অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বিনিয়োগ কেন গুরুত্বপূর্ণ? বাংলাদেশ কেন কাঙ্ক্ষিত পরিমাণে এফডিআই আকর্ষণ করতে পারছে না? এক্ষেত্রে বাংলাদেশের করণীয় সুপারিশ করুন। বাংলাদেশের বন্দরব্যবস্থার সার্বিক চিত্র তুলে ধরুন। দেশের বন্দরগুলো সংকট সমাধনে করণীয়গুলো কী কী?
গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ নতুন দিগন্তে প্রবেশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংস্কারের ধারা শুরু হয়েছে, যা দেশে উন্নয়ন, গণতান্ত্রিক নীতি এবং সুশাসনের প্রতি গভীর আকাঙ্ক্ষাকে উজ্জীবিত করেছে। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সংস্কারের পরিকল্পনাগুলো সুসংহত করার পাশাপাশি শাসন ব্যবস্থার সংস্কার, অর্থনৈতিক উদারীকরণ এবং নাগরিককেন্দ্রিক নীতির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। আশা করা হচ্ছে, এসব সংস্কার বাংলাদেশকে স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করবে এবং টেকসই উন্নয়ন প্রসারে ভূমিকা রাখবে। এই পরিবর্তন বাংলাদেশের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করেছে। বিশেষত বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সংযুক্তি বাড়ানোর মাধ্যমে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আকৃষ্টের পথ সুগম হয়েছে।
[Since the political shift in August last year, Bangladesh has entered a new era. A series significant political reforms have begun, revitalizing the country’s aspirations for development, democratic principles, and good governance. The interim government is working to consolidate these reform plans while placing special emphasis on governance reforms, economic liberalization, and citizen-centric policies. It is expected that these reforms will transform Bangladesh into a stable state and contribute to sustainable development. This transformation has created new economic opportunities for Bangladesh, particularly by increasing its integration with the global economy, paving the way for attracting foreign direct investment (FDI). ]
অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বিনিয়োগের গুরুত্ব: নিঃসন্দেহে এফডিআই দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রযুক্তি স্থানান্তর, মূলধন সংগ্রহ, বাজারে প্রবেশাধিকার এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য অত্যন্ত কার্যকর উপায় হিসেবে কাজ করে। বাংলাদেশে ঐতিহাসিকভাবে এফডিআই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছে। বিশেষত বিদেশি অংশীদারদের সঙ্গে যৌথ উদ্যোগ এবং অন্যান্য করপোরেট কাঠামোতে সফল সহযোগিতার মাধ্যমে বিভিন্ন খাতের বিকাশে সহায়ক হয়েছে। তৈরি পোশাক (আরএমজি) খাতে এফডিআইর অবদান অপরিসীম। দেশি বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প বিশ্ববাজারে শক্তিশালী অবস্থান অর্জন করেছে।
[Undoubtedly, FDI plays a crucial role in the economic development of a country. It serves as an effective means for technology transfer, capital accumulation, market access, and job creation. Historically, FDI has made a significant contribution to Bangladesh’s economic growth and development. In particular, it has supported the expansion of various sectors through successful collaborations in joint ventures and other corporate structures with foreign partners. The contribution of FDI to the readz-made garment (RMG) sector is immense. Alongside domestic investment, foreign investment has helped Bangladesh’s garment industry secure a strong position in the global market.]
এফডিআই আকর্ষণে পিছিয়ে বাংলাদেশ: এফডিআই আকর্ষণের ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর তুলনায় কিছুটা পিছিয়ে বাংলাদেশ। ২০২৩ সালে মাত্র ৩ বিলিয়ন মার্কিন ডলার এফডিআই অর্জন করতে সক্ষম হয়েছে, যা ভিয়েতনামের ১৮ বিলিয়ন এবং ভারতের ২৮ বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় অনেক কম। উপরন্তু, আইএমএফের সাম্প্রতিক পর্যবেক্ষণ অনুযায়ী গত চার বছরে দেশের এফডিআই সংগ্রহের পরিমাণ প্রায় ৫.৭ বিলিয়ন মার্কিন ডলার অতিরিক্ত ধরা হয়েছে, যা থেকে বিদেশি বিনিয়োগ প্রবাহে এক ধরনের অনিশ্চয়তা এবং হ্রাসের সংকেত মেলে।
[Bangladesh lags behind its neighboring countries in attracting FDI. In 2023, it managed to secure only $3 billion in FDI, which is significantly lower compared to Vietnam’s $18 billion and India’s $28 billion. Moreover, according to a recent observation by the IMF, the country’s FDI inflow over the past four years has been overestimated by approximately $5.7 billion, indicating a certain level of uncertainty and decline in foreign investment inflows.]
বাংলাদেশের করণীয়: বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে এফডিআই প্রবাহ বাড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো-
[In the current situation, the most important factors for increasing FDI inflows in Bangladesh are-]
*বৈশ্বিক ভ্যালু চেইনে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করা
[Participating more actively in the global value chain.]
*রপ্তানি পণ্য বহুমুখীকরণ [Export product diversification.]
*রপ্তানি বাজারের বহুমুখীকরণ [Export market diversification.]
*প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি [Creating a competitive business environment.]
*বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা [Taking effective measures to restore investor confidence.]
*বন্দরভিত্তিক লজিস্টিক অবকাঠামো উন্নয়ন (এটি রূপান্তরমূলক প্রভাব ফেলতে সক্ষম। কারণ এটি সংযোগ বাড়ায় এবং সামগ্রিক লজিস্টিক ব্যয় ও লিড টাইম কমায়। এর মাধ্যমে উচ্চ পর্যায়ের এফডিআই আকর্ষণ করার জন্য একটি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হয়।)
[Port- based logistics infrastructure development (This has the potential to create a transformative impact as it enhances connectivity and reduces overall logistics costs and lead time. It also helps create an investment-friendly environment to attract high-level FDI.)]
এসব পদক্ষেপ দেশের অর্থনীতির গতি ত্বরান্বিত করতে সহায়ক হবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
[These measures will help accelerate the country’s economy and play a crucial role in attracting foreign investment.]
দেশে বন্দরের সার্বিক অবস্থা:
চট্টগ্রাম বন্দর বাংলাদেশের বাণিজ্যের ৯০ শতাংশ এবং প্রায় ৯৮ শতাংশ কনটেইনার বাণিজ্য পরিচালনা করে। বিশ্বব্যাংকের কনটেইনার পোর্ট পারফরম্যান্স ইনডেক্স ২০২৩ অনুযায়ী-
[Chattogram Port handles 90% of Bangladesh’s trade and nearly 98% of its container trade. According to the World Bank’s Container Port Performance Index 2023 –
* চট্টগ্রাম বন্দরের অবস্থান বিশ্বের ৪০৫টি বন্দরের মধ্যে ৩৩৭তম। [Chattogram Port ranks 337th among 405 ports worldwide.]
* চট্টগ্রাম বন্দরে জাহাজগুলোর টার্ন অ্যারাউন্ড টাইম গড়ে ৩.২৩ দিন, যা কলম্বোতে মাত্র ০.৮৬ দিন।
[The average turnaround time for ships at Chattogram Port is 3.23 days, whereas in Colombo, it is only 0.86 days. ]
*এছাড়া বন্দরটিতে আমদানি ক্লিয়ারেন্সে গড় ১১ দিন এবং রপ্তানি বর্ডার কমপ্লায়েন্সে গড়ে ৩৬ ঘণ্টা সময় লাগে।
[Additionally, the average time for import clearance at the port is 11 days, and the average time for export border compliance is 36 hours. ]
*যদিও সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে কিছুটা উন্নতি পরিলক্ষিত হচ্ছে; বন্দর খাতে আরও দক্ষতা উন্নয়নের সুযোগ রয়েছে। বন্দরে লজিস্টিক ইকোসিস্টেমের প্রতিবন্ধকতা দূর করা না হলে সক্ষমতা উন্নয়নে যে কোনো পদক্ষেপ অকার্যকর বিবেচিত হবে। বন্দর, কার্গোর সঙ্গে সড়ক, রেল, অভ্যন্তরীণ জলপথের অপ্রতুল সংযোগের কারণে পরিবহন ব্যয় যেমন বাড়ছে, সরবরাহে বিলম্ব হচ্ছে। সম্প্রতি চালু হওয়া ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো (এনএসডব্লিউ) ব্যবস্থা একটি ইতিবাচক পদক্ষেপ, যা নিয়ন্ত্রণ প্রক্রিয়া সহজ করবে এবং কর্মদক্ষতা বাড়াতে সহায়ক হবে।
[Although there has been some improvement in the operations of Chattogram Port in recent times, there is still room for further efficiency development in the port sector. Without removing the barriers in the port’s logistics ecosystem, any measures to improve capacity will be considered ineffective. Due to the insufficient connectivity of the port with road, rail, and inland waterways, transportation costs are rising, and delays in supply are occurring. The recently launched National Single Window (NSW) system is a positive step, which will simplifz the regulatory process and help enhance operational efficiency.]
*বাংলাদেশের বন্দরের সীমিত ক্ষমতা এবং অন্যান্য প্রতিবন্ধকতার কারণে দেশ এখনও তার ভৌগোলিক অবস্থানগত সুবিধা ও শক্তিশালী উৎপাদন ভিত্তি সম্পূর্ণ কাজে লাগাতে সক্ষম হয়নি। এই অদক্ষতা বাংলাদেশের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতার দুর্বলতা, উচ্চ ব্যবসা ও লেনদেন ব্যয় এবং বাণিজ্য বিলম্বের কারণ হয়ে দাঁড়িয়েছে, যা বিনিয়োগকারীদের নিরুৎসাহিত এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করে।
[Due to the limited capacity of Bangladesh’s ports and other barriers, the country has not yet been able to fully leverage its geographical advantages and strong production base. This inefficiency has become a weakness in Bangladesh’s global competitiveness, leading to high business and transaction costs, as well as trade delays, which discourage investors and hinder the country’s economic growth.]
*বিশ্বব্যাংকের মতে, বাংলাদেশে লজিস্টিক ব্যয় খাতভেদে ৪.৫ থেকে ৪.৮ শতাংশ পর্যন্ত হয়ে থাকে, যা বাণিজ্য অংশীদার এবং প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক বেশি। লজিস্টিক খাতে লক্ষ্যভিত্তিক স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি সংস্কারের মাধ্যমে জাতীয় রপ্তানি আয় ১৯ শতাংশ বাড়ানো সম্ভব। লজিস্টিক খাতে ব্যয় ১ শতাংশ কমানোর মাধ্যমে বাংলাদেশি পণ্যের রপ্তানি চাহিদা প্রায় ৭.৪ শতাংশ বাড়তে পারে।
[According to the World Bank, logistics costs in Bangladesh range from 4.5% to 4.8%, which is significantly
higher compared to trade partners and neighboring countries, Through targeted short-term and medium-term reforms in the logistics sector, national export income can be increased by 19%. By reducing logistics costs by 1%, the export demand for Bangladeshi products could increase by approximately 7.4%.]
বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা অনুযায়ী, জাতীয় অর্থনীতি ২০৪১ সাল নাগাদ ২.৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। [The national economy will reach 2.5 trillion dollars by 2041.]
রপ্তানি লক্ষ্যমাত্রা হবে ৩০০ বিলিয়ন ডলার। [The export target will be 300 billion dollars.]
বৈদেশিক বিনিয়োগ হবে ৬০ থেকে ৭০ বিলিয়ন ডলার। [Foreign investment will be 60 to 70 billion dollars. ]
বার্ষিক অবকাঠামোগত বিনিয়োগের পরিমাণ হবে ১০ বিলিয়ন ডলার। [The annual infrastructure investment will be 10 billion dollars. ]
এই লক্ষ্যমাত্রা অর্জনে লজিস্টিক খাতে পর্যাপ্ত বিনিয়োগ অত্যন্ত জরুরি, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি শক্তিশালী অনুঘটক হিসেবে কাজ করবে।
[ Achieving these targets requires adequate investment in the logistics sector, which will serve as a strong catalyst for economic growth.]
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও চট্টগ্রাম বে টার্মিনাল প্রকল্প নিয়ে আশা: বর্তমান পরিস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এবং চট্টগ্রামের বে টার্মিনালের মতো পরিকল্পনাধীন গুরুত্বপূর্ণ প্রকল্প বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় নতুন দ্বার উন্মোচন করতে সক্ষম হবে। এসব উদ্যোগ বন্দরের সক্ষমতা বৃদ্ধি, রপ্তানির সময় কমানো এবং শিপিং খরচ ১৫ শতাংশ পর্যন্ত কমানোর প্রতিশ্রুতি দেয়। উদাহরণস্বরূপ, বে টার্মিনাল বিশেষভাবে বৃহদাকার জাহাজ পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছে। এবং ২০৩৬ সালের মধ্যে এর কনটেইনার হ্যান্ডলিং ক্ষমতা বর্তমান ৩.২ মিলিয়ন টিইইউ থেকে বৃদ্ধি পেয়ে ৬ মিলিয়ন টিইইউতে পৌঁছানোর আশা করা হচ্ছে।
[In the current situation, important projects like the planned Matarbari Deep Sea Port and Chattogram Bay Terminal will open new doors in Bangladesh’s port management. These initiatives promise to increase port capacity, reduce export times, and cut shipping costs by up to 15%. For example, the Bay Terminal is specifically designed for handling large ships, and by 2036, its container handling capacity is expected to increase from the current 3.2 million TEUs to 6 million TEUs.]
এসব প্রকল্পের সাফল্য নির্ভর করবে প্রাথমিক প্রস্তুতি এবং প্রকল্প বাস্তবায়নের গতি ও মানের ওপর। বিশেষ করে এসব উদ্যোগের সঙ্গে সহায়ক অবকাঠামো যেমন ব্রেক ওয়াটার, নেভিগেশনাল চ্যানেলের পর্যাপ্ত ড্রেজিং, আন্তঃদেশীয় সংযোগ, ওয়্যার হাউজিং ও ডিজিটালাইজেশনে পরিপূরক বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
[The success of these projects will depend on the initial preparation and the speed and quality of project implementation. Specifically, complementary investments in supporting infrastructure such as breakwaters, adequate dredging of navigational channels, cross- border connectivity, warehousing, and digitalization are crucial for these initiatives.]
বৈশ্বিক উদাহরণ থেকে বাংলাদেশের শিক্ষণীয় দিক এফডিআইভিত্তিক লজিস্টিক কৌশল: ভিয়েতনামের এফডিআইভিত্তিক লজিস্টিক কৌশল শুধু বন্দরের দক্ষতা বাড়ায়নি, বরং রপ্তানি বহুমুখীকরণকে সহজতর করেছে।
[Vietnam’s FDI based logistics strategy has not only enhanced port efficiency but also facilitated export diversification.]
ডিজিটাল পোর্ট কমিউনিটি সিস্টেম: সিঙ্গাপুরের পোর্ট কমিউনিটি সিস্টেমের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম কাস্টমস প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দ্রুত করেছে, যা বাণিজ্য প্রবাহ সহজ করেছে এবং বন্দর ব্যবস্থাপনাকে অধিক কার্যকরী করে তুলেছে।
[Digital platforms like Singapore’s Port Community System have made the customs process more transparent and faster, simplifzing trade flows and making port management more efficient.]
পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেল: বন্দর কার্যক্রমে বেসরকারি খাতের অংশগ্রহণ অগ্রাধিকার দিয়ে সরকারকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অপারেটরদের সম্পৃক্ত করতে হবে। এটি শুধু দক্ষতা ও প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে আসবে না, বরং বিদেশি বেসরকারি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতেও সাহায্য করবে, যখন সরকারকে আর্থিক শৃঙ্খলা পুনরুদ্ধারে সরকারি ব্যয় কমানোর প্রয়োজন হবে। শুল্ক পদ্ধতি সরলীকরণ, নিয়ন্ত্রক বাধা কমানো এবং আধুনিক ডিজিটাল টুলস যেমন এআই এবং ব্লকচেইনের ব্যবহার লজিস্টিক সেক্টরের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে।
[The government must prioritize private sector participation in port operations and involve internationally renowned operators through public-private partnerships. This will not only bring efficiency and technological advancements but will also help attract foreign private investors, especially when the government needs to reduce public spending to restore fiscal discipline. Simplifzing customs procedures, reducing regulatory barriers, and using modern digital tools such as Al and blockchain can significantly enhance the efficiency of the logistics sector.]
মাল্টিমোডাল লজিস্টিক সিস্টেম: মাল্টিমোডাল লজিস্টিক সিস্টেমের উন্নয়ন প্রয়োজন, যা বন্দরকে শিল্পাঞ্চল ও অর্থনৈতিক কেন্দ্রের সঙ্গে সংযুক্ত করবে এবং তা বাংলাদেশের বাণিজ্যিক সম্ভাবনা উন্মোচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউএন-এসকাপের তথ্য অনুযায়ী, উন্নত অবকাঠামো ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে অতিরিক্ত ৩৫.৫ বিলিয়ন ডলার আয় এনে দিতে পারে।
[The development of a multimodal logistics system is necessary which will connect ports with industrial zones and economic centers, and is crucial for unlocking Bangladesh’s commercial potential, According to UN-ESCAP data, improved infrastructure could generate an additional 35.5 billion dollars in income for Bangladesh by 2030.]
একটি আধুনিক, দক্ষ এবং স্বচ্ছ লজিস্টিক ব্যবস্থা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অনুঘটক হিসেবে কাজ করে দেশকে বৈশ্বিক বাজারে নির্বিঘ্নে একীভূত এবং একটি স্থিতিস্থাপক ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তোলার জন্য প্রয়োজনীয় বিনিয়োগ আকর্ষণ করতে সক্ষম করবে। সাহসী সংস্কার ও কৌশলগত বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ তার প্রকৃত সম্ভাবনা উন্মোচন করতে সক্ষম হবে এবং ভবিষ্যতে একটি সমৃদ্ধ ও শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে পারবে।
[A modern, efficient, and transparent logistics system serves as a catalyst for economic growth, enabling the country to seamlessly integrate into the global market and attract the necessary investments to build a resilient and competitive economy. Through bold reforms and strategic investments, Bangladesh will be able to unlock its true potential and build a prosperous and strong economy in the future.]
ড. মাসরুর রিয়াজ: চেয়ারম্যান, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ ৩ মার্চ, দৈনিক সমকাল