• 40th-bcs-preliminary-questions
    • 46th BCS
    • bangla-blogs
    • BCS Question Bank
    • Elementor #1295
    • Elementor #8
    • English Blogs
    • Home
    • Privacy Policy
    • Quiz Game
    • Test Page
Blog

How_to_Learn_Vocabulary

January 16, 2026

অনেকেই জিজ্ঞেস করেন আমি ইংরেজিতে কিভাবে প্রিপারেশন নিয়েছি।তাই ভাবলাম আমি যেভাবে পড়েছি সেটা কিছুটা সবার সাথে শেয়ার করি।এমনিতেই পোস্ট বড় হয়ে গেছে তাই কেবল Vocabulary তেই আলোচনা সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছি।

বিসিএস,আইবিএ বেসডসহ বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রিলিমিনারি ও লিখিত মিলে বড় একটা মার্কস থাকে ইংরেজিতে। কাজেই ইংরেজিতে ভালো করতে পারলে সহজেই ভালো একটা অবস্থান তৈরি করা যায়।ইংরেজিতে ভালো না করতে পারার কারণে অনেকেই প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েন। আর ইংরেজিতে ভালো করার অন্যতম উপায় হচ্ছে Lexical Resource বা Vocabulary বাড়ানো।Vocabulary আয়ত্ত করতে একটু সময় প্লান রাখতে পারলে ভালো।আমি যেভাবে Vocabulary পড়তামঃ

১. HSC এর ইংরেজি বই থেকে Vocabulary কালেক্ট করতাম।সেগুলা একটা খাতায় লিখে রাখতাম।ডেইলি সেখান থেকে কিছু ওয়ার্ড হোয়াইট বোর্ডে লিখতাম।পড়ার ফাঁকে ফাঁকে সেগুলা দেখতাম।এতে করে অনেকবার দেখা হয়ে যেত।

২. Barrons এর বই থেকে Vocabulary পড়তাম।এটা একা একা পড়া বেশ কষ্টকর।ভালো ও সিরিয়াস স্টাডি পার্টনার থাকলে রেগুলার টার্গেট সেট করে পড়তে পারলে ভালো।

৩.Root ওয়ার্ড ধরে পড়া।এটা বেশ কার্যকরী পন্থা বলে মনে হয় আমার।যেমনঃ’ Demo’ গ্রিক ওয়ার্ড Demos থেকে এসেছে যা দ্বারা People বুঝায়।Demo দিয়ে গঠিত কয়েকটি ওয়ার্ড হলো Democracy, Demography, Demogouge সবগুলার মিনিং Pepole সম্পর্কিত।এরকম Omni মানে ‘all’। এটাথেকে Omnipotent, Omniscient,Omnivorous ইত্যাদি।

৪.বিভিন্ন এ্যাপস ব্যবহার করা।Word শিখা ও প্রাকটিসের জন্য রেগুলার Magoosh এর ‘Vocabulary Builder’ এবং Vocapower নামে এ্যাপস ব্যবহার করতাম।’Vocabulary Builder’ অনেকটা ডিজিটাল ফ্লাশ কার্ডের মতো।একটা ওয়ার্ড থাকে সাথে কিছু অপশন।উত্তর করলে ওয়ার্ডটির Definition দেখা যায়।সেইসাথে Sentence ও থাকে,কিভাবে ব্যবহার হচ্ছে সেটা জানা যায়।এখানে Basic,medium ও Advanced লেভেল করা থাকে।’Vocapower’ এ্যাপস Barrons,Magoosh,Word Smart সবই আছে,সেই সাথে নিজের মতো করে নেমোনিক বানিয়ে স্টোর করা যায় সহজে মনে রাখার জন্য।

৫. Synonym ও Antonym এর মাধ্যমেঃকোন ওয়ার্ড পড়লে তাকে মাঝে রেখে একপাশে Synonym ও অন্যপাশে Antonym রেখে নোট করা।চিরকুটে লিখে আঠা দিয়ে টেবিলের সামনে রাখতাম।দেখতে দেখতে আয়ত্তে চলে আসতো।

৬.English Motivational বই পড়াঃ ইংরেজি মোটিভেশনাল বই পড়ার সময় Word ও Phrasal Verb এর দিকে খেয়াল রাখা।

৭. English Paper পড়াঃ ইংরেজি পেপার পড়ে ওয়ার্ড কালেক্ট করতাম।সেখানে কোন ওয়ার্ডের পরিবর্তে Synonymous কোন কোন ওয়ার্ড Replace করা যায় তা প্রাকটিস করতাম।ফলে ঐ ওয়ার্ডের সাথে অন্য ওয়ার্ডগুলোও জানা হয়ে যেতো।

৮.English Dictionary ব্যবহারঃ আমি ইন্টারনেট থেকে Cambridge, Oxford,Collins,Merriam-Webster’s এর মতো ডিকশনারী ব্যবহার করতাম।একটা ওয়ার্ড কি কি ভাবে ব্যবহার করা যায়,অর্থ কিভাবে পরিবর্তন হয়,তা এসব ডিকশনারি থেকে খেয়াল করতাম।

আশা করি, আলোচনাটি কিছুটা হলেও আপনাদের কাজে আসবে

Happy Reading❤️

শুভকামনায়,

মোহাম্মদ আলী

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট(সুপারিশপ্রাপ্ত)

←Previous
Next→

Recent post

  • Hello world!
    January 21, 2026
  • ৪৬ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
    January 16, 2026
  • How_to_Learn_Vocabulary
    January 16, 2026
  • 103. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রিতে (পাস কোর্সে) পড়ে বিসিএস ক্যাডার
    January 16, 2026
  • চাকুরি_প্রস্তুতি_প্রিলিমিনারি।
    January 16, 2026
  • প্রশাসন ক্যাডার, ৪৪তম বিসিএস
    January 16, 2026

Tags

Categories

  • bangla blogs
  • bangladesh
  • banking and finance
  • bcs questions
  • Blog
  • economy
  • english blogs
  • environment
  • international
  • technology
  • translations
  • Uncategorized
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • ব্যাংকিং ও ফিন্যান্স