কিছু কথা:
আমার নোটটি ৪৩তম বিসিএসের আগে করেছি। সময়ে সময়ে আপডেট করেছি। আমি নোট এমনভাবে করেছিলাম, যাতে আর কোনো বই পড়তে না হয়।
বাংলাদেশ বিষয়াবলির নোট আমি একটি খাতাতেই করতে চেয়েছিলাম, কিন্তু বিস্তারিতভাবে নোট করার কারণে আমার ৩টি খাতা লেগেছে। তাই লেখাগুলো খুব বেশি কনসেনট্রেটেড। আপনারা পরীক্ষার খাতায় অবশ্যই প্যারাগ্রাফ করে লিখবেন। উদাহরণগুলো বুলেট আকারে লেখার চেষ্টা করবেন।
.
বর্তমান প্রশ্নের ধরন বিশ্লেষণ করলে দেখা যায়, পত্রিকা পড়ার কোনো বিকল্প নেই। অনেকেই বুঝতে পারেন না, কীভাবে পত্রিকা পড়বেন—তাই আমি আমার পূর্বের পোস্ট থেকে পত্রিকা ও থিংক ট্যাংক পড়ার কৌশল নিচে তুলে দিলাম-
বিসিএসের জন্য পত্রিকা ও Think Tank পড়বেন যেভাবেঃ
বর্তমানে বিসিএসের প্রশ্নের ধরণ থেকে পত্রিকা পড়ার গুরুত্বের ব্যাপকতা বোঝা যায়।আজ এই লেখায় ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে পত্রিকা পড়ার কৌশল নিয়ে আলোচনা করছি।
১।পড়ার উপকরণঃ
~দৈনিক পত্রিকা, হার্ড কপি
~Think Tank Websites (লেখায় নিচের দিকে তালিকা সংযুক্ত)
~নোটা খাতা সমূহ
~মোবাইল(অনলাইনে পড়ার জন্য)
২। যে বিষয়গুলো পড়বেনঃ
~সম্পাদকীয় পাতা
ভূরাজনীতি, আন্তরাষ্ট্রীয় সম্পর্ক, কূটনীতি, যুদ্ধ,বাণিজ্য,নারী ও শিশুর অধিকার, শ্রমিক অধিকার,সংবিধান,চলমান ঘটনা,জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা।
~ফিচার
জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা,বিখ্যাত সাহিত্যিকের জন্মদিন বা প্রয়াণ দিবসে তার সৃষ্টকর্মের উপর ফিচার, বিসিএস সম্পর্কিত পরামর্শ,ও উপর্যুক্ত বিষয়সমূহ।
~আন্তর্জাতিক পাতা
~ চলমান ঘটনা
~ সাম্পতিক ঘটনার বিশ্লেষণ
~অর্থ ও বাণিজ্য পাতা
~বিভিন্ন রিপোর্টের বিশ্লেষণ
~বাণিজ্যের সমস্যা ও সম্ভাবনা
যে বিষয়গুলোতে চোখ বুলাবেনঃ
~প্রথম পাতার হেড লাইন সমূহ
~শেষ পাতার হেডলাইন সমূহ
~দেশের খবর
এগুলো থেকে বিসিএসের সিলেবাস সংশ্লিষ্ট হলে সেটা পড়ে নিবেন।
৩। পত্রিকা থেকে যেভাবে নোট করবেনঃ
পত্রিকা পড়ার সময় নোট খাতাসমূহ পাশে রাখবেন।
নোট খাতা হবে ২ ধরণের
~চলমান ঘটনার জন্য
~বিসিএস সম্পর্কিত বিষয়সমূহের জন্য
~Vocabulary ও Terminology এর জন্য
-চলমান ঘটনার জন্য ১ টা নোট খাতা বানাবেন।এই খাতাতে তারিখ সহ ঐ দিনের আলোচিত ঘটনাসমূহের হেডলাইন লিখে রাখবেন। প্রয়োজনে সংক্ষিপ্ত নোট করবেন।
-বিসিএস সম্পর্কিত বিষয় সমূহের জন্য আপনার আলাদা আলাদা নোট খাতা থাকা প্রয়োজন।বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও রচনার জন্য নোট নিতে পারবেন পত্রিকা থেকে।
এক্ষেত্রে আপনারা অধ্যায় ভিত্তিক নোট করার চেষ্টা করবেন।
যে বিষয়ের সাথে সম্পর্কিত থাকবে সেই বিষয়ের জায়গায় আপনারা খাতায় পত্রিকা থেকে গুরৃত্বপূর্ণ ডেটা, কোটেশন, গ্রাফ চার্ট, পরামর্শ এসব নোট করে নিতে পারবেন।
সব সময় চেষ্টা করবেন, টপিকস ভিত্তিক আপনার নোট খাতায় যেন যথেষ্ঠ ফাঁকা জায়গা থাকে।
যদি নোট খাতায় কোন টপিক্সের উপরে জায়গা শেষ হয়ে যায়, তাহলে সেখানে স্টিকি নোট লাগিয়ে নোট করবেন।
-Vocabulary ও Terminology শেখার ক্ষেত্রে ইংরেজি পত্রিকা ও থিংক ট্যাংক ওয়েবসাইটসমূহ খুবই কার্যকরী। নতুন শব্দ বা টার্ম পেলে সেগুলো খাতায় নোট করে নিবেন। এভাবে নোট করা শব্দ বা টার্মসমূহ দ্রুত মনে গেঁথে যায়।
আমি কিছু গুরুত্বপূর্ণ Terminology উল্লেখ করছি
~Pivot to Asia
~Hegemony
~Deterrent
~Tactical Nuclear Weapons
~Status Quo
~Bilateral & Multilateral
~Buffer State
~Proxy War
~Sanction & Embargo
~Panda Diplomacy
~Neo Colonialism ইত্যািদ
৪। যে পত্রিকা ও Think Tank গুলো ফলো করবেন
পত্রিকাসমূহঃ
~বাংলা দৈনিক
প্রথম আলো,আমার দেশ,কালের কণ্ঠ,ইত্তেফাক,যুগান্তর,বণিক বার্তা,
~ইংরেজি দৈনিক
The Daily Star,The New Age, The Business Standard
আন্তর্জাতিক মিডিয়াঃ
মূলত এদের Apps গুলো ইনস্টল করে নোটিফবকেশন অন করে রাখবেন, আর মাঝেমধ্যে Apps এ ঢুকে বিভিন্ন কলাম পড়ে নিবেন।
~AL JAZEERA,
BBC,CNN,REUTERS,AP,AFP,DW ফলো কররে পারেন।
Think Tank Websites:
CFR
~RIAC (Russian International Affairs Council)- দারুণ একটা থিংক ট্যাংক, ওয়েস্টার্ণ মিডিয়ার বিপরীতে ভাবতে শেখায় এখানকার পণ্ডিতরা
~Atlantic Council
~The Project Syndicate (ফ্রী এ্যাকসেস নেই, সাবসক্রাইব করে পড়তে পারবেন)
~The Diplomat
~Foreign Affairs
~The hill
~RAND
~Carnegie Endowment for International Peace
~CSIS
~European Council on Foreign Relations
-মোবাইলে পড়ার ক্ষেত্রে যদি জার্নিতে থাকেন, তাহলে গুরুত্বপূর্ণ টার্ম বা ডেটা কপি করে বা স্ট্রিনশর্ট দিয়ে নোটপ্যাড এ্যাপসে পেস্ট করে রাখবেন।
বাসায় ফিরে পরে সেগুলো নোট খাতায় টুকে রাখবেন।
৫। পত্রিকার পাশাপাশি ইউটিউবের যেসব চ্যানেল ফলো করতে পারেনঃ
~বিসিসি বাংলার চ্যানেল
~Jamuna Tv (Jamuna i desk)
~সময় টিভি (দৃশ্যপট-ওমর ইনানের বিশ্লেষণ)
~Johnny Harris
~StudyIQ IAS
~Aj Start Here with Sandra Gathmann’ by Al Jazeera
~Caspian Report
~Zeihan on Zeopolitics
Happy Reading!
আজ এ পর্যন্তই।
ভাল থাকবেন, সাবধানে থাকবেন।
সবাইকে আন্তরিক শুভকামনা।
—
এস এম নাসির উদ্দীন
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সুপারিশপ্রাপ্ত)
৪৫তম বিসিএস
মেধাক্রম: ১৪১
বর্তমানে কর্মরতঃ
বাংলাদেশ কৃষি ব্যাংক
(সিনিয়র অফিসার)।