* ইউক্রেন যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্রের নয়া পররাষ্ট্রনীতির স্বরূপ আলোচনা করুন। এ প্রেক্ষিতে ইউরোপের পরাশক্তি দেশগুলো ও ইইউ-এর অবস্থান তুলে ধরুন। এ যুদ্ধকে ঘিরে ট্রাম্পের নয়া পররাষ্ট্রনীতির কারণগুলো কী কী?
বিশ্ব যে মুহূর্তে ক্রমে দ্বিধাবিভক্ত হয়ে পড়ছে এবং ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে, ঠিক সে মুহূর্তে ইউক্রেন যুদ্ধ এই বিভাজনকে আরও গভীর করেছে। শুরু থেকেই দুটি পক্ষ স্পষ্ট ছিলড়একদিকে ছিল রাশিয়া। অন্যদিকে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো। এদিকে গ্লোবাল সাউথের (এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলো) বেশির ভাগ দেশ শুধু চেয়েছে যুদ্ধ দ্রুত শেষ হোক। তবে এখন বিশ্বরাজনীতিতে পরিবর্তন আসছে। এই পরিবর্তন ইউক্রেন সংঘাতের সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে কি না, তা এখনো অনিশ্চিত। তিন বছর পার হলেও ইউরোপ, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও নরওয়ে এখনো ইউক্রেনের পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে।
[At a time when the world is becoming increasingly divided and geopolitical tensions are rising, the Ukraine war has deepened this division. From the beginning, two sides were clear on one side was Russia, and on the other, Ukraine and Western countries. Meanwhile, most countries in the Global South (developing countries in Asia, Africa, and Latin America) have only wanted the war to end quickly. However, changes are now taking place in global politics. It is still uncertain whether these changes will play a positive role in resolving the Ukraine conflict. Even after three years, Europe, especially the European Union, the United Kingdom, and Norway, still maintain a strong stance in support of Ukraine.]
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সামরিক সংঘাত হিসেবে এই যুদ্ধ ইউরোপের মনোজগতে গভীর প্রভাব ফেলেছে। এটি ইউরোপের নিরাপত্তা সম্পর্কে দীর্ঘদিনের বিশ্বাসকে চ্যালেঞ্জ করেছে এবং শীতল যুদ্ধের সময়কার পারমাণবিক ধ্বংসের ভীতিকে আবারও সামনে এনেছে। পশ্চিমা দেশগুলোর সাধারণ দৃষ্টিভঙ্গি হলো, ইউক্রেনের একটি অংশ দখল করে রেখে একটি শান্তিচুক্তি করার মতোও রাশিয়ার যেকোনো ‘জয়’ ইউরোপের জন্য অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়াবে।
[This war, the largest military conflict in Europe since World War II, has had a profound impact on Europe’s mindset. It has challenged Europe’s long- standing beliefs about security and brought back the fear of nuclear destruction from the Cold War era. The general view of Western countries is that any ‘victory’ by Russia, even if it involves occupying part of Ukraine and reaching a peace agreement, would pose an existential threat to Europe.]
যুদ্ধে উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র এখন আর ইউক্রেন যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালতে চায় না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই যুদ্ধকে অচলাবস্থার রক্তক্ষয়ী যুদ্ধ বলে অভিহিত করেছেন। কারণ, এই যুদ্ধে দুই পক্ষই বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের সঙ্গে একটি শান্তিচুক্তি করতে চান। ইউক্রেন যাতে চুক্তির শর্ত মেনে নিতে বাধ্য হয়, সে জন্য ট্রাম্প প্রশাসন সামরিক সহায়তা ও গোয়েন্দা সহযোগিতা প্রথমে স্থগিত করে, পরে আবার চালু করে। ট্রাম্পের দাবি, বিশ্বের মঙ্গলের জন্য রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করতেই এই চুক্তি হবে। তবে ট্রাম্পের দাবি ঠিক নয়। বিশ্বের মঙ্গল: যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য নয়। ট্রাম্পের মূল পরিকল্পনা ছিল রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিয়ে তাদের অর্থনীতি ও সামরিক শক্তিকে দুর্বল করা, যাতে যুক্তরাষ্ট্র লাভবান হয়। কিন্তু বাস্তবে এসব নিষেধাজ্ঞা রাশিয়াকে দুর্বল তো করেইনি, তার বদলে এসব নিষেধাজ্ঞা চীন ও রাশিয়ার মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। এটি পশ্চিমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
[The United States no longer wants to pour billions of dollars” into the Ukraine war. U.S. Secretary of State Marco Rubio has described this war as a Obloodz stalemate.” Both sides have suffered significant losses in this conflict. Therefore, President Donald Trump wants to make a peace deal with Russian President Vladimir Putin. To force Ukraine to accept the terms of the deal, the Trump administration initially suspended military aid and intelligence support, and then resumed it. Trump’s claim is that this deal is for the “greater good of the world” to end the bloodz war. However, Trump’s claim is not accurate. “The greater good of the world” is not the main objective of the United States. Trump’s primary plan was to weaken Russia’s economy and military power by imposing strict sanctions, so that the U.S. would benefit. But in reality, these sanctions have not weakened Russia; instead, they have strengthened the relationship between China and Russia. This has become a major challenge for the West.]
ট্রাম্পের ফোকাস এখন ইন্দো-প্যাসিফিক অঞ্চলে: পাশাপাশি ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রকে প্রচুর সম্পদ ইউরোপের পেছনে ব্যয় করতে হচ্ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ট্রাম্প এখন ইউক্রেন যুদ্ধ শেষ করতে চান, যাতে যুক্তরাষ্ট্র তার সামরিক ও কৌশলগত মনোযোগ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে (ইন্দো-প্যাসিফিক) কেন্দ্রীভূত করতে পারে। কারণ তাঁর মতে, আমেরিকার আসল প্রতিপক্ষ হলো চীন।
[At the same time, due to the Ukraine war, the United States is spending a significant amount of resources on Europe. To emerge from this situation, Trump now wants to end the Ukraine war so that the U.S. can focus its military and strategic attention on the Pacific region (Indo-Pacific). According to him, America’s real adversary is China.]
নিরাপত্তার বিষয়ে ইউরোপের মনস্তাত্বিক দুর্বলতা: এখন প্রশ্ন উঠছে, ইউরোপ কি নিজের নিরাপত্তা রক্ষা করতে সক্ষম? পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক মনে করেন, ইউরোপের অর্থনৈতিক শক্তি যথেষ্ট, জনসংখ্যাও কম নয়। তাঁর ভাষায়, ‘৫০ কোটি ইউরোপীয় নাগরিক ৩০ কোটি আমেরিকানের কাছে ১৪ কোটি রাশিয়ানের বিরুদ্ধে সুরক্ষা চাচ্ছে।’ আসল সমস্যা হলো, ইউরোপ এখনো নিজেকে বৈশ্বিক শক্তি হিসেবে ভাবতে পারছে না। ফলে তারা সঠিক কৌশল নির্ধারণ করতে পারছে না। ইউক্রেনকে সহায়তা দেওয়ার ক্ষেত্রেও ইউরোপের বড় একটি দুর্বলতা রয়েছে।
[The question now arises: Is Europe capable of protecting its own security? Poland’s Prime Minister Donald Tusk believes that Europe has sufficient economic power and its population is not small. In his words, “500 million Europeans are seeking protection against 140 million Russians, in comparison to 300 million Americans.” The real issue is that Europe still cannot see itself as a global power. As a result, it is struggling to formulate the right strategy. Europe also has a significant weakness in terms of providing assistance to Ukraine.]
ইউরোপের ইউরোপের সামরিক শিল্পের সীমাবদ্ধতা: ন্যাটোর মহাসচিব মার্ক রুট উল্লেখ করেছেন, সামরিক শিল্প এই পর্যায়ের শক্তিশালী নয়, যা ইউক্রেনকে পর্যাপ্ত অস্ত্র সরবরাহ করতে পারে। এ জন্য রুটসহ ইউরোপের অনেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে চাইছেন, যাতে যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ চালিয়ে যাবে আর ইউরোপ তার খরচ বহন করবে। যদি ট্রাম্প প্রশাসন এটি না মেনে নেয়, তাহলে যুক্তরাজ্য ও ফ্রান্সের পরিকল্পিত ‘ইচ্ছুক দেশগুলোর জোট’ (কোয়ালিশন অব দ্য উইলিং) গঠন করা কঠিন হয়ে পড়বে। এটি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে বড় বাধা হয়ে দাঁড়াবে।
[NATO Secretary General Mark Rutte has mentioned that Europe’s military industry is not strong enough to supply Ukraine with sufficient weapons. For this reason, Rutte and many others in Europe are looking to make an agreement with the United States, where the U.S. would continue supplying weapons, and Europe would bear the costs. If the Trump administration does not agree to this, it will become difficult to form the planned “Coalition of the Willing” by the UK and France. This would pose a major obstacle to ensuring Ukraine’s security.]
ইউক্রেন যুদ্ধ গ্লোবাল সাউথের জন্য অভিশাপ: এদিকে গ্লোবাল সাউথের জন্য ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক প্রভাব মোকাবিলা করা কঠিন হয়ে পড়েছে। যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানির দাম অনেক বেড়েছে। এটি ছোট ও দুর্বল দেশগুলোর জন্য মারাত্মক সমস্যা তৈরি করেছে। বিশেষ করে যেসব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম, সেসব দেশের জন্য সমস্যাটি বেশি তৈরি করেছে। এ কারণেই বেশির ভাগ উন্নয়নশীল দেশ চায় যুদ্ধ যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে শেষ হোক, এমন এর জন্য যদি ইউক্রেনের কিছু এলাকা রাশিয়ার দখলে থাকে, তাও মেনে নিতে হবে।
[Meanwhile, the economic impact of the Ukraine war has become difficult to manage for the Global South. The war has caused a significant rise in food and fuel prices. This has created a severe problem for small and weaker countries, especially those with low foreign currency reserves. For this reason, most developing countries want the war to end as quickly as possible through negotiations, even if it means accepting that some areas of Ukraine remain under Russia’s control.]
২০২৩ সালের পর থেকে শান্তিচুক্তির দাবি আরও জোরালো হয়েছে। এমনকি ন্যাটোর সদস্য তুরস্ক ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলও ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের নিজস্ব স্বাধীন অবস্থান নিচ্ছে। তবে এখনো ইউক্রেন ও ইউরোপ বিশ্বাস করে, শক্তির মাধ্যমে শান্তি অর্জন করা সম্ভব।
[Since 2023, the demand for a peace agreement has become stronger. Even NATO member Turkey and the close ally of the United States, Israel, are taking their own independent stance on the Ukraine war. However, Ukraine and Europe still believe that peace can be achieved through force.]
প্রজেক্ট সিন্ডিকেট থেকে অনুদূত ১৬ মার্চ, দৈনিক প্রথম আলো