• 40th-bcs-preliminary-questions
    • 46th BCS
    • bangla-blogs
    • BCS Question Bank
    • Elementor #1295
    • Elementor #8
    • English Blogs
    • Home
    • Privacy Policy
    • Quiz Game
    • Test Page
bangla blogs Blog বাংলাদেশ

427. বাংলাদেশ-ভারত সম্পর্কোন্নয়নে যা করণীয়

January 10, 2026

বাংলাদেশ-ভারত সম্পর্ককে ন্যায্য করতে কী ধরনের নীতি বা পদক্ষেপ প্রয়োজন বলে আপনি মনে করেন-যুক্তিসহ উপস্থাপন করুন।

বাংলাদেশ ও ভারত দক্ষিণ এশিয়ার দুটি প্রতিবেশী রাষ্ট্র, যাদের মধ্যে ভৌগোলিক সন্নিকটতা, সাংস্কৃতিক ঐতিহ্য, ইতিহাস ও অর্থনৈতিক বন্ধন বহুকাল ধরে জড়িয়ে আছে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের সহায়তা এই সম্পর্ককে মানবিক ও ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ করেছে। তবে সময়ের পরিবর্তনে পারস্পরিক স্বার্থ, অর্থনৈতিক প্রতিযোগিতা এবং প্রযুক্তিগত অগ্রগতি নতুন বাস্তবতা তৈরি করেছে। তাই এই সম্পর্ককে এখন ন্যায্যতা, পারস্পরিক শ্রদ্ধা এবং আধুনিক প্রযুক্তি সহযোগিতার ভিত্তিতে নতুনভাবে পুনর্গঠন করা প্রয়োজন ।

স্যাটেলাইট যোগাযোগ: প্রযুক্তিগত বাস্তবতার নতুন দিগন্ত বাংলাদেশের কক্ষপথের নিকটে ভারতের স্যাটেলাইট GSAT-17-এর অবস্থানকে একটি কৌশলগত বাস্তবতা হিসেবে উপস্থাপন করেছেন। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO কর্তৃক পরিচালিত এই স্যাটেলাইটে রয়েছে ২৪টি সি-ব্যান্ড, ৬টি এক্স-ব্যান্ড, ১২টি কু-ব্যান্ড ট্রান্সপন্ডার এবং একটি এস-ব্যান্ড আপ/ডাউন লিংক। বাংলাদেশ ইতিমধ্যে নিজের প্রথম যোগাযোগ স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করেছে, যা দেশের টেলিযোগাযোগ, সম্প্রচার ও ইন্টারনেট সেবাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। কিন্তু ভারতের GSAT-17 স্যাটেলা বাংলাদেশের কক্ষপথের অতি কাছাকাছি অবস্থান করায় বাংলাদেশের স্যাটেলাইট ফ্রিকোয়েন্সি ব্যবস্থাপনা ও যোগাযোগ সুরক্ষায় সম্ভাব্য হস্তক্ষেপের আশঙ্কা দেখা দিয়েছে। এজন্য বাংলাদেশের উচিত আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (ITU)-এর মাধ্যমে কক্ষপথ সুর ও প্রযুক্তিগত অধিকার নিশ্চিত করা। একই সঙ্গে স্যাটেলাইটের দক্ষ পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও নতুন স্যাটেলাইট পরিকল্পনা তৈরিতে স্বনির্ভরতা বাড়ানো জরুরি।

অর্থনৈতিক সম্পর্ক ও বাণিজ্য বৈষম্য

ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার হলেও বাণিজ্য ভারসাম্য বাংলাদেশের পক্ষে নয়। বাংলাদেশ প্রতিবছর ভারত থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি করে, অথচ বাংলাদেশের রপ্তানি সীমিত। এর ফলে বাণিজ্য ঘাটতি ক্রমেই বাড়ছে। ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ককে অবশ্যই হতে হবে ন্যায্য, যুক্তিসঙ্গত ও পারস্পরিক স্বার্থে ভারসাম্যপূর্ণ। বাংলাদেশের পণ্য ভারতের বাজারে প্রবেশে নানা শুল্ক, অশুল্ক বাধা এবং কোটা সীমাবদ্ধতা এখনো বিদ্যমান। এই সমস্যার সমাধানে বাংলাদেশের উচিত দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি পুনর্মূল্যায়ন করা এবং রপ্তানি পণ্য বৈচিত্র্য বাড়ানো। একই সঙ্গে অবকাঠামো উন্নয়ন ও সীমান্ত বাজার ব্যবস্থাপনা আধুনিকায়নের মাধ্যমে উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক আস্থা স্থাপন করা প্রয়োজন।

পানিবণ্টন ও পরিবেশগত সহযোগিতা

বাংলাদেশের জন্য নদী একটি জীবনরেখা। কিন্তু ভারতের সঙ্গে যৌথ নদী ব্যবস্থাপনায় এখনো অসামঞ্জস্য রয়ে গেছে। তিস্তা চুক্তি দীর্ঘদিন ধরে ঝুলে আছে; এর ফলে উত্তরাঞ্চলের কৃষকরা সেচের পানির অভাবে ভুগছেন। বাংলাদেশ-ভারত সম্পর্ককে টেকসই করতে হলে নদীর ন্যায্য বণ্টন, যৌথ বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা ও পরিবেশ সংরক্ষণে সহযোগিতা বাড়ানো প্রয়োজন। এই ক্ষেত্রেও দুই দেশের মধ্যে প্রযুক্তি বিনিময়, ডেটা শেয়ারিং এবং নিয়মিত বিশেষজ্ঞ বৈঠক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 প্রযুক্তিগত ও গবেষণা সহযোগিতা

ভারত মহাকাশ, পারমাণবিক শক্তি, তথ্যপ্রযুক্তি ও বায়োটেকনোলজিতে দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় দেশ। বাংলাদেশের উচিত এই খাতে ভারতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যৌথ গবেষণা ও উদ্ভাবনে অংশগ্রহণ করা। বিশেষ করে স্যাটেলাইট প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কৃষি প্রযুক্তি, জলবায়ু অভিযোজন এবং স্বাস্থ্য গবেষণায় যৌথ প্রকল্প শুরু করলে দুই দেশই উপকৃত হবে। বাংলাদেশে প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে ভারতীয় প্রতিষ্ঠানগুলোর সহায়তায় প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া যেতে পারে।

রাজনৈতিক কূটনীতি ও আঞ্চলিক নেতৃত্ব

 বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো পারস্পরিক আস্থার অভাব। অনেক • ভারতীয় সিদ্ধান্ত বা আচরণ বাংলাদেশের জনগণের মধ্যে অসন্তোষ তৈরি করে, যেমন সীমান্ত হত্যা, অভিবাসন ইস্যু বা রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ। অন্যদিকে ভারত মনে করে, বাংলাদেশে চীনা বিনিয়োগ তাদের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এই পরিস্থিতি কাটাতে উভয় দেশের উচিত কূটনৈতিক সংলাপ জোরদার করা এবং আঞ্চলিক সহযোগিতা | সংস্থাগুলো – SAARC, BIMSTEC, BBIN ইত্যাদিকে সক্রিয় করা। যৌথ নিরাপত্তা, জ্বালানি, এবং অবকাঠামো প্রকল্পে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বাসের সম্পর্ক তৈরি করা সম্ভব।

সাংস্কৃতিক ও মানবিক বন্ধন

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শুধু রাজনীতি বা অর্থনীতিতে সীমাবদ্ধ নয়; এর গভীর শিকড় ভাষা ও মানবিক সংযোগে। দুই দেশের মানুষের মধ্যে সাহিত্য, সংগীত, রয়েছে সংস্কৃতি, সিনেমা ও পর্যটন বিনিময় বাড়ালে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাবে। বাংলাদেশ থেকে প্রতিবছর হাজারো শিক্ষার্থী ভারতে পড়াশোনা করে, আবার ভারত থেকেও অনেকে বাংলাদেশে চিকিৎসা বা পর্যটনে আসে। এই যোগাযোগ আরও সহজ করতে ভিসা প্রক্রিয়া সরল করা ও সীমান্ত পারাপারে প্রযুক্তিনির্ভর সেবা চালু করা দরকার।

ন্যায্যতা ও পররাষ্ট্রনীতিতে ভারসাম্য

 বাংলাদেশের পররাষ্ট্রনীতি এমন হতে হবে যা “not unfair, unjustified and unreasonable।” অর্থাৎ, কোনো সম্পর্ক যেন একতরফা বা অন্যায্য না হয়। বাংলাদেশকে তার সার্বভৌম স্বার্থের প্রতি অবিচল থেকে পারস্পরিক মঙ্গলজনক নীতি গ্রহণ করতে হবে। ভারতের সঙ্গে বন্ধুত্ব অটুট রাখার পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে নিরপেক্ষতা ও স্বনির্ভরতা বজায় রাখা জরুরি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের গবেষণা ইউনিট, থিঙ্ক ট্যাংক ও একাডেমিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ালে কূটনৈতিক সিদ্ধান্ত আরও কার্যকর হবে।

ভবিষ্যতের করণীয়: বাংলাদেশ-ভারত সম্পর্ককে ন্যায্য ও টেকসই করতে নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে—

স্যাটেলাইট ও প্রযুক্তি খাতে স্বনির্ভরতা বৃদ্ধি: বাংলাদেশ-২ স্যাটেলাইট পরিকল্পনা গ্রহণ ও আন্তর্জাতিক অংশীদারিত্বে প্রযুক্তি হস্তান্তর বাড়ানো।

বাণিজ্য ও বিনিয়োগে ভারসাম্য আনা: বাংলাদেশি পণ্যের জন্য ভারতের বাজারে বিশেষ শুল্কছাড় ও সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা।

 যৌথ নদী কমিশন সক্রিয় করা: তিস্তা ও অন্যান্য নদী বণ্টন বিষয়ে ন্যায্য সমাধান নিশ্চিত করা। কূটনৈতিক সংলাপ নিয়মিত করা: উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক নিয়মিত আয়োজন করে ভুল বোঝাবুঝি দূর করা।

 মানবিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার: গণমাধ্যম, চলচ্চিত্র ও শিক্ষা ক্ষেত্রে বিনিময় বাড়ানো। নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি: সীমান্ত অপরাধ দমন, মানবপাচার ও সন্ত্রাসবিরোধী সহযোগিতা উন্নত করা।

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ইতিহাসে সমৃদ্ধ, কিন্তু বাস্তবে জটিল। এই সম্পর্কের সাফল্য নির্ভর করছে ন্যায্যতা, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ওপর। যদি উভয় দেশ নিজেদের রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয়, তবে এই সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে। বাংলাদেশের উচিত নিজের সার্বভৌম স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারতের সঙ্গে ন্যায্য, যুক্তিসঙ্গত ও পারস্পরিক কল্যাণমূলক সম্পর্ক গড়ে তোলা। সত্যিকার অর্থে বাংলাদেশ-ভারত সম্পর্ক তখনই টেকসই হবে, যখন এটি হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে গঠিত এক আন্তরিক বন্ধুত্বের মডেল।

 ড. মনজুর আলম, অধ্যাপক, হেলসিংকি বিশ্ববিদ্যালয়, ফিনল্যান্ড প্রকাশকাল: ২৩ অক্টোবর, যুগান্তর।

←Previous
Next→

Recent post

  • Hello world!
    January 21, 2026
  • ৪৬ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
    January 16, 2026
  • How_to_Learn_Vocabulary
    January 16, 2026
  • 103. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রিতে (পাস কোর্সে) পড়ে বিসিএস ক্যাডার
    January 16, 2026
  • চাকুরি_প্রস্তুতি_প্রিলিমিনারি।
    January 16, 2026
  • প্রশাসন ক্যাডার, ৪৪তম বিসিএস
    January 16, 2026

Tags

Categories

  • bangla blogs
  • bangladesh
  • banking and finance
  • bcs questions
  • Blog
  • economy
  • english blogs
  • environment
  • international
  • technology
  • translations
  • Uncategorized
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • ব্যাংকিং ও ফিন্যান্স