• 40th-bcs-preliminary-questions
    • 46th BCS
    • bangla-blogs
    • BCS Question Bank
    • Elementor #1295
    • Elementor #8
    • English Blogs
    • Home
    • Privacy Policy
    • Quiz Game
    • Test Page
Blog

বিসিএস প্রিলির বিরক্তিকর পড়া মনে রাখবেন যেভাবেঃ

January 10, 2026

প্রিলির বিশাল সিলেবাসের অসংখ্য ডেটা ও ইনফরমেশন মনে রাখা সত্যিই কষ্টসাধ্য। তবে নিচের কৌশলগুলো কাজে লাগালে পড়া মনে রাখার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে—আশা করি।

১। দাগিয়ে পড়া

দাগিয়ে পড়লে সংশ্লিষ্ট বিষয়ের ওপর মস্তিষ্ক বিশেষ মনোযোগ দেয়। ফলে মনে রাখার সম্ভাবনা বাড়ে। বই যত বেশি দাগাবেন, তত বেশি মনে থাকবে। হাইলাইটার বা বিভিন্ন রঙের কলম ব্যবহার করতে পারেন।

MCQ পড়ার ক্ষেত্রে গুরুত্ব অনুযায়ী বৃত্ত, স্টার ইত্যাদি চিহ্ন ব্যবহার করতে পারেন।

.

২। লিখে পড়া

কোনো কিছু লিখে পড়া মানে সেটিকে আপনি ভবিষ্যতের জন্য গুরুত্ব দিচ্ছেন। আমাদের ব্রেইন সিস্টেম সেটাকে সে ভাবেই গ্রহণ করে। প্রিলির পড়া যেহেতু ব্যাপক, যেগুলো বেশি কঠিন মনে হয় সেগুলো লিখে লিখে পড়ুন।

৩। চলতে-ফিরতে ও অবসর সময়ে স্মরণ করার চেষ্টা

হাঁটার সময় বা বাসে যাতায়াতের সময় পড়া মনে করার চেষ্টা করুন। কিছুক্ষণ চেষ্টার পরও যেগুলো মনে না আসে, সেগুলো গুগলে সার্চ করে দেখে নিন।

⚠️ রাস্তায় চলাচলের সময় অবশ্যই সাবধান থাকবেন।

.

৪। স্টিকি নোটের ব্যবহার

গুরুত্বপূর্ণ তথ্য, নাম, সাল, তারিখ—এগুলো ছোট ছোট করে স্টিকি নোটে লিখে পড়ার টেবিল, দেয়াল বা দরজায় লাগিয়ে রাখতে পারেন। বারবার দেখলে সহজেই আত্মস্থ হয়ে যাবে।

৫। ছন্দ আকারে পড়া

প্রিলির জন্য এটি বেশ কার্যকর। তবে সব কিছু ছন্দে সাজাতে যাবেন না। কঠিন নাম, সমগোত্রীয় বিষয় ছন্দে পড়তে পারেন।

যেমন—

আরবি উপসর্গ: আম্, খাস, লা, গর্

ছন্দে: “আম্ লার(লা) খাস ঘর(গর্)”

.

৬। গল্প বানিয়ে পড়া

গল্প বা চিত্ররূপ তৈরি করে পড়লে অনেক দিন মনে থাকে।

যেমন— কাজী নজরুল ইসলামের প্রেমপ্রধান কাব্য

(দোলনচাঁপা, ছায়ানট, পূবের হাওয়া, সিন্ধু হিন্দোল, চক্রবাক)

এভাবে মনে রাখতে পারেন—

“দোলনচাঁপার ছায়ায় আর সিন্ধু হিন্দোলের পূবের হাওয়ায়, চা-চক্র শেষে নজরুল নার্গিসকে প্রেমের চিঠি লিখেছিলেন— যার নাম ‘আমার প্রথম ও শেষ চিঠি’।”

.

৭। মানচিত্র দেখে পড়া

বিখ্যাত প্রণালী, সাগর, মহাসাগর ও ভূগোলসংক্রান্ত বিষয়গুলো ম্যাপ দেখে পড়বেন। বিশ্ব মানচিত্র মাথায় রাখার চেষ্টা করুন।

ভ্রমণের সময় অনুশীলনের জন্য ‘World Map Quiz’ মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারেন।

.

৮। রুমমেট/বন্ধুদের সঙ্গে আলোচনা

অন্যের কাছ থেকে পড়া শুনলে তা দ্রুত মাথায় গেঁথে যায়। জটিল বিষয় আলোচনা করলে সহজ হয়ে যায়।

৯। ঘুমানোর আগে স্মরণ করার চেষ্টা

ঘুমানোর আগে ২০–৩০ মিনিট সময় রাখুন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে করার চেষ্টা করুন। ভুলে গেলে মোবাইলে সার্চ করে দেখে নিন।

তবে খুব বেশি টপিক একসাথে মনে করতে গিয়ে ঘুম নষ্ট করবেন না।

.

১০। বারবার রিভিশন

রিভিশনের কোনো বিকল্প নেই। যত বেশি রিভিশন দেবেন, পড়া তত বেশি মনে থাকবে।

এক্ষেত্রে ‘ডান’ টেকনিক অনুসরণ করতে পারেন—যেটা আত্মস্থ হয়ে গেছে, সেটি দাগ দিয়ে কেটে দিন। এতে পরবর্তী রিভিশনের সময় অনেক কমে যাবে।

.

Happy Reading!

আজ এ পর্যন্তই। কৌশলী পরিশ্রম করুন, এগিয়ে থাকুন।

সবার প্রতি শুভকামনায়—

এস এম নাসির উদ্দীন

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সুপারিশপ্রাপ্ত)

৪৫তম বিসিএস, মেধাক্রম: ১৪১।

বর্তমানে কর্মরতঃ

বাংলাদেশ কৃষি ব্যাংক

(সিনিয়র অফিসার)

←Previous
Next→

Recent post

  • Hello world!
    January 21, 2026
  • ৪৬ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
    January 16, 2026
  • How_to_Learn_Vocabulary
    January 16, 2026
  • 103. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রিতে (পাস কোর্সে) পড়ে বিসিএস ক্যাডার
    January 16, 2026
  • চাকুরি_প্রস্তুতি_প্রিলিমিনারি।
    January 16, 2026
  • প্রশাসন ক্যাডার, ৪৪তম বিসিএস
    January 16, 2026

Tags

Categories

  • bangla blogs
  • bangladesh
  • banking and finance
  • bcs questions
  • Blog
  • economy
  • english blogs
  • environment
  • international
  • technology
  • translations
  • Uncategorized
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • ব্যাংকিং ও ফিন্যান্স