• 40th-bcs-preliminary-questions
    • 46th BCS
    • bangla-blogs
    • BCS Question Bank
    • Elementor #1295
    • Elementor #8
    • English Blogs
    • Home
    • Privacy Policy
    • Quiz Game
    • Test Page
bangla blogs translations

756. খাদ্য নিরাপত্তার জন্য উৎপাদনের সঠিক পরিসংখ্যান দরকার

March 8, 2025

দেশে নির্ভরযোগ্য পরিসংখ্যানের অভাব রয়েছে। বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা থেকে নিয়মিত যে পরিসংখ্যান দেওয়া হচ্ছে, তা অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ হয়। বাস্তবতার সঙ্গে তার মিল থাকে কন। আমাদের জাতীয় আয়ের প্রবৃদ্ধির হার, মূল্যস্ফীতি, উৎপাদন, ভোগ ও বণ্টনের ক্ষেত্রে যে পরিসংখ্যান পাওয়া যায়, তাতে সাধারণ মানুষের পুরোপুরি আস্থা থাকে না। এই আস্থাহীনতা দূর করা দরকার।

[There is a lack of reliable statistics in the country. The statistics regularly provided by various government and non-government organizations are often questionable. They often do not align with reality. The statistics available on national income growth, inflation, production, consumption, and distribution do not fully gain the trust of the general public. This lack of confidence needs to be addressed.].

 গবেষণাকর্মে সঠিক পরিসংখ্যানের প্রয়োজনীয়তা সংশ্লিষ্ট সংস্থাগুলো থেকে উপস্থাপন করা দরকার সঠিক ও নির্ভরযোগ্য পরিসংখ্যান। নতুবা যথাযথভাবে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও তার সঠিক বাস্তবায়ন সম্ভব নয়।

[Relevant organizations need to present accurate and reliable statistics. Otherwise, it will not be possible to formulate and properly implement development plans.]

আমরা যে গবেষণা করি, তার জন্যও দরকার হয় সঠিক পরিসংখ্যান। নতুবা তার ফলাফল ঈপ্সিত লক্ষ্য অর্জনে সফল হয় না।

[The research we conduct also requires accurate statistics. Otherwise, its results do not successfully achieve the desired goals.]

অনেক সময় গবেষকরা তাঁদের বিশ্লেষণের মূল ভিত্তি নির্মাণ করেন নিজস্ব সংগৃহীত তথ্য-উপাত্ত থেকে। তবে তার পরিধি থাকে খুবই সীমিত। নির্দিষ্ট এলাকা ও নির্ধারিত নমুনার ভিত্তিতে প্রণীত হয় ওই সব পরিসংখ্যান।বৃহত্তর পরিসরে ও জাতীয়ভাবে তা অনেক সময় প্রযোজ্য হয় না।

[Often, researchers build the foundation of their analysis on data they collect themselves. However, its scope remains very limited. These statistics are generated based on specific areas and selected samples, which may not always be applicable on a larger or national scale.]

জাতীয়ভাবে প্রণীত পরিসংখ্যান মূলত দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সরকারি বিভাগ বা সংস্থা থেকে প্রকাশ করা হয়। তার ওপর প্রচ্ছন্নভাবে আধিপত্যমূলক প্রভাব থাকে ক্ষমতাসীন সরকারের। তারই ইঙ্গিতে কখনো পরিসংখ্যান হয় অতিরঞ্জিত, স্ফীত। আবার কখনো হয় কম মূল্যায়িত।

 [Nationally produced statistics are primarily published by the relevant government department or agency responsible for them. These statistics are often subtly influenced by the ruling government, leading to either exaggeration and inflation or, at times, underestimation.]

জিডিপি প্রবৃদ্ধি বিগত সরকারের আমলে প্রায় ১৫ বছর ধরে নিয়মিতভাবে উচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের কথা বলা হয়েছে। এতে বার্ষিক প্রবৃদ্ধির হার দেখানো হয়েছে প্রায় ৬ থেকে ৮ শতাংশ। এর সঙ্গে দেশের সাধারণ মানুষের উপলব্ধি তেমন বিবেচনায় নেওয়া হয়নি। তবে বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থাগুলো বরাবরই তাতে আপত্তি জানিয়েছে। তারা ওই হিসাব থেকে এক থেকে দেড় শতাংশ পর্যন্ত কম অনুমান করেছে।

 [During the previous government’s tenure, it was consistently claimed for nearly 15 years that high GDP growth had been achieved, with an annual growth rate of around 6 to 8 percent. However, the perceptions of the general public were not significantly considered. Foreign development partner organizations have consistently raised objections, estimating the growth rate to be 1 to 1.5 percent lower than the official figures.]

মূল্যস্ফীতি: কাগজে-কলমে মূল্যস্ফীতির হার সীমিত রাখার চেষ্টা করা হয়েছে ৫-৬ শতাংশের মধ্যে। কখনো তা প্রদর্শন করা হয়েছে ৭-৮ শতাংশে। বাস্তবে তা অনেক সময় দুই ডিজিটও অতিক্রম করে গেছে বলে প্রতীয়মান হয়েছে। গত জুলাই মাসে এই হার ছিল প্রায় ১৪ শতাংশ। অনেকে অনুমান করেছে ১৫ শতাংশেরও বেশি।

 [On paper, efforts have been made to keep the inflation rate within 5-6 percent. At times, it has been shown as 7-8 percent. However, in reality, it has often exceeded double digits. In July of last year, the rate was around 14 percent, and some estimates suggested it was over 15 percent.]

 বেকারত্বের হার: একইভাবে সরকার বেকারত্বের হার কম দেখিয়ে স্বস্তি পেতে চেয়েছে। বিভিন্ন হিসাবে তা দেখানো হয়েছে সাড়ে ৪ থেকে সাড়ে ৫ শতাংশ। বেকারত্বের ক্ষেত্রে উপস্থাপিত সংখ্যার কারণেও এই হারে কিছুটা তারতম্য ঘটেছে। এমনিভাবে বিভিন্ন ক্ষেত্রে পরিসংখ্যান নিয়ন্ত্রণে রেখেছে বিগত সরকার।

[Similarly, the government has sought comfort by showing a lower unemployment rate. Various estimates have placed it between 4.5 to 5.5 percent. The way unemployment figures have been presented has also led to some variation in this rate. In this manner, the previous government controlled statistics in various sectors.]

অতিমূল্যায়িত কৃষি পরিসংখ্যানঃ দেশের পণ্য উৎপাদন, চাহিদা এবং স্থিতির পরিসংখ্যান সম্পর্কে অতীতে সরকারের সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ বজায় রাখার দৃষ্টান্ত রয়েছে। এ ক্ষেত্রে কৃষি পরিসংখ্যানের কথা উল্লেখ করা যায়। প্রায়ই বলা হয়েছে যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রয়েছে। অথচ প্রায় প্রতিবছরই গড়পড়তা ৬০ থেকে ৭০ লাখ টন খাদ্যশস্য আমদানি করতে হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরে এর পরিমাণ ছিল ৯৮ লাখ মেট্রিক টন। স্বাধীনতার পর মোট আমদানির পরিমাণ ছিল সর্বোচ্চ ৩০ লাখ টন। এরপর জনসংখ্যা বৃদ্ধির হার প্রায় আড়াই শতাংশ থেকে হ্রাস পেয়ে নেমে এসেছে ১.২ শতাংশে। অন্যদিকে মোট খাদ্যশস্যের কথিত উৎপাদন এক কোটি টন থেকে বেছে হয়েছে পাঁচ কোটি টনেরও অধিক। অথচ খাদ্যশস্যের আমদানির পরিমাণ সে অনুপাতে হ্রাস না পেয়ে বরং বেড়ে গেছে দ্বিগুণেরও বেশি। এ ক্ষেত্রে কৃষি উৎপাদনের পরিসংখ্যান অতি মূল্যায়িত ভাবা অস্বাভাবিক নয়।

[In the past, the government has maintained the greatest this amount control over statistics related to the country’s product production, demand, and status. In this case, agricultural statistics can be mentioned. It has often been claimed that Bangladesh is self-sufficient in food However, almost every year, the country has had to import an average of 6 to 7 million tons of food grains. In the 2017-18 fiscal year, was 9.8 million metric tons. Since independence, the total import amount had been a maximum of 3 million tons. Meanwhile, the population growth rate has decreased from about 2.5 percent to 1.2 percent. On the other hand, the purported production of total food grains has increased from 10 million tons to over 50 million tons. Yet, the amount of food grain imports has not decreased in proportion; rather, it has more than doubled. In this case, it is not unreasonable to consider the agricultural production statistics as being overestimated.]

মৎস্য ও প্রাণিসম্পদ খাত: মৎস্য ও প্রাণিসম্পদ খাতেও বিভিন্ন পণ্যের উৎপাদন পরিসংখ্যান নিয়ে যথেষ্ট বিভ্রান্তির অবকাশ আছে। বর্তমানে দুধ, মাংস ও মাছের বার্ষিক উৎপাদন যথাক্রমে ১৪১, ৮৮ ও ৪৯ লাখ মেট্রিক টন। ডিমের উৎপাদন দুই হাজার ৩৩৮ কোটি। গত ১৫ বছরে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে দুধের ক্ষেত্রে বার্ষিক ১২ শতাংশ, মাংসের ক্ষেত্রে ১৩ শতাংশ, ডিমের ক্ষেত্রে ৯ শতাংশ এবং মাছের ক্ষেত্রে সাড়ে ৩ শতাংশ। পণ্যের উৎপাদনে এত বেশি প্রবৃদ্ধি যখন হয়, তখন পণ্যমূল্য এত বেশি বৃদ্ধি পাওয়া স্বাভাবিক নয়।

[There is considerable confusion regarding the production statistics of various products in the fisheries and livestock sector as well. Currently, the annual production of milk, meat, and fish stands at 14.1 million, 8.8 million, and 4.9 million metric tons, respectively. The production of eggs is 2,338 crore. Over the past 15 years, the growth achieved has been 12% annually for milk, 13% for meat, 9% for eggs, and 3.5% for fish. When such high growth in production occurs, it is not normal for the prices of these products to rise so significantly.]

কৃষি পরিসংখ্যান বিভাগের হাউসহোল্ড ইনকাম অ্যাড এক্সপেন্ডিচার সার্ভে প্রদত্ত দৈনিক জনপ্রতি দুধ, মাংস, ডিম ও মাছ ভক্ষণের পরিসংখ্যানের সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত তথ্যের মিল নেই। প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস) মোট দুধ উৎপাদনের যে হিসাব দিচ্ছে, সে অনুযায়ী দৈনিক জনপ্রতি দুধের প্রাপ্যতা ২২৫ গ্রাম। অথচ বিবিএসের তথ্য মতে, জনপ্রতি দুধের ভোগ মাত্র ৩৪ গ্রাম। ডিএলএসের তথ্য মতে, মাংসের প্রাপ্যতা জনপ্রতি ১৪০ গ্রাম, ডিম ১৯ গ্রাম, মাছ ৭৯ গ্রাম এবং মাছ-মাংস মিলে ২১৯ গ্রাম। বিবিএসের তথ্য মতে, মাংসের ভোগ ৪০ গ্রাম, ডিম ১৩ গ্রাম, মাছ ৬৮ গ্রাম এবং মাছ-মাংস মিলে ১০৮ গ্রাম। দুটি পরিসংখ্যানের মধ্যে বিশাল ফারাক।

 [There is a discrepancy between the statistics provided by the Household Income and Expenditure Survey of the Agricultural Statistics Department and the data provided by the Ministry of Fisheries and Livestock. According to the Livestock Department (DLS), the total milk production estimate suggests a daily per capita milk availability of 225 grams. However, according to the Bangladesh Bureau of Statistics (BBS), the daily per capita milk consumption is only 34 grams. According to the DLS, the daily per capita availability of meat is 140 grams, eggs 19 grams, fish 79 and the combined total of meat and fish is 219 grams. However, BBS data shows the per capita consumption of meat is 40 grams, eggs 13. grams, fish 68 grams, and the combined total of meat and fish is 108 grams. There is a significant difference between the two sets of grams, statistics.]

ডিএলএসের তথ্যে মনে হয়, আমাদের প্রয়োজনের তুলনায় উৎপাদন জাতীয় চাহিদার একান্ত কাছাকাছি, যা খুবই ভালো। আর তা-ই যদি হয়, তাহলে এসব পণ্যের দাম এত বেশি কেন? পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গে যখন ডিমের দাম বাংলাদেশি মুদ্রায় প্রতি পিস ছয় টাকা, তখন সেটি এখানে ১৪-১৫ টাকায় বিক্রি হয়েছে। দুধের দাম পৃথিবীর অনেক দেশের তুলনায় বাংলাদেশে বেশি। বর্তমানে প্যাকেটজাত দুধ প্রতি লিটার ১০০ টাকা, প্রায় এক ডলার। এটি বিশ্বের অনেক দেশের চেয়ে বেশি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে উৎপাদন খরচ আমাদের চেয়ে অর্ধেক । ডিম, মাছ ও মাংসের উৎপাদন খরচও বাংলাদেশে বেশি। ব্রাজিল ৫০০ টাকার কমে এক কেজি মাংস বাংলাদেশে সরবরাহের জন্য আগ্রহ প্রকাশ করেছে। তাহলে তাদের উৎপাদন খরচ আরো কম। আর বাংলাদেশে ৮০০ টাকার বেশি দামে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে।

[The data from the DLS suggests that our production is very close to the national demand, which is quite good. If this is indeed the case, then why are the prices of these products so high? For example, in neighboring West Bengal, India, the price of an egg is around 6 taka, while here in Bangladesh, it is sold for 14-15 taka. The price of milk in Bangladesh is higher than in many countries around the world. Currently, packaged milk costs 100 taka per liter, which almost one dollar. This is higher than in many other countries. In Australia and New Zealand, the production cost is half of what it is here. The production costs of eggs, fish, and meat are also higher in Bangladesh. Brazil has expressed interest in supplying one kilogram of meat to Bangladesh for less than 500 taka. Therefore, their production costs are even lower. However, in Bangladesh, beef is sold for over 800 taka per kilogram.].

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে করণীয়। এ পরিপ্রেক্ষিতে আমাদের দেশের উৎপাদন খরচ কমানোর উপায় হচ্ছে দক্ষভাবে আধুনিক টেকনোলজি ব্যবহার করা। প্রডাকশন ছিল বাড়ানো। সে জন্য উৎপাদনের সঙ্গে যুক্ত কৃষকদের নীতিগত ও আর্থিক সহায়তা প্রদান করা দরকার।

 [In this context, the way to reduce production costs in our country is by efficiently using modern technology and increasing production skills. For this, it is necessary to provide both policy and financial support to the farmers involved in production.]

 বিবিএস-এর দায়বদ্ধতা: বাংলাদেশে বিভিন্ন পরিসংখ্যান প্রদানের রাষ্ট্রীয় সংস্থা হচ্ছে বিবিএস। এর কাছ থেকে সঠিক পরিসংখ্যান প্রাপ্তির সংস্থাটিকে একটি স্বতন্ত্র ও প্রকৃত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করে তাঁদের কাজের দক্ষতা বাড়াতে হবে। নির্মোহভাবে কাজ করে তাঁদের জাতির সামনে সঠিক পরিসংখ্যান উপস্থাপনে অঙ্গীকারবদ্ধ হতে হবে। বিভ্রান্তিকর, অতি মূল্যায়িত ও অবমূল্যায়িত তথ্য প্রদান থেকে তাঁদের বিরত থাকতে হবে। অন্যথায় সঠিকভাবে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়ন সম্ভব হবে না।

 [The national statistical organization in Bangladesh is BBS. It is necessary to make this organization an independent and truly autonomous institution to obtain accurate statistics from it. The efficiency of the staff must be improved by providing them with advanced training. They must be committed to presenting accurate statistics to the nation by working impartially. They must refrain from providing misleading, overstated, or understated information. Otherwise, it will not be possible to properly formulate development plans and implement them effectively.]

 ড. জাহাঙ্গীর আলম, সাবেক মহাপরিচালক, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট ৮ মার্চ, দৈনিক কালের কণ্ঠ

←Previous
Next→

Recent post

  • Hello world!
    January 21, 2026
  • ৪৬ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
    January 16, 2026
  • How_to_Learn_Vocabulary
    January 16, 2026
  • 103. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রিতে (পাস কোর্সে) পড়ে বিসিএস ক্যাডার
    January 16, 2026
  • চাকুরি_প্রস্তুতি_প্রিলিমিনারি।
    January 16, 2026
  • প্রশাসন ক্যাডার, ৪৪তম বিসিএস
    January 16, 2026

Tags

Categories

  • bangla blogs
  • bangladesh
  • banking and finance
  • bcs questions
  • Blog
  • economy
  • english blogs
  • environment
  • international
  • technology
  • translations
  • Uncategorized
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • ব্যাংকিং ও ফিন্যান্স