• 40th-bcs-preliminary-questions
    • 46th BCS
    • bangla-blogs
    • BCS Question Bank
    • Elementor #1295
    • Elementor #8
    • English Blogs
    • Home
    • Privacy Policy
    • Quiz Game
    • Test Page
bangla blogs translations

741. ইউক্রেন এখন ইউরোপের যুদ্ধ

March 4, 2025

২৮ ফেব্রুয়ারি অবন্ধুসুলভ আচরণের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হোয়াইট হাউস ছাড়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইউক্রেনীয় নেতার উদ্দেশে লেখেন, “শান্তির জন্য প্রস্তুত হলে আবার ফিরে আসবেন।’

 [On February 28, after President Volodzmyr Zelensky faced unfriendly behavior and left the White House, President Donald Trump wrote on social media to the Ukrainian leader, “Come back when you’re readz for peace.”]

 শান্তি একটি শক্তিশালী শব্দ। কিন্তু এর পুরো অর্থ বুঝতে হলে যে পটভূমিতে এটি উচ্চারিত হচ্ছে, সেদিকে আমাদের তাকাতে হবে। ট্রাম্প যেদিন শান্তির গুরুত্ব নিয়ে বললেন এবং জেলেনস্কিকে চিন্তা করার জন্য বাড়িতে পাঠিয়ে দিলেন, সেদিনই ইউক্রেনের শহরগুলোয় দেড় শতাধিক ড্রোন হামলা করে রাশিয়া। যদিও ট্রাম্প জোর দিয়ে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শান্তির ব্যাপারে তিনি দুর্দান্ত অগ্রগতি ঘটিয়েছেন। বাস্তবতা হলো, তাঁর অভিষেকের পর ইউক্রেনে পুতিনের হামলা বেড়েছে।

[Peace is a powerful word. But to fully understand its meaning, we must look at the context in which it is being spoken. The day Trump spoke about the importance of peace and sent Zelensky home to think, Russia carried out more than 150 drone attacks on Ukrainian cities. Although Trump insists that he has made great progress on peace with Russian President Putin, the reality is that after his inauguration, Putinos attacks on Ukraine have increased.]

ইউরোপীয় পরিকল্পনা: ২ মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আমন্ত্রণে ইউরোপের নেতারা, ন্যাটোর মহাসচিব জেনারেল মার্ক রুট এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো লন্ডনে সমবেত হয়েছিলেন। ইউক্রেনের জন্য সমর্থন জোরদার করা এবং ট্রাম্পের সমর্থন জয় করে যুদ্ধ অবসানের একটি পরিকল্পনা তৈরির প্রতিশ্রুতি তাঁরা দিয়েছেন। ইউরোপীয়রা বুঝতে পারছেন যে (যেটা ট্রাম্প প্রশাসন বুঝতে পারছে বলে মনে হয় না) ইউক্রেন এমন একটি শান্তি চুক্তি চায়, শর্তের কারণে যেন সেটা নষ্ট না হয়ে যায়। এর কারণ হলো রুশ নীতি। যেটা ইউরোপীয়রা বুঝতে পারছেন।

 [On March 2, European leaders, NATO Secretary General General Mark Rutte, and Canadian Prime Minister Justin Trudeau gathered in London at the invitation of British Prime Minister Keir Starmer. They promised to strengthen support for Ukraine and create a plan to end the war by gaining Trump’s support. The Europeans understand that (which seems to be unclear to the Trump administration) Ukraine wants a peace agreement that won’t be ruined due to conditions. The reason for this is Russian policy, which the Europeans are understanding.]

রুশ নীতি কী: পুতিনের ভাবনায় রয়েছে পুরো ইউক্রেন, ন্যাটো কিংবা ইউক্রেনের ভূমির অংশবিশেষ নয়। চুক্তির পরও ইউক্রেন যদি স্বাধীন থাকে, ইউক্রেনের যদি নিজস্ব সেনাবাহিনী থাকে, তাহলে পুতিন সেখানেই থেমে যাবেন না। তিনি এখন ইউক্রেনের একখণ্ড ভূমি নিয়ে সাময়িক বন্দোবস্তে আসবেন, যাতে করে ভবিষ্যতে গোটা ইউক্রেনকে নিজের করায়ত্তে নেওয়া যায়। ন্যাটো যদি পুতিনের চিন্তার কারণ হতো, তাহলে তিনি ২০২৩ সালে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে এঞ্চভুক্তিকে এত সহজে মেনে নিতেন না। বর্তমানে ইউক্রেনের সীমানা থেকে মস্কোর দূরত্বের চেয়ে সেন্ট পিটার্সবুর্গ থেকে ন্যাটোর সীমানা আরও কাছাকাছি।

[Putin’s thinking is that he wants all of Ukraine, not just part of NATO or Ukrainian territory. Even after a treaty, if Ukraine remains independent and has its own army, Putin will not stop there. He will settle for part of Ukraine for now, with the aim of eventually bringing all of Ukraine under his control. If NATO were truly a concern for Putin, he wouldn’t have so easily accepted Sweden and Finland’s NATO membership in 2023. Currently, NATO’s boundary is closer to St. Petersburg than the distance from Moscow to Ukraine’s border.]

পুতিনের শাসনকে দীর্ঘায়িত করা: পুতিন স্বাধীন ইউক্রেনকে সহ্য করতে পারেন না। তার কারণ হলো, গত ৩০০ বছরে তাঁর পূর্বসূরিদের কেউই এটা মেনে নিতে পারেননি। আরও একটি কারণ হলো, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ইউক্রেন যদি সফল হতে পারে, তাহলে সেটা পুতিনের স্বৈরতান্ত্রিক মডেলের শাসনের ওপর সরাসরি হুমকি তৈরি করবে। প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনে যুদ্ধবিরতিকে তাঁর পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন। তিনি চান যেকোনো মূল্যেই সেটা সফল করতে।

[Putin cannot tolerate an independent Ukraine. The reason is that none of his predecessors have accepted this in the past 300 years. Another reason is that if Ukraine can succeed as a democratic state, it would pose a direct threat to Putin’s authoritarian model of governance. President Trump has made the ceasefire in Ukraine the centerpiece of his foreign policy. He wants to make it successful at any cost.]

পুতিন বিষয়টি বুঝতে পেরেছেন। সে কারণে তিনি ট্রাম্পের দেওয়া সর্বোচ্চ সুবিধা গ্রহণ করার জন্য হয়তো একটা যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে পারেন, কিন্তু ইউক্রেন ধ্বংস করে দেওয়ার কৌশলগত লক্ষ্য থেকে তিনি কখনোই সরে আসবেন না। নিরাপত্তা নিশ্চয়তা শর্ত ছাড়া চুক্তি হলে, সেই চুক্তি ভেঙে যাবে এবং যুদ্ধ আবারও শুরু হবে।

[ Putin has understood this. For this reason, he may accept a ceasefire agreement to take advantage of the maximum benefits offered by Trump, but he will never abandon his strategic goal of destroying Ukraine. If the agreement is made without security guarantees, that agreement will break, and the war will resume.]

 ইউরোপীয় পদক্ষেপ: ২৮ ফেব্রুয়ারির ঘটনা নতুন একটি বাস্তবতার প্রকাশ, যেটা কয়েক সপ্তাহ ধরে দৃশ্যমান হয়ে উঠছিল। আমেরিকা এখনো বিশ্বকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু এটা একটা আলাদা বিশ্ব। ওভাল অফিসে জেলেনস্কিকে ট্রাম্প ও জেডি ভ্যান্সের চেপে ধরার দৃশ্যটি ইউরোপজুড়ে প্রতিক্রিয়া তৈরি করেছে। ফেব্রুয়ারি মাসে মিউনিখ সম্মেলনে ইউরোপের নেতারা ভ্যাপের উপদেশবাণী অনেনি। তাঁরা এরই মধ্যে বুঝতে পেরেছিলেন যে ট্রাম্পের প্রথম মেয়াদের মতো তারা আর অপেক্ষা করে থাকতে পারবেন না। এরপরও কারও মধ্যে বিন্দুমাত্র দ্বিধা থাকলেও ২৮ ফেব্রুয়ারির ঘটনায় সেটা ভেঙে গেছে।

[The event of February 28th marked the emergence of a new reality that had been becoming visible for weeks. America may still try to lead the world, but this is a different world. The scene in the Oval Office where Trump and JD Vance pressured Zelensky has created a reaction across Europe. In the Munich conference in February, European leaders had alreadz heard Vance’s advice. They had understood that, unlike in Trump’s first term, they could no longer afford to wait. Even if there had been some hesitation, the event of February 28th broke that hesitation.J

 ইউরোপ এরই মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিয়েছে। আরও বেশ কিছু চিন্তাভাবনা যেমন সম্মেলন, টেলিফোন আলাপ, প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর খসড়া সিদ্ধান্ত এবং ইউক্রেনকে সহযোগিতা দেওয়ার ঘোষণা দ্রুতগতিতে এসেছে। এই সব অনর্গতিকে স্বাগত জানিয়েই যে প্রশ্ন করা দরকার সেটি হলো, ইউজেন ও বাকি ইউরোপের ভবিষ্যৎ সম্পর্কে সবচেয়ে মৌলিক প্রশ্নটির উত্তর দিতে এগুলো কখন ব্যর্থ হয়? এসব ধারণা করে বাস্তবায়নযোগ্য সিদ্ধান্তে পরিণত হবে?

 [Europe has already taken some important steps. Several other considerations, such as conferences, telephone conversations, draft decisions to increase defense spending, and announcements of support for Ukraine, have come at a rapid pace. While these advancements are welcomed, the question that needs to be asked is: when will these fail in providing an answer to the most fundamental question about the future of Ukraine and the rest of Europe? When will these ideas turn into implementable decisions?]

ইউক্রেনের ওপর ট্রাম্পের খবরদারি করার জায়গাটি হলো অর্থ ও অস্ত্র। অস্তিত্বের লড়াই চালিয়ে যাওয়া এবং অর্থনীতিকে স্থিতিশীল রাখতে হলে এ দুটোই ইউক্রেনের দরকার। এখন দুটি উপায়ে মার্কিন প্রেসিডেন্টের হাত থেকে ইউরোপ তুরুপের তাসটি সরিয়ে নিতে পারে।

[Trump’s control over Ukraine lies in the areas of money and weapons. To continue its struggle for existence and stabilize its economy, Ukraine needs both. Now, there are two ways Europe can remove the trump card from the hands of the U.S. President.]

 • এক. ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে একটি বিকল্প চুক্তির প্রস্তাব দেওয়া। [Propose an alternative agreement regarding Ukraine’s mineral resources.]

দুই, রাশিয়ার বাজেয়াপ্ত করা সম্পদ অস্ত্র উৎপাদন ও কেনার জন্য ব্যবহার করা। [Use Russia’s confiscated assets for the production and purchase of weapons.]

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে পরিমাণ সহযোগিতা ও সমর্থন দেয়, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন ও নরওয়ে সম্মিলিতভাবেও সেটা প্রতিস্থাপন করতে পারবে না। কিন্তু এই সব বাস্তববাদী পদক্ষেপ তাৎক্ষণিকভাবে ইউরোপের ভূমিকাকে এক ধাপ এগিয়ে নেবে এবং ইউক্রেনও তাতে শ্বাস নেওয়ার জন্য প্রয়োজনীয় সময় পাবে।

[The amount of assistance and support that the United States provides to Ukraine cannot be replaced even by the combined efforts of the European Union, Britain, and Norway. However, these pragmatic measures will immediately advance Europe’s role and give Ukraine the necessary time to breathe.]

 ১৯১৮ সালে বলশেভিক রাশিয়া ইউক্রেনের স্বাধীনতার স্বীকৃতি প্রদান, সেনা প্রত্যাহার এবং প্রোপাগান্ডা বন্ধের অঙ্গীকার করে জার্মানির সঙ্গে একটি চুক্তি করেছিল। একই সময়ে কিয়েভ তাদের বিশাল পরিমাণ প্রাকৃতিক সম্পদের বিনিময়ে ইউক্রেনের স্বাধীনতা সুরক্ষা দেওয়া হবে এই শর্তে জার্মানির সঙ্গে চুক্তি করেছিল।

[In 1918, Bolshevik Russia made an agreement with Germany, recognizing Ukraine’s independence, pledging to withdraw troops, and halt propaganda. At the same time, Kziv made a deal with Germany, agreeing to safeguard Ukraine’s independence in exchange for its vast natural resources.]

এক বছরের মধ্যে চুক্তিটি ভেস্তে যায়। জার্মানির সেনারা চলে যায়, রাশিয়ার রেড আর্মি সেখানে প্রবেশ করে এবং ইউক্রেন রাষ্ট্রের অস্তিত্ব মুছে ফেলে। সেই চুক্তি এবং ২০২২ সালে রাশিয়ার আগ্রাসনের মধ্যে ১০৪ বছর পার হওয়ার পর ইউরোপ অবশেষে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের প্রক্রিয়া শুরুর মধ্য দিয়ে ইউক্রেন যে ইউরোপের অংশ, তার স্বীকৃতি দিয়েছে।

[Within a year, the agreement collapsed. German troops withdrew, and Russia’s Red Army entered, erasing the existence of the Ukrainian state. After 104 years, between that agreement and Russia’s aggression in 2022, Europe finally recognized Ukraine as part of Europe by starting the process of joining the European Union.]

মস্কো বাস্তবে কখনো বদলায় না, কিন্তু ইউরোপ এখনো বদলাতে পারে। [Moscow never changes in reality, but Europe can still change.]

 দিমিত্র কুলেবা, ইউক্রেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রকাশকাল: ৪ মার্চ, নিউইয়র্ক টাইমস

←Previous
Next→

Recent post

  • Hello world!
    January 21, 2026
  • ৪৬ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
    January 16, 2026
  • How_to_Learn_Vocabulary
    January 16, 2026
  • 103. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রিতে (পাস কোর্সে) পড়ে বিসিএস ক্যাডার
    January 16, 2026
  • চাকুরি_প্রস্তুতি_প্রিলিমিনারি।
    January 16, 2026
  • প্রশাসন ক্যাডার, ৪৪তম বিসিএস
    January 16, 2026

Tags

Categories

  • bangla blogs
  • bangladesh
  • banking and finance
  • bcs questions
  • Blog
  • economy
  • english blogs
  • environment
  • international
  • technology
  • translations
  • Uncategorized
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • ব্যাংকিং ও ফিন্যান্স