• 40th-bcs-preliminary-questions
    • 46th BCS
    • bangla-blogs
    • BCS Question Bank
    • Elementor #1295
    • Elementor #8
    • English Blogs
    • Home
    • Privacy Policy
    • Quiz Game
    • Test Page
bangla blogs Blog translations অর্থনীতি

715. বাংলাদেশে মুদ্রানীতি কতটা কাজ করে?

February 16, 2025

গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর ১০ ফেব্রুয়ারি তাঁর মেয়াদের প্রথম মুদ্রানীতি ঘোষণা করেছেন নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর। ঘটনাক্রমে বর্তমান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গভর্নর থাকাকালীনই বাংলাদেশ ব্যাংক প্রথম ষাণ্মাসিক মুদ্রানীতি ঘোষণা শুরু করে। সেই থেকে পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংকটি কখনও সংকোচনমূলক, কখনও সম্প্রসারণমূলক মুদ্রানীতি ঘোষণা করে আসছে। গভর্নর আতিউর রহমান চালু করেছিলেন জোড়াতালির সংস্থানমূলক মুদ্রানীতি। বাজার পর্যালোচনায় দেখা গেছে, দেশে মুদ্রানীতি এখনও নামকাওয়াস্তে রয়ে গেছে, পরিণত হয়েছে রুটিন ওয়ার্কে। এবারের ঘোষিত মুদ্রানীতিও ব্যতিক্রম হবে বলে মনে হচ্ছে না।

[After assuming office in August, the new governor, Dr. Ahsan H. Mansur, announced his first monetary policy on February 10, Incidentally, during the tenure of the current Economic and Commerce Advisor, Dr. Salehuddin Ahmed, as governor, Bangladesh Bank first introduced the biannual monetary policy announcement. Since then, the central bank has adopted either a contractionary or an expansionary monetary policy based on the prevailing situation. Governor Atiur Rahman introduced an ad hoc accommodative monetary policy. Market analysis indicates that monetary policy in the country remains largely symbolic and has turned into a routine exercise. This time, too, the announced monetary policy does not seem to be an exception.]

একনজরে এবারের মুদ্রানীতি বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি: চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছিল ৯ দশমিক ৮ শতাংশ। যদিও এ সময়ে প্রকৃত প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৩ শতাংশ। সম্প্রতি ঘোষিত দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতিতেও বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা একই রাখা হয়েছে।

 [In the first half (July- December) of the ongoing 2024-25 fiscal year’s monetary policy, the private sector credit growth target was set at 9.8%. However, the actual growth during this period was 7.3%. In the recently announced monetary policy for the second half (January-June), the private sector credit growth target has been kept unchanged.]

অপরিবর্তিত নীতি সুদহার: অপরিবর্তিত রাখা হয়েছে বিদ্যমান ১০ শতাংশ নীতি সুদহার। কেন্দ্ৰীয় ব্যাংকের উচ্চ নীতি সুদহার ধরে রাখার পেছনে যুক্তি দেওয়া হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের। যদিও এর মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না। অন্যদিকে ব্যবসায়ী-উদ্যোক্তারা বলছেন, এভাবে উচ্চ সুদহার বিদ্যমান থাকা অবস্থায় বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংক মনে করছে, নীতি সুদহার অপরিবর্তিত রাখার মধ্য দিয়ে মূল্যস্ফীতির হার আগামী জুন শেষে ৭-৮ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে। এ লক্ষ্যপূরণের অংশ হিসেবে কঠোর মুদ্রানীতি বজায় রাখা হয়েছে; যাতে সম্পদ হিসেবে টাকার মূল্যমান আকর্ষণীয় থাকে, বিনিময় হারে স্থিতিশীলতা বজায় থাকে এবং মূল্যস্ফীতির চাপ কমে আসে। সামনের দিনগুলোয় মূল্যস্ফীতির গতি-প্রকৃতি পর্যবেক্ষণ করে সুদহার ও তারল্য সরবরাহে প্রয়োজনীয় সমন্বয় হবে বলে মুদ্রানীতিতে বলা হয়েছে।

 [The existing policy interest rate of 10% has been kept unchanged. The central bank justifies maintaining a high policy rate as a measure to control inflation. However, it is unlikely that inflation can be controlled through this approach. On the other hand, business owners and entrepreneurs argue that with such a high interest rate, there is little opportunity for private sector credit growth. Bangladesh. Bank believes that by keeping the policy rate unchanged, inflation can be reduced to 7-8% by the end of June. As part of this goal, a strict monetary policy has been maintained to ensure that the value of money remains attractive as an asset, exchange rate stability is preserved, and inflationary pressure is reduced. The monetary policy also states that necessary adjustments will be made to interest rates and liquidity supply based on the observed inflation trends in the coming days.]

মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা: চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতিতে মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে আটকে রাখার লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছিল। যদিও এ সময়ে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ। প্রথমার্ধের মুদ্রানীতিতে নীতি সুদহার সাড়ে ৮ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছিল। যেটি গত আগস্ট থেকে তিন দফায় বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যেসব দেশ নীতি সুদহার বাড়িয়েছে, গেল কয়েক মাস ধরে সবাই আবার নীতি সুদহার কমানোর দিকে হাঁটছে।   

এরই মধ্যে- [In the first half (July-December) of the current fiscal year’s monetary policy, the target was set to keep inflation at 6.5%. However, during this period, the overall inflation rate in the country stood at 10.87%. The policy interest rate was kept unchanged at 8.5% in the first-half monetary policy, but it has since been increased three times since August, reaching 10% Countries that previously raised policy interest rates to control inflation have recently started moving towards reducing them. In this context-]

• যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ নীতি সুদহার ৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৪ শতাংশে নিয়ে এসেছে। [The U.S. Federal Reserve has reduced the policy interest rate from 5% to 4.5%.]

• সম্প্রতি ভারতের কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬ দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করেছে।

 [Recently, India’s central bank has reduced the policy interest rate by 25 basis points for the first time in five years, setting it at 6.25%.]

সমন্বিত উদ্যোগ প্রয়োজন: আমরা অনেক দিন ধরেই বলে আসছি, শুধু নীতি সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। এর সঙ্গে বাজার ব্যবস্থাপনাসহ অন্যান্য অস্ত্র সমন্বিতভাবে প্রয়োগ করতে হবে।

 [We have been saying for a long time that inflation cannot be controlled solely by increasing the policy interest rate. It must be implemented in coordination with market management and other tools.]

বর্তমানে ভোজ্যতেলের দাম আরেক দফা বাড়ানোর পাঁয়তারা চলছে। রমজানকে কেন্দ্র করে অন্যান্য পণ্যের ক্ষেত্রেও একই আশঙ্কা উড়িয়ে দেওয়া না। এমন পরিস্থিতিতে সামনের দিনগুলোয় মূল্যস্ফীতি কমে আসবে বলে মুদ্রানীতিতে ব্যক্ত প্রত্যাশা কতটুকু বাস্তবসম্মত?

[Currently, there are attempts to increase the price of edible oil once again. The same concern applies to other essential goods ahead of Ramadan. In such a situation, how realistic is the expectation expressed in the monetary policy that inflation will decrease in the coming days?]

ঋণের প্রবৃদ্ধি নিয়ে আশক্ষা ও করণীয়: নীতি সুদহার বাড়ানোর ফলে এরই মধ্যে ব্যাংক ঋণের সুদহার বেড়ে ১৫-১৬ শতাংশে দাঁড়িয়েছে। বিনিয়োগের সামগ্রিক পরিবেশও বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির জন্য অনুকূল নয়। আমাদের শিল্প খাতের উৎপাদন অনেকাংশে আমদানিনির্ভর। আমদানি কিছুটা বাড়লেও সেখানে উৎপাদনের সূচকগুলো ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত নেই। এ ক্ষেত্রে বেসরকারি খাতের ঋণের চাহিদা সামনে বাড়ার কী গ্যারান্টি আছে? ফলে নীতি সুদহার অপরিবর্তিত রেখে মুদ্রানীতিতে । প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়ানো হলেই যে বাস্তবে বেসরকারি খাতে ঋণের চাহিদা বাড়বে তা নয়। বরং কেন্দ্রীয় ব্যাংকের উচিত ছিল ব্যাংক খাতের দুর্বলতাগুলো দূর করতে ও দক্ষতা বাড়াতে কঠোর পদক্ষেপ নেওয়া। তাহলে খাতটি ঘুরে দাঁড়াতে পারত এবং সুদহারও কমানো সম্ভব হতো।

 [Due to the increase in the policy interest rate, bank loan interest rates have alreadz risen to 15-16%. The overall investment environment is also not favorable for private sector credit growth. A significant portion of our industrial sector’s production is import-dependent. Although imports have slightly increased, production indicators do not show signs of recovery. In this scenario, what guarantee is there that the demand for private sector loans will increase in the future? Therefore, merely increasing the credit growth target in the monetary policy while keeping the policy rate unchanged does not necessarily mean that private sector loan demand will rise in reality. Instead, the central bank should have taken strict measures to address weaknesses in the banking sector and enhance its efficiency. This would have helped the sector recover and made it possible to lower interest rates.]      

অপরিবর্তিত রাখা হয়েছে বিশেষ রেপো:   নীতি সুদহারের পাশাপাশি অপরিবর্তিত রাখা হয়েছে বিশেষ রেপো বা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির (এসএলএফ) ঊর্ধ্বসীমা ও সুদহার করিডোরের নিম্নসীমা রিভার্স রেপো বা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ)। বর্তমানে এসএলএফ ও এসডিএফের সুদহার যথাক্রমে ১১ দশমিক ৫ ও ৮ দশমিক ৫ শতাংশ। এ ক্ষেত্রে নীতি সুদহারের করিডোর রাখা হয়েছে ১৫০ বেসিস পয়েন্ট ।

[Along with the policy interest rate, the upper limit of the special repo or Standing Lending Facility (SLF) and the lower limit of the interest rate corridor, the reverse repo or Standing Deposit Facility (SDF), have also been kept unchanged. Currently, the interest rates for SLF and SDF are 11.5% and 8.5%, respectively. In this case, the policy interest rate corridor has been set at 150 basis points.]

মুদ্রানীতিতে ব্যাপক মুদ্রার প্রবৃদ্ধি ব্যবস্থাপনা: চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে ব্যাপক মুদ্রার প্রবৃদ্ধি ৮ দশমিক ২ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। এ সময়ে প্রকৃত প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৬ শতাংশ। দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে ব্যাপক মুদ্রার প্রবৃদ্ধি ধরা হয়েছে ৮ দশমিক ৪ শতাংশ। নীতি সুদহার ও সুদহার করিডোরের মধ্যে তারল্য নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যাপক মুদ্রার এ প্রবৃদ্ধি ব্যবস্থাপনা করা হবে।

 [In the monetary policy of the first half of the current fiscal year, broad money growth was set at 8.2%. However, the actual growth during this period was 7.6%. In the monetary policy for the second half, broad money growth has been set at 8.4%. This broad money growth will be managed through liquidity control within the policy interest rate and the interest rate corridor.]

মুদ্রানীতিতে রিজার্ভ মুদ্রার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাঃ প্রথমার্ধের মুদ্রানীতিতে রিজার্ভ মুদ্রার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ২ শতাংশ ধরা হলে এ ক্ষেত্রে প্রকৃত প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৩ শতাংশ। দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে রিজার্ভ মুদ্রার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ শতাংশ।

 [In the monetary policy of the first half, the target for reserve money growth was set at 2%, but the actual growth was 7.3%. In the monetary policy for the second half, the target for reserve money growth has been set at 1%.]

আমি মনে করি, কেন্দ্রীয় ব্যাংক বিনিময় হার নিয়ন্ত্রণের মানসিকতা থেকে এখনও বের হতে পারেনি। বরং বিভিন্ন অজুহাত বের করে মুদ্রাবাজারের নিয়ন্ত্রণটা কীভাবে তাদের হাতে রেখে দেবে সেটির চেষ্টা করে।

 [I believe that the central bank has yet to move away from the mentality of controlling the exchange rate. Instead, it tries to find various excuses to retain control over the currency market.]

অভ্যন্তরীণ ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা: ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে অভ্যন্তরীণ ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ১১ শতাংশ। এর আগে প্রথমার্ধের মুদ্রানীতিতে এ লক্ষ্যমাত্রা ১০ দশমিক ৭ শতাংশ নির্ধারণ করা হলেও প্রকৃত প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৪ শতাংশ। বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা প্রথমার্ধের মুদ্রানীতিতে ৯ দশমিক ৮ শতাংশ ধরা হলেও এ সময়ে প্রকৃত প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৩ শতাংশ। দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আগের মতোই ৯ দশমিক ৮ শতাংশ ধরা হয়েছে।  

 [In the monetary policy for the second half of the 2024-25 fiscal year, the target for internal debt growth has been set at 11.5%. In the previous monetary policy for the first half, this target was set at 10.7%, but the actual growth was 9.4% The target for private sector loan growth in the first half was set at 9.8%, but the actual growth during this period was 7.3%. The target for private sector loan growth in the second half has been maintained at 9.8%, as in the first half.]  

বেসরকারি ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়ে আশঙ্কার কারণ: অনেকের সঙ্গে আমিও একমত, বেসরকারি ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রায় পৌছার কোনোই সম্ভাবনা নেই। এটি আগামীতে আরও কমতে পারে।

[I agree with many others that there is no possibility of reaching the target for private sector loan growth. It may decrease further in the future.]

• ব্যক্তি খাতের ঋণ বৃদ্ধি সহায়ক কিছু মুদ্রানীতিতে নেই। যেসব প্যারামিটারের কারণে মূল্যস্ফীতি অনেক বেশি, সেই প্যারামিটারের মধ্যে শুধু সুদহার বাড়িয়ে এটিকে বিবেচনায় নেওয়া সম্ভব না। এটি মূলত পণ্য সরবরাহের বিষয় এবং সেখানেই সরকারের ব্যর্থতা।

 [There are no supportive monetary policies for the growth of personal sector loans. Among the parameters causing high inflation, it is not possible to address them simply by raising interest rates. This is primarily an issue of product supply, and.this is where the government has failed.]

 কারণ চাঁদাবাজিটা হচ্ছে। তার মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। কিছু জায়গায় ভ্যাটও বাড়ানো হয়েছে। বিদ্যুতের ক্ষেত্রেও কোনো সুসংবাদ নেই। এমনিতেই শিল্প- কারখানাগুলো বিভিন্ন কারণে সক্ষমতা অনুযায়ী উৎপাদন করতে পারছে না। এর মধ্যে যদি এসব প্যারামিটার সামনে আসে, তখন বিনিয়োগ বাড়ার কোনো সম্ভাবনা নেই।

[The reason is extortion. The price of fuel has been increased, and VAT has been raised in some areas. There is no good news in the electricity sector either. Alreadz, industries and factories are unable to produce according to their capacity for various reasons. If these parameters are introduced, there is no possibility of increasing investment.]

এ ছাড়া সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও ব্যবসায়ীদের উদ্বিগ্ন করে তুলছে।

 [In addition, the recent law and order situation is also causing concern among business owners.]

সবাই জানি, কয়েক যুগ ধরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের প্রধান উৎস হয়ে উঠেছে বেসরকারি খাত। শিল্পের উৎপাদন, বিপণন কিংবা সেবা খাতের সিংহভাগই বেসরকারি খাতনির্ভর। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলে খাতটিকে ঋণবঞ্চিত করা হচ্ছে। অন্যদিকে মূল্যস্ফীতি না কমে মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমেই বাড়ছে। এ ধারা অব্যাহত থাকলে আগামীতে ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি আরও খারাপ হবে। সোজা কথায় বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমলে বিনিয়োগ কমবে, কর্মসংস্থান হুমকিতে পড়বে। মুদ্রানীতিতে ঘোষিত আশাবাদ ভালো মানুষের আকাঙ্ক্ষাই থেকে যাবে। বাজারে খুব একটা ইতিবাচক পরিবর্তন আনবে না।

 [As we all know, for several decades, the private sector has been the main source of the country’s economic growth and employment. A large portion of production, marketing, or services in the industrial sector depends on the private sector. While inflation control is emphasized, this sector is being deprived of loans. On the other hand, despite inflation not decreasing, the cost of living for people continues to rise. If this trend continues, the business environment will worsen in the future. Simply put, if the flow of credit to the private sector decreases, investment will drop, and employment will be at risk. The optimism declared in the monetary policy will remain a wish of good people, and it will not bring about significant positive change in the market.]

মামুন রশীদ, অর্থনীতি বিশ্লেষক ১৬ ফেব্রুয়ারি, দৈনিক সমকাল 

←Previous
Next→

Recent post

  • Hello world!
    January 21, 2026
  • ৪৬ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
    January 16, 2026
  • How_to_Learn_Vocabulary
    January 16, 2026
  • 103. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রিতে (পাস কোর্সে) পড়ে বিসিএস ক্যাডার
    January 16, 2026
  • চাকুরি_প্রস্তুতি_প্রিলিমিনারি।
    January 16, 2026
  • প্রশাসন ক্যাডার, ৪৪তম বিসিএস
    January 16, 2026

Tags

BCS Exam BCS Model Test BCS Preliminary BCS Preparation BCS Questions BCS Study Materials BCS Syllabus BCS Viva Preparation BCS Written Exam

Categories

  • bangla blogs
  • bangladesh
  • banking and finance
  • bcs questions
  • Blog
  • economy
  • english blogs
  • environment
  • international
  • technology
  • translations
  • Uncategorized
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • ব্যাংকিং ও ফিন্যান্স