• 40th-bcs-preliminary-questions
    • 46th BCS
    • bangla-blogs
    • BCS Question Bank
    • Elementor #1295
    • Elementor #8
    • English Blogs
    • Home
    • Privacy Policy
    • Quiz Game
    • Test Page
bangla blogs Blog অর্থনীতি

332. অর্থনীতিতে কি মন্দা ঘনিয়ে আসছে

January 10, 2026

২০২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪ শতাংশে নেমে আসার পেছনে প্রধান প্রধান অন্তর্নিহিত কারণগুলো কী ছিল? অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সুশাসন ও প্রশাসনিক দক্ষতা কতটা গুরুত্বপূর্ণ এবং বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান কী? বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কোন কোন নীতিগত ও কাঠামোগত সংস্কার অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করা উচিত?

বাংলাদেশ অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছে একাধিক অভ্যন্তরীণ ও বহিঃস্থ সালেঞ্জের মধ্য দিয়ে। রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যাংক খাতের দুর্বলতা, মূল্যস্ফীতি ও বিনিয়োগ স্থবিরতা বর্তমানে অর্থনীতির গতি রুদ্ধ করছে। যদিও রপ্তানি ও প্রবাসী আয়ের ইতিবাচক প্রবণতা কিছুটা স্বস্তি এনেছে, তবুও সামগ্রিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং বৈদেশিক স্থিতি এখনও ঝুঁকিপূর্ণ।

 চ্যালেঞ্জসমূহ

রাজনৈতিক অনিশ্চয়তা ও আইনশৃঙ্খলা নির্বাচনী সময়কালকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কা বাড়ছে, যা ব্যবসায়িক আস্থা হ্রাস করছে। সম্ভাব্য সহিংসতা বিমানবন্দর, সমুদ্রবন্দর ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটাতে পারে।

অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি: ২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৪ শতাংশে, যা এক দশকের মধ্যে অন্যতম নিম্ন। বিনিয়োগ স্থবিরতা, উচ্চ সুদের হার ও মূল্যস্ফীতি এর পেছনের মূল কারণ।

ব্যাংক খাতের দুর্বলতা: প্রকৃত খেলাপি ঋণের হার ২৪.১% (দক্ষিণ এশিয়ার গড়ের তিন গুণ)। মূলধন পর্যাপ্ততা ৬.৩% (নিয়ন্ত্রক মান ১০%)।

শ্রমবাজার সংকট: শ্রমশক্তিতে অংশগ্রহণ কমে ৫৮.৯% (নারীদের অংশগ্রহণ আরও কমেছে)। বেকারত্বের হার বেড়ে ৩.৭%।

রাজস্ব ও ব্যয় ব্যবস্থাপনার দুর্বলতা: কর আদায় হ্রাস পেয়ে জিডিপির ৬.৮%। বাজেট ঘাটতি জিডিপির ৪.৭%, উন্নয়ন ব্যয় কমে ৩.৩%।

ইতিবাচক অগ্রগতি

• রপ্তানি ও প্রবাসী আয়: রপ্তানি আয় বেড়েছে ৮.৮% – তৈরি পোশাক, চামড়া, কৃষিপণ্য – খাতের সাফল্য। রেমিট্যান্স প্রবাহ ২৬.৮% বৃদ্ধি, ইতিহাসের অন্যতম উচ্চপর্যায়ে।

বহিঃখাত স্থিতিশীলতা: আট বছর পর চলতি হিসাব উদ্বৃত্তে ($১৪৯ মিলিয়ন)।

 নীতিগত উদ্যোগ: ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ’ জারি। কর প্রশাসনের সংস্কার ও অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করা। বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় স্বাধীনতা ও ইএলএ ব্যাংকের রিজার্ভ বৃদ্ধির উদ্যোগ ও ডলার ক্রয় কার্যক্রম। ব্যবস্থা নিশ্চিত করা।

সুপারিশসমূহ

 রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিতকরণ: অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা। বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির জন্য আইনশৃঙ্খলা রক্ষার সক্ষমতা বৃদ্ধি ।

ব্যাংক খাত সংস্কার ত্বরান্বিতকরণ: অবসায়নযোগ্য ব্যাংক চিহ্নিত করে রেজল্যুশন কার্যকর করা। খেলাপি ঋণের স্বচ্ছ হিসাব ও পুনঃতালিকা নিশ্চিত করা।

রাজস্ব ও ব্যয়ের ভারসাম্য সৃষ্টি: কর জিডিপি অনুপাত বাড়াতে ডিজিটাল কর ব্যবস্থার বিস্তার। ভর্তুকি হ্রাসে ধাপে ধাপে বাস্তবায়ন, দরিদ্রদের জন্য সামাজিক সুরক্ষা বজায় রাখী।

 বিনিয়োগ পুনরুদ্ধারে সহায়ক পরিবেশ: দীর্ঘমেয়াদি ও স্বচ্ছ মুদ্রানীতি গঠন। বেসরকারি খাতে স্বল্পসুদে ঋণ প্রাপ্তি ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে প্রণোদনা।

মানবসম্পদ ও কর্মসংস্থান উন্নয়ন: নারীদের অংশগ্রহণ বাড়াতে প্রণোদনা ও নিরাপদ কর্মপরিবেশ। কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ ও শ্রমবাজারে সমন্বয় বাড়ানো।

 ভবিষ্যতের দিকনির্দেশনা (২০২৬-২৭ অর্থবছর)

সূচক বর্তমান (২০২৪-২৫) প্রক্ষেপণ (২০২৬)
 জিডিপি প্রবৃদ্ধি 8.0% 8.6%
 মূল্যস্ফীতি ৮-৯% ৬-৭%
কর আদায় জিডিপি অনুপাতে৬.৮% 9.0%+
সরকারি ঋণ জিডিপি অনুপাতে ~৩৮% ~৪১.৭% (২০২৭)

বাংলাদেশের অর্থনীতি এখন এক সন্ধিক্ষণে অবস্থান করছে—একদিকে সম্ভাবনা, অন্যদিকে অনিশ্চয়তা। প্রবাসী আয় ও রপ্তানি থেকে প্রাপ্ত স্বস্তিকে পূর্ণ অর্থনৈতিক পুনরুদ্ধার ও অর্থসংস্থানে রূপ দিতে হলে দরকার রাজনৈতিক স্থিতিশীলতা, ব্যাংক ও রাজস্ব খাতের কার্যকর সংস্কার, এবং প্রশাসনিক দক্ষতা।

মামুন রশীদ, অর্থনীতি বিশ্লেষক ১৫ অক্টোবর, দৈনিক প্রথম আলো

←Previous
Next→

Recent post

  • Hello world!
    January 21, 2026
  • ৪৬ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
    January 16, 2026
  • How_to_Learn_Vocabulary
    January 16, 2026
  • 103. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রিতে (পাস কোর্সে) পড়ে বিসিএস ক্যাডার
    January 16, 2026
  • চাকুরি_প্রস্তুতি_প্রিলিমিনারি।
    January 16, 2026
  • প্রশাসন ক্যাডার, ৪৪তম বিসিএস
    January 16, 2026

Tags

Categories

  • bangla blogs
  • bangladesh
  • banking and finance
  • bcs questions
  • Blog
  • economy
  • english blogs
  • environment
  • international
  • technology
  • translations
  • Uncategorized
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • ব্যাংকিং ও ফিন্যান্স