• 40th-bcs-preliminary-questions
    • 46th BCS
    • bangla-blogs
    • BCS Question Bank
    • Elementor #1295
    • Elementor #8
    • English Blogs
    • Home
    • Privacy Policy
    • Quiz Game
    • Test Page
bangla blogs Blog translations আন্তর্জাতিক

735. চতুর্থ শিল্পবিপ্লব ও নারীর ক্ষমতায়ন

March 8, 2025

চতুর্থ শিল্পবিপ্লবের প্রেক্ষিতে নারীর ক্ষমতায়নের বৈশ্বিক পদক্ষেপ ও চ্যালেঞ্জগুলো বর্ণনা করুন।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যার মাধ্যমে নারীর রোজকার জীবনের যন্ত্রণার অনুষঙ্গগুলো আলোচনায় উঠে আসে। মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় তার সংগ্রাম ও অধিকার নিশ্চিতের লড়াইগুলো প্রাধান্য পায় বৈশ্বিক গণমাধ্যম এবং নানা দেশের নীতিনির্ধারকদের এজেন্ডায়। এ দিনটিতেই নারীর জন্য নিরাপদ ও পক্ষপাতমুক্ত এক বিশ্ব গড়ে তুলতে ফের প্রতিশ্রুতিবদ্ধ হয় রাষ্ট্রগুলো। ‘নারী দিবস’ সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর অবদানের কথাও স্মরণ করিয়ে দেয়। এবারের নারী দিবসের প্রতিপাদ্য ‘For All Women and Girls : Equality, Rights. Empowerment’-কে বাংলায় বলা যায় সব নারী-শিশুর জন্য : সমতা অধিকার, ক্ষমতায়ন’। এবারের দিবসটিতে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য তরুণ প্রজন্মের নারীদের নেতৃত্ব ও সৃজনশীলতার ওপর জোর দেওয়া হচ্ছে।

[March 8 is International Women’s Day. It is a platform that brings to light the struggles and hardships women face in their daily lives. The fight for human dignity, their struggles for rights, and their empowerment take center stage in global media and the agendas of policymakers worldwide. On this day, nations renew their commitment to building a safe and unbiased world for women. Women’s Day also serves as a reminder of women’s contributions to social, economic, cultural, and political spheres. This year’s theme, “For All Women and Girls: Equality. Rights. Empowerment,” highlights the importance of equality, rights, and empowerment for all women and girls. The focus of this year’s observance is on encouraging young women’s leadership and creativity for sustainable and inclusive development.]

নারী দিবসের ইতিহাস:

নারী দিবসের শেকড় প্রোথিত রয়েছে বিশ শতকের শুরুতে। পশ্চিমের দেশগুলোতে উনিশ শতকেই নারীরা শিল্প শ্রমিক হিসেবে ব্যাপক হারে কাজ শুরু করেন। বিশেষ করে বিকাশমান পোশাক শিল্পে নারীর চাহিদা ছিল বেশি। শিল্প বিপ্লবের তীব্র গতির সেই সময়ে অত্যন্ত বড় কর্মপরিবেশের সঙ্গে নারীদের খাপ খাইয়ে চলতে হতো। যা তাদের ব্যক্তিগত স্বাস্থ্য ও পারিবারিক- সামাজিক জীবনের ওপর বিরূপ প্রভাব ফেলতো।

[The roots of Women’s Day are embedded in the early 20th century. In Western countries, women began working extensively as industrial laborers as early as the 19th century. The demand for women was particularly high in the growing garment industry. During the rapid pace of the Industrial Revolution, women had to adapt to extremely harsh working conditions, which adversely affected their personal health and family-social life.]

“এই প্রেক্ষাপটে, ৮ মার্চ ১৯০৮ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নারী পোশাক শ্রমিকেরা ন্যায্য মজুরি, কর্মঘণ্টা কমানো এবং ভোটাধিকারের দাবিতে একত্রিত হয়েছিলেন।”

[In this context, on March 8, 1908, female garment workers in New York, USA, rights.) gathered to demand fair wages, reduced working hours, and voting rights]

১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে আয়োজিত হয় শ্রমিক নারীদের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন। এতে ১৭টি দেশের ১০০ জনের বেশি নারী অংশ নেন। জার্মানির সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান ক্লারা জেকিন সেখানে নারীদের জন্য একটি আন্তর্জাতিক দিবস পালনের প্রস্তাব দিলে সেটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ফলে পরের বছরের মার্চে যুক্তরাষ্ট্র ইউরোপ জুড়ে নারী আন্দোলন কর্মীদের অভূতপূর্ব সমাবেশে অংশ নেন দশ লাখের বেশি মানুষ। এই ঢেউ ঔপনিবেশিক ভারতকেও তখন আলোড়িত করে।

 [In 1910, the second International Conference of Working Women was held in Copenhagen, Denmark. More than 100 women from 17 countries participated. Clara Zetkin, the leader of Germany’s Social Democratic Party, proposed the observance of an International Women’s Day, which was unanimously accepted. As a result, in March of the following year, over a million people participated in unprecedented gatherings of women’s rights activists across the United States and Europe. This wave also stirred colonial India at the time.]

১৯১৪ সালের মার্চে পুনেতে নারীরা প্রথম নারী দিবস পালন করেন। বিশ শতকের প্রথমার্ধে উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে নারীদের গুরুত্বপূর্ণ অবদানের পেছনেও রয়েছে নারীদের এসব জমায়েতের ভূমিকা। পরের কয়েক দশকে বিশ্ব জুড়ে নারীর ক্ষমতায়নের দাবি জোরালো হলে জাতিসংঘ ১৯৭৫ সালে ৮ মার্চকে নারী দিবস ঘোষণা করে।

[In March 1914, women in Pune observed International Women’s Day for the first time. These gatherings also played a role in the significant contributions of women to the subcontinent’s independence movement in the first half of the 20th century. As demands for women’s empowerment grew stronger worldwide over the following decades, the United Nations officially declared March 8 as International Women’s Day in 1975.] ।

নারীর ক্ষমতায়ননের আন্তর্জাতিক পদক্ষেপ

 বেইজিং ডিক্লারেশন: লিঙ্গ-সমতা ও নারীর ক্ষমতায়নের জন্য কাজ করার ক্ষেত্রে ২০২৫ সাল অনন্য একটি অর্জনের মুখোমুখি। এ বছরের জুনে বেইজিং ডিক্লারেশন অ্যান্ড প্ল্যাটফর্ম ফর অ্যাকশন’-এর ত্রিশ বছর পূর্তি হতে যাচ্ছে। ১৯৯৫ সালে বেইজিংয়ে আয়োজিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে গৃহীত এই ডিক্লারেশন নারীর অধিকার আন্দোলনগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেইজিং ঘোষণার আলোকে দেশে দেশে নারীর আইনি সুরক্ষার বিষয়গুলো নিশ্চিতে রাষ্ট্রগুলোকে তাগিদ দেওয়া হয়েছে। নারীকে জরুরি বিভিন্ন সেবা পাওয়ার সুযোগ দিতে, সমাজের মূলস্রোতে তরুণ নারীদের অংশগ্রহণ বাড়াতে এবং নিপীড়নমূলক সামাজিক প্রথা ও স্টেরিওটাইপ দূরীকরণে সাহায্য করছে বেইজিং ঘোষণা। নারীর জন্য সমতাভিত্তিক বিশ্ব গড়ার প্রক্রিয়াটি নিঃসন্দেহে চলমান। তবে বিভিন্ন দেশে লিঙ্গ-সমতার ধারণাটি সম্প্রতি আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে।

 [The year 2025 marks a significant milestone in the pursuit of gender equality and women’s empowerment. In June of this year, the Beijing Declaration and Platform for Action will reach its 30th anniversary. Adopted at the Fourth World Conference on Women in Beijing in 1995, this declaration has played a crucial role in women’s rights movements. Based on the Beijing Declaration, states have been urged to ensure legal protections for women. It has helped facilitate women’s access to essential services, increase the participation of young women in mainstream society, and eliminate oppressive social practices and stereotypes. The process of building a gender-equal world is undoubtedly ongoing. However, in recent times, the concept of gender equality has come under attack in various countries. ]

জাতিসংঘের উদ্যোগ: নারী দিবসকে কেন্দ্র করে ১০-২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ‘ইউএন কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন’-এর ৬৯তম সেশন অনুষ্ঠিত হয়। লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের বিষয়ে জাতিসংঘের বৃহত্তম বার্ষিক আয়োজন এটি। এতে বেইজিং ডিক্লারেশন অ্যান্ড প্ল্যাটফর্ম ফর অ্যাকশনের কতটা বাস্তবায়ন হয়েছে, তার মূল্যায়ন হবে। বিভিন্ন দেশের হাজার হাজার নীতিনির্ধারক, অ্যাকটিভিস্ট ও বিশেষজ্ঞরা সেখানে মিলিত হয়ে নারীদের জন্য তৈরি করেন ভবিষ্যতের কর্মকৌশল।

[From March 10 to 21, the 69th session of the UN Commission on the Status of Women was held at the United Nations headquarters in New York, coinciding with International Women’s Day. This is the UN’s largest annual event focused on gender equality and women’s empowerment. The session assessed the progress made in implementing the Beijing Declaration and Platform for Action. Thousands of policymakers, activists, and experts from various countries gathered to develop future strategies for advancing women’s rights.].

নারী ভাবনা ও চ্যালেঞ্জ: এবারের নারী দিবস কেন্দ্র করে যুক্তরাজ্যের কিংস কলেজের গ্লোবাল ইনস্টিটিউট ফর উইমেনস লিডারশিপের উদ্যোগে ৩০টি দেশের ২৪ হাজার মানুষের মতামতের ভিত্তিতে একটি জরিপ পরিচালনা করা হয়। জরিপে প্রাপ্ত ফলাফলগুলো বিভিন্ন প্রজন্মের মধ্যে লিঙ্গভিত্তিক বৈষম্য ও অধিকারের বিষয়ে বিশেষজ্ঞদের কিছু সুস্পষ্ট ধারণা দিয়েছে। সমীক্ষার কয়েকটি চমকে দেওয়া দিক –

 [To mark this year’s International Women’s Day, the Global Institute for Women’s Leadership at King’s College London conducted a survey based on the opinions of 24,000 people across 30 countries. The findings of the survey have provided experts with clear insights into gender-based disparities and rights across different generations, Some surprising aspects of the studz include: )

 • জেন-জি তরুণীদের বৃহৎ অংশ অর্থাৎ ৫৩ শতাংশ নিজেদের নারীবাদী হিসেবে পরিচয় দিতে অগ্রাহী। কিন্তু ৬৮ শতাংশ তরুণ মনে করেন যে, লিঙ্গ সমতার বিষয়টি নিয়ে বাড়াবাড়ি হচ্ছে এবং এর মাধ্যমে পুরুষদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে।

[A large portion of Gen Z young women-53% – are willing to identifz as feminists. However, 68% of young men believe that the issue of gender equality is being taken too far and that it is leading to discrimination against men.]

জরিপের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল Battle of the Sexes তথা নারী-পুরুষের মধ্যে বিরাজমান দ্বান্দ্বিক সম্পর্কের বিষয়ে জনগণের মনোভাব জানা। দেখা গেছে, পুরনো প্রজন্মগুলোর চেয়ে নবীনরা এই বিষয়ে বেশি অবগত। ৫৯ শতাংশ জেন-জি বৈষম্যের বিষয়টি স্বীকার করেছেন।

[An important aspect of the survey was the Battle of the Sexes-examining public perceptions of the conflicting relationship between men and women. It was found that younger generations are more aware of this issue compared to older ones. 59% of Gen Z acknowledged the existence of gender inequality.]

• নারীর পিছিয়ে পড়াকে সমস্যা হিসেবে দেখছেন জেন-জি তরুণদের ৫৫ শতাংশ এবং তরুণীদের ৬২ শতাংশ। তবে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যথোপযুক্ত নীতিমালা গ্রহণের বিষয়ে নারী-পুরুষ এবং বিভিন্ন প্রজন্মের মধ্যে বিপুল বৈপরীত্য দেখা গেছে।

[Among Gen Z, 55% of young men and 62% of young women see women’s disadvantages as a significant issue. However, there are stark differences in opinions between men and women, as well as across generations, regarding the adoption of appropriate policies to address this situation.]

নারীর অবদান বিজ্ঞান-প্রযুক্তিতে নারী: বিশ্ব জুড়ে লিঙ্গ-অসমতা দূরীকরণে তরুণদের নিয়ে কাজ করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনগুলোতে নারীর জন্য অনাবিল এক জীবনের পথনির্দেশক হতে পারেন আজকের তরুণীরা। এই লক্ষ্যে বিশেষ করে স্টেম (STEM) তথা বিজ্ঞান ও প্রযুক্তিতে কিশোরী- তরুণীদের এগিয়ে দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

 [Working with young people to eliminate gender inequality worldwide is crucial. The young women of today could be the guiding force for an empowered life for women in the future. In this regard, particularly emphasizing the advancement of adolescent girls and young women in STEM (Science, Technology, Engineering, and Mathematics) is gaining importance.]

 স্টেম (STEM) হলো একটি আমব্রেলা টার্ম। গবেষণা ও উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে বিজ্ঞান, প্রযুক্তি প্রকৌশল ও গণিতকে একত্রিত করে একক টার্ম হিসেবে এটিকে ব্যবহার করা হয়। যা হোক, বিজ্ঞান, প্রযুক্তিতে নারীর অবদানের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি এক্ষেত্রে নারীদের পদচারণা বাড়াতে ২০১৫ সালে সাধারণ পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়। এই প্রস্তাবের মাধ্যমে ১১ ফেব্রুয়ারিকে “ইন্টারন্যাশনাল ডে অব উইমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স’ ঘোষণা করা হয়। এ বছর দিবসটির দশম বার্ষিকী পালিত হয়। এবারের প্রতিপাদ্য ‘আনপ্যাকিং স্টেম ক্যারিয়ারস : হার ভয়েস ইন সায়েন্স’। কেন বিশেষভাবে বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষা এবং এ ক্ষেত্রে নারীর কর্মসংস্থানের কথা বলা হচ্ছে? উত্তরটি সবার জানা। বিজ্ঞান-প্রযুক্তির তুমুল অগ্রগতির বর্তমান বিশ্বে এসব ক্ষেত্রে উচ্চশিক্ষা ও ক্যারিয়ারকে আগামী দিনের বৈশ্বিক নিয়ামক হিসেবে তুলে ধরা হচ্ছে। এর সঙ্গে জড়িয়ে রয়েছে উদ্ভাবন, সামাজিক সুরক্ষা, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের মতো বিষয়। এক্ষেত্রে নারীকে এগিয়ে যাওয়ার বিকল্প নেই। এই শতাব্দীর শুরুতে এক মহাকাশ দুর্ঘটনায় মারা যান ভারতের প্রথম নারী মহাকাশচারী কল্পনা চাওলা। মৃত্যুর পরও তার জনপ্রিয়তা সে সময় অসংখ্য কিশোরী-তরুণীর মনে নভোচারী হওয়ার আকাঙ্ক্ষার বীজ বুনে দেয়।

[STEM is an umbrella term that combines science, technology, engineering, and mathematics into a single term for research and data collection. In 2015, in recognition of women’s contributions to science and technology, as well as to increase women’s participation in these fields, the General Assembly adopted a resolution declaring February 11 as the “International Day of Women and Girls in Science.” This year marks the 10th anniversary of the day, with the theme “Unpacking STEM Careers: Her Voice in Science.” Why is there a particular emphasis on science and technology education and women’s employment in these fields? The answer is well-known to all. In today’s world of rapid advancements in science and technology, higher education and careers in these fields are being highlighted as global determinants for the future. These are linked to issues like innovation, social security, inclusive growth, and sustainable development. In this context, there is no alternative but for women to move forward. At the beginning of this century, India’s first female astronaut, Kalpana Chawla, died in a space accident. Even after her death, her popularity inspired countless young girls to dream of becoming astronauts.]

চতুর্থ শিল্প বিপ্লব ও নারী: বিজ্ঞান-প্রযুক্তি জগতে নারীদের এগিয়ে দেওয়ার পেছনে আরেকটি প্রণোদনা হলো চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করা। এ যাবৎ পৃথিবী তিনটি শিল্প বিপ্লবের সময় পেরিয়ে এসেছে।

 [Another motivation for advancing women in the world of science and technology is to tackle the challenges of the Fourth Industrial Revolution. So far, the world has gone through three industrial revolutions.]

স্টিম ইঞ্জিন ও বুনন যন্ত্রের উদ্ভাবনের মাধ্যমে ১৭৬০ সালে মানব জাতি এক অভূতপূর্ব সময়ের মুখোমুখি হয়। সেটি ছিল প্রথম শিল্প বিপ্লব। বৃহদাকার কলকারখানা গড়ে ওঠায় বিশ্ব অর্থনীতির বিপুল বিকাশ ঘটে। বলা হয়ে থাকে, প্রথম শিল্প বিপ্লব নারী-পুরুষের মধ্যে সামাজিক অন্যায়ের বুনিয়াদি ভিত্তি দৃঢ়তর করেছে। এর কারণ, পুরুষের হাতে অর্থ ও ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ায় নারী কেবল তার প্রয়োজন পূরণের মাধ্যমে পরিণত হন।

 [In 1760, with the invention of the steam engine and weaving machines, humanity faced an unprecedented era. This marked the First Industrial Revolution. The establishment of large factories led to significant growth in the global economy. It is said that the First Industrial Revolution strengthened the foundational basis of social injustice between men and women. This happened because the concentration of wealth and power in men’s hands reduced women to mere instruments for fulfilling their needs.]

 জীবাশ্ম জ্বালানির উৎসগুলো খুঁজে পাওয়ায় ও বিদ্যুতের সহজলভ্যতার ফলে ১৮৭০ থেকে ১৯১৪ সালের মধ্যে দ্বিতীয় শিল্প বিপ্লবের দ্বারে পৌঁছায় মানবসভ্যতা। এ সময় নারী পিছিয়ে থাকলেও যুদ্ধ-সংঘাতে পুরুষদের ব্যাপক মৃত্যু তাদের জন্য বাইরের কর্মজগতের দরজা খুলে দেয়। ফলে নারীরা দরকষাকষির জায়গায় পৌঁছে যান। এই বিপ্লবের সময়েই নারীরা ভোটাধিকার পান, যা তাদের রাজনৈতিক ক্ষমতায়নের পথ প্রশস্ত করে।

 [The discovery of fossil ful sources and the availability of electricity led humanity to the threshold of the Second Industrial Revolution between 1870 and 1914. Although women were still behind during this time, the massive death toll of men in wars and conflicts opened the doors of the workforce for women. As a result, women reached positions of negotiation. It was during this revolution that women gained the right to vote, paving the way for their political empowerment.]

 ১৯৫০-এর দশকে বিশ্ব তৃতীয় শিল্প বিপ্লবের চৌকাঠে পা রাখে। এটি ছিল কম্পিউটার ও ইন্টারনেটের যুগ। এ যুগেই নারী সমাজের সব ক্ষেত্রে নিজেদের অন্তর্ভুক্তির দাবিগুলো জোরালো করেন। বেইজিং ঘোষণার পথ ধরে ২০০০ সালে ঘোষিত প্রথম বৈশ্বিক কর্মোদ্যোগ ‘এমডিজি’ (সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা)-তে নারীদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্তির বিষয়টি প্রধান হয়ে ওঠে।

[In the 1950s, the world stepped into the Third Industrial Revolution, marking the era of computers and the internet. During this period, women strongly demanded inclusion in all areas of society. Following the path of the Beijing Declaration, the first global initiative, the Millennium Development Goals (MDGs), declared in 2000, made the inclusion of women in mainstream society a central focus.]

রোবোটিকসের চতুর্থ শিল্প বিপ্লবের শুরু বর্তমান সহস্রাব্দে। কৃত্রিম বুদ্ধিমত্তা, জিন এডিটিং ও অগ্রগতি শিল্প জগতে এক তুমুল সম্ভাবনা তৈরি করেছে। এ সময়েরই অর্জন ২০১৫ সালে :এসডিজি’ (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা), যার চতুর্থ অভীষ্টে ২০৩০ সালের মধ্যে নারী-পুরুষের পরিপূর্ণ সমতার কথা বলা হয়েছে। সেই সময়সীমা থেকে আমরা মাত্র পাঁচ বছর দূরে এখন। চতুর্থ শিল্প বিপ্লবের এই অভূতপূর্ব সময়টি নিঃসন্দেহে নারীর জন্য ভিন্ন একটি প্রেক্ষিত হাজির করেছে। এ সময়ের সুবিধাগুলো কাজে লাগিয়ে নারীকে কাক্সিক্ষত সমতায় পৌঁছে দেওয়ার দাবিটি হোক বিশ্ববাসীর অঙ্গীকার।

[The Fourth Industrial Revolution began in the current millennium. Advances in artificial intelligence, gene editing, and robotics have created tremendous possibilities in the industrial world. One of the achievements of this era is the SDGs (Sustainable Development Goals) adopted in 2015, which, in its fourth goal, calls for full gender equality by 2030. We are now just five years away from that deadline. This unprecedented period of the Fourth Industrial Revolution has undoubtedly presented a new perspective for women. Let the commitment of the global community be to leverage the benefits of this era to achieve the desired gender equality for women.]

ফারহানা মিলি, সিনিয়র সাংবাদিক প্রকাশকাল: ৮ মার্চ, দৈনিক দেশ রূপান্তর।

←Previous
Next→

Recent post

  • Hello world!
    January 21, 2026
  • ৪৬ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
    January 16, 2026
  • How_to_Learn_Vocabulary
    January 16, 2026
  • 103. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রিতে (পাস কোর্সে) পড়ে বিসিএস ক্যাডার
    January 16, 2026
  • চাকুরি_প্রস্তুতি_প্রিলিমিনারি।
    January 16, 2026
  • প্রশাসন ক্যাডার, ৪৪তম বিসিএস
    January 16, 2026

Tags

BCS Exam BCS Model Test BCS Preliminary BCS Preparation BCS Questions BCS Study Materials BCS Syllabus BCS Viva Preparation BCS Written Exam

Categories

  • bangla blogs
  • bangladesh
  • banking and finance
  • bcs questions
  • Blog
  • economy
  • english blogs
  • environment
  • international
  • technology
  • translations
  • Uncategorized
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • ব্যাংকিং ও ফিন্যান্স