দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে প্রস্তুত হচ্ছে তুরস্ক। পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনার যে উদ্যোগ তুরস্কের সরকার সম্প্রতি গ্রহণ করেছে, তারই দৃষ্টান্তস্বরূপ দেখা যাচ্ছে তাদের এশিয়াকেন্দ্রিক নতুন কর্মসূচি। গত সপ্তাহে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তান সফর করেন। রাষ্ট্রীয় সফর হিসেবে তার এই ভ্রমণের তাৎপর্য বহুমাত্রিক এবং এর ফল সুদূরপ্রসারী বলে মতপ্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
[Turkey is preparing to strengthen its relations with the countries of Southeast Asia. An example of this is their new Asia-centered initiative, which reflects the recent steps taken by the Turkish government to bring changes to its foreign policy. Last week, President Recep Tayyip Erdoğan visited Malaysia, Indonesia, and Pakistan. Experts have expressed that the significance of this state visit is multifaceted, and its results will have far-reaching consequences.]
এশিয়া এনিউ কর্মসূচি: ২০১৯ সালে তুরস্ক ‘এশিয়া এনিউ’ কর্মসূচি ঘোষণা করে। এর মূল লক্ষ্য ছিল তিনটি।
[In 2019, Turkey announced the ‘Asia Anew’ initiative. Its main objectives were threefold.]
. প্রথমত, এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করার মাধ্যমে তুরস্কের শক্তিশালী নিরাপত্তা সম্পর্ক গড়ে তোলা।
[First, to build stronger security relations for Turkey by increasing defense cooperation with the countries of Asia.]
দ্বিতীয়ত, এশিয়ার বাজারে তুরস্কের ব্যাবসার দ্বার উন্মোচন করে এ অঞ্চলে প্রতিরক্ষা সরঞ্জামের ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে জোগান নিশ্চিত করা।
[ Second, to open doors for Turkey’s business in the Asian market and ensure the supply in response to the growing demand for defense equipment in the region.]
তৃতীয়ত, বিভিন্ন আঞ্চলিক সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা।
[Third, to strengthen economic relations with the member states of various regional organizations.]
২০২৪-২৬ সালের মধ্যে এ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে তুর্কি সরকারের।
[The Turkish government plans to implement various projects under this program between 2024 and 2026. J
আসিয়ান, ব্রিকস, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং ডি৮-এর (আটটি উন্নয়নশীল দেশ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা) মতো প্রভাবশালী সংগঠনের সদস্য হওয়ায় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া বর্তমানে তুরক্ষের এ কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে।
[As members of influential organizations such as ASEAN, BRICS, the Organization of Islamic Cooperation (OIC), and the D-8 (an international organization comprising eight developing countries), Malaysia and Indonesia have now become important parts of Turkey’s program.]
এরদোয়ানের এশিয়া সফর: এশিয়া সফরে এরদোয়ানের প্রথম গন্তব্য ছিল মালয়েশিয়া। ২০১৯ সালের পর এই দেশে আর ভ্রমণ করেননি তিনি। তুর্কি সরকারের ভাষ্যমতে, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক সুসংহত করার বহুমুখী ফায়দা রয়েছে। ২০১৩ সাল থেকে তুরস্ক আসিয়ানের সম্মেলনগুলোতে অংশগ্রহণ করে আসছে। মালয়েশিয়া ২০২৫ সালে এ সংগঠনের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে। বর্তমানে তুরস্ক সংগঠনটির আংশিক সংলাপ সহযোগী হিসেবে রয়েছে। দেশটির লক্ষ্য পূর্ণাঙ্গ সংলাপ সহযোগীর মর্যাদা অর্জন করা। আসিয়ানের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে মালয়েশিয়ার সমর্থনড়এ লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
[Erdogan’s first destination on his Asia tour was Malaysia. He has not visited the country since 2019. According to the Turkish government, there are multiple benefits to strengthening relations with Malaysia. Since 2013, Turkey has been participating in ASEAN conferences. Malaysia is set to assume the chairmanship of the organization in 2025. Currently, Turkey holds the status of a partial dialogue partner with the organization. The country aims to achieve full dialogue partner status, and Malaysia’s support, as one of ASEAN’s founding members, is crucial for realizing this goal.]
গাজা ও ফিলিস্তিন পুনর্গঠন: ১৯৯৭ সালে ইস্তাম্বুলে ডি৮ জোটটি প্রতিষ্ঠিত হয়। তুরস্কের পাশাপাশি মালয়েশিয়াও এ জোটের সদস্য। এ ছাড়া অন্যান্য সদস্যের মধ্যে রয়েছে ইরান, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিশর ও নাইজেরিয়া। ইসলামী সহযোগিতা সংস্থার একটি সক্রিয় সদস্য হওয়ায় মালয়েশিয়া তুরক্ষের সঙ্গে মিলে ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিরসনে কূটনৈতিক ভূমিকা পালন করে আসছে। প্রেসিডেন্ট এরদোয়ানের মালয়েশিয়া সফরের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল যুদ্ধ- পরবর্তী গাজার পুনর্গঠন। মালয়েশিয়া এ বিষয়ে একটি তহবিল গঠনে সহায়তার অঙ্গীকার করেছে। একই সঙ্গে গাজা ও ফিলিস্তিন পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন কমিটির সহসভাপতি পদের দায়িত্বও গ্রহণ করেছে মালয়েশিয়া। বৈঠক চলাকালে এরদোয়ান জোর দিয়ে বলেন যে, গাজার পাশাপাশি অন্যান্য বৈশ্বিক মানবিক সংকট মোকাবিলায় ওআইসি এবং ডি৮-এর মতো জোটগুলোর ভূমিকা অপরিহার্য। উল্লেখ্য, মালয়েশিয়াই আসিয়ানের প্রথম সদস্য রাষ্ট্র যে ২০১৪ সালে তুরস্কের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি স্বাক্ষর করে।
[The D-8 alliance was established in Istanbul in 1997. Along with Turkey, Malaysia is also a member of this alliance. Other members include Iran, Pakistan, Bangladesh, Indonesia, Egypt, and Nigeria. As an active member of the Organization of Islamic Cooperation (OIC), Malaysia has been playing a diplomatic role alongside Turkey in resolving the Israel-Palestine conflict. One of the key topics during President Erdogan’s visit to Malaysia was the post-war reconstruction of Gaza. Malaysia has pledged to assist in the creation of a fund for this purpose and has also taken on the role of co-chair of the Gaza and Palestine Reconstruction Implementation Committee. During the meeting, Erdogan emphasized that, in addition to Gaza, the role of organizations like the OIC and D-8 is crucial in addressing other global humanitarian crises. It is noteworthy that Malaysia was the first ASEAN member state to sign a free trade agreement with Turkey in 2014.]
তুরস্ক- মালয়েশিয়া বহুপাক্ষিক সম্পর্ক: নিরাপত্তার স্বার্থে তুরস্কের সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ক্রমবর্ধমান সম্পর্ক লক্ষণীয়। মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার প্রক্রিয়ায় তুরস্ককে গুরুত্বপূর্ণ সঙ্গী হিসেবে চিহ্নিত করেছে। তুরস্কের সামুদ্রিক প্রতিরক্ষা সরঞ্জামাদির প্রতি বিশেষ আগ্রহ দেখিয়েছে তারা। তুর্কি প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী প্রতিষ্ঠান এসটিএমের সঙ্গে ২০২৪ সালে একটি চুক্তি স্বাক্ষর করে মালয়েশিয়া। এ চুক্তির আওতায় তিনটি করভেট যুদ্ধজাহাজ কিনে নেয় মালয়েশিয়ার সরকার। এ ছাড়া এরদোয়ানের সফরকালে স্বাক্ষরিত হয় ১১টি চুক্তি, যা দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করার স্পষ্ট নজির।
[The growing relationship between Turkey and Southeast Asian countries in terms of security is noteworthy. Malaysia’s Ministry of Defense has identified Turkey as an important partner in strengthening its regional security. They have shown particular interest in Turkey’s naval defense equipment. Malaysia signed a contract with Turkish defense equipment manufacturer STM in 2024. Under this agreement, Malaysia’s government will purchase three Corvette warships. Additionally, during Erdogan’s visit, 11 agreements were signed, marking a clear example of strengthening the relationship between the two countries.]
তুরস্ক- ইন্দোনেশিয়া সম্পর্ক মালয়েশিয়া সফরের পর প্রেসিডেন্ট এরদোয়ানের দ্বিতীয় গন্তব্য ছিল ইন্দোনেশিয়া। এ সফর বিশ্বের সর্ববৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি। সাম্প্রতিক বছরগুলোতে মালয়েশিয়ার পাশাপাশি ইন্দোনেশিয়ার সঙ্গেও সম্পর্ক জোরদার করার উদ্যোগ নিয়েছে তুর্কি সরকার। ২০২২ সালে প্রতিরক্ষা, প্রযুক্তি, বন সংরক্ষণ ও পরিবেশগত সহযোগিতাবিষয়ক পাঁচটি চুক্তি স্বাক্ষর করে এ দুই দেশ। ২০২৩ সালে তারা যৌথ সামরিক মহড়া পরিচালনা করা এবং প্রতিরক্ষার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে। এরদোয়ানের সফরকালে ইন্দোনেশিয়ায় ড্রোন নির্মাণকেন্দ্র স্থাপনের লক্ষ্যে তুরস্কের বায়কার প্রতিষ্ঠান এবং ইন্দোনেশিয়ার রিপাবলিকর্প প্রতিরক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্ত দুই দেশের মধ্যে এ সমঝোতাকে ইতিবাচক বলে মূল্যায়ন করেছেন। একই সঙ্গে তিনি রকেটসান, আসেলসান, হাভেলসান ও বায়কারের মতো তুর্কি প্রতিরক্ষা সংস্থাগুলোর সঙ্গে যৌথ উদ্যোগের তাৎপর্য তুলে ধরেছেন। এ ছাড়া ২০২২ সালে উচ্চপর্যায়ের কৌশলগত সহযোগিতা পরিষদ’ প্রতিষ্ঠা করা হয়, যার প্রথম বৈঠক হয়েছে এ সফরের অংশ হিসেবে।
[After the Malaysia visit, President Erdogan’s second destination was Indonesia, the world’s largest Muslim-majority state and the largest economy in Southeast Asia. In recent years, Turkey has also taken steps to strengthen its relationship with Indonesia, alongside Malaysia. In 2022, the two countries signed five agreements on defense, technology, forest conservation, and environmental cooperation. In 2023, they decided to conduct joint military exercises and increase defense cooperation: During Erdogan’s visit, a new agreement was signed between Turkey’s Baykar company and Indonesia’s Republicorp Defense institution to establish a drone manufacturing center in Indonesia. Indonesian President Joko Widodo has positively assessed this agreement between the two countries. He also emphasized ‘the significance of joint ventures with Turkish defense companies like Roketsan, Aselsan, Havelsan, and Baykar. Additionally, in 2022, a ‘High-Level Strategic Cooperation Council’ was established, with its first meeting taking place as part of this visit.]
তুরস্ক- পাকিস্তান সম্পর্ক: ইন্দোনেশিয়া ভ্রমণের পর প্রেসিডেন্ট এরদোয়ানের যাত্রার তৃতীয় এবং শেষ গন্তব্য ছিল পাকিস্তান। পাঁচ বছর পর পাকিস্তান ভ্রমণ করলেন তিনি। তুরস্কের সঙ্গে পাকিস্তানের সম্পর্কও বেশ দৃঢ়। তুর্কি সরকারের মতে, দক্ষিণ এশিয়া অঞ্চলে পাকিস্তান তাদের মধ্যম পরিসরের প্রতিরক্ষা অংশীদার। পাকিস্তানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে তুরস্ক দীর্ঘকাল ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ সফরের দরুন পাকিস্তান তুরস্কের সঙ্গে একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় তারা ইলেকট্রনিক যুদ্ধবিমান কেনার সুযোগ করে নিয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে তুরস্কের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এমনিতেই ঐতিহাসিকভাবে বেশ পোক্ত। এ চুক্তির মাধ্যমে যৌথ উৎপাদন এবং প্রযুক্তি ও অস্ত্রের বিকিকিনির সুযোগ আরও বৃদ্ধি পেল। আসেলান ও রকেটসানের মতো তুর্কি প্রতিরক্ষা সংস্থাগুলো পাকিস্তানের অংশীদারদের সঙ্গে মিলে অত্যাধুনিক অস্ত্র উৎপাদন, পাকিস্তানের নিজস্ব সামরিক উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং পশ্চিমা সরঞ্জামের ওপর পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর নির্ভরশীলতা কমানোর উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। ক্রমবর্ধমান এ সামরিক সহযোগিতা সম্পর্ককে আরও গভীর করেছে। পাশাপাশি পাকিস্তানের কৌশলগত অংশীদার হিসেবে পাকিস্তান তুরস্কের অবস্থান আরও শক্ত করে তুলেছে।
[After the Indonesia visit. President Erdogan’s third and final destination was Pakistan. He visited Pakistan after five years. The relationship between Turkey and Pakistan is also quite strong. According to the Turkish government, Pakistan is their mid- range defense partner in South Asia. Turkey has long played an important role in enhancing Pakistan’s military capabilities. As a result of this visit, Pakistan has signed a new agreement with Turkey, which provides them with the opportunity to purchase electronic warfare aircraft. Turkey and Pakistan’s defense relations have historically been strong. Through this agreement, the opportunities for joint production and the trade of technology and weapons have increased. Turkish defense companies like Aselsan and Roketsan are working with Pakistan’s partners to produce advanced weapons, enhance Pakistan’s own military production capabilities, and reduce the dependence of Pakistan’s defense forces on Western equipment. This growing military cooperation has further deepened Turkey-Pakistan relations and strengthened Turkey’s position as Pakistan’s strategic partner.]
সাম্প্রতিককালে বৈশ্বিক শক্তির ভারসাম্য পশ্চিম দিক থেকে কিছুটা পূর্ব দিকে ঝুঁকছে। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক রাজনীতির ধারায় পরিবর্তন আসছে। অন্যান্য মহাদেশেও প্রস্তুত করা হচ্ছে এশিয়ামুখী নতুন পরিকল্পনা। এসব পরিবর্তন আঙ্কারাকে বাধ্য করছে বাস্তববাদী পররাষ্ট্রনীতি প্রয়োগ করে এশিয়ার দিকে মনোনিবেশ করতে। তারই অংশ হিসেবে দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রভাব বিস্তারের প্রয়াস চালাচ্ছে তুরস্ক। আর এ অঞ্চলের দেশগুলোও তার এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছে। তবে তুর্কি সরকার এ বিষয়ে অবগত যে, এশিয়ায় নিয়ন্ত্রণ চর্চায় একাধিক পক্ষের মধ্যে প্রতিযোগিতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। কাজেই তার কৌশলগত লক্ষ্যগুলোকে অর্জন করতে হলে এ অঞ্চলের পরিবর্তনশীল রাজনৈতিক গতিশীলতার সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে। প্রতিটি প্রভাবশালী রাষ্ট্রের সঙ্গে নেতৃত্ব পর্যায়ে ব্যক্তিগত কূটনীতির সুযোগ, প্রতিরক্ষা ব্যবস্থাবিষয়ক উদ্যোগ এবং অর্থনৈতিক সম্ভাবনাগুলোকে হাতছাড়া করা চলবে না। এসব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ তুরস্ককে সুযোগ করে দেবে এশিয়ায় তার কাঙ্ক্ষিত প্রভাব বিস্তার করার। তবে রাজনৈতিক প্রভাব দীর্ঘস্থায়ী করতে চাইলে দক্ষিণ-পূর্ব এশিয়ার ওপর তুরস্কের নীতি অর্থনীতি ও প্রতিরক্ষা সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং দুই অঞ্চলের জনগণের মধ্যে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ের সম্পর্ককে টেকসই রূপ দিতে হবে।
[Recently, the global balance of power has been shifting slightly from the West towards the East. Changes are occurring in the regional politics of the Middle East, and new Asia-focused plans are being prepared in other continents as well. These changes are forcing Ankara to adopt a pragmatic foreign policy and focus on Asia. As part of this, Turkey is making efforts to expand its influence in Southeast Asia. The countries in this region are also welcoming Turkey’s initiative. However, the Turkish government is aware that competition among various parties for control in Asia is gradually increasing. Therefore, to achieve its strategic goals, Turkey must align itself with the changing political dznamics of the region. Opportunities for personal diplomacy at the leadership level, defense initiatives, and economic potential with each influential country cannot be ignored. Effective measures in these areas will provide Turkey with the opportunity to expand its desired influence in Asia. However, to make its political influence sustainable, Turkey’s policy towards Southeast Asia must not be limited to economic and defense cooperation; rather, it must build relationships between the peoples of both regions to make state-level relations more durable.]
ড. সিনেম চেঙ্গিস, তুর্কি রাজনৈতিক বিশ্লেষক ও মধ্যপ্রাচ্যের সঙ্গে তুরস্কের সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞ। প্রকাশকাল: ১৮ ফেব্রুয়ারি, আরব নিউজ; অনুবাদ: অ্যালেক্স শেখ।