• 40th-bcs-preliminary-questions
    • 46th BCS
    • bangla-blogs
    • BCS Question Bank
    • Elementor #1295
    • Elementor #8
    • English Blogs
    • Home
    • Privacy Policy
    • Quiz Game
    • Test Page
bangla blogs Blog পরিবেশ বাংলাদেশ

423.বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের আইইসিও-এর মহাপরিকল্পনার স্বরূপ তুলে ধরুন।

January 10, 2026

বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের আইইসিও-এর মহাপরিকল্পনার স্বরূপ তুলে ধরুন। এ মহাপরিকল্পনার আওতায় বাংলাদেশের নদ-নদীসমূহের দুর্গতিসমূহ তুলে ধরুন কোন কোন দিক দিয়ে চীন ও বাংলাদেশের নদ-নদীর প্রকৃতি ভিন্ন? এহেন প্রেক্ষাপটে ন ব্যবস্থাপনায় চীনের অনুপ্রবেশ সাফল্যের মুখ দেখবে কী? আপনার উত্তরের স্বপক্ষে যুক্তি দিন।

 প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফরে বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় চীনা সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় চীনা সহযোগিতার প্রক্রিয়া শুরু হয়েছিল ২০১৬ সালে। সে সময় চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) অধীনে ১১ বিলিয়ন ডলারের ঋণ দিতে প্রস্তুত ছিল চীন।

 [During Chief Advisor Professor Muhammad Yunus’s recent visit to China, the issue of Chinese cooperation in Bangladesh’s river management received significant attention. The process of Chinese cooperation in Bangladesh’s river management had started in 2016. At that time, China was prepared to provide a loan of 11 billion dollars under its Belt and Road Initiative (BRI).]

চীনে অবস্থানকালে প্রধান উপদেষ্টা চীনা কোম্পানির মাধ্যমেই তিস্তাবিষয়ক প্রকল্প বাস্তবায়ন করার ইচ্ছা প্রকাশ করেছেন। শুধু তা-ই নয়, চীনের পানিসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি চীনের কাছে বাংলাদেশের নদ-নদীবিষয়ক ৫০ বছরের মহাপরিকল্পনা দেওয়ার অনুরোধ করেছেন। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার দাবি রাখে।

 [During his stay in China, the Chief Advisor expressed his desire to implement the Teesta-related project through a Chinese company. Moreover, in a meeting with China’s Minister of Water Resources, he requested China to provide Bangladesh with a 50-year master plan for its rivers. This matter deserves serious consideration.]

নদী ব্যবস্থাপনায় ক্রুগ কমিশনের মহাপরিকল্পনাঃ পঞ্চাশের দশকে ক্রুগ কমিশনের সুপারিশক্রমে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে (আইইসিও) বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনার জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছিল। এর ভিত্তিতে আইইসিও ১৯৬৪ সালে দুই খণ্ডের মাস্টারপ্ল্যান প্রস্তুত করে। এই মহাপরিকল্পনার সময়-প্রেক্ষিত ছিল ২০ বছর । কিন্তু মহাপরিকল্পনার মাধ্যমে নদী ব্যবস্থাপনার যে ধারা বাংলাদেশে সূচিত হয়েছিল, প্রায় ৬০ বছর ধরে বাংলাদেশে মোটাদাগে সেই ধারাই অব্যাহত রয়েছে।

 [In the 1950s, based on the recommendations of the Krug Commission, the International Engineering Company (IECO) of San Francisco, USA, was assigned the task of formulating a master plan for Bangladesh’s water resource management. Based on this, IECO prepared a two-volume master plan in 1964. The timeframe of this master plan was 20 years. However, the approach to river management that was initiated in Bangladesh through this master plan has, by and large, continued for nearly 60 years. ]

“বাণিজ্যিক পন্থা” ও ‘বেষ্টনী পন্থা: নদ-নদীর প্রতি আচরণের ক্ষেত্রে আইইসিও যে পন্থার প্রচলন করে, তাকে আনুষ্ঠানিকভাবে বলা হয় ‘বাণিজ্যিক পন্থা’। বদ্বীপের জন্য এর সুনির্দিষ্ট রূপ হলো ‘বেষ্টনী পন্থা’। এই পন্থার মূল লক্ষ্য হলো, প্লাবনভূমিকে নদীখাত থেকে বিচ্ছিন্ন করে ফেলা। সেই লক্ষ্যে সারা দেশে অসংখ্য বেড়িবাঁধ, ব্লুইসগেটসহ অন্যান্য স্থাপনা নির্মিত হয়েছে।

[The approach introduced by IECO in dealing with rivers is formally known as the “commercial approach.” Its specific form for the delta is the “embankment approach.” “The main objective of this approach is to isolate the floodplains from the river channels. To achieve this goal, numerous embankments, sluice gates, and other structures have been constructed across the country.]

আইইসিওর মহাপরিকল্পনায় দুর্গতি: খালি চোখেও আইইসিওর মহাপরিকল্পনা বাস্তবায়নের ফলাফল স্পষ্ট; দেশের নদী ব্যবস্থা বিপর্যস্ত। অসংখ্য নদী হারিয়ে গেছে, বাকিগুলোও মুমূর্ষু। একদিকে নদীখাতগুলো ভরাট করা হয়েছে, অন্যদিকে প্লাবন ভূমির অবক্ষয় সাধিত হয়েছে। বহু নদীকে সম্পূর্ণ বেড়িবাঁধের অন্তর্গত করে বস্তুত মেরে ফেলা হয়েছে। নদী ব্যবস্থার এই পরিণতির একটি দিক হলো জলাবদ্ধতা, যা এখন বাংলাদেশের শহর-গ্রাম সর্বত্র ক্রমেই প্রসারিত হচ্ছে। বেষ্টনী পন্থার একটি চরম রূপ হলো পোল্ডার, যখন বেষ্টনী চতুর্মুখী হয় । আইইসিওর মাস্টারপ্ল্যানের আগেই পঞ্চাশের দশকে বাংলাদেশের উপকূলে পোল্ডার নির্মাণের কর্মসূচি হাতে নেওয়া হয় ।

 [Even to the naked eye, the results of implementing IECO’s master plan are clear: the country’s river system has been devastated. Numerous rivers have disappeared, and the remaining ones are dying. On one hand, river channels have been filled in; on the other hand, the floodplains have deteriorated. Many rivers have been effectively killed by being completely enclosed with embankments. One major consequence of this condition is waterlogging, which is now steadily spreading across both urban and rural Bangladesh. An extreme form of the embankment approach is the polder, where the embankment is built on all sides. Even before IECO’s master plan, polder construction initiatives had been undertaken along Bangladesh’s coast in the 1950s.]

বাংলাদেশের জন্য সমুদ্রগর্ভ থেকে ভূমি উদ্ধারের কোনো প্রয়োজন ছিল না। তা সত্ত্বেও নেদারল্যান্ডসের ‘পোল্ডার পন্থা’ বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়া হয়।

[There was no need for land reclamation from the sea in Bangladesh. Nevertheless, the Netherlands’ ‘polder approach’ was imposed on Bangladesh.]

বাংলাদেশ ও নেদারল্যান্ড উভয়ই বদ্বীপে অবস্থিত হলেও এদের মধ্যে মিলের চেয়ে অমিলই বেশি। যেখানে বাংলাদেশের গঙ্গা ও ব্রহ্মপুত্রের বার্ষিক প্রবাহের আনুমানিক পরিমাণ যথাক্রমে ৪০৪ ও ৬২৮ ঘনকিলোমিটার, সেখানে নেদারল্যান্ডসের মূল নদী রাইনের বার্ষিক প্রবাহের পরিমাণ হলো মাত্র ৭৫ ঘনকিলোমিটার।

[Although both Bangladesh and the Netherlands are located in deltas, they have more differences than similarities. While the annual flow of Bangladesh’s Ganges and Brahmaputra rivers is approximately 404 and 628 cubic kilometers respectively, the annual flow of the Netherlands’ main, river, the Rhine, is only 75 cubic kilometers.]

বাংলাদেশের নদ-নদীর প্রবাহ চরম ঋতুভেদসম্পন্ন, সেখানে রাইন নদীর প্রবাহের কোনো ঋতুভেদ নেই। সর্বোপরি, বাংলাদেশের নদ-নদী প্রতিবছর প্রায় ১১৫ কোটি টন পলিবাল নিয়ে আসে, যেখানে রাইন নদীর এই পরিমাণ মাত্র ৩৪ লাখ টন।

 [The flow of rivers in Bangladesh is extremely seasonal, whereas the flow of the Rhine River has no seasonal variation. Moreover, the rivers in Bangladesh carry about 115 crore tons of sediment annually, while the Rhine River carries only about 34 lakh tons.]

অপ্রাসঙ্গিক পরিকল্পনা: বাংলাদশের নদী ব্যবস্থাপনার মূল করণীয় হলো, প্রবাহের ঋতুদে মোকাবিলা এবং পলিবালুর সুষ্ঠু বিতরণ নিশ্চিত করা। নেদারল্যান্ডসের জন্য এই দুই করণীয়র একটিও প্রাসঙ্গিক নয়। এই অবিমৃশ্যকারিতার ফল হয়েছে যে পলিবালু পোল্ডারের অভ্যন্তরে পৌঁছাতে পারেনি । এর ফলে এগুলোর ভূমি উচ্চতা বৃদ্ধির পরিবর্তে ক্রমে হ্রাস পেয়েছে এবং অনেক ক্ষেত্রে তা সমুদ্রপৃষ্ঠের নিচে চলে গেছে এবং আরও যাচ্ছে। অর্থাৎ, বিদেশি পরামর্শে আমরা দেশের উপকূলকে নিমজ্জনের দিকে ঠেলে দিয়েছি।

[The main tasks of Bangladesh’s river management are to address the seasonal variation in flow and ensure the proper distribution of sediment. Neither of these tasks is relevant for the Netherlands. The result of this imprudence is that the sediment could not reach the interior of the polders. As a result, instead of increasing their land elevation, it has gradually decreased, and in many cases, it has gone below sea level and continues to do so. In other words, under foreign advice, we have pushed our country’s coastline towards submersion.]

চীন ও বাংলাদেশের নদ-নদীর প্রকৃতি ভিন্ন

• চীনের বড় দুই নদী হলো দক্ষিণের ইয়াংশি এবং উত্তরের হোয়াংহো (পিত নদী) । ইয়াংশি নদীর বার্ষিক গড় প্রবাহের পরিমাণ (ডাটোং জরিপ স্টেশনে) আনুমানিক প্রতি সেকেন্ডে ২৭ হাজার ৫০০ বর্গমিটার (কিউমেক) । এদিক থেকে এই নদী আমাদের ব্রহ্মপুত্র নদের সমতুল্য। বাহাদুরাবাদে ব্রহ্মপুত্রের বার্ষিক গড় প্রবাহের পরিমাণ আনুমানিক ২২ হাজার কিউমেক। তবে গঙ্গা-যমুনার যৌথ প্রবাহের তুলনায় ইয়াংশি নদীর প্রবাহ অনেক কম। ইয়াংশি নদীর পলিবালুর পরিমাণ বাংলাদেশের গঙ্গা-যমুনা বাহিত পলিবালুর অর্ধেকের কম। ফলে ইয়াংশি নদীর পলিবালু ব্যবস্থাপনার সমস্যা বাংলাদেশের সমতুল্য নয়।

 [The two major rivers of China are the Yangtze in the south and the Yellow River (Huang He) in the north. The annual average flow of the Yangtze River (at the Datong survey station) is approximately 27,500 cubic meters per second. In this regard, this river is comparable to our Brahmaputra River. The annual average flow of the Brahmaputra at Bahadurabad is approximately 22,000 cubic meters per second. However, the flow of the Yangtze River is much lower than that of the combined flow of the Ganges and Yamuna. The amount of sediment carried by the Yangtze is less than half of what is carried by the Ganges and Yamuna in Bangladesh. Therefore, the sediment management issue of the Yangtze River is not comparable to that of Bangladesh.] ।

ইয়াংশি নদীর প্রবাহের ঋতুভেদ থাকলেও তা বাংলাদেশের মতো এত চরম নয় এবং নদী তীরের মাটি-গঠন বাংলাদেশ থেকে ভিন্ন । ফলে এই নদীর পাড় ভাঙানের সমস্যা বাংলাদেশের মতো তীব্র নয়। ইয়াংশি বাংলাদেশের যমুনা কিংবা তিস্তা নদীর মতো বেনুনী নদী নয় ।

[Although the flow of the Yangtze River varies seasonally, it is not as extreme as in Bangladesh, and the riverbank soil composition is different from that of Bangladesh. As a result, the bank erosion problem of this river is not as severe as that of Bangladesh. The Yangtze is not a braided river like Bangladesh’s Jamuna or Teesta rivers.]

 চীন ইয়াংশি ও তার উপনদীর ওপর বহু বৃহদাকার বাঁধ নির্মাণ করেছে, যার অন্যতম হলো পৃথিবীর সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ‘তিন গিরিখাত বাঁধ’। এসব বাঁধ নির্মাণের ফলে ইয়াংশি নদীর বাঁধপরবর্তী অংশে পলিবালুর পরিমাণ মারাত্মকভাবে (কোনো কোনো জরিপ অনুসারে ৯৩%) হ্রাস পেয়েছে। এর ফলে ভাটিতে ক্ষয় বৃদ্ধি পেয়েছে এবং মোহনা ও বদ্বীপ অবক্ষয়ের সম্মুখীন হয়েছে। ইয়াংশি নদীর ওপর আরোপিত বিভিন্ন চ্যানেলাইজেশন প্রকল্প এই নদীর সঙ্গে সংযুক্ত বহু হ্রদের বিপর্যয় ঘটিয়েছে।

[China has constructed numerous large dams on the Yangtze and its tributaries, one of which is the Three Gorges Dam, the largest in the world in terms of power generation capacity. As a result of these dams, the amount of sediment in the downstream part of the Yangtze River has drastically decreased (according to some surveys, by 93%). This has led to increased erosion downstream and has caused degradation of the river’s delta and estuaries. Various channelization projects imposed on the Yangtze River have also led to the disruption of many lakes connected to the river.]

উত্তরের হোয়াংহো নদীর প্রবাহের বার্ষিক গড় পরিমাণ মাত্র ২ হাজার ১১০ কিউমেক, যা আমাদের মেঘনার অর্ধেকের কম। অতীতে এই নদী প্রায় ১৬০ কোটি টন পলিবালু বহন করত। চীন এই নদীর দুই পাড়ে (বিশেষত সমতল এলাকায়) ৪ হাজার ৮৫০ কিলোমিটার বাঁধ নির্মাণ করেছে; যার ফলে পলিবালু পতিত হয়ে এই নদীখাতের উচ্চতা পার্শ্ববর্তী এলাকার কোথাও কোথাও প্রায় ৩০ ফুট ওপরে উঠে গিয়েছে। ফলে হোয়াংহো এখন ‘আকাশস্থ নদী’ বলে অভিহিত হচ্ছে। পার্বত্য এলাকায় এই নদীর ওপর প্রায় ২০টি বড় ধরনের বাঁধ নির্মাণের ফলে এই নদীর প্রবাহ বেশির ভাগ সময় আর সমুদ্রে পৌঁছায় না, যার ফলে নদীর মোহনা ও বদ্বীপ অবক্ষয়ের সম্মুখীন হয়েছে।

[The average annual flow of the northern Huanghe (Yellow) River is only 2,110 cubic meters per second, which is less than half of the Meghna River’s flow. In the past, this river carried about 160 million tons of sediment. China has built 4,850 kilometers of dams along both banks of this river (especially in the flat areas), causing the sediment to accumulate, raising the riverbed’s height in some places by nearly 30 feet. As a resuit, the Huanghe is now referred to as the “sky river.” In the mountainous areas, nearly 20 large dams have been constructed on this river, which prevents its flow from reaching the sea most of the time, leading to degradation of the river’s estuaries and delta.]

 লক্ষণীয়, ইয়াংশি ও হোয়াংহো নদীর দৈর্ঘ্য যথাক্রমে ৩ হাজার ৯১৫ মাইল এবং ৩ হাজার ৩৯৫ মাইল । উভয় নদীর পুরোটাই চীনের সীমানার অভ্যন্তরে । ফলে চীন যেভাবে তার নদ- নদীকে নিয়ন্ত্রণ করতে পারে, বাংলাদেশের পক্ষে তা মোটেও সম্ভব নয়।

 [Notably, the lengths of the Yangtze and Huanghe rivers are 3,915 miles and 3,395 miles, respectively. Both rivers are entirely within China’s borders. Therefore, the way China can control its rivers is not at all possible for Bangladesh.]

বাংলাদেশের নদীপ্রবাহের প্রায় ৯৩ শতাংশ সীমান্তের বাইরে থেকে আসে । তা ছাড়া ইয়াংশি ও হোয়াংহো নদীর যথাক্রমে মাত্র ২৫ ও ১৪ শতাংশ সমতল এলাকায় প্রবাহিত হয়, বাকিটা পার্বত্য এলাকায় । ফলে চীনের পক্ষে সম্ভব হয়েছে পার্বত্য এলাকায় বহু বাঁধ নির্মাণের মাধ্যমে এসব নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করা। বাংলাদেশের জন্য সে ধরনের কোনো সুযোগও নেই।

 [Approximately 93% of Bangladesh’s river flow comes from outside its borders. Moreover, only 25% and 14% of the Yangtze and Huanghe rivers, respectively, flow through plains, with the rest flowing through mountainous areas. As a result, China has been able to control the flow of these rivers by constructing numerous dams in the mountainous regions. Bangladesh, however, does not have such opportunities.]

নেদারল্যান্ডসের মতো চীনের নদ-নদীর পরিস্থিতিও বাংলাদেশের পরিস্থিতি থেকে মৌলিকভাবে ভিন্ন । নদ-নদীর প্রতি চীন অত্যন্ত আগ্রাসী বাণিজ্যিক পন্থা অনুসরণ করেছে। অনেক ক্ষেত্রে তার পরিণতি ভালো হয়নি। এ নিয়ে সেই দেশে সমালোচনা ক্রমেই জোরালো হচ্ছে।

[Like the Netherlands, the situation of China’s rivers is also fundamentally different from that of Bangladesh. China has pursued a highly aggressive commercial approach toward its rivers. In many cases, the outcomes have not been favorable, and criticism within the country is steadily growing.]

বাংলাদেশের তিস্তা নদীর জন্য পাওয়ার চায়না যে মহাপরিকল্পনা প্রণয়ন করেছে, তাতেও আমরা আগ্রাসী বাণিজ্যিক পন্থার প্রতিফলন দেখি । এই পরিকল্পনায় তিস্তার মতো একটি বেনুনী নদীর গড় প্রস্থ একলাফে আনুমানিক ৩ হাজার মিটার থেকে ৮১৬ মিটারে হ্রাসের যে প্রস্তাব করা হয়েছে, তার স্থায়িত্বশীলতা প্রশ্নবিদ্ধ।

 [In the master plan prepared by Power China for Bangladesh’s Teesta River, we also see a reflection of the aggressive commercial approach. The plan proposes reducing the average width of a braided river like the Teesta from approximately 3,000 meters to 816 meters in one leap, raising questions about its sustainability.]

পাওয়ার চায়না অথবা পাউবো এই প্রকল্পের কোনো ‘সম্ভাব্যতা প্রতিবেদন’ (ফিজিবিলিটি রিপোর্ট) জনসমক্ষে প্রকাশ করেনি। এই প্রয়োজনীয় তথ্য ছাড়া পাওয়ার চায়নার তিস্তা পরিকল্পনার ওপর সাম্প্রতিক গণশুনানির কী উদ্দেশ্য হতে পারে, তা পরিষ্কার নয়।

[Neither Power China nor BWDB (Bangladesh Water Development Board) has made any ‘feasibility report of this project public. Without this essential information, the purpose of the recent public hearing on Power China’s Teesta plan remains unclear.]

শেষকথা: সব মিলিয়ে বলতে হচ্ছে যে বাংলাদেশের নদ-নদীর পরিস্থিতি ভিন্ন। সে জন্য প্রয়োজন ভিন্ন দর্শন ও পন্থা। বাংলাদেশের জন্য উপযোগী হলো, নদ-নদীর প্রতি প্রকৃতিসম্মত ও উন্মুক্ত পন্থা এবং দেশীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পর্যায়ক্রমে পাড় স্থিতিশীলকরণ।

[All things considered, it must be said that the situation of rivers in Bangladesh is different. Therefore, a different philosophy and approach are needed. What is suitable for Bangladesh is a nature-based and open approach toward rivers. and gradually stabilizing riverbanks using local technology.]

অভিজ্ঞতা প্রমাণ করেছে যে, বিদেশিদের পক্ষে বাংলাদেশের এই বিশেষ পরিস্থিতি ও প্রয়োজন হৃদয়ঙ্গম করা কঠিন। বস্তুত, অতীতে পশ্চিমা বিশেষজ্ঞরা এ বিষয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তিস্তাবিষয়ক পাওয়ার চায়না প্রণীত প্রকল্প ইঙ্গিত দেয় যে বাংলাদেশের নদ-নদী ব্যবস্থাপনায় আবার কোনো বিদেশি কোম্পানিনির্ভর প্রয়াস যে সফল হবে, সে বিষয়ে আশাবাদী। হওয়া কঠিন।

[Experience has shown that it is difficult for foreigners to truly grasp the unique circumstances and needs of Bangladesh. In fact, Western experts have demonstrated extreme failure in this regard in the past. The Teesta project prepared by Power China indicates that it is hard to be optimistic about the success of yet another foreign company-dependent initiative in managing Bangladesh’s rivers.]

সর্বোপরি, স্বাধীনতার ৫০ বছর পরও দেশের নদী, জ্বালানি, শিক্ষা ইত্যাদি মৌলিক বিষয়ে পরিকল্পনার জন্য বিদেশিদের শরণাপন্ন হওয়াটা দুঃখের বিষয়। অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে বাংলাদেশ অনেকখানি অগ্রসর হয়েছে। চিন্তা ও পরিকল্পনার বিষয়ে আমরা কবে স্বনির্ভর হব?

[Above all, it is unfortunate that even after 50 years of independence, the country still turns to foreigners for planning on fundamental issues such as rivers, energy, and education. Bangladesh has made significant progress toward economic self-reliance. When will we become self-reliant in thought and planning?]

 ড. নজরুল ইসলাম, জাতিসংঘের উন্নয়ন গবেষণার সাবেক প্রধান ৮ এপ্রিল, দৈনিক প্রথম আলো

←Previous
Next→

Recent post

  • Hello world!
    January 21, 2026
  • ৪৬ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
    January 16, 2026
  • How_to_Learn_Vocabulary
    January 16, 2026
  • 103. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রিতে (পাস কোর্সে) পড়ে বিসিএস ক্যাডার
    January 16, 2026
  • চাকুরি_প্রস্তুতি_প্রিলিমিনারি।
    January 16, 2026
  • প্রশাসন ক্যাডার, ৪৪তম বিসিএস
    January 16, 2026

Tags

Categories

  • bangla blogs
  • bangladesh
  • banking and finance
  • bcs questions
  • Blog
  • economy
  • english blogs
  • environment
  • international
  • technology
  • translations
  • Uncategorized
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • ব্যাংকিং ও ফিন্যান্স