বিগত স্বৈরাচারী সরকারের ১৬ বছরে রাজনৈতিক বিবেচনায় ১৬টি নতুন ব্যাংকের অনুমোদন দেওয়া হয়। দেখা গেছে, বাংলাদেশে যখনই সরকার পরিবর্তন হয়, তখন মিডিয়া এবং ব্যাংকের প্রতি সরকারের বিশেষ দৃষ্টি থাকে। সরকারের প্রচারে দরকার মিডিয়া এবং আর্থিক সুবিধা ভোগের জন্য প্রয়োজন ব্যাংক। কথায় বলে, বেশি ব্যাংক বেশি লুটপাট; বেশি মিডিয়া বেশি অপপ্রচার। এ দুটো কাজে ফ্যাসিবাদী হাসিনা সরকার বিশ্বে এক নম্বর অবস্থানে ছিল।
[During the 16 years of the previous autocratic government, 16 new banks were approved for political reasons. It has been observed that whenever there is a change of government in Bangladesh, the government pays special attention to the media and banks. The government needs the media for its propaganda and banks for financial benefits. It is said that more banks lead to more looting, and more media leads to more misinformation. In these two areas, the fascist Hasina government was in the number one position globally.]
ব্যাংকিং খাতের বিপর্যয়ের স্বরূপ · বাংলাদেশে সরকারি ও বেসরকারি ব্যাংকের সংখ্যা ৬০ এর অধিক। এর মধ্যে ২৯টি ব্যাংক ইয়োলো জোনে আছে। ব্যাংকগুলো নানাবিধ সমস্যায় জর্জরিত এবং এদের ব্যাংকিং ব্যবস্থাপনায় দুরদর্শিতার অভাব পরিলক্ষিত হয়।
[There are more than 60 government and private banks in Bangladesh. Among them, 29 banks are in the yellow zone. These banks are burdened with various problems, and a lack of foresight is observed in their banking management.]
এছাড়া রয়েছে রাজনৈতিক হস্তক্ষেপ। ব্যাংকের সবচেয়ে খারাপ অবস্থানটি হলো রেড জোন। এখানে যে সমস্ত ব্যাংকের নাম তালিকাভুক্ত হয়েছে সেগুলো হলো বাংলাদেশ কমার্স ব্যাংক, পদ্মা রাজনৈতিক প্রক্রিয়ায় যারা ব্যাংকের মালিক হয়েছেন তারাই গ্রাহকদের জমাকৃত টাকা দুটেপুটে খেয়েছেন।
[The problems of the country’s banking sector have been longstanding. Although bank management is the primary driving force of the economy, there has been a huge gap between deposits and investments over the past 16 years. The biggest issue in the country’s banking system is the lack of good governance. Those who have become bank owners through political processes have embezzled the deposited money of customers.]
বিপর্যয়ের কারণ এক্ষেত্রে সবচেয়ে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি আবশ্যক ছিল। কিন্তু সেটা হয়নি। ব্যাংকের পরিচালনা পরিষদ যাতে রাজনৈতিক প্রভাবমুক্ত হয় সে দিকে বিশেষ দৃষ্টি দেওয়া একান্ত দরকার। আমরা লক্ষ্য করেছি, ব্যাংক যারা পরিচালনা করছেন এবং যারা কর্মকর্তা হিসাবে ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন তাদের অধিকাংশের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নেই।
[In this case, the central bank’s Oversight was essential. However, that did not happen. Special attention is needed to ensure that the bank’s board of directors is free from political influence. We have observed that most of those managing the banks and holding positions as officers in the management lack transparency and accountability.]
• দ্বিতীয়ত, যেসব আইন-কানুন, নীতিমালা; বিধিবিধানের মাধ্যমে ব্যাংক পরিচালিত হওয়ার কথা, সে-সব যথাযথভাবে মানা হচ্ছেনা। [Secondly, the laws, regulations, and guidelines that should govern the operation of banks are not being properly followed.] তৃতীয়ত, ব্যাংকের অনেক পরিচালকের মধ্যে শুদ্ধতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রচন্ড ঘাটতি রয়েছে। এমনও দেখা গেছে এদের কেউ কেউ নামে বেনামে শত শত কোটি টাকা ঋণ নিচ্ছে। [Thirdly, many of the bank directors lack integrity, transparency, and accountability. It has also been observed that some of them are taking hundreds of crores in loans under various names or aliases,]
চতুর্থত, ঋণ গ্রহণের নামে এক শ্রেণির ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা আর পরিশোধ করছেন না। এভাবে দিন দিন খেলাপি ঋণ বাড়ছে।
[Fourthly, a certain group of businessmen are taking thousands of crores in loans and not repaying them. As a result, non-performing loans are increasing day by day.]
পঞ্চমত, পরিচালনা পর্ষদে নিয়োজিত কিছু পরিচালক ব্যাংকে ব্যবস্থাপনার কাছে বিশেষ করে ঋণ মঞ্জুরির ক্ষেত্রে সরাসরি হস্তক্ষেপ করছেন।
[Fifthly, some directors appointed to the board are directly interfering with the bank’s management, especially in the approval of loans.]
সর্বোপরি ব্যাংকের নিয়ন্ত্রণ ও পরিচালনায় কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর তদারকির অভাব পরিলক্ষিত হচ্ছে। এ পর্যন্ত যারা ব্যাংকের টাকা হাতিয়ে নিয়েছেন তাদের কম সংখ্যককেই বিচারের আওতায় আনা সম্ভব হয়েছে। সেজন্য কিছুদিন আগেও গুজব ছিল অনেকে ব্যাংকে সঞ্চিত টাকা উঠিয়ে ঘরে নগদ রেখে দিচ্ছে কিংবা বাধ্য হয়ে হাউজিং ব্যবসায় বিনিয়োগ করছে বা বিদেশে আত্মীয় স্বজনের কাছে পাচার করছে।
[Overall, there is a lack of effective Oversight by the central bank in the control and management of banks. Only a few of those who have embezzled the bank’s money have been brought to justice. As a result, there were rumors not long ago that many were withdrawing their deposited money and keeping it in cash at home, or were forced to invest in the housing business or transfer it abroad to relatives.]
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গত অক্টোবর মাসে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে
[A report by the World Bank in October stated about the country’s economic situation that]:
দুর্বল নীতিমালা প্রয়োগ এবং স্বচ্ছতার অভাব বাংলাদেশের ব্যাংক খাতকে ঝুঁকির মধ্যে রেখেছে। এখানে ব্যাংক খাত নিয়ন্ত্রণ করে এমন সব ব্যাক্তি বা প্রতিষ্ঠান যাদের আসল আগ্রহ অন্যত্র।
[Weak policy enforcement and a lack of transparency have put Bangladesh’s banking sector at risk. The individuals or institutions controlling the banking sector have other underlying interests.]
মূলত বিশিষ্ট রাজনীতিবিদ বা ব্যবসায়ী গ্রুপের মালিকরা ব্যাংক নিয়ন্ত্রণ করে। বর্তমানে দেশে ব্যাংকিং খাতের মূল সমস্যা হচ্ছে ক্রমবর্ধমান ও নিয়ন্ত্রণহীন কু-ঋণ বা মন্দ ঋণ। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, বর্তমানে ঋণের ৯.৯৩ শতাংশ হচ্ছে কুঋণ, যার মধ্যে ২০ শতাংশের বেশি মন্দ ঋণ আছে ৯টি ব্যাংকের বিশেষত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর।
[ Essentially, prominent politicians or business groups own and control the banks. The main issue in the country’s banking sector at present is the increasing and uncontrolled bad loans or non-performing loans. According to Bangladesh Bank’s data, currently, 9.93% of loans are classified as bad loans, with more than 20% of bad loans concentrated in 9 banks, particularly state-owned banks. ]
গত ২৮ আগস্ট পত্রিকান্তরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের একটি উদ্ধৃতি তুলে ধরা হয়েছিল। তিনি যথার্থই বলা হয়েছে, ‘এস আলম ইতিহাসের প্রথম ব্যাক্তি যিনি সুপরিকল্পিতভাবে ব্যাংক লুট করেছেন। এমন সুপরিকল্পিতভাবে পৃথিবীতে কেউ ব্যাংক ডাকাতি করেছে কিনা তা এখনো অজানা । ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অত্যন্ত পেশাগত ব্যবস্থাপনার সমষ্টি। ফলে একটি ব্যাংক প্রতিষ্ঠা থেকে শুরু করে সাধারণ আমানতকারী ও গ্রাহকদের আস্থা অর্জনে নিরলসভাবে কাজ করে যেতে হয়। কিন্তু এস আলম তার উদ্ভাবিত অভিনব পন্থায় শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংকের নির্দিষ্ট সংখ্যক শেয়ার (৫১ শতাংশ বা তার বেশি) কেনার মাধ্যমে তার নিয়ন্ত্রিত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পরিচালনা বোর্ড দখল ও তাদের পছন্দ অনুযায়ী ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছেন। ইসলামি ব্যাংকের মতো শক্তিশালী একটি ব্যাংকে তিনি তার পিএস আকিজ উদ্দিনকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন, ফলে এ ব্যাংক নজিরবিহীনভাবে চট্টগ্রামের একটি নির্দিষ্ট এলাকার অধিবাসীদের বিভিন্ন সময়ে নিয়ম বহির্ভূতভাবে কোনো ধরনের প্রতিযোগিতা মূলক পরীক্ষা ছাড়াই বা নামমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে তা অতীতে ব্যাংকি সেক্টরে কল্পনা করাও যায়নি। এ কারণে ইসলামি ব্যাংকের মতো একটি শক্তিশালী ব্যাংককে বহুদিন লাইফ সাপোর্ট দিয়ে টিকিয়ে রাখতে হয়েছিল। এ ছাড়াও এস আলম কর্তৃক নিয়ন্ত্রিত আরও কয়েকটি ইসলামি ব্যাংককে নিয়মের কোনো তোয়াক্কা না করে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তারল্য সুবিধা প্রদান করা হয়েছে। অতিসত্যি কথা এসব কাজে তৎকালীন কেন্দ্রীয় ব্যাংকের আমলা থেকে অর্থনীতিবিদ বনে যাওয়া গভর্নরের প্রচ্ছন্ন সমর্থন ছিল। ফলে ব্যাংকিং সেক্টরের বহুল প্রচলিত বিধিবিধান ও অনুশাসন ব্যবস্থা ভেঙ্গে পড়েছিল যা ব্যাংকিং সেক্টরকে ভঙ্গুর করেছে। অবশেষে তৈরি হয়েছে আমানতকারীদের আস্থাহীনতা, ফলে ব্যাংকের অনেক গ্রাহক অর্থ উত্তোলন করে ব্যাংকিং ব্যবস্থা থেকে বিভিন্ন অনুৎপাদনশীল খাতে তাদের পুঁজি স্থানান্তর করেছেন। ফলে ব্যাংকিং ব্যবস্থা অতীতের যে কোনো সময়ের তুলনায় বড় ধরনের ঝুঁকির মধ্যে পতিত হয়েছে।
[On August 28th, a quote from the Governor of Bangladesh Bank was highlighted in the media. He rightly said, “S Alam is the first person in history who systematically looted a bank. Whether anyone else has ever committed such a well-planned bank robbery is still unknown.” Banks or financial institutions are highly professional management systems. Therefore, from the establishment of a bank to gaining the trust of ordinary depositors and clients, continuous efforts must be made. However, S Alam, through his innovative method, bought a specific number of shares (51% or more) in publicly listed banks, thereby taking control of the management boards of all the banks and financial institutions he controlled and appointing management authorities according to his preferences. In a powerful bank like Islami Bank, he appointed his PS, Akij Uddin, as the Deputy Managing Director. As a result, the bank hired residents of a specific area in Chittagong without any competitive exams or with nominal oral exams, which was unimaginable in the past for the banking sector. Because of this, such a strong bank as Islami Bank had to be kept alive through life support for a long time. Additionally, several other Islamic banks controlled by S Alam were granted liquidity support by Bangladesh Bank, disregarding any regulations. The then Governor, who had transformed from a bureaucrat to an economist, covertly supported these actions. As a result, the widely practiced norms and regulations of the banking sector collapsed, making the banking system fragile. Ultimately, it led to a loss of trust among depositors, and many clients withdrew their money, transferring their capital to unproductive sectors outside the banking system. Consequently, the banking sector has fallen into a greater risk than ever before.]
করণীয়
বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মাফিয়া কর্তৃক নিয়ন্ত্রিত ব্যাংকগুলো থেকে নামে-বেনামে তাদের নেয়া বৃহৎ ঋণ চিহ্নিতকরণ, কেন্দ্রীয় ব্যাংকের উচ্চপদস্থ ও দক্ষ কর্মকর্তাদের দিয়ে বিশেষ পরিদর্শন টিমের মাধ্যমে যাচাই-বাছাই করা।
[The biggest challenge currently is identifzing the large loans taken by mafia-controlled banks under various names, and verifzing them through a special inspection team consisting of senior and skilled officials from the central bank.]
বিশেষত ঋণদান প্রক্রিয়া, বিতরণ করা অর্থের ব্যবহার, ঋণের বিপরিতে ব্যাংকের জামানত, জামানতের পর্যাপ্ততা নির্ধারণের মাধ্যমে ভালো ঋণ ও মন্দ ঋণকে যথাযথভাবে শ্রেণীকরণ, তাদের বিপরীতে প্রভিশনিংয়ের ব্যবস্থাকরণ, ওইসময়ে নিয়ম বহির্ভূতভাবে কোনো ঋণ অনুমোদন করা হয়ে থাকলে অবিতরণকৃত ঋণের কিস্তিগুলো অবিলম্বে বন্ধ করা এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং যোগ্য-দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তাদের যথাযথ পদায়নের মাধ্যমে সুশাসনের কঠিন বার্তা প্রেরণ।
[Specifically, the loan approval process, the use of distributed funds, the collateral provided by the bank against loans, determining the adequacy of collateral to properly classifz good and bad loans, ensuring proper provisioning against them, immediately halting the installments of any loans approved irregularly, taking punitive actions against those responsible, and sending a strong message of good governance through the appointment of qualified, skilled, and experienced officials.]
সর্বশেষে আবারো বলবো, ব্যাংক ব্যবস্থা দেশের অর্থনীতির প্রধানতম চালিকাশক্তি। এখানে অনিয়ম- দুর্নীতি হলে অর্থনীতি বিপর্যস্ত হতে বাধ্য। সেটাই হয়েছে। এ অবস্থা থেকে ব্যাংক ও অর্থনীতিকে উদ্ধার করার বিকল্প নেই। [Lastly, I would like to reiterate that the banking system is the primary driving force of the country’s economy. If there are irregularities and corruption here, the economy is bound to collapse. That has happened. There is no alternative but to rescue the banking system and the economy from this situation.] হারুন-আর-রশিদ, গবেষক ও অর্থনৈতিক বিশ্লেষক ১০ ফেব্রুয়ারি, দৈনিক ইনকিলাব