রাখাইন সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশের ওপর এ সংকটের প্রভাবগুলো কী কী? সংকট মোকাবিলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপগুলো উল্লেখ করুন।
১৭৮৪ সালে বর্মী রাজা বোধাপায়ার আরাকান দখলের মধ্য দিয়ে স্বাধীন আরাকান বার্মার সঙ্গে যুক্ত হয়। পরবর্তীকালে প্রথম ইঙ্গ-বর্মী যুদ্ধের পর ১৯২৮ সালে আরাকান ইংরেজদের দখলে আসে। ১৯৪৮ সালে বার্মা স্বাধীন হলে আরাকান বার্মার অন্তর্ভুক্ত একটা রাজ্যে পরিণত হয়। তখন থেকেই আরাকানের জনগণ স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছিল। স্বাধীনতা হারানোর বহু বছর পর আরাকানের রাজনৈতিক দল ইউনাইটেড লীগ অব আরাকানের সশস্ত্র শাখা আরাকান আর্মি মিয়ানমারের সেনাবাহিনীকে রাখাইনের ঘাঁটিগুলো থেকে উচ্ছেদ করে সেখানে তাদের উপস্থিতির জানান দিতে সক্ষম হয়। শুরু হয় আরাকান আর্মি ও জান্তা বাহিনীর মধ্যেকার সংঘাত। আর এ সংঘাতের বলি হয় সেখানকার রোহিঙ্গা জনগোষ্ঠী। আর এর সংকটের ঢেউ আছড়ে পড়ে বাংলাদেশের ওপর।
[In 1784, Burmese King Bodawpaya’s conquest of Arakan led to the integration of independent Arakan with Burma. Subsequently, after the First Anglo-Burmese War, Arakan came under British control in / / 828. When Burma gained independence in 1948, Arakan became a state within Burma. Since then, the people of Arakan have been struggling for independence. Many years after losing their independence, the political party of Arakan, the United League of Arakan’s armed wing, the Arakan Army, succeeded in driving the Myanmar military out of Arakan’s bases and was able to establish its presence there. This marked the beginning of a conflict between the Arakan Army and the junta forces. The Rohingya population in the region became the victims of this conflict, and the crisis spread, impacting Bangladesh.]
রাখাইনের বর্তমান পরিস্থিতি বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। আরাকান আর্মি রোহিঙ্গাদের রাখাইন ছাড়তে বাধ্য করছে, রোহিঙ্গাদের জমি ও সম্পত্তি বাজেয়াপ্ত করে তাদের গৃহহীন করছে। এর ফলে বাংলাদেশের ভেতরে রোহিঙ্গাদের আগমন অব্যাহত রয়েছে। মিয়ানমারের অভ্যন্তরে বোমার শব্দে সীমান্ত এলাকায় ক্ষয়ক্ষতি হচ্ছে এবং সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সীমান্ত দিয়ে নতুন a করে ৬০ হাজারের মতো রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। মিয়ানমার থেকে বাংলাদেশ পণ্য আনার সময় সিতওয়েতে মিয়ানমার সরকারকে এবং নাফ নদের সীমান্ত অতিক্রমের সময় আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে। সীমান্তপথে মাদক, অস্ত্র চোরাচালান ও মানব পাচার চলছে। স্থল ও সমুদ্র এলাকায় আরাকান আর্মি সৃষ্ট গোলাগুলির ঘটনা ঘটছে। আরাকান আর্মি বাংলাদেশি জেলেদের অপহরণ করছে এবং বাংলাদেশের বন্দরের দিকে আসা পণ্যবাহী জাহাজ আটক করছে।
[The Bangladesh- Myanmar border is currently under the control of the Arakan Army. The Arakan Army is forcing the Rohingyas to leave Rakhine, confiscating their land and property, and making them homeless. As a result, the influx of Rohingyas into Bangladesh continues. Within Myanmar, the sound of bombs is causing damage in the border areas, and fear is prevalent among the local population. Around 60,000 new Rohingyas have crossed the border. When goods are brought from Myanmar to Bangladesh, taxes have to be paid to the Myanmar government in Sittwe and to the Arakan Army when crossing the Naf River border. There is smuggling of drugs, weapons, and human trafficking along the border. Incidents of gunfire created by the Arakan Army are occurring in both land and sea areas. The Arakan Army is kidnapping Bangladeshi fishermen and hijacking cargo ships heading to Bangladesh’s ports.]
জান্তা বাহিনীর শক্তি বৃদ্ধি: মিয়ানমার সেনাবাহিনী তাদের দখলে থাকা এলাকাগুলোতে নতুন করে শক্তি বৃদ্ধি করতে চাচ্ছে। অন্যদিকে আরাকান আর্মি মিয়ানমার সেনাবাহিনীকে চাপের মধ্যে রাখছে, যাতে তারা শক্তি বৃদ্ধির কার্যক্রম চালিয়ে যেতে না পারে। রাখাইন থেকে মিয়ানমার আর্মির দৃষ্টি সরাতে আরাকান আর্মি পার্শ্ববর্তী, ম্যাগওয়ে, বাগো ও আইয়ারওয়াদি অঞ্চলে সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। ওইসব এলাকায় সেনাবাহিনীর অস্ত্রের কারখানা রয়েছে। আরাকান আর্মি সেন এলাকার পিপলস ডিফেন্স ফোর্সকে তাদের অস্ত্র ও প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রমণে সমর্থন দিয়ে যাচ্ছে।
[The Myanmar military is looking to strengthen its presence in the areas under its control. On the other hand, the Arakan Army is putting pressure on the Myanmar military to prevent them from continuing their expansion efforts. To divert the Myanmar Army’s attention from Rakhine, the Arakan Army is launching attacks on various military installations in the neighboring Magway, Bago, and Ayeyawadz regions. These areas contain the military’s weapon factories. The Arakan Army is providing weapons and training to the People’s Defense Force in these areas, as well as supporting them in attacks against the Myanmar military.]
জান্তা সরকারের আইন পাশ: চকপিউতে চীনের তেল ও গ্যাস পাইপলাইন, একটি গভীর সমুদ্রবন্দর এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ চীনের অর্থায়নে বেশ কয়েকটি মেগা প্রকল্প রয়েছে। সম্প্রতি জান্তা সরকার মিয়ানমারে চীনের স্বার্থরক্ষার জন্য চীনা বেসরকারি সুরক্ষা সংস্থাগুলোকে মিয়ানমারে মোতায়েন করার বিষয়ে প্রাইভেট সিকিউরিটি সার্ভিসেস আইন পাশ করেছে। এ আইন পাশের পর চকপিউতে সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। আরাকান আর্মি রাখাইন রাজ্যের চকপিউ টাউনশিপে মিয়ানমার জান্তার নৌঘাঁটিতেও হামলা চালাচ্ছে। সেনাবাহিনীও সিতওয়ে এবং এর আশপাশের এলাকায় বিমান আক্রমণ চালাচ্ছে, যাতে আরাকান আর্মির আক্রমণ, প্রস্তুতি বাধাগ্রস্ত হয়।
[In Chakphyu, several mega projects. funded by China, including China’s oil and gas pipeline, a deep-sea port, and a special economic zone, are underway. Recently, the junta government passed a Private Security Services Law to deploy Chinese private security companies in Myanmar to protect Chinese interests. After the passing of this law, clashes resumed between the military and the Arakan Army in Chakphyu. The Arakan Army is also attacking Myanmar junta’s naval base in Chakphyu Township, Rakhine State. The military is conducting airstrikes in Sittwe and surrounding areas to disrupt the Arakan Army’s preparations for further attacks.]
বাংলাদেশে রাখাইন সংকটের প্রভাব বর্তমানে মিয়ানমারের রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের মধ্যে ১৪টি আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। চকপিউ, সিতওয়ে ও মুনাং শহরতলি এখন তাতমাদাও তথা মিয়ানমার আর্মির নিয়ন্ত্রণে। রাখাইনের বেশির ভাগ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকলেও রাখাইনের পরিস্থিতি নিরাপদ ও স্থিতিশীল নয়। মিয়ানমার বিমানবাহিনী সিতওয়ে ও পাউকটাও এলাকায় বিমান আক্রমণ চালিয়ে যাচ্ছে; ফলে মৃত্যু, ধ্বংস ও বাস্তুচ্যুতি বেড়ে চলেছে। ক্রমবর্ধমান রাখাইন পরিস্থিতি বাংলাদেশের জন্য রোহিঙ্গাদের প্রবাহ সামলানো, সীমান্তের নিরাপত্তা বজায় রাখা এবং এ অঞ্চলের জটিল ভূ-রাজনৈতিক কারণগুলো সঠিকভাবে মোকাবিলার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করেছে। উপযুক্ত কূটনৈতিক, মানবিক ও নিরাপত্তাব্যবস্থা ছাড়া এ সমস্যাগুলো বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা এবং অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।
[Currently, 14 out of the 17 townships in Myanmar’s Rakhine State are under the control of the Arakan Army. Chakphyu, Sittwe, and Munang suburbs are now under the control of Tatmadaw, i.e., the Myanmar Army. While most of Rakhine is under the control of the Arakan Army, the situation in Rakhine is neither safe nor stable. The Myanmar Air Force continues to carry out airstrikes in Sittwe and Pauktaw areas, leading to increased death, destruction, and displacement. The escalating situation in Rakhine has created challenges for Bangladesh in managing the flow of Rohingyas, maintaining border security, and addressing the region’s complex geopolitical issues. Without appropriate diplomatic, humanitarian, and security measures, these issues could pose significant risks to Bangladesh’s future stability and economy.]
বর্তমানে আরাকান আর্মি রাখাইনে তাদের জয়কে সুসংহত করার উদ্যোগ নিয়েছে। তারা তাদের নিয়ন্ত্রণাধীন রাখাইনের অন্যান্য এলাকায় জনসংখ্যার পুনর্বিন্যাস করছে। তারা স্থানীয় রোহিঙ্গাদের এলাকা ছাড়ার জন্য চাপ সৃষ্টি করছে এবং অনেকের কাছ থেকে টাকা নিয়ে তাদের থাকার অনুমতি দিচ্ছে, একইসঙ্গে তারা রোহিঙ্গাদের বাংলাদেশে আসতেও উৎসাহিত করেছে। ফলে অনেক রোহিঙ্গা রাখাইন ছেড়ে যাওয়ার চেষ্টা করছে এবং বাংলাদেশের ভেতরে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
[Currently, the Arakan Army has initiated efforts to consolidate their victory in Rakhine. They are rearranging the population in other areas under their control in Rakhine. They are pressuring local Rohingyas to leave the area and are allowing many to stay after taking money from them. At the same time, they have encouraged Rohingyas to migrate to Bangladesh. As a result, many Rohingyas are trying to leave Rakhine, and there is a continued concern about the ongoing influx of Rohingyas into Bangladesh.]
• মিয়ানমার সেনাবাহিনীর মতো আরাকান আর্মিও রোহিঙ্গাদের ওপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে। তাদের এ কর্মকাণ্ড থেকে অনেকে ধারণা করছে, আরাকান আর্মির চূড়ান্ত লক্ষ্য হচ্ছে রোহিঙ্গামুক্ত রাখাইন। তবে আরাকান আর্মি এটি মানতে অস্বীকৃতি জানিয়ে আসছে। গ্লোবাল আরাকান নেটওয়ার্ক রোহিঙ্গাদের বিরুদ্ধে রাখাইনের ভেতরে এবং আন্তর্জাতিক অঙ্গনে বিদ্বেষ ছড়াচ্ছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে রোহিঙ্গাদের সংগঠনগুলো তেমন কিছুই করতে পারছে না।
[Like the Myanmar military, the Arakan Army is also continuing its persecution of the Rohingyas. From their actions, many believe that the ultimate goal of the Arakan Army is to make Rakhine free of Rohingyas. However, the Arakan Army has consistently denied this. The Global Arakan Network is spreading hatred against the Rohingyas both within Rakhine and internationally. Rohingya organizations are unable to do much in response to these propaganda campaigns.]
রাখাইন অঞ্চলে বর্তমানে প্রচুর অস্ত্র রয়েছে। আরাকান আর্মির কাছেও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আছে। নিজস্ব অন্ধ্রের পাশাপাশি তাদের কাছে মিয়ানমার সেনাবাহিনীর কাছ থেকে জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের বিশাল মজুত রয়েছে। আরাকান আর্মি ইউনাইটেড পিপলস ডিফেন্স ফোর্স (ইউপিডিএফ) এবং পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির (জেএসএস) সঙ্গে যোগাযোগ করছে। আরাকান আর্মির দখলে থাকা এলাকা থেকে পার্বত্য চট্টগ্রামে অস্ত্র পাচার হচ্ছে বলে জানা যায়। রাখাইনের চলমান এ সংকটের কারণে সামনের দিনগুলোতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল আবারও অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। এর ফলে বাংলাদেশের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এটি বাংলাদেশের পাশাপাশি এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করবে।
[There is currently a large amount of weapons in the Rakhine region. The Arakan Army also possesses a significant stockpile of weapons and ammunition. In addition to their own weapons, they have a vast supply of arms and ammunition captured from the Myanmar military. The Arakan Army is in contact with the United People’s Defense Force (UPDF) and the Chittagong Hill Tracts’ Jana Samhati Samiti (JSS). It is reported that arms are being smuggled from areas controlled by the Arakan Army to the Chittagong Hill Tracts. Due to the ongoing crisis in Rakhine, there is a concern that the Chittagong Hill Tracts region may once again become unstable in the future. As a result, Bangladesh’s security will be threatened. This poses a severe threat not only to Bangladesh but also to the security and stability of the entire region.]
আরাকান আর্মি চলমান পরিস্থিতির রাজনৈতিক সমাধান চায়। মিয়ানমার সরকার যদি তাতে সম্মত না হয়, তাহলে আবারও সংঘর্ষ শুরু হবে এবং এ অঞ্চল আবার অস্থিতিশীল হয়ে উঠবে। মিয়ানমারের উত্তরাঞ্চলে চীন মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) এবং তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা করছে। যুদ্ধবিরতি সফল হলে মিয়ানমার সেনাবাহিনী আরাকান আর্মিকে মোকাবিলায় এবং রাখাইন পুনরুদ্ধারে আরাকান আর্মির বিরুদ্ধে আবারও আক্রমণ শুরু করতে পারে। ফলে রাখাইনে নতুন করে সৃষ্ট অস্থিরতায় বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটতে পারে।
[The Arakan Army seeks a political solution to the ongoing situation. If the Myanmar government does not agree to this, clashes will resume, and the region will become unstable again. In northern Myanmar, China is mediating a ceasefire agreement between the Myanmar National Democratic Alliance Army (MNDAA) and the Ta’ang National Liberation Army (TNLA). If the ceasefire is successful, the Myanmar military may once again launch attacks against the Arakan Army to confront them and recapture Rakhine. As a result, new instability in Rakhine could lead to an influx of Rohingya into Bangladesh.]
সংকট মোকাবিলায় বাংলাদেশের পদক্ষেপ বর্তমানে মিয়ানমার সেনাবাহিনী রাখাইন রাজ্যে নিয়মিত সরবরাহে বাধা প্রদান করায় সেখানে মানবিক সংকট চলছে। ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত রাখাইনের সাড়ে পাঁচ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে প্রায় দেড় লাখ রোহিঙ্গা ২১টি ক্যাম্প ও কয়েকটি গ্রামে রয়েছে। সংঘাতে নতুন করে রাখাইনরাও বাস্তুচ্যুত হচ্ছে এবং রাখাইন অঞ্চলে চলমান মানবিক সংকটের ওপর চাপ বাড়ছে। এ পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং তা মোকাবিলায় মানবিক সাহায্য সংস্থাগুলোর পাশাপাশি বাংলাদেশকেও প্রস্তুতি নিতে হবে।
[Currently, the Myanmar military is obstructing regular supplies in Rakhine State, leading to a humanitarian crisis. By February 2025, over 550,000 people in Rakhine have been displaced, including nearly 150,000 Rohingyas residing in 21 camps and several villages. The ongoing conflict is causing new displacements of Rakhine people, and the pressure on the ongoing humanitarian crisis in the region is increasing. This situation could worsen, and to address it, both humanitarian aid organizations and Bangladesh will need to prepare.]
সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশ মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে। রোহিঙ্গা সংকট সমাধানের উপায় খুঁজে বের করতে দেরিতে হলেও আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ যোগাযোগ শুরু করেছে। প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান জানান, আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ সরকার যোগাযোগ করেছে। আরাকান আর্মির সঙ্গে আলোচনার আগে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলিয়া বিশপের সঙ্গে বৈঠকের সময় জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে আরাকান আর্মির জন্য একটি বিবৃতির খসড়া তৈরি করা হয়। সেখানে আরাকান আর্মিকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে বলে উল্লেখ করা হয়।
[To manage the border situation, Bangladesh is maintaining communication with both the Myanmar government and the Arakan Army, both officially and unofficially. Although delayed, Bangladesh has started engaging with the Arakan Army to find a solution to the Rohingya crisis. Dr. Khalilur Rahman, the Chief Adviser on Rohingya Affairs, stated that the Bangladesh government has initiated contact with the Arakan Aspirants Editorial & Monthly Review Army. Before discussions with the Arakan Army, during a meeting with the UN Secretary-General’s Special Envoy on Myanmar, Julia Bishop, a draft statement for the Arakan Army was prepared on behalf of the UN Secretary-General. The statement emphasized t the Arakan Army must adhere to international law.]
সীমান্ত নিরাপত্তা জোরদার করতে কক্সবাজারে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। বিজিবি ও কোস্টগার্ডের সদস্যরা নাফ নদ এবং সীমান্ত সড়কে টহলে রয়েছে এবং তারা সীমান্তে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে। [To strengthen border security, the Border Guard Bangladesh (BGB) Ukhiya Battalion has officially been established in Cox’s Bazar. Members of the BGB and Coast Guard are patrolling the Naf River and border roads, and they are prepared to handle any situation along the border.]
বাংলাদেশের পক্ষ থেকে আরাকান আর্মির কাছে জানানো হয়েছে, রোহিঙ্গাদের সম্মানের সঙ্গে রাখাইনে ফেরত নিতে হবে। রাখাইন পরিস্থিতি স্থিতিশীল হলে রোহিঙ্গাদের ফেরত নেবে বলে আরাকান আর্মি আশ্বাস দিয়েছে বলে জানা যায়।
[On behalf of Bangladesh, it has been communicated to the Arakan Army that the Rohingyas must be returned to Rakhine with dignity. The Arakan Army has reportedly assured that they will take back the Rohingyas once the situation in Rakhine becomes stable.]
রোহিঙ্গা সংকট নিয়ে ১০৬টি দেশের উদ্বেগ আছে এবং এ নিয়ে চলতি বছরেই একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। রাখাইনের রাজনৈতিক, প্রশাসনিক ও নিরাপত্তা খাতে রোহিঙ্গাদের অন্তর্ভুক্ত করা হলে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি হবে এবং আন্তর্জাতিক মহলে তা স্বীকৃতি পাবে।
[There is concern from 106 countries regarding the Rohingya crisis, and an international conference on this issue will be held this year. If the Rohingyas are included in the political, administrative, and security sectors of Rakhine, an inclusive society will be created, which will be recognized internationally.]
সর্বোপরি, রাখাইনকে স্থিতিশীল করার জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং দুদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়তে পারে। একইসঙ্গে রোহিঙ্গাদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ, তাদের মৌলিক অধিকার নিশ্চিত ও সমাজে একীভূত করার উদ্যোগ নিতে হবে। বিশেষত, বাংলাদেশকে রোহিঙ্গা সংকট সমাধানে দক্ষ কূটনীতি অনুসরণ করার পাশাপাশি এর সমর্থনে সামরিক শক্তি এবং হুমকি নিরসনমূলক সক্ষমতা বাড়াতে হবে।
[Overall, Bangladesh can play an important role in stabilizing Rakhine, and cooperation between the two countries can increase in various sectors, including trade. At the same time, efforts must be made to stop the propaganda against the Rohingyas, ensure their fundamental rights, and take initiatives for their integration into society. In particular, Bangladesh must follow effective diplomacy to resolve the Rohingya crisis, while also enhancing military power and capability for threat mitigation in support of this effort. ]
ব্রি. জে. হাসান মো. শামসুদ্দীন (অব.) : মিয়ানমার ও রোহিঙ্গা বিষয়ক গবেষক প্রকাশকাল: ১৫ মার্চ, কালের কন্ঠ ।