• 40th-bcs-preliminary-questions
    • 46th BCS
    • bangla-blogs
    • BCS Question Bank
    • Elementor #1295
    • Elementor #8
    • English Blogs
    • Home
    • Privacy Policy
    • Quiz Game
    • Test Page
bangla blogs translations

742. ট্রাম্পের নীতিতে বিশ্বব্যবস্থার ভবিষ্যৎ কোন দিকে

March 6, 2025

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা আন্তর্জাতিক শৃঙ্খলা তথা বিশ্বব্যবস্থার ভবিষ্যৎকে সংকটে ফেলে দিয়েছেন। তাঁর সাম্প্রতিক ভাষণে তিনি ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়াকে সমর্থন দিয়েছেন এবং জাতিসংঘের বিভিন্ন ভোটে তাঁর প্রশাসন রাশিয়ার পক্ষ নিয়েছে। ট্রাম্পের শুল্কসংক্রান্ত হুমকি দীর্ঘদিনের মৈত্রী সম্পর্ক ও বৈশ্বিক বাণিজ্যব্যবস্থার ভবিষ্যৎকেও প্রশ্নের মুখে ফেলেছে। তিনি প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ায় আন্তর্জাতিক সমস্যাগুলো মোকাবিলায় সহযোগিতা দুর্বল হয়ে পড়েছে।

 [Donald Trump has put the future of the international order and global system established after World War II in jeopardz. In his recent speech, he supported Russia on the Ukraine war issue and his administration has sided with Russia in various United Nations votes. Trump’s threats regarding tariffs have also raised questions about the future of long-standing alliances and the global trade system. His withdrawal of the United States from the Paris Climate Agreement and the World Health Organization has weakened cooperation in addressing international issues.]

এভাবে যুক্তরাষ্ট্র যদি সম্পূর্ণ বিচ্ছিন্ন ও আত্মকেন্দ্রিক নীতিতে চলে যায়, তাহলে বিশ্বশৃঙ্খলায় গুরুতর প্রভাব পড়বে। সম্ভাব্য যেসকল প্রভাব পড়তে পারে, তা হলো-

 [If the United States adopts a completely isolationist and self-centered policy, it will have a serious impact on the global order. Some possible effects that may occur are:]

 রাশিয়া এই সুযোগ নিয়ে ইউরোপে প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে। এমনকি তারা ইউরোপে শক্তি প্রয়োগের মাধ্যমে আধিপত্য কায়েম করতে পারে। এ অবস্থা তৈরি হলে ইউরোপকে তখন আরও ঐক্যবদ্ধ হতে হবে এবং নিজেদের প্রতিরক্ষার ব্যবস্থা নিজেদেরই নিতে হবে; যদিও যুক্তরাষ্ট্রের সহায়তা তখনো গুরুত্বপূর্ণ থাকবে।

 [Russia could take this opportunity to expand its influence in Europe. They may even try to establish dominance in Europe through the use of force. If this situation arises, Europe will need to become more unified and take responsibility for its own defense, although assistance from the United States will still remain important.]

একইভাবে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অনুপস্থিতির সুযোগে চীনও এশিয়ায় নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করবে। কারণ, বেইজিং ইতিমধ্যে প্রতিবেশী দেশগুলোর ওপর নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছে। এশিয়ার দেশগুলো এ পরিস্থিতি নিয়ে নিশ্চিতভাবেই সতর্ক রয়েছে।

 [Similarly, China will try expand its dominance in Asia by taking advantage of the United States global absence. Beijing has already become eager to establish its power over neighboring countries, Asian nations are certainly cautious about this situation.]

 আন্তর্জাতিক সম্পর্কে প্রভাব: আন্তর্জাতিক সম্পর্ক পরস্পর যুক্ত। তাই একটি দেশের পরিবর্তন অন্য দেশগুলোকেও প্রভাবিত করে। রাষ্ট্রগুলোর মধ্যকার শক্তির ভারসাম্য, আচরণ নিয়ন্ত্রণকারী নীতিমালা এবং যৌথভাবে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ওপর আন্তর্জাতিক শৃঙ্খলা নির্ভর করে। একটি বিশ্বব্যবস্থা ধাপে ধাপে পরিবর্তিত হতে পারে। তাতে সামগ্রিক অবস্থায় বড় ধাক্কা লাগে না। তবে নেতৃত্বদানকারী শক্তির অভ্যন্তরীণ রাজনীতিতে যদি আচমকা বড় পরিবর্তন আসে, তাহলে পুরো ব্যবস্থাই ভেঙে পড়তে পারে।

[International relations are interconnected. Therefore, a change in one country affects others as well. International order depends on the balance of power between states, policies governing behavior, and jointly managed institutions. A world order can change gradually without causing a major disruption in the overall situation. However, if there is a sudden change in the internal politics of the leading power, the entire system can collapse.]

এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্রের সম্পর্ক সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। তাই রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের মধ্যকার শৃঙ্খলাব্যবস্থাকে আসলে একটা আপেক্ষিক ব্যাপার বলা যেতে পারে। আধুনিক রাষ্ট্রব্যবস্থার আগে এই শৃঙ্খলা সাধারণত বলপ্রয়োগ ও যুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত হতো এবং এটি আঞ্চলিক সাম্রাজ্যগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল (যেমন চীন ও রোমান সাম্রাজ্য)।

 [The relationship between one state and another changes over time. Therefore, the system of order between states can be considered a relative matter. Before the modern state system, this order was generally established through the use of force and war, and it was limited to regional empires (such as the Chinese and Roman Empires).]

 • অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে ফরাসি বিপ্লব রাজতান্ত্রিক নিয়মকানুন ও ইউরোপের শক্তির ভারসাম্য বজায় রাখার প্রচলিত বিধিনিষেধগুলো ভেঙে দেয়। নেপোলিয়নের সাম্রাজ্য বিস্তারের চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়; বিশেষ করে মস্কো থেকে তাঁর পিছু হটার পর এই ব্যর্থতার শুরু হয়েছিল। তবে তাঁর সেনাবাহিনী ইউরোপের অনেক প্রচলিত ভূখণ্ডের সীমান্ত পরিবর্তন করেছিল এবং নতুন নতুন রাষ্ট্র সৃষ্টি করেছিল।

[Towards the end of the 18th century, the French Revolution broke the traditional rules of monarchy and the established restrictions on maintaining the balance of power in Europe. NapoleonÕs attempt to expand his empire ultimately failed, especially after his retreat from Moscow, which marked the beginning of this failure. However, his army had changed the borders of many established territories in Europe and had created new states.]

ভিয়েনা কংগ্রেসে ঃ ১৮১৫ সালের ভিয়েনা কংগ্রেসে প্রথমবারের মতো সচেতনভাবে আধুনিক রাষ্ট্রব্যবস্থা গঠনের উদ্যোগ নেওয়া হয়। ভিয়েনা কংগ্রেস-পরবর্তী ইউরোপে একটি ভারসাম্যমূলক ব্যবস্থা তৈরি হয়েছিল। এটিকে ‘কনসার্ট অব ইউরোপ’ বলা হয়। তবে এই শৃঙ্খলা বেশ কিছু সময় ধরে বিভিন্ন বিপর্যয়ের মুখে পড়ে। ১৮৪৮ সালে ইউরোপজুড়ে যে জাতীয়তাবাদী বিপ্লব হয়, সেটি এ ব্যবস্থাকে নাড়িয়ে দেয়। এরপর ওট ফন বিসমার্ক জার্মানিকে একত্র করতে একাধিক যুদ্ধ করেন এবং এর ফলে দেশটি ইউরোপের কেন্দ্রীয় শক্তি হয়ে ওঠে। ১৮৭৮ সালের বার্লিন কংগ্রেসে এই শক্তির প্রতিফলন দেখা যায়। বিসমার্ক রাশিয়ার সঙ্গে মিলে একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিলেন। কিন্তু ১৮৯০ সালে জার্মান সম্রাট তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দিলে এই স্থিতিশীলতা ভেঙে যায়।

[The 1815 Vienna Congress was the first conscious attempt to establish a modern state system. After the Vienna Congress, a balance-of-power system was created in Europe. This system is known as the “Concert of Europe.” However, this order faced several crises over time. The nationalist revolutions across Europe in 1848 shook this system. Later, Otto von Bismarck waged several wars to unifz Germany, making it the central power in Europe. This power dznamic was reflected in the 1878 Berlin Congress. Bismarck had created a stable situation by aligning with Russia. However, when the German Emperor removed him from power in 1890, this stability collapsed.]

যুক্তরাষ্ট্রের আধিপত্য: ১৯১৪ সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। এই যুদ্ধ ১৯১৯ সালের ভার্সাই চুক্তির মাধ্যমে শেষ হয়। এরপর বিশ্বশান্তি বজায় রাখতে ‘লিগ অব নেশনস’ গঠিত হয়। তবে লিগ অব নেশনস এক পর্যায়ে ব্যর্থ হয়। এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথ তৈরি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ এবং ব্রেটন উডস চুক্তির মাধ্যমে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মতো প্রতিষ্ঠান তৈরি করা হয়। এসব উদ্যোগ বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্রতিষ্ঠানের অংশ ছিল। যেহেতু যুক্তরাষ্ট্র তখন সবচেয়ে শক্তিশালী দেশ এবং এসব প্রতিষ্ঠান তাদের নেতৃত্বে গড়ে উঠেছিল, তাই ১৯৪৫ সালের পরের সময়কে ‘আমেরিকান শতক’ বলা হয়।

 [The First World War began in 1914 and ended with the Treaty of Versailles in 1919. After that, the League of Nations was established to maintain world peace. However, the League of Nations eventually failed, leading to the path for the Second World War. After the Second World War, the United Nations and institutions like the World Bank, the International Monetary Fund (IMF), and the World Trade Organization (WTO) were created through the Bretton Woods Agreement. These initiatives became part of the most important global institutions of the 20th century. Since the United States was the most powerful country at the time and these institutions were formed under its leadership, the period after 1945 is referred to as the “American Century.”]

এরপর ১৯৯১ সালে স্নায়ুযুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্র একক পরাশক্তি হয়ে ওঠে। এরপর বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও), আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং প্যারিস জলবায়ু চুক্তির মতো বড় আন্তর্জাতিক সংস্থাগুলোর কোনোটি গঠিত হয়, কোনোটিকে আগের চেয়ে শক্তিশালী করা হয়।

 [After the Cold War ended in 1991, the United States became a sole superpower. Subsequently, major international organizations like the World Trade Organization (WTO), the International Criminal Court (ICC), and the Paris Climate Agreement were either established or strengthened compared to their previous forms.]

যুক্তরাষ্ট্রের বিশ্বব্যবস্থায় নয়া মেরুকরণ: ট্রাম্প ক্ষমতায় আসার আগেও কিছু বিশ্লেষক মনে করতেন, নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থা শেষের পথে। একবিংশ শতাব্দীতে বৈশ্বিক শক্তির ভারসাম্যে পরিবর্তন এসেছে। এটিকে অনেকেই এশিয়ার উত্থান (বা সঠিকভাবে বললে, পুনরুদ্ধার) হিসেবে বর্ণনা করেন। ১৮০০ সালের দিকে বিশ্ব অর্থনীতিতে এশিয়ার অংশ ছিল সবচেয়ে বড়। কিন্তু পাশ্চাত্যে শিল্পবিপ্লবের ফলে এশিয়া পিছিয়ে পড়ে। তা ছাড়া পশ্চিমা দেশগুলোর সামরিক ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে তাঁরা নতুন উপনিবেশবাদ চালু করে। এটি অন্যান্য অঞ্চলের মতো এশিয়ারও ক্ষতি করে।

[Before Trump came to power, some analysts believed that the U.S.-led global order was nearing its end. In the 21st century, there has been a shift in the balance of global power. Many describe this as the rise (or more accurately, the resurgence) of Asia. Around the 1800s, Asia held the largest share of the global economy. However, the industrial revolution in the West caused Asia to fall behind. Furthermore, the advancements in military and communication technologies by Western countries led to the rise of new colonialism, which harmed Asia, just as it did other regions.]

বর্তমান বাস্তবতা: বর্তমানে এশিয়া আবার বৈশ্বিক অর্থনীতির প্রধান চালিকা শক্তি হয়ে উঠছে। তবে এশিয়ার অগ্রগতির জন্য ইউরোপকে মূল্য দিতে হয়েছে, যুক্তরাষ্ট্রকে নয়। আসলে যুক্তরাষ্ট্র এখনো বৈশ্বিক অর্থনীতির এক-চতুর্থাংশ নিয়ন্ত্রণ করছে, যা ১৯৭০-এর দশকের পর থেকে অপরিবর্তিত রয়েছে। চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ব্যবধান কমিয়ে আনলেও এখনো সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রকে অতিক্রম করতে পারেনিড়না অর্থনৈতিকভাবে, না সামরিকভাবে, না কূটনৈতিক মিত্রতার দিক থেকে।

[Currently, Asia has once again become the main driving force of the global economy. However, Europe has had to pay a price for Asia’s progress, not the United States. In fact, the United States still controls a quarter of the global economy, a proportion that has remained unchanged since the 1970s. While China has narrowed the economic gap with the United States, it has not yet surpassed the U.S. overall-neither economically, militarily, nor in terms of diplomatic alliances.]

বর্তমান বাস্তবতায় মার্কিন আধিপত্য: আন্তর্জাতিক ব্যবস্থা যেভাবে ক্ষয়িষ্ণু হচ্ছে, তাতে চীনের উত্থানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিও সমানভাবে দায়ী। এখন প্রশ্ন হলো, আমরা কি যুক্তরাষ্ট্রের পতনের একেবারে নতুন এক যুগে প্রবেশ করছি, নাকি ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে ‘আমেরিকান সেঞ্চুরি’র প্রতিষ্ঠান (যেমন ন্যাটো, বিশ্বব্যাংক, আইএমএফ) ও মিত্রজোটগুলোর ওপর আক্রমণ শুধুই একটি চক্রাকার পতন (ইতিহাসে আমেরিকার শক্তি কখনো কমেছে, কখনো বেড়েছে। ট্রাম্পের নীতিও হয়তো এমনই একটি অস্থায়ী পতন, স্থায়ী পতন নয়) হিসেবে প্রমাণিত হবে? এর সঠিক উত্তর হয়তো ২০২৯ সালের আগে জানা যাবে না।

[As the international system is declining, both China’s rise and the internal politics of the United States are equally responsible. The question now is, are we entering an entirely new era of the decline of the United States, or will the attacks on institutions of the “American Century” (such as NATO, the World Bank, IMF) and alliances during Trump’s second term prove to be merely a cyclical decline (as historically, America’s power has fluctuated— sometimes diminishing, sometimes increasing, and Trump’s policies may also represent a temporary decline, not a permanent one)? The correct answer may not be known until after 2029.]

জোসেফ এস নাই, যুক্তরাষ্ট্রের সাবেক সহকারী প্রতিরক্ষাসচিব

←Previous
Next→

Recent post

  • Hello world!
    January 21, 2026
  • ৪৬ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
    January 16, 2026
  • How_to_Learn_Vocabulary
    January 16, 2026
  • 103. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রিতে (পাস কোর্সে) পড়ে বিসিএস ক্যাডার
    January 16, 2026
  • চাকুরি_প্রস্তুতি_প্রিলিমিনারি।
    January 16, 2026
  • প্রশাসন ক্যাডার, ৪৪তম বিসিএস
    January 16, 2026

Tags

Categories

  • bangla blogs
  • bangladesh
  • banking and finance
  • bcs questions
  • Blog
  • economy
  • english blogs
  • environment
  • international
  • technology
  • translations
  • Uncategorized
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • ব্যাংকিং ও ফিন্যান্স