* বাংলাদেশের মুসলিম বিশ্বমুখী পররাষ্ট্রনীতির সঙ্গে জনশক্তি রপ্তানির সম্পর্ক বিশ্লেষণ করুন।
* মুসলিম দেশগুলোতে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের প্রধান সমস্যা ও সম্ভাব্য সমাধানসমূহ বিশ্লেষণ করুন।
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, যার অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি প্রধান স্তম্ভ হলো প্রবাসী আয়ের উৎস বা রেমিট্যান্স। লক্ষাধিক বাংলাদেশি শ্রমিক আজ মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত। তাঁদের পরিশ্রমে দেশের অর্থনীতি প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে। এই বাস্তবতায় মুসলিম বিশ্বমুখী পররাষ্ট্রনীতি শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, বরং বাংলাদেশের অর্থনৈতিক নিরাপত্তা ও শ্রমবাজারের স্থায়িত্বের প্রশ্নের সঙ্গেও নিবিড়ভাবে যুক্ত।
পররাষ্ট্রনীতির প্রেক্ষাপট
বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল দর্শন “সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়।” এই নীতির আলোকে স্বাধীনতার পর থেকেই মুসলিম দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। ১৯৭৪ সালে ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC)-এর সদস্যপদ অর্জনের মাধ্যমে বাংলাদেশ মুসলিম বিশ্বের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়। এরপর থেকে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন এবং মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক ক্রমেই গভীরতর হয়েছে।
মুসলিম বিশ্বে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান
বাংলাদেশ মুসলিম বিশ্বের সঙ্গে শুধু শ্রম রপ্তানির সম্পর্কেই সীমাবদ্ধ নয়; রাজনৈতিক ও মানবিক বিষয়েও সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ফিলিস্তিনের স্বাধীনতার প্রশ্নে বাংলাদেশের অবস্থান সবসময় দৃঢ়। পাশাপাশি। ইসলামফোবিয়া প্রতিরোধ, রোহিঙ্গা সংকট সমাধান এবং মুসলিম ঐক্য জোরদারে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে। মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া, ইসলামিক উন্নয়ন ব্যাংক (IDB)-এর অর্থনৈতিক সহযোগিতা এবং সৌদি নেতৃত্বাধীন ইসলামী সামরিক জোটে অংশগ্রহণ দেশের পররাষ্ট্রনীতিকে আরও শক্তিশালী করেছে।
অর্থনৈতিক কূটনীতি ও পররাষ্ট্রনীতি
আধুনিক বিশ্বে কূটনীতি শুধু রাজনৈতিক বন্ধুত্ব নয়, অর্থনৈতিক স্বার্থনির্ভর সম্পর্কের ওপরও ভিত্তি করে গড়ে ওঠে। বাংলাদেশ সরকার অর্থনৈতিক কূটনীতিকে পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার দিয়েছে। মুসলিম দেশগুলোর সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, শ্রম রপ্তানি, জ্বালানি সহযোগিতা, ও শিক্ষা বিনিময়ের ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষত গালফ কো-অপারেশন কাউন্সিল (GCC)-এর দেশগুলোর সঙ্গে শ্রমচুক্তি নবায়ন, দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধি এবং দক্ষ শ্রমিক প্রেরণ এখন সরকারের মূল লক্ষ্য।
অর্থনীতিতে শ্রমশক্তির ভূমিকা
বর্তমানে বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহত্তম শ্রম রপ্তানিকারক দেশ। এর মধ্যে প্রায় ৭৫% শ্রমিক কর্মরত রয়েছেন মুসলিম প্রধান দেশগুলোতে। মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশের এমবাজারের সবচেয়ে বড় গন্তব্য। এর মধ্যে সৌদি আরবেই প্রায় ২৫ লাখ, সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১০ লাখ, কুয়েত ও কাতারে রয়েছে আরও কয়েক লাখ বাংলাদেশি শ্রমিক।
এই শ্রমিকরা বাংলাদেশে প্রতি বছর প্রায় ২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠান, যার ৬ শতাংশ আসে মুসলিম দেশগুলো থেকে। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজা বুদ্ধি এবং গ্রামীণ উন্নয়নে এদের ভূমিকা অপরিসীম।
শ্রমবাজারে সমস্যা ও চ্যালেঞ্জ
যদিও মুসলিম দেশগুলোতে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা অনেক, তবুও নানা সমস্যা তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।
এর মধ্যে রয়েছে—
*দক্ষতার ঘাটতির কারণে অনেক সময় কম মজুরিতে কাজ করতে হয়।
*কিছু দেশে শ্রম আইনের যথাযথ প্রয়োগ না থাকায় শ্রমিকরা নির্যাতনের শিকার হন।
* নথিপত্র জটিলতা ও প্রবাসে আইনি সহায়তার অভাব তাদের দুর্বল অবস্থায় রাখে।
*অতিরিক্ত খরচ ও প্রতারণার কারণে অনেক শ্রমিক বিপাকে পড়েন।
ভবিষ্যৎ সম্ভাবনা ও করণীয়
ভবিষ্যতে মুসলিম দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও বিস্তৃত হতে পারে। এ জন্য যা কিছু প্রয়োজন—
*শ্রমবাজারে দক্ষ জনশক্তি তৈরি করা।
*প্রযুক্তি ও পেশাগত প্রশিক্ষণ কেন্দ্র সম্প্রসারণ।
*নিরাপদ অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করা।
*দ্বিপক্ষীয় শ্রমচুক্তি ও বিনিয়োগ সুরক্ষা চুক্তি জোরদার করা।
*মুসলিম দেশগুলোর সঙ্গে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি চালু করা।
এছাড়া বিদেশে প্রবাসী শ্রমিকদের কল্যাণে প্রবাসী কল্যাণ তহবিল, দূতাবাসে আইনগত সহায়তা সেল এবং ডিজিটাল যোগাযোগব্যবস্থা আরও কার্যকর করতে হবে।
মুসলিম বিশ্বমুখী পররাষ্ট্রনীতি বাংলাদেশের উন্নয়ন, কূটনীতি ও অর্থনৈতিক নিরাপত্তার একটি মূল স্তম্ভ। শ্রমিক রপ্তানি শুধু বৈদেশিক মুদ্রার উৎস নয়, বরং এটি আন্তর্জাতিক সম্পর্কের সেতুবন্ধনও বটে। যদি বাংলাদেশ দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পারে, শ্রমিকদের অধিকার নিশ্চিত করে এবং মুসলিম বিশ্বের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদার করে, তবে দেশটি শিগগিরই একটি মানবসম্পদনির্ভর অর্থনৈতিক শক্তি হিসেবে বিশ্বে অবস্থান তৈরি করতে সক্ষম হবে।