বাংলাদেশের অর্থনীতির সমসাময়িক সংকটসমূহ তুলে ধরুন। দেশীয় ও বৈদেশিক বিনিয়োগে স্থবিরতার কারণসমূহ কী কী? বিনিয়োগ পরিবেশ স্বাভাবিকীকরণে করণীয়সমূহ সুপারিশ করুন। বিপ্লব আর গণঅভ্যুত্থান বলুন, ৫ আগস্ট পরবর্তী সরকারের ছয় মাস অতিবাহিত হয়েছে। অর্থনীতি নিয়ে একটি পত্রিকা শিরোনাম করেছে পতন থেমেছে, স্বস্তি আসেনি। যদিও নতুন কত্তারা বলছেন জুন নাগাদ স্বস্তি ফিরে আসবে; অনেকেরই আস্থায় ঘাটতি আছে।
[Revolution and mass uprising-six months have passed since the government took over after August 5. A newspaper headline about the economy reads: “The decline has stopped, but relief hasn’t come.” Although the new authorities claim that relief will return by June, many still lack confidence.]
প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগে ভাটা। ইতোমধ্যে দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগে (এফডিআই) বড় ধরনের পতন হয়েছে। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রাপ্তিকে গত অর্থবছরের একই প্রাঙ্গিকের তুলনায় নিট বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় ৭১ শতাংশ, যা গত ১১ বছরের মধ্যে সর্বনিম্ন।
[Foreign Direct Investment (FDI) in the country has alreadz seen a significant decline. In the July-September quarter of the current fiscal year, net foreign investment dropped by approximately 71% compared to the same period of the previous fiscal year, marking the lowest level in the past 11 years.]
বিদেশি বিনিয়োগ কমার কারণসমূহ
রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা: বিনিয়োগ কমার পেছনে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তাকেই দায়ী করেছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। আমরা জানি, চলতি অর্থবছরের শুরু থেকেই দেশজুড়ে ছিল রাজনৈতিক অস্থিরতা। আওয়ামী লীগ সরকারের পতন হলে তৈরি হয় নতুন পরিস্থিতি । এর পরও কাটেনি অস্থিরতা। নানা দাবিতে বিভিন্ন সংগঠন এমনকি সামান্য কয়েকজন মিলেই বারবারই পথে নেমেছে। শিল্পোদ্যোক্তারা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে বিনিয়োগের পরিবেশ নেই।
[Business leaders and analysts have attributed the decline in investment to political and economic uncertainty. As we know, the country has been experiencing political unrest since the beginning of the current fiscal year. The fall of the Awami League government created a new situation, but instability persisted. Various organizations, and even small groups of people, have repeatedly taken to the streets with different demands. Industrialists state that due to political uncertainty and the law-and-order situation, the investment environment remains unfavorable.]
জ্বালানি সংকট: এমনকি গ্যাস-বিদ্যুৎ সংকটের ধারাবাহিকতার কারণে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। [Even many factories have shut down due to the ongoing gas and electricity crisis.]
ব্যাংকের উচ্চ সুদহার: তাছাড়া বিনিয়োগে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ব্যাংকের উচ্চ সুদহার। নতুন বিনিয়োগে যাচ্ছেন না দেশীয় বিনিয়োগকারীরা। বিদেশি বিনিয়োগকারীরাও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
[Moreover, high bank interest rates have become a major obstacle to investment. Domestic investors are not making new investments, and foreign investors are also observing the situation.]
অর্থনৈতিক অব্যবস্থাপনা: ধরতে গেলে দু-তিন বছর ধরে বাংলাদেশ অর্থনৈতিক অব্যবস্থাপনার মধ্যে রয়েছে বা ছিল। গেল জুলাই থেকে সেপ্টেম্বর পরিস্থিতি ছিল অস্থিতিশীল। এতে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস কমে যায়, তারা নিরুৎসাহিত হয়ে পড়েন। অনেকেই বলেছেন, পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত তারা ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতি গ্রহণ করেছেন।
[To be fair, Bangladesh has been experiencing economic mismanagement for the past two to three years. The situation was unstable from July to September. As a result, investor confidence declined, and they became discouraged. Many have stated that they have adopted a “wait and watch” policy until the situation improves.]
অন্যান্য কারণসমূহ: দুই অর্থবছর ধরেই সামষ্টিক অর্থনীতির কিছু বিষয়ে সমস্যা সৃষ্টি হয়েছে; যেমন মূল্যস্ফীতির কারণে অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়া, ডলারের বাজারে অস্থিতিশীলতার কারণে মূলধন কমে যাওয়া এবং আমদানিতে প্রভাব পড়া। এসবের সঙ্গে সেপ্টেম্বর প্রান্তিকে অভ্যুত্থান-পরবর্তী অস্থিরতা যোগ হয়। ফলে উৎপাদনে বিঘ্ন ঘটে এবং জোগান বাধাগ্রস্ত হয়। ঘন ঘন নীতির পরিবর্তনও বিদেশি বিনিয়োগ কমার অন্যতম কারণ।
[For the past two fiscal years, several issues have emerged in the macroeconomy, such as a decline in domestic demand due to inflation, a reduction in capital caused by instability in the dollar market, and an impact on imports. Additionally, post-uprising instability in the September quarter further exacerbated the situation. As a result, production was disrupted, and supply chains were affected. Frequent policy changes have also been a major reason for the decline in foreign investment.]
বৈদেশিক বিনিয়োগ হ্রাসের চিত্র বিনিয়োগ যে কমছে, তার চিত্র দেখা যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) তথ্যেও। ২০২১ সালে ১ হাজার ৮৩টি ব্যবসা প্রকল্পের জন্য ১ হাজার ৩৩৪ কোটি ৫১ লাখ ডলার বিনিয়োগের প্রস্তাব নিবন্ধন হয়েছে। পরের বছর ১ হাজার ৮১টি ব্যবসা প্রকল্প নিবন্ধনের মাধ্যমে ১ হাজার ২৮৮ কোটি ৩৫ লাখ ডলার বিনিয়োগ প্রস্তাব এসেছিল। ২০২৩ সালে আরও কমে ব্যবসার ৯৯৮টি প্রকল্পে ৮৯৭ কোটি ৮৫ লাখ ডলার হয়। ২০২৪ সালে ব্যবসার ৭৪২টি প্রকল্পে ১ হাজার ১৬৩ কোটি ডলার বিনিয়োগ নিবন্ধন হলেও এপ্রিল-জুন প্রান্তিকে ২৫৪টি প্রকল্পে ৬৬৬ কোটি ৮০ লাখ ডলার হয়। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে তা কমে ১৮৬টি প্রকল্পে মাত্র ১৮৬ কোটি ৭১ লাখ ডলার হয়।
[The decline in investment is also reflected in the data from the Bangladesh Investment Development Authority (BIDA). In 2021, investment proposals worth $13.34 billion were registered for 1,083 business projects. The following year, investment proposals amounted to $12.88 billion for 1,081 business projects. In 2023, the number of projects further declined to 998, with investments totaling $8.97 billion. In 2024, despite the registration of $11.63 billion in investments for 742 projects, the April-June quarter saw only $6.66 billion across 254 projects. By the July-September quarter, the figure dropped to just $1.86 billion for 186 projects.]
মূলধনি যন্ত্রপাতি আমদানি হ্রাস: বিনিয়োগ কমার চিত্র পরিষ্কার হয়েছে মূলধনি যন্ত্রপাতি আমদানির মাধ্যমেও। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাস জুলাই-নভেম্বরে মূলধনি যন্ত্রপাতি আমদানির ঋণপত্র বা এলসি খোলা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ কমেছে। একইভাবে মূলধনি যন্ত্রপাতি আমদানির ঋণপত্র নিষ্পত্তি কমেছে প্রায় ২২ শতাংশ।
[The decline in investment is also evident through the import of capital machinery. In the first five months (July-November) of the 2024-25 fiscal year, the opening of letters of credit (LCs) for capital machinery imports decreased by 26% compared to the same period in the previous fiscal year. Similarly, the settlement of LCs for capital machinery imports dropped by approximately 22%. ]
বেকারের সংখ্যা বৃদ্ধি: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, বেকারের সংখ্যা এখন ২৬ লাখ ৬০ হাজার। আগের বছর দেশে বেকার জনগোষ্ঠী ছিল ২৪ লাখ ৯০ হাজার। তার মানে, গত বছরের একই সময়ের চেয়ে বেকার বেড়েছে ১ লাখ ৭০ হাজার। বেকারত্বের হার বেড়ে হয়েছে ৪.৪৯ শতাংশ; গত বছর তা ছিল ৪.০৭ শতাংশ।
[According to the latest data from the Bangladesh Bureau of Statistics, the number of unemployed people now stands at 2.66 million. In the previous year, the unemployed population was 2.49 million. This means that unemployment has increased by 170,000 compared to the same period last year. The unemployment rate has risen to 4.49%, up from 4.07% last year.]
ব্যবসায়ী নেতাদের অনেকেই বলেছেন, বর্তমানে দেশে গ্যাস ও বিদ্যুতের সংকট, সুদের অধিক হারসহ ব্যাংকগুলোর অসহযোগিতার কারণে বিনিয়োগ কমছে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিও ব্যাপক কমেছে। গত নভেম্বর মাসে আগের বছরের একই সময়ের তুলনায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৭.৬৬ শতাংশ। এই প্রবৃদ্ধি গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন।
[Many business leaders have said that investment is declining due to the current gas and electricity shortages, high interest rates, and lack of cooperation from banks. Private sector loan growth has also significantly decreased. In November of last year, private sector loan growth was 7.66%, which is the lowest in the past three and a half years.]
যদিও আগামী মুদ্রানীতিতে নীতি সুদহার কমানোর সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ানো অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। দফায় দফায় নীতি সুদহার বেড়ে ৯ শতাংশ থেকে এখন ১৫ শতাংশ ছাড়িয়েছে। এতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমেছে। সুদের হার বাড়ার কারণেও অনেকে বিনিয়োগ থেকে পিছিয়ে যাচ্ছেন।
[Although there are discussions about the possibility of lowering the policy interest rate in the upcoming monetary policy, the Bangladesh Bank has continued to increase the interest rate to control inflation. The policy rate has risen in phases from 9% to over 15%. This has led to a decrease in private sector loan growth. Due to the higher interest rates, many are hesitating to invest.]
সুদহার বাড়ানো ছাড়াও ব্যবসা ও বিনিয়োগে খরচ বেড়ে যাওয়ায় বিপাকে রয়েছেন ব্যবসায়ী উদ্যোক্তারা। অনেকে টিকে থাকার লড়াই করছেন। ব্যবসায়ীদের অনেকেরই সমালোচনা যখন বেসরকারি খাতে বিনিয়োগের কথা আসে তখন তারা দীর্ঘদিন ধরে সংকুচিত মুদ্রানীতি অনুস করেছেন। আবার যখন সরকারের ঋণের বেলায় আসে তখন কিন্তু সংকোচন নেই। মোদ্দাকথায়, নানা সংকটে ব্যবসা-বাণিজ্যে এখন বিরাট প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বা হয়েছে। একটি হলো আইনশৃঙ্খলাজনিত, আরেকটি ব্যাংকিং খাতের অস্থিরতাজনিত। সবটার মূলেই আছে রাজনীতি। তাই অর্থনীতি ঠিক করতে, বিনিয়োগ আকর্ষণ করতে আগে রাজনীতি ঠিক করতে হবে।
[Apart from the increase in interest rates, rising costs in business and investment have put entrepreneurs in a difficult position. Many are struggling to survive. Some businessmen criticize that while they have long followed a contractionary monetary policy when it comes to private sector investment, the same caution is not observed when it comes to government borrowing. In short, various crises have created significant obstacles to trade and commerce. One is related to law and order, and the other stems from instability in the banking sector. At the core of all these issues lies politics. Therefore, to fix the economy and attract investment, politics must be addressed first.]
আমরা জানি, দেশি বিনিয়োগকারীদের সুবিধা দিলে বিদেশি বিনিয়োগ এমনিই বাড়বে। কারণ বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করার আগে স্থানীয় বিনিয়োগকারীদের জিজ্ঞেস করেন দেশে বিনিয়োগ পরিস্থিতি কেমন।
[We know that if local investors are facilitated, foreign investment will naturally increase. This is because foreign investors inquire about the investment climate in the country from local investors before making their decisions.]
১৫-২০ বছর ধরে আমরা প্রশ্ন করে আসছি, কেন বাংলাদেশে অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও বিনিয়োগ হচ্ছে না? বিনিয়োগকারীদের একটা কমন প্রশ্ন থাকে, করের হার আসলে কত? কোনো বেঞ্চমার্ক নেই। বিভিন্ন ধরনের ট্যাক্স রেট আরোপ করায় কার্যকর মৌলিক করহারের কাঠামো নেই। অন্যদিকে উচ্চ করের সঙ্গে আছে অসংগত নীতিমালা। নীতি পরিবর্তন করে দেওয়া হচ্ছে যখন-তখন। এতে অনিশ্চয়তার মধ্যে পড়েন বিনিয়োগকারীরা। অন্তর্বতী সরকারের পক্ষ থেকে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে অর্থনীতিসংক্রান্ত একমাত্র টাস্কফোর্স ৩১টি সুপারিশ প্রণয়ন করেছে।
[For the past 15- 20 years, we have been asking why investment is not happening in Bangladesh despite its great potential. Investors often have a common question: What is the actual tax rate? There is no benchmark. Due to the imposition of various tax rates, there is no structured framework for an effective basic tax rate. On the other hand, high taxes are accompanied by inconsistent policies. Policies are changed arbitrarily, creating uncertainty for investors. To boost investment and employment, the interim government’s only task force on economic affairs has formulated 31 recommendations.]
সুপারিশগুলোতে প্রস্তাব রয়েছে- ১০ লাখ ডলারের সমপরিমাণ পণ্য রপ্তানির সক্ষমতা রয়েছে এমন ১৫শ কোম্পানিকে বিশেষ নীতির আওতায় আনা।
[Bringing 1,500 companies with the capacity to export goods worth the equivalent of 1 million dollars under a special policy framework.]
এসএমই খাতকে সমর্থন করতে ‘ঢাকা হাট’ প্রকল্প স্থাপন, আন্তর্জাতিক মানের হাসপাতাল প্রতিষ্ঠার জন্য বিদেশি বিনিয়োগ উদ্বুদ্ধ করা।
[Establishing the ‘Dhaka Haat’ project to support the SME sector and encouraging foreign investment to set up international-standard hospitals.]
• বিভিন্ন শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া ।
[ Taking initiatives to increase the use of artificial intelligence technology in various industries.]
এই প্রতিবেদনে দেশের বিনিয়োগযোগ্য খাতগুলোর বিশদ বিবরণ, স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন এবং সরকারি দপ্তরগুলোর প্রশিক্ষণের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়েছে।
[This report also highlights a detailed overview of the country’s investable sectors, the development of the health and education sectors, and the necessity of training for government departments.].
দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে, কর্মসংস্থান সৃষ্টি করতে হলে সরকারি-বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। সরকারি খাতে বিনিয়োগ বাড়াতে হলে-
[To move the country forward and create employment opportunities, increasing investment in both the public and private sectors is essential. To increase investment in the public sector-] ·
সরকারের আয় বাড়াতে হবে। অনাবশ্যকীয় খরচ কমাতে হবে। [The government needs to increase revenue and reduce unnecessary expenses.]
বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে হলে আর্থিক খাতে তারল্য বাড়াতে হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ বিনিয়োগ পরিবেশ উন্নত করতে হবে।
[To increase investment in the private sector, liquidity in the financial sector must be increased, and the investment climate must be improved, including enhancing law and order.]
উৎপাদনশীলতা বাড়াতে লাগসই প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। শিক্ষার মানের উন্নয়ন ঘটাতে হবে।
[To increase productivity, the use of appropriate technology must be expanded. The quality of education must be improved.]
• বিনিয়োগ সম্পর্কিত নিয়মনীতির আধুনিকায়ন করতে হবে।
[The modernization of investment-related regulations and policies is necessary.]
সর্বোপরি বাংলাদেশের সরকার যে দেশি-বিদেশি বিনিয়োগের ব্যাপারে সত্যিই সিরিয়াস; প্রতিটি ক্ষেত্রে তার প্রমাণ রাখতে হবে। যখন-তখন কারখানা ভাঙচুর আর রাস্তা অবরোধের সংস্কৃতিকে জাদুঘরে পাঠিয়ে দিতে হবে।
[Above all, the government of Bangladesh must prove that it is truly serious about domestic and foreign investment in every aspect. The culture of factory vandalism and road blockades must be sent to the museum.]
মামুন রশীদ, অর্থনীতি বিশ্লেষক ৯ ফেব্রুয়ারি, দৈনিক সমকাল