• 40th-bcs-preliminary-questions
    • 46th BCS
    • bangla-blogs
    • BCS Question Bank
    • Elementor #1295
    • Elementor #8
    • English Blogs
    • Home
    • Privacy Policy
    • Quiz Game
    • Test Page
Blog

প্রশাসন ক্যাডার, ৪৪তম বিসিএস

January 16, 2026

সালাম দিয়ে ভেতরে প্রবেশ করার পর বসতে বললেন।

<>চেঃ আপনার নাম উল্লাস পাল?

➤আমিঃ জ্বি স্যার।

<>চেঃ স্কুল, কলেজ, ভার্সিটি কোথায় কী পড়েছি জিজ্ঞেস করলেন

➤আমিঃ ডিটেইলস বললাম।

<>চেঃ আবার জিজ্ঞেস করলেন অনার্স, মাস্টার্স কোথা থেকে করেছেন?

➤আমিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বললাম। এরপর বললেন গুড।

()এক্স ১ঃ আচ্ছা আপনিতো ম্যানেজমেন্টের। অফিস ম্যানেজমেন্টের কয়েকটা টুলস বলেন।

➤আমিঃ কয়েকটা বলার পর আর মনে আসছিলোনা দেখে সরি স্যার বললাম। এখন আর মনে পড়ছে না।

()এক্স ১ঃ আপনার প্রথম পছন্দ কী?

➤আমিঃ স্যার বিসিএস প্রশাসন ক্যাডার।

()এক্স ১ঃ আচ্ছা কেনো এখানে আসতে চান বলেন।

➤আমিঃ স্যার কারণগুলি আমি ২ ভাগে ভাগ করেছি।

এক) ব্যক্তিগত কারণ,

দুই) সাবজেক্ট রিলেটেড কারণ।

এরপর দুই ধরনের কারণ ব্যাখ্যা করলাম। স্যার শুনলেন এবং খুশি হলেন।

()এক্স ১ঃ প্রশাসনের নিচ থেকে উপরের পদসোপানগুলো বলেন।

➤আমিঃ মাঠ আর কেন্দ্রীয় আলাদাভাবে উত্তর দিলাম।

[]এক্স ২ঃ আপনার শারীরিক সমস্যাটা জন্মগতভাবে হয়েছে?

➤আমিঃ জ্বি স্যার।

[]এক্স ২ঃ আপনি কী বলতে পারবেন কারণগুলো?

➤আমিঃ বুঝিয়ে বললাম।

[]এক্স ২ঃ আচ্ছা এর আগে আপনি বললেন আপনার মধ্যে ম্যানেজারিয়াল ও লিডারশিপ কোয়ালিটি আছে। বলেন লিডার ও ম্যানেজারের মধ্যে পার্থক্য কী?

➤আমিঃ উত্তর দিলাম।

[]এক্স ২ঃ বর্তমানে একজন সেরা বিজ্ঞানীর নাম বলেন যার শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে।

➤আমিঃ স্টিফেন হকিংয়ের নাম বলে বললাম উনি মৃত্যুবরণ করেছেন।

[]এক্স ২ঃ আপনি এমবিএ করেছেন। ফুল ফর্ম কী?

➤আমিঃ হঠাৎ চমকিত হয়ে যেয়ে প্রথমবার ভুল উত্তর দিয়ে পরেরবার সঠিকভাবে বললাম।

<> চেঃ আপনি এখন কোথায় চাকরি করছেন?

➤আমিঃ স্যার প্রবাসী কল্যাণ ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে আছি।

<>চেঃ ব্যাংক থেকে কিভাবে লোন দেই, কত টাকা, প্রবাসী ছাড়া আর কাউকে দেই কিনা লোন, ডিফল্টার কত শতাংশ এসব অনেককিছু জিজ্ঞেস করলেন।

➤আমিঃ সবগুলোর উত্তর দিলাম।

<>চেঃ বর্তমানে প্রবাসীরা অনেকরকম সমস্যার সম্মুখীন। কারণগুলি বলেন।

➤আমিঃ ব্যাংকে আছি তাই ইন্টারনাল কারণগুলি বললাম। স্যার পরে মাথা নেড়ে বললেন ঠিক বলেছেন। এটাই আসল কারণ। কয়েকবার মাথা ঝাঁকালো।

➤এছাড়াও আরও কয়েকটা প্রশ্ন ছিলো ওভারঅল।

➤এরপর আমাকে উইশ ইউ অল দ্যা বেস্ট বলে কাগজপত্র নিয়ে যেতে বললেন স্যার। সালাম দিয়ে বের হলাম।

উল্লাস পাল

সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট(সুপারিশপ্রাপ্ত)

৪৪তম বিসিএস।

←Previous
Next→

Recent post

  • Hello world!
    January 21, 2026
  • ৪৬ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
    January 16, 2026
  • How_to_Learn_Vocabulary
    January 16, 2026
  • 103. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রিতে (পাস কোর্সে) পড়ে বিসিএস ক্যাডার
    January 16, 2026
  • চাকুরি_প্রস্তুতি_প্রিলিমিনারি।
    January 16, 2026
  • প্রশাসন ক্যাডার, ৪৪তম বিসিএস
    January 16, 2026

Tags

Categories

  • bangla blogs
  • bangladesh
  • banking and finance
  • bcs questions
  • Blog
  • economy
  • english blogs
  • environment
  • international
  • technology
  • translations
  • Uncategorized
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • ব্যাংকিং ও ফিন্যান্স