর্ক স্থাপন এবং কার্যকর অর্থনৈতিক সুযোগের একটি বৈচিত্র্যময় পরিসর তৈরি করে, মালয়েশিয়ার মতো মধ্যবর্তী শক্তিগুলি গ্লোবাল সাউথে তাদের নাগরিকদের জন্য স্থায়ী শান্তি এবং সমৃদ্ধির পথ তৈরি করতে পারে। আমাদের জন্য, এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য এবং জরুরি অগ্রাধিকার রয়ে গেছে।]
Anwar Ibrahim is Prime Minister and Minister of Finance of Malaysia. Published: 14 March, Project Syndicate.