বাংলা ভাষা ও সাহিত্য (প্রশ্ন ১–৩৫)
১. বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?
A. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শেষ প্রশ্ন’
B. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কপালকুন্ডুলা’
C. কাজী নজরুল ইসলামের ‘কুহেলিকা’
D. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’
সঠিক উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’
ব্যাখ্যা : রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘চোখের বালি’ বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। তিনি এই উপন্যাস রচনার মাধ্যমে বাংলা উপন্যাসকে নতুন খাতে প্রবাহিত করেন। এই উপন্যাসেই লেখক প্রথম সমসাময়িক সমাজের পাত্রপাত্রী ব্যবহার করেন। রবীন্দ্রনাথ এই উপন্যাসেই প্রথম কাহিনীর ভার পরিহার করে ব্যক্তিত্বের ফলস্বরূপ নানা সংকটকে উপন্যাসের বিষয় হিসাবে ব্যবহার করেন।
২. জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি?
A. গৃহদাহ
B. পুতুলনাচের ইতিকথা
C. হাঁসুলী বাঁকের উপকথা
D. গঙ্গা
সঠিক উত্তর : গঙ্গা
ব্যাখ্যা : ‘গঙ্গা’ উপন্যাসটি সমরেশ বসুর অন্যতম শ্রেষ্ঠ রচনা। এটি ১৯৫৭ সালে প্রকাশিত। ‘গঙ্গা’র পটভূমি একটাই, জল-জাল-জেলে; বিশেষত অবিভক্ত ২৪ পরগনা জেলার মৎস্যজীবী সম্প্রদায়ের (মাছমারা) জীবনসংগ্রামের কাহিনি। ‘গঙ্গা’ উপন্যাসের চরিত্রগুলো সামনে অতটা উজ্জ্বল হয়ে ধরা দেয়নি। সমরেশ বসুর মূল বিষয় চরিত্রচিত্রণ নয়, মূল বিষয় জেলেজীবন।
৩. “ডিঙি টেনে বের করতে হবে।” — কোন ধরনের বাক্যের উদাহরণ?
A. কর্মবাচ্য
B. কর্মকর্তৃবাচ্য
C. যৌগিক
D. ভাববাচ্য
সঠিক উত্তর : ভাববাচ্য
ব্যাখ্যা : ভাববাচ্য: যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যের ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয়, তাকে ভাববাচ্য বলে। ভাববাচ্যের বৈশিষ্ট্য: ভাববাচ্যে ক্রিয়া সর্বদা নাম-পুরুষের হয়। ভাববাচ্যের কর্তায় ষষ্ঠী, দ্বিতীয়া অথবা তৃতীয় বিভক্তি প্রযুক্ত হয়।
৪. বাংলা সাহিত্যে “কালকূট” নামে পরিচিত কোন লেখক?
A. সমরেশ মজুমদার
B. শওকত ওসমান
C. আলাউদ্দিন আল আজাদ
D. সমরেশ বসু
সঠিক উত্তর : সমরেশ বসু
ব্যাখ্যা : বাংলা সাহিত্যের কয়েকজন লেখক ও তাদের ছদ্মনাম: সমরেশ বসু = কালকূট; সোমেন চন্দ = ইন্দ্রকুমার সোম; বিমল ঘোষ = মৌমাছি; বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় = যাযাবর; সতীনাথ ভাদুড়ী = চিত্রগুপ্ত; বিমল মিত্র = জাবালি; কালিকানন্দ = অবধূত; প্রিয়দর্শী; সৈয়দ মুজতবা আলী; নীল লোহিত; সুনীল গঙ্গোপাধ্যায়। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
৫. “পরানের গহীন ভিতর” কাব্যের কবি কে?
A. অসীম সাহা
B. অরুণ বসু
C. আবু জাফর ওবায়দুল্লাহ
D. সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর : সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা : সৈয়দ শামসুল হক একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক। তিনি কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর রচিত কাব্যগ্রন্থ: একদা এক রাজ্যে, পরানের গহীন ভিতর, বিরতিহীন উৎসব, বৈশাখে রচিত পঙক্তিমালা, প্রতিধ্বনিগণ, ধ্বংসস্তূপে কবি ও নগর ইত্যাদি।
৬. “এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো” — এ বাক্য কোন ধরনের?
A. অনুজ্ঞাবাচক
B. প্রশ্নবোধক
C. বিস্ময়বোধক
D. নির্দেশাত্মক
সঠিক উত্তর : নির্দেশাত্মক
ব্যাখ্যা : বর্ণনা বা বিবরণমূলক বা বিবৃতিমূলক বা নির্দেশাত্মক বাক্য: যে বাক্যের সাহায্যে কোনো কিছু বর্ণনা বা বিবৃত করা হয়, সে বাক্যকে বলা হয় বর্ণনা বা বিবরণমূলক বা বিবৃতিমূলক বা নির্দেশাত্মক বাক্য। আবার এভাবেও বলা যায়, যে বাক্যে কোনো ঘটনার ভাব বা তথ্য থাকে এবং সেই বক্তব্যকে সাধারণভাবে বিবৃত বা নির্দেশ করা হয় তাকে বর্ণনাত্মক বা নির্দেশাত্মক বাক্য বলে। যেমন: পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।
৭. ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি?
A. হুলিয়া
B. তোমাকে অভিবাদন প্রিয়া
C. সোনালি কাবিন
D. স্মৃতিস্তম্ভ
সঠিক উত্তর : স্মৃতিস্তম্ভ
ব্যাখ্যা : ‘স্মৃতিস্তম্ভ’ কবিতাটির রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত এই কবিতাটি।
৮. ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই—
A. রসতত্ত্ব
B. রূপতত্ত্ব
C. ক্রিয়ার কাল
D. বাক্যতত্ত্ব
সঠিক উত্তর : বাক্যতত্ত্ব
ব্যাখ্যা : ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নাম—বাক্যতত্ত্ব। ইংরেজি Syntax শব্দের প্রতিশব্দ হিসাবে বাংলায় বাক্যতত্ত্ব কথাটি ব্যবহৃত হয়। Syntax শব্দটি গ্রীক শব্দ Syntaxis থেকে এসেছে। এর অর্থ—‘একত্র বিন্যাস’। এটা থেকে বাক্যমধ্যে শব্দসমূহের একত্র বিন্যাসের তত্ত্ব অর্থক্রমে Syntax বা বাক্যতত্ত্ব কথাটি প্রচলিত। উৎস: ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. হায়াৎ মামুদ।
৯. কোন বানানটি শুদ্ধ?
A. মনোকষ্ট
B. মনকস্ট
C. মণকষ্ট
D. মনঃকষ্ট
সঠিক উত্তর : মনঃকষ্ট
ব্যাখ্যা : প্রদত্ত বানানগুলোর মধ্যে ‘মনঃকষ্ট’ বানানটি সঠিক।
১০. প্রচুর + য = প্রাচুর্য; কোন প্রত্যয়?
A. কৃৎ প্রত্যয়
B. সংস্কৃত কৃৎ প্রত্যয়
C. বাংলা কৃৎ প্রত্যয়
D. তদ্ধিত প্রত্যয়
সঠিক উত্তর : তদ্ধিত প্রত্যয়
ব্যাখ্যা : ‘প্রাচুর্য’ শব্দটি ‘য’ সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে গঠিত। ‘য’ প্রত্যয় যুক্ত হলে প্রাতিপদিকের অন্তে স্থিত অ, আ, ই, ঈ ইত্যাদি লোপ পায়। যেমন: সম্ + য = সাম্য; কবি + য = কাব্য; মধুর + য = মাধুর্য; প্রাচী + য = প্রাচ্য; তেমনিভাবে, প্রচুর + য = প্রাচুর্য। উৎস: মাধ্যমিক ব্যাকরণ বই।
১১. ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে—
A. রেফ
B. হসন্ত
C. কার
D. ফলা
সঠিক উত্তর : ফলা
ব্যাখ্যা : স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। বাংলা বর্ণমালায় কার—১০টি। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। বাংলা বর্ণমালায় ফলা—৬টি। উৎস: মাধ্যমিক ব্যাকরণ বই।
১২. পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল?
A. রামরাম বসু
B. রামনিধি গুপ্ত
C. ফকির গরীবুল্লাহ
D. দাশরথি রায়
সঠিক উত্তর : দাশরথি রায়
ব্যাখ্যা : কবিগানের যুগে পাঁচালী গান নামে এক ধরনের গান প্রচলিত ছিল। পাঁচালী গানের রচয়িতাদের মধ্যে শক্তিশালী ও বিখ্যাত কবি ছিলেন দাশরথি রায়। তিনি খ্যাত ছিলেন দাশুরায় নামে। তিনি নিজেই পাঁচালীর দল বেঁধে গান গাইতেন। তার একটি বিখ্যাত রচনা—“হৃদিবৃন্দাবনে বাস, যদি কর কমলাপতি। ওহে ভক্তপ্রিয়! আমার ভক্তি হবে রাধাসতী।। মুক্তি-কামনা আমারি, হবে, বৃন্দে গোপনারী, দেহ হবে নন্দের পুরী, স্নেহ হবে মা যশোমতী।।” উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
১৩. চারণকবি হিসেবে বিখ্যাত কে?
A. আলাওল
B. চন্দ্রাবতী
C. মুক্তারাম চক্রবর্তী
D. মুকুন্দদাস
সঠিক উত্তর : মুকুন্দদাস
ব্যাখ্যা : চারণকবি মুকুন্দদাস (১৮৭৮–১৯৩৪): জন্ম গ্রহণ করেন অধুনা বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরের বানারি গ্রামে। ১৯০২–১৯০৩ মধ্যে তাঁর রচিত শতাধিক গান “সাধন সংগীত” নামে প্রকাশিত হয়। সেই কাব্যগ্রন্থের গানে তিনি “মুকুন্দ” ভণিতা দিয়েছিলেন।
১৪. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্পের একটি বিখ্যাত চরিত্র—
A. বিনোদিনী
B. হৈমন্তী
C. আশালতা
D. চারুলতা
সঠিক উত্তর : চারুলতা
ব্যাখ্যা : ‘চারুলতা’ চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ ছোটগল্পের। এর অন্য দুটি চরিত্র—অমল, ভূপতি। গল্পটি ১৯০১ সালে রচিত ও প্রকাশিত। এই ছোটগল্পের উপর ভিত্তি করে প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায় ১৯৬৪ সালের ‘চারুলতা’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। এই ছোটগল্পে একজন নিসঙ্গ নারীর কথা তুলে ধরা হয়েছে। উৎস: ‘নষ্টনীড়’ গল্প ও রবীন্দ্র রচনা সমগ্র।
১৫. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
A. বহুব্রীহি
B. কালচক্র
C. পরাণপাখি
D. শশব্যস্ত
সঠিক উত্তর : শশব্যস্ত
ব্যাখ্যা : উপমান কর্মধারয় সমাস: উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। প্রত্যক্ষ কোনো বস্তুর সঙ্গে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয় আর যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান। যেমন: মিশির মতো কালো = মিশকালো।
১৬. অপিনিহিতির উদাহরণ কোনটি?
A. জন্ম > জম্ম
B. অলাবু > লাবু > লাউ
C. ডেস্ক > ডেস্ক
D. আজি > আইজ
সঠিক উত্তর : আজি > আইজ
ব্যাখ্যা : অপিনিহিতি: পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। যেমন: আজি > আইজ, সাধু > সাউধ, মারি > মাইর ইত্যাদি। উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই।
১৭. “কুসীদজীবী” বলতে কাদের বুঝায়?
A. চারণকবি
B. সাপুড়ে
C. কৃষিজীবী
D. সুদখোর
সঠিক উত্তর : সুদখোর
ব্যাখ্যা : কুসীদজীবী (বিশেষ্য)—সুদখোর; যে সুদে টাকা ধার দিয়া জীবিকা অর্জন করে। উৎস: বাংলা একাডেমী অভিধান।
১৮. ‘অভাব’ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?
A. অকাজ
B. আবছায়া
C. নিখুঁত
D. আলুনি
সঠিক উত্তর : আলুনি
ব্যাখ্যা : বাংলা উপসর্গ মোট ২১টি। ‘আ’ একটি খাঁটি বাংলা উপসর্গ। এর কয়েকটি অর্থদ্যোতকতা হচ্ছে: ‘অভাব’ অর্থে—আকাঁড়া, আধোয়া, আলুনি; ‘বাজে/নিকৃষ্ট’ অর্থে—আকাঠা, আগাছা। উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই।
১৯. বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে?
A. অশোক মুখোপাধ্যায়
B. রাজশেখর বসু
C. হরিচরণ দে
D. রামচন্দ্র বিদ্যাবাগীশ
সঠিক উত্তর : রামচন্দ্র বিদ্যাবাগীশ
ব্যাখ্যা : রামচন্দ্র বিদ্যাবাগীশ (জন্ম: ১৭৮৬—মৃত্যু: ২ মার্চ ১৮৪৫) একজন আভিধানিক এবং পণ্ডিত। তিনি ব্রাহ্মসমাজের সাথে যুক্ত ছিলেন। রামচন্দ্র বিদ্যাবাগীশের আদি নিবাস নদীয়ার পালপাড়ায়।
২০. সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান?
A. শওকত আলী
B. সেলিনা হোসেন
C. আখতারুজ্জামান ইলিয়াস
D. সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর : সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা : প্রশ্নে উল্লেখিত লেখক-সাহিত্যিকদের মধ্যে:
• শওকত আলী: জন্ম—১৯৩৬ সালে; বাংলা একাডেমী পুরস্কার লাভ—১৯৬৮ সালে (৩২ বছর বয়সে)
• সেলিনা হোসেন: জন্ম—১৯৪৭ সালে; বাংলা একাডেমী পুরস্কার লাভ—১৯৮০ সালে (৩৩ বছর বয়সে)
• আখতারুজ্জামান ইলিয়াস: জন্ম—১৯৪৩ সালে; বাংলা একাডেমী পুরস্কার লাভ—১৯৮২ সালে (৩৯ বছর বয়সে)
• সৈয়দ শামসুল হক: জন্ম—১৯৩৫ সালে; বাংলা একাডেমী পুরস্কার লাভ—১৯৬৬ সালে (৩১ বছর বয়সে)
সুতরাং, সৈয়দ শামসুল হক সবচেয়ে কম বয়সে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেছেন। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলা একাডেমি ওয়েবসাইট।
২১. সবকিছু নষ্টদের অধিকারে যাবে’ গ্রন্থটির রচয়িতা কে?
A. সৈয়দ আলী আহসান
B. সুকান্ত ভট্টাচার্য
C. নির্মলেন্দু গুণ
D. হুমায়ুন আজাদ
সঠিক উত্তর : হুমায়ুন আজাদ
ব্যাখ্যা : ‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’—হুমায়ুন আজাদ রচিত একটি কাব্যগ্রন্থ। এটি ১৯৮৫ সালে প্রকাশিত এবং হুমায়ুন আহমেদ ও ইমদাদুল হক মিলনকে উৎসর্গ করেন। তার অন্যান্য কাব্যগ্রন্থ—অলৌকিক ইস্টিমার; জ্বলো চিতাবাঘ; যতোই গভীরে যাই মধু, যতোই উপরে যাই নীল; কাফনে মোড়া অশ্রুবিন্দু; আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে ইত্যাদি। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও লাইভ এমসিকিউ লেকচার।
২২. ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন?
A. স্যার এ. এফ. রহমান
B. রমেশচন্দ্র মজুমদার
C. সৈয়দ সাজ্জাদ হোসায়েন
D. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
সঠিক উত্তর : বিচারপতি আবু সাঈদ চৌধুরী
ব্যাখ্যা : বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। ১৯৭১ সালে জেনেভায় অবস্থানকালে পূর্ব পাকিস্তানে পাকবাহিনীর গণহত্যার প্রতিবাদে তিনি উপাচার্য পদে ইস্তফা দেন। মুজিবনগরে অস্থায়ী বাংলাদেশ সরকারের বিশেষ দূত হিসেবে জেনেভা থেকে তিনি লন্ডন যান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ে সচেষ্ট হন। স্বাধীনতার পর বিচারপতি চৌধুরী ঢাকায় প্রত্যাবর্তন করেন এবং ১৯৭২ সালের ১২ জানুয়ারি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। সূত্র: বাংলাপিডিয়া।
২৩. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
A. ছেঁড়াতার
B. চাকা
C. বাকী ইতিহাস
D. কী চাহ হে শঙ্খচিল
সঠিক উত্তর : কী চাহ হে শঙ্খচিল
ব্যাখ্যা : মমতাজউদ্দীন আহমেদ (১৯৩৫–২০১৯): তার রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কয়েকটি নাটক—বর্ণচোর, বকুলপুরের স্বাধীনতা, কী চাহ শঙ্খচিল, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ইত্যাদি। ‘কী চাহ শঙ্খচিল’ নাটকে তিনি মুক্তিযুদ্ধপরবর্তীকালে মুক্তিযুদ্ধকে নিয়ে মানুষের পাওয়া-না-পাওয়ার বেদনা, হারানোর বেদনা মূর্তি নির্মাণ করেছেন। আজকাল যে বীরাঙ্গনাদের (বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ধর্ষিত ও নির্যাতিত নারীদের জন্য একটি খেতাব) নিয়ে কথা হয়, তাঁরই একটি চিত্র চিত্রিত হয়েছে এই নাটকে। আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং বাস্তবে বীরাঙ্গনার অবস্থার নাটকীয় উপস্থাপনা দেখা যায় নাটকটিতে। উৎস: বাংলাপিডিয়া ও পত্রিকা রিপোর্ট।
২৪. তেভাগা আন্দোলনকেন্দ্রিক উপন্যাস কোনটি?
A. অক্টোপাস
B. কালো বরফ
C. ক্রীতদাসের হাসি
D. নাঢ়াই
সঠিক উত্তর : নাঢ়াই
ব্যাখ্যা : কথাসাহিত্যিক শওকত আলীর বিখ্যাত কিছু উপন্যাস—ওয়ারিশ, প্রদোষে প্রাকৃতজন, দক্ষিণায়নের দিন, পিঙ্গল আকাশ, কুলায় কালস্রোত, যাত্রা, পূর্বরাত্রি পূর্বদিন, যেতে চাই, বাসর মধুচন্দ্রিমা, উত্তরের ক্ষেপ, দলিল, নাঢ়াই, হিসাবনিকাশ ইত্যাদি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার ও বাংলাপিডিয়া। ‘নাঢ়াই’ উপন্যাসে গরিব কৃষকের ঘরে এক বালক সন্তানের অল্পবয়সী মা ফুলমতি বিধবা হলে শুরু হয় তার বাঁচার লড়াই। লোভ, লালসা, সম্পদ আর সম্ভ্রম লুণ্ঠনের নানান চক্রান্তের বিরুদ্ধে তাকে লড়াই করতে হয়। তবে লড়াই ক্রমে একাকার হয়ে যায় গরিব কৃষকের লড়াই তেভাগার (তেভাগা আন্দোলন) সঙ্গে। এই প্রক্রিয়ার বিবরণ নিয়েই লেখা শওকত আলীর নতুন উপন্যাস ‘নাঢ়াই’। পটভূমি, চরিত্র, কাহিনী, সংলাপ—সবই আঞ্চলিক এবং গভীরভাবে মৃত্তিকা-লগ্ন।
২৫. কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়?
A. বিষের বাঁশি
B. প্রলয় শিখা
C. ভাঙার গান
D. যুগবাণী
সঠিক উত্তর : যুগবাণী
ব্যাখ্যা : ১৯২২ থেকে ১৯৩১ সাল পর্যন্ত কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ নিষিদ্ধ হয়। গ্রন্থগুলো হচ্ছে—যুগবাণী, বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা ও চন্দ্রবিন্দু। নজরুলের প্রথম যে বইটি নিষিদ্ধ হয় তার নাম ‘যুগবাণী’। ১৯২২ সালে ফৌজদারি বিধির ৯৯এ ধারানুসারে বইটি বাজেয়াপ্ত করা হয়। তৎকালীন গোয়েন্দা প্রতিবেদনে ‘যুগবাণী’কে একটি ভয়ংকর বই হিসেবে চিহ্নিত করে বলা হয়, লেখক বইটির মাধ্যমে উগ্র জাতীয়তাবাদ প্রচার করছেন। ‘ক্রীতদাস মানসিকতার’ ভারতীয় জনগণকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে শাসনভার দখলের মন্ত্রণা জোগাচ্ছেন। ‘নবযুগ’ পত্রিকায় লেখা কাজী নজরুল ইসলামের কয়েকটি নিবন্ধের সংকলন ‘যুগবাণী’। বিষের বাঁশি গ্রন্থটি কাব্যগ্রন্থ হিসাবে প্রথম বাজেয়াপ্ত হয়। এটি ১৯২৪ সালের আগস্টে প্রকাশিত হয় এবং ২৪ অক্টোবর নিষিদ্ধ হয়ে যায়। উৎস: নিষিদ্ধ নজরুল, শিশির কর ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২৬. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কী?
A. চৈতালী ঘূর্ণি
B. রক্তের অক্ষর
C. বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি
D. ১৯৭১
সঠিক উত্তর : ১৯৭১
ব্যাখ্যা : বাংলাদেশের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় মুক্তিযুদ্ধ। আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে জীবনের শেষবেলায় কলম ধরেন বাংলা ভাষার অন্যতম কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আবেগ ও বাস্তবতার শব্দ মিশেলে তিনি উপস্থাপন করেন ‘১৯৭১’ উপন্যাস। তারাশঙ্কর তার ‘১৯৭১’ উপন্যাসে তুলে ধরেছেন একাত্তরের গ্রামীণ জীবনের চিত্র। উপন্যাসের কেন্দ্রীয় নাজমা নামের একটি কালো মেয়ে এই উপন্যাসে হয়ে উঠেছে একাত্তরে হাজার নারীর প্রতীক। সেই সঙ্গে সহচরিত্র—রহিম, মি. সেন ও ছায়ার মাধ্যমে সময়ের মুখ খুলে দিয়েছে এ কথাশিল্পী। যার পরতে পরতে রয়েছে হৃদয়ছোঁয়া মা-মাটি-মানুষের ভালোবাসা। ‘১৯৭১’ উপন্যাসের দুটি অংশ—‘সুতপার তপস্যা’, ‘একটি কালো মেয়ের কথা’। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পূর্বে যখন ‘সুতপার তপস্যা’ এবং ‘একটি কালো মেয়ের কথা’ বই দুটি প্রকাশের আলোচনা হচ্ছিল তখন তিনি গুরুতর অসুস্থ অবস্থার মধ্যেই বলেন, ‘দুটো বই এক হয়ে বেরোবে, তার নাম হবে—১৯৭১’। উৎস: ডেইলি স্টার পত্রিকা রিপোর্ট।
২৭. ‘সোমত্ত’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
A. সোপান
B. সওয়ার
C. সোল্লাস
D. সমর্থ
সঠিক উত্তর : সমর্থ
ব্যাখ্যা : সোমত্ত, সমত্ত (বিশেষণ): অর্থ—১. বিয়ের উপযুক্ত (ঘরে আমার সোমত্ত মেয়ে); ২. যৌবনপ্রাপ্ত; বয়ঃপ্রাপ্ত; সমর্থ (সোমত্ত মেয়ে মাথার উপরে—কাজী আবদুল ওদুদ)। {(তৎসম বা সংস্কৃত থেকে উৎপন্ন) সমর্থ>} উৎস: বাংলা একাডেমী অভিধান।
২৮. নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে?
A. যৌগিক ধ্বনি
B. মৌলিক স্বরধ্বনি
C. বর্ণ
D. অক্ষর
সঠিক উত্তর : অক্ষর
ব্যাখ্যা : বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে অক্ষর বলে। যেমন: সমাবর্তন শব্দে চারটি অক্ষর আছে। সম+আ+√বৃৎ+অন = সমাবর্তন। উৎস: বাংলা একাডেমী ব্যবহারিক অভিধান।
২৯. ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন কে?
A. ডব্লিউ. বি. ইয়েটস
B. অমিতাভ ঘোষ
C. অরুন্ধতী রায়
D. ক্লিনটন বি. সিলি
সঠিক উত্তর : ক্লিনটন বি. সিলি
ব্যাখ্যা : ক্লিনটন বুথ সিলি যুক্তরাষ্ট্রের একজন স্বনামধন্য বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সাহিত্যের অধ্যাপক, বাংলা ভাষা ও সাহিত্যের অনুবাদক। তার জন্ম ১৯৪১ সালের ২১ জুন। বর্তমানে তিনি শিকাগো ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক। তিনি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশকে নিয়ে গবেষণা করেছেন। জীবনানন্দ দাশের সাহিত্যিক জীবনীগ্রন্থ রচনা করেছেন ক্লিনটন বি. সিলি। গ্রন্থটির নাম—A Poet Apart, যা ১৯৯০ সালে প্রথম প্রকাশিত হয়। বইটি বাংলায় অনুবাদ করেন—ফারুক মঈনউদ্দীন এবং এটি ২০১১ সালে প্রকাশিত হয়। বাংলা অনুবাদের নাম—‘অনন্য জীবনানন্দ’। উৎস: প্রথম আলো পত্রিকার রিপোর্ট ও সাহিত্য সাময়িকী।
৩০. ‘বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন’ — এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষরূপ হবে—
A. বাবা ছেলেকে বললেন, বাবা তুমি দীর্ঘজীবী হও
B. বাবা ছেলেকে বললেন যে, তোমার দীর্ঘয়ু হোক
C. বাবা ছেলেকে বললেন যে, আমি তোমার দীর্ঘায়ু কামনা করি
D. বাবা ছেলেকে বললেন, ‘তুমি দীর্ঘজীবী হও’
সঠিক উত্তর : বাবা ছেলেকে বললেন, ‘তুমি দীর্ঘজীবী হও’
ব্যাখ্যা : প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্যটুকু উদ্ধরণ চিহ্নের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। পরোক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন লোপ পেয়ে সেখানে ‘যে’ সংযোজক অব্যয়টি ব্যবহার করতে হয়। এখানে, পরোক্ষ উক্তি—‘বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন’। প্রত্যক্ষ উক্তি—বাবা ছেলেকে বললেন, ‘তুমি দীর্ঘজীবী হও’। অর্থাৎ, অপশন গ) সঠিক।
৩১. ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত?
A. ঢাকার পল্টন
B. নওগাঁর পরিসর
C. ময়মনসিংহের ত্রিশাল
D. কুষ্টিয়ার কুমারখালী
সঠিক উত্তর : কুষ্টিয়ার কুমারখালী
ব্যাখ্যা : বাংলার মফস্বল থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র মাসিক ‘গ্রামবার্তা প্রকাশিকা’। ১৮৬৩ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে তৎকালীন নদীয়া, বর্তমানে কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে কুমারখালী বাংলা পাঠশালা’র প্রধান শিক্ষক হরিনাথ মজুমদারের (কাঙাল হরিনাথ) সম্পাদনায় পত্রিকাটি প্রকাশিত হয়। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩২. জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে?
A. রামকৃষ্ণ পরমহংসদেব
B. কাহ্নপা
C. বিদ্যাপতি
D. শ্রীচৈতন্যদেব
সঠিক উত্তর : শ্রীচৈতন্যদেব
ব্যাখ্যা : বাঙালীর জীবনে যেমন, বাংলা সাহিত্যও তেমনই চৈতন্যদেবের প্রভাব অপরিসীম। তার জীবনী নিয়েই প্রথম বাংলা সাহিত্যে জীবনী সাহিত্য রচিত হয়। চৈতন্যদেবের মৃত্যুর পর তার দুটি জীবনীগ্রন্থ লেখা হয় সংস্কৃত ভাষায়। বাংলা ভাষায় প্রথম চৈতন্যদেবের যে জীবনী লেখা হয়, তার নাম ‘চৈতন্যভাগবত’; লেখক ছিলেন বৃন্দাবন দাস। চৈতন্যদেবকে নিয়ে পরে যে গ্রন্থটি রচিত হয় সেটির নাম ‘চৈতন্যমঙ্গল’; লেখক ছিলেন লোচনদাস। চৈতন্যদেবের জীবনী হিসেবে সবচেয়ে বিখ্যাত গ্রন্থটির নাম ‘চৈতন্যচরিতামৃত’; লেখক ছিলেন কৃষ্ণদাস কবিরাজ। উৎস: লাল নীল দীপাবলি, ড. হুমায়ুন আজাদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
৩৩. চর্যাপদের টীকাকারের নাম কি?
A. মীননাথ
B. প্রবোধচন্দ্র বাগচী
C. হরপ্রসাদ শাস্ত্রী
D. মুনিদত্ত
সঠিক উত্তর : মুনিদত্ত
ব্যাখ্যা : হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদে মুনিদত্ত নামক এক পণ্ডিতের সংস্কৃত টীকা ছিল। মুনিদত্তের টীকা সম্বলিত পুঁথিতে পদ পাওয়া গিয়েছিল সাড়ে ৪৬টি। এতে মুনিদত্ত ১১ নং পদের ব্যাখ্যা করেননি। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও লাইভ এমসিকিউ লেকচার।
৩৪. কোন বানানটি শুদ্ধ?
A. পুরষ্কার
B. আবিস্কার
C. সময়পোযোগী
D. স্বত্ব
সঠিক উত্তর : স্বত্ব
ব্যাখ্যা : স্বত্ব (বিশেষ্য): অর্থ—ধনাদিতে অধিকার; মালিকানা। {(তৎসম বা সংস্কৃত) স্ব+ত্ব} অন্যান্য বানানগুলোর শুদ্ধরূপ: পুরষ্কার = পুরস্কার; আবিস্কার = আবিষ্কার। উৎস: বাংলা একাডেমী অভিধান।
৩৫. ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি?
A. ভূমিপুত্র
B. মাটির জাহাজ
C. কাঁটাতারে প্রজাপতি
D. চিলেকোঠার সেপাই
সঠিক উত্তর : চিলেকোঠার সেপাই
ব্যাখ্যা : আখতারুজ্জামান ইলিয়াস রচিত প্রথম উপন্যাস—‘চিলেকোঠার সেপাই’। এই উপন্যাসের পটভূমি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান। উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৮৭ সালে। ‘খোয়াবনামা’—তাঁর রচিত দ্বিতীয় উপন্যাস। ‘জাল স্বপ্ন, স্বপ্নের জাল’ ও ‘দুধভাতে উৎপাত’—তাঁর রচিত গল্পগ্রন্থ। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও লাইভ এমসিকিউ লেকচার।
English Language & Literature (প্রশ্ন ৩৬–৭০)
৩৬. “To win a prize is my ambition”. The underlined part of the sentence is a/an—
A. adjective phrase
B. conjunctional phrase
C. adverb phrase
D. noun phrase
সঠিক উত্তর : noun phrase
ব্যাখ্যা : Noun Phrase: a word or group of words containing a noun and functioning in a sentence’s subject, object, or prepositional object. উপরের এই সংজ্ঞাটি থেকে বোঝা যায় যে Noun Phrase হলো noun-সংবলিত এমন শব্দ বা শব্দগুচ্ছ যা কোনো বাক্যের Subject, object বা Prepositional Object হিসেবে ব্যবহৃত হয়। প্রশ্নে উল্লিখিত বাক্যে “To win a prize” কথাটি এই বাক্যের Subject হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই, এটি Noun Phrase। Source: Oxford Languages.
৩৭. Choose the word opposite in meaning to “terse”—
A. concise
B. descriptive
C. expressive
D. detailed
সঠিক উত্তর : detailed
ব্যাখ্যা : Terse (adj): Bengali Meaning: বাহুল্যবর্জিত, সংক্ষিপ্ত। Meaning: using few words and often not seeming polite or friendly। Synonym: concise, curt, brusque, abrupt, clipped, blunt, short, brief। Antonym: long-winded, verbose, rambling, polite। এই প্রশ্নে প্রথম অপশন concise হল terse-এর synonym। তৃতীয় অপশন expressive এর অর্থ হল অভিব্যক্তিপূর্ণ। এটি terse-এর synonym নয়, কিন্তু antonym-ও নয়, কারণ এটি কোনো বিপরীত অর্থ প্রকাশ করছে না। চতুর্থ অপশন descriptive-এর বাংলা হল বর্ণনামূলক। বর্ণনা সংক্ষিপ্তও হতে পারে, বড়ও হতে পারে। তাই, এটিকেও আমরা বিপরীত শব্দ হিসেবে ধরব না। কিন্তু ২য় অপশন detailed-এর অর্থ হল পুঙ্খানুপুঙ্খ বর্ণনা সংবলিত। অর্থাৎ এখানে খুঁটিনাটি বিষয় উল্লেখ থাকবে। কিন্তু কোনো terse (বাহুল্যবর্জিত, সংক্ষিপ্ত) বক্তব্যে খুঁটিনাটি থাকতে পারে না। অর্থাৎ, terse-এর বিপরীত শব্দ detailed। তাই, সঠিক উত্তর হবে detailed। Source: Samsad Dictionary and Oxford Learner’s Dictionaries.
৩৮. “Who’s that?” In this sentence “that” is a/an—
A. adverb
B. conjunction
C. adjective
D. pronoun
সঠিক উত্তর : pronoun
ব্যাখ্যা : That শব্দটি determiner, pronoun, conjunction এবং adverb হিসেবে ব্যবহৃত হতে পারে। That শব্দটি adjective হত যদি এটি কোনো noun-কে modify করত। যেমন: That house is mine. That শব্দটি adverb হতে পারে। যেমন: Do not go that far. এখানে far একটি adverb এবং that শব্দটি এই adverb-কে modify করছে। তাই, এখানে that adverb। That শব্দটি conjunction হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন: The weather was so bad that I kept indoors। এখানে that relative clause, কারণ এটি দুটি বাক্যকে যুক্ত করেছে। প্রশ্নে উল্লিখিত শব্দটি demonstrative pronoun হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ demonstrative pronoun কোনো বাক্যের Subject, direct object, indirect object এবং object of the preposition হিসেবে ব্যবহৃত হতে পারে। এখানে that শব্দটি object হিসেবে ব্যবহৃত হয়েছে। Demonstrative Pronoun: ব্যক্তি বা বস্তুকে এটি, ওটি, এগুলি, ওইগুলি ইত্যাদি শব্দ দ্বারা নির্দেশ করা হয়, তাই এই শব্দগুলোকে demonstrative pronoun বলে। Pronouns that point to specific things: “This is an apple”, “That is my computer”. We can use this/that to introduce people: “Who is that?” “That is Mita.” তাই, সঠিক উত্তর pronoun। Source: oxfordlearnersdictionaries.com and A Passage to the English Language by S. M. Zakir Hussain.
৩৯. What is the noun form of the word “know”?
A. knowing
B. Known
C. knowledgeable
D. knowledge
সঠিক উত্তর : knowledge
ব্যাখ্যা : Knowing এবং known—এই শব্দ দুটি noun হিসেবে ব্যবহৃত হতে পারে। এগুলোকে -ing যোগ করে এবং past participle form-এ এনে noun বানানো হচ্ছে। কিন্তু knowledge হলো know-এর সবচেয়ে প্রচলিত noun রূপ। Oxford, Cambridge বা Merriam-Webster—dictionary এর entry গুলোতে knowledge শব্দটি সরাসরি Noun হিসেবে অন্তর্ভুক্ত। তাই, সঠিক উত্তর—knowledge।
৪০. “Why, then, ’tis none to you, for there is nothing either good or bad, but thinking makes it so”. This extract is taken from the drama—
A. King Lear
B. Macbeth
C. As You Like It
D. Hamlet
সঠিক উত্তর : Hamlet
ব্যাখ্যা : উল্লেখিত লাইনটি শেক্সপিয়ারের ‘Hamlet’ নাটক থেকে নেওয়া। লাইনটি Act 2, Scene 2-এর অন্তর্ভুক্ত। Hamlet এই কথাটি Rosencrantz-কে উদ্দেশ্য করে বলে।
৪১. “Made weak by time and fate, but strong in will To strive to seek, to find, and not to yield” is taken from the poem written by-
A. Robert Browning
B. Matthew Arnold
C. Lord Byron
D. Alfred Tennyson
সঠিক উত্তর : Alfred Tennyson
Explanation:
It may be that the gulfs will wash us down:
It may be we shall touch the Happy Isles,
And see the great Achilles, whom we knew.
Tho’ much is taken, much abides; and tho’
We are not now that strength which in old days
Moved earth and heaven, that which we are, we are;
One equal temper of heroic hearts,
Made weak by time and fate, but strong in will
To strive, to seek, to find, and not to yield.”
— Ulysses By Alfred Tennyson
৪২. “Give somebody a piece of your mind” means to-
A. give somebody mental peace
B. say exactly what you feel or think.
C. return or to help somebody return to a normal situation.
D. tell someone that you are very angry with them.
সঠিক উত্তর : tell someone that you are very angry with them.
ব্যাখ্যা : Give somebody a piece of your mind (phrase) Meaning: to speak angrily to someone about something they have done wrong – কারোর সাথে কোন বিষয়ে রেগে কথা বলা। Source: Cambridge Dictionary
৪৩. “I shall help you provided you obey me”. Here the underlined word is a/an-
A. adverb
B. adjective
C. verb
D. conjunction
সঠিক উত্তর : conjunction
ব্যাখ্যা : বাক্যের অর্থ: আমি তোমাকে সাহায্য করব যদি তুমি আমার কথা মানো। Provided শব্দটি I shall help you এবং you obey me – এই দুটি বাক্যকে যুক্ত করেছে। তাই, এটি conjunction।
৪৪. Identify the correct spelling
A. questionaire
B. questionoir
C. questionair
D. questionnaire
সঠিক উত্তর : questionnaire
ব্যাখ্যা : Questionnaire (noun) Meaning: a set of printed or written questions with a choice of answers, devised for the purposes of a survey or statistical study. Bengali Meaning: মতামত জরীপ কাজে লিখিত ও ব্যবহৃত প্রশ্নমালা Source: Oxford Languages
৪৫. Which “but” is a preposition?
A. It is but right to admit our faults.
B. There is no one but likes him.
C. We tried hard, but did not succeed.
D. What can we do but sit and wait?
সঠিক উত্তর : What can we do but sit and wait?
ব্যাখ্যা : – ১ম অপশনের but, right-কে মডিফাই করছে।
– ৩য় অপশনের but একটি conjunction কারণ এটি দুটি Clause-কে যুক্ত করেছে।
– ৪র্থ অপশনের but pronoun-এর কাজ করছে কারণ এটি no one-কে মডিফাই করছে।
– ২য় অপশনের but একটি preposition। কারণ এটি except অর্থে ব্যবহৃত হয়েছে। আর except হিসেবে ব্যবহৃত হলে but একটি preposition হতে পারে।
Source: Macmillan Dictionary, Cambridge Dictionary and Brainly.in
৪৬. Who is not a romantic poet?
A. P. B. Shelley
B. S. T. Coleridge
C. John Keats
D. T. S. Eliot
সঠিক উত্তর : T. S. Eliot
ব্যাখ্যা : – ১ম তিনটি অপশনের তিন কবিই রোমান্টিক যুগের।
– কিন্তু T. S. Eliot (১৮৮৮-১৯৬৫) হলেন modern age (১৯০১-১৯৩৯)-এর কবি।
– তিনি Modernist Poetry-এর অন্যতম পথিকৃৎ। তিনি Modernist Poet বলেও পরিচিত।
৪৭. In Shakespeare’s play Hamlet, Hamlet was prince of
A. Norway
B. Britain
C. France
D. Denmark
সঠিক উত্তর : Denmark
ব্যাখ্যা : Hamlet, in full Hamlet, Prince of Denmark, tragedy in five acts by William Shakespeare, written about 1599–1601 and published in a quarto edition in 1603 from an unauthorized text, with reference to an earlier play. – As Shakespeare’s play opens, Hamlet is mourning his father, who has been killed and lamenting the behaviour of his mother, Gertrude, who married his uncle Claudius within a month of his father’s death. – The ghost of his father appears to Hamlet, informs him that he was poisoned by Claudius, and commands Hamlet to avenge his death. Source: Britannica.com
৪৮. Adela Quested and Mrs. Moore are characters from the novel-
A. David Copperfield
B. The Return of the Native
C. Adam Bede
D. A Passage to India
সঠিক উত্তর : A Passage to India
ব্যাখ্যা : Adela Quested এবং Mrs. Moore হলেন A Passage to India-উপন্যাসের দুটি নারী চরিত্র। এই উপন্যাসটির লেখক E. M. Forster।
৪৯. “Shylock” is a character in the play-
A. Twelfth Night
B. Measure for Measure
C. Romeo and Juliet
D. The Merchant of Venice
সঠিক উত্তর : The Merchant of Venice
ব্যাখ্যা : Shylock হল William Shakespeare-এর লেখা নাটক The Merchant of Venice-এর একটি ইহুদী চরিত্র। নাটকের শেষে তার করূণ পরিণতি হয়।
৫০. ‘Vanity Fair’ is a novel written by-
A. D. H. Lawrence
B. Virgina Woolf
C. Joseph Conrad
D. William Makepeace Thackeray
সঠিক উত্তর : William Makepeace Thackeray
ব্যাখ্যা : Vanity Fair, a novel of early 19th-century English society by William Makepeace Thackeray, published serially in monthly instalments from 1847 to 1848 and in book form in 1848. – He also wrote – The Virginians. Source: Britannica.com
৫১. Pip’ is the protagonist in Charles Dickens’ novel-
A. A Christmas Carol
B. A Tale of Two Cities
C. Oliver Twist
D. Great Expectations
সঠিক উত্তর : Great Expectations
ব্যাখ্যা : Great Expectations উপন্যাসের প্রধান চরিত্রের নাম Philip Pirrip । সংক্ষেপে তাকে সবাই Pip বলে ডাকত।
৫২. ‘Lady Chatterley’s Lover’ was written by the author of-
A. Lord Jim
B. A Passage to India
C. Ulysses
D. The Rainbow
সঠিক উত্তর : The Rainbow
ব্যাখ্যা : প্রশ্নে জানতে চাওয়া হয়েছে – নিচে উল্লিখিত কোন সাহিত্যকর্মের লেখক Lady Chatterley’s Lover এরও লেখক। অর্থাৎ, নিচের অপশনগুলোর মধ্যে এমন কোন একটা সাহিত্যকর্ম আছে যেটির লেখক এবং Lady Chatterley’s Lover-এর লেখক একই ব্যক্তি।
– Lady Chatterley’s Lover-এর লেখক হলেন D. H. Lawrence
– Lord Jim-এর লেখক Joseph Conrad
– The Rainbow-এর লেখক D. H. Lawrence
– Ulysses-এর লেখক James Joyce
– A Passage to India-এর লেখক E. M. Forster
সুতরাং, দেখা যাচ্ছে – Lady Chatterley’s Lover এবং The Rainbow হল দুটো উপন্যাসের নাম এবং দুটোরই লেখক D. H. Lawrence। তাই, সঠিক উত্তর – The Rainbow।
৫৩. Identify the word that can be used as both singular and plural:
A. wood
B. issue
C. light
D. fish
সঠিক উত্তর : fish
ব্যাখ্যা : Wood শব্দটি Singular এবং plural উভয় অর্থেই ব্যবহৃত হতে পারে। কিন্তু Singular হলে wood অর্থ কাঠ অথবা বন হতে পারে। কিন্তু plural হলে এটি শুধুই বন অর্থে ব্যবহৃত হয়। Issue-এর plural form issues। Light এর plural হিসেবে lights ব্যবহৃত হয়। কিন্তু fish শব্দটির plural হিসেবে আমরা fish এবং fishes দুটোকেই ব্যবহার করতে পারি। এবং plural হিসেবে ব্যবহার করলেও এটির অর্থ মাছের বহুবচন হিসেবেই ব্যবহৃত হবে। অর্থাৎ, wood-এর মত এর অর্থ সীমাবদ্ধ হয়ে যাবে না। তাই, সঠিক উত্তর fish. Source: Cambridge Dictionary
৫৪. Find out the correct passive form of the sentence ‘Who taught you French?’
A. By whom you were taught French?
B. By whom French was taught you?
C. French was taught you by whom?
D. By whom were you taught French?
সঠিক উত্তর : By whom were you taught French?
ব্যাখ্যা : Active Voice-টি Past Indefinite Tense-এ আছে। এবং এটি Interrogative Sentence।
Who-যুক্ত Sentence-কে Interrogative করার নিয়ম:
• Who-এর পরিবর্তে প্রথমে by whom বসে
• + Tense ও Person অনুযায়ী Auxiliary Verb বসে।
• + Objectটি Subject হয়।
• +অনেক সময় Tense অনুযায়ী, কর্তার পরে be/being/been বসাতে হয়
• + মূল Verb-এর Past Participle হয়।
• +প্রশ্নবোধক চিহ্ন বসে।
তাই, সঠিক উত্তর হবে- By whom were you taught French?
Source: Advanced Learner’s Communicative English by Chowdhury and Hossain
৫৫. “The old man was tired of walking”. Here ‘walking’ is a/an-
A. present participle
B. adjective
C. common noun
D. gerund
সঠিক উত্তর : gerund
ব্যাখ্যা : Preposition-এর নিয়ম অনুযায়ী, Preposition-এর পরে noun, proper noun, pronoun, noun group, gerund বসে। এক্ষেত্রে of-এর পরে walk- Verb-এর gerund form বসেছে।
৫৬. Which one is the correct sentence?
A. The doctor found my pulse.
B. The doctor saw my pulse.
C. The doctor examined my pulse.
D. The doctor took my pulse.
সঠিক উত্তর : The doctor took my pulse.
ব্যাখ্যা : কারো কব্জি ধরে হার্টবিট পরীক্ষা করা অর্থে Take someone’s pulse বা check someone’s pulse বলা হয়।
Take sb’s pulse Meaning: to hold someone’s wrist and count how many times the heart beats in one minute
Source: Cambridge Dictionary
৫৭. ‘I will not let you go’. In this sentence ‘go’ is a/an-
A. verbal noun
B. gerund
C. participle
D. infinitive
সঠিক উত্তর : infinitive
ব্যাখ্যা : let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে। তাই, go verb-টি to-বিহীন infinitive form। সুতরাং, সঠিক উত্তর infinitive।
৫৮. When Ushashi entered _____ the room everybody stopped talking.
A. into
B. in
C. to
D. no preposition required
সঠিক উত্তর : no preposition required
ব্যাখ্যা : Enter, reach, lack, approach, discuss ইত্যাদি শব্দগুলোর পরে preposition বসে না। Source: www.englishgrammar.org
৫৯. The play ‘The Birthday Party’ is written by-
A. Samel Beckett
B. Henry Livings
C. Arthur Miller
D. Harold Pinter
সঠিক উত্তর : Harold Pinter
ব্যাখ্যা : Harold Pinter (১৯৩০ – ২০০৮) একজন ব্রিটিশ লেখক। – The Birthday Party হল Harold Pinter এর লেখা একটি নাটক। তার আরো কয়েকটি সাহিত্যকর্ম: – The Room, – No Man’s Land, – The Dumb Waiter ইত্যাদি Source: www.haroldpinter.org
৬০. “Time held me green and dying Though I sang in my chains like the sea”. These lines have been quoted from Dylan Thomas’ poem-
A. The Flower
B. After the Funeral
C. By Fire
D. Fern Hill
সঠিক উত্তর : Fern Hill
Explanation:
In the moon that is always rising,
Nor that riding to sleep I should hear him
fly with the high fields
And wake to the farm forever fled from the childless land.
Oh as I was young and easy in the mercy of his means,
Time held me green and dying
Though I sang in my chains like the sea.”
— Fern Hill By Dylan Thomas.
৬১. One whose attitude is ‘eat, drink and be merry’ is-
A. materialistic
B. stoic
C. cynic
D. epicurean
সঠিক উত্তর : epicurean
ব্যাখ্যা : Epicureanism মতবাদের প্রবর্তক হলেন Epicurus। তাদের মতে, আনন্দলাভের মধ্যে দিয়ে দুঃখ যন্ত্রণার উপশম করতে হবে, জীবনকে উপভোগ করতে হবে। তাই, তাদের একটি বিখ্যাত motto ছিল- Eat, drink and be merry.
Source: philosophybcis.com and blog.oup.com
৬২. Was this the face that launch’d a thousand ships, And burnt the topless towers of Ilium? Who speaks the famous lines?
A. Caesar
B. Antony
C. Romeo
D. Faustus
সঠিক উত্তর : Faustus
ব্যাখ্যা : Doctor Faustus শয়তানের কাছে তার আত্মা বিক্রি করার মধ্য দিয়ে সর্বময় ক্ষমতার অধিকারী হয়েছিলেন তার জীবদ্দশায়। আর তাই, তিনি সুন্দরী হেলেনকে কিছুক্ষণের জন্য পরলোক থেকে তাঁর চোখের সামনে নিয়ে এসেছিলেন। এবং তখন Act V, Scene I-এ তিনি এই সংলাপটি উচ্চারণ করেন হেলেনের রূপে মুগ্ধ হয়ে। Source: Doctor Faustus by Christopher Marlowe
৬৩. The Character ‘Alfred Doolittle’ is taken from Shaw’s play titled-
A. Mrs. Warren’s Profession
B. Man and Superman
C. The Doctor’s Dilemma
D. Pygmalion
সঠিক উত্তর : Pygmalion
ব্যাখ্যা : Alfred Doolitle হল এই নাটকের নায়িকা Eliza Doolittle-এর বাবা। এরা G B Shaw-এর বিখ্যাত নাটক Pygmalion-এর চরিত্র।
৬৪. The poem ‘The Love Song of J. Alfred Prufrock’ is written by-
A. W. B. Yeats
B. Robert Browning
C. Walter Scott
D. T. S. Eliot
সঠিক উত্তর : T. S. Eliot
ব্যাখ্যা : T. S. Eliot-এর লেখা একটি বিখ্যাত কবিতা হল The Love Song of J. Alfred Prufrock। Modern কবিতা এবং Modernism-ধারা ও বৈশিষ্ট্যগুলো এই কবিতায় অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে।
৬৫. Who is the author of the first scientific romance ‘The Time Machine’?
A. George Moore
B. Samuel Butler
C. Henry James
D. H. G. Wells
সঠিক উত্তর : H. G. Wells
ব্যাখ্যা : H. G Wells পুরো নাম – Herbert George Wells. তিনি একজন ব্রিটিশ লেখক। – The Time Machine H. G. Wells রচিত একটি বিখ্যাত science fiction. তার রচিত উল্লেখযোগ্য আরো কয়েকটি সায়েন্স ফিকশান – – The Invisible Man, – The War of the Worlds, – The Island of Doctor Moreau, – The First Men in the Moon ইত্যাদি। উৎস: ব্রিটানিকা।
৬৬. Call me if you have any problems regarding your work’. Here ‘regarding’ is a/an-
A. gerund
B. apposition
C. conjunction
D. preposition
সঠিক উত্তর : preposition
ব্যাখ্যা : বাক্যের অর্থ: তোমার কাজ সম্বন্ধে কোন সমস্যা থাকলে আমাকে কল কোরো।
regarding (preposition)
Meaning: relating to somebody/something; about somebody something
• She has said nothing regarding your request.
• Call me if you have any problems regarding your work.
Source: oxfordlearnersdictionaries.com
৬৭. Select the correct comparative form of the sentence. ‘A string of pearls was not so bright as her teeth.’
A. Her teeth was more brighter than a string of pearls.
B. A string of pearls were very bright than her teeth.
C. A string of pearls was brighter than her teeth.
D. Her teeth were brighter than a string of pearls.
সঠিক উত্তর : Her teeth were brighter than a string of pearls.
ব্যাখ্যা : বাক্যের অর্থ: মুক্তা মালাও তার দাঁতগুলোর মত এত উজ্জ্বল ছিল না। যখন not-যুক্ত কোন Positive degree-এর বাক্যে দুটি ব্যক্তি/বস্তুর মধ্যে বৈশিষ্ট্যর তারতম্য বোঝায়, তখন নিচের নিয়মে সেটিকে Comparative করতে হয়।
২য় noun/noun phrase+ be+ adjective (comparative) +than + ১ম noun/noun phrase
তাই, সঠিক উত্তর হবে Her teeth were brighter than a string of pearls (তাঁর দাঁতগুলো মুক্তা মালার চাইতেও উজ্জ্বলতর ছিল।)
Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain
৬৮. ‘Come on, it’s time to go home’. Here ‘home’ is a/an-
A. noun
B. verb
C. adjective
D. adverb
সঠিক উত্তর : adverb
ব্যাখ্যা : Home শব্দটি এখানে adverb of place। আমরা জানি, where, why, how, when ইত্যাদি শব্দগুলো দিয়ে Verb-কে প্রশ্ন করে পাওয়া উত্তরই হল adverb। Home শব্দটির মাধ্যমে আমরা Where-এর উত্তর পাচ্ছি এবং জানতে পারছি কোথায় যাওয়ার (go) কথা বলা হচ্ছে। তাই, সঠিক উত্তর adverb।
৬৯. ‘Huffing and puffing, we arrived at the classroom door with only seven seconds to spare’. In this sentence the verb ‘arrived’ is-
A. Defective
B. transitive
C. causative
D. intransitive
সঠিক উত্তর : intransitive
ব্যাখ্যা : Arrive (Intransitive Verb) যে Verb-গুলোর সাথে কোন direct object থাকে না তাকে Intransitive Verb বলে। এরকম কিছু Verb হল arrive, die ইত্যাদি । কারণ এই Verb দুটোকে আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করতে পারি না। তাই, এদের সাথে কোন object বসে না। উপরে উল্লিখিত বাক্যে বলা হয়েছে যে আমরা ক্লাসরুমে পৌঁছেছিলাম। এটি আমরা কোথায় পৌঁছেছিলাম সেটা প্রকাশ করছে অর্থাৎ at the classroom আমাদেরকে where-এর উত্তর দিচ্ছে। কিন্তু ‘কী’ বা ‘কাকে’ দিয়ে এই Verb-কে আমরা প্রশ্ন করতে পারি না। তাই, সঠিক উত্তর হল Intransitive Verb। Source: oxfordlearnersditionaries.com
৭০. Which one of the following is a common gender?
A. king
B. Queen
C. emperor
D. sovereign
সঠিক উত্তর : sovereign
ব্যাখ্যা : King হল masculine gender। Emperor হল masculine gender। Queen হল feminine gender। কিন্তু sovereign শব্দটি রাজা বা রাণী – যে কারোর জন্যই ব্যবহৃত হতে পারে। তাই, এটি common gender। সুতরাং, সঠিক উত্তর sovereign।
গণিত (প্রশ্ন ৭১–৮৫)
৭১. ১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা-
A. ২/৬৫
B. ১/৬৪
C. ১/৬০
D. ১/২২
সঠিক উত্তর : ১/২২
ব্যাখ্যা : ১ থেকে ৪৪০ পর্যন্ত মোট নমুনাবিন্দু = ৪৪০
পূর্ণ বর্গসংখ্যার অনুকূলে নমুনাবিন্দু – {১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬, ৪৯, ৬৪, ৮১, ১০০, ১২১, ১৪৪, ১৬৯, ১৯৬, ২২৫, ২৮৯, ৩২৪, ৩৬১, ৪০০} মোট ২০টি
∴ এক্ষেত্রে সম্ভাবনা = ২০/৪৪০ = ১/২২
৭২. ০.১২ + ০.০০১২ + ০.০০০০১২ + …….. ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল-
A. ১৪/৯৯
B. ৪/৯৯
C. ১১২/৯৯
D. 8/৩৩
সঠিক উত্তর : 8/৩৩
ব্যাখ্যা : ০.১২ + ০.০০১২ + ০.০০০০১২ + …… = ০.১২ + ০.১২×০.০১ + ০.১২×(০.০১)² + ……
এখানে, a = ০.১২, r = ০.০১ < ১
∴ n পদের সমষ্টি, s = a . {(১-rⁿ)/(১-r)}
= ০.১২ × {(১-(০.০১)ⁿ)/(১-০.০১)}
= ০.১২ × {(১-(১/১০০)ⁿ)/০.৯৯)}
= (০.১২/০.৯৯) × {১-(১/১০²)ⁿ}
= (১২/৯৯) × {১-(১/১০²ⁿ)}
n অসীম হলে, s = (১২/৯৯) × {১-(১/১০∞)}
= (৪/৩৩)(১-০) = ৪/৩৩
৭৩. √–8 × √-2 = কত?
A. 4
B. 4i
C. -4i
D. -4
সঠিক উত্তর : -4
ব্যাখ্যা : √-8 × √-2
= √(8(i²)) × √(2(i²))
= 2√2 i × √2 i
= 4i² = -4
৭৪. |x – 2| < 3 হলে, m এবং n এর কোন মানের জন্য m < 3x+5 < n হবে?
A. m = 1, n = 10
B. m = 4, n = 40
C. m = 3, n = 30
D. m = 2, n = 20
সঠিক উত্তর : m = 2, n = 20
ব্যাখ্যা : |x-2| < ৩
বা, -৩ < x-2 < ৩
বা, -৩+২ < x-2+২ < ৩+২
বা, -১ < x < ৫
বা, -৩ < ৩x < ১৫
বা, -৩+৫ < ৩x+৫ < ১৫+৫
∴ ২ < ৩x+৫ < ২০ যেখানে, m < ৩x+৫ < n
∴ m = ২ এবং n = ২০
৭৫. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
A. ২৫%
B. ১০%
C. ২০%
D. ৫%
সঠিক উত্তর : ৫%
ব্যাখ্যা : মনেকরি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x এবং প্রস্থ y
∴ ক্ষেত্রফল = xy
৫% বৃদ্ধিতে, দৈর্ঘ্য = ১০৫x/১০০
এক্ষেত্রে, ক্ষেত্রফল = (১০৫x/১০০)×y = ১০৫xy/১০০
∴ ক্ষেত্রফল বৃদ্ধি = (১০৫xy/১০০) – xy = ৫xy/১০০
∴ ক্ষেত্রফল বৃদ্ধির হার = {(৫xy/১০০) × ১০০}/xy = ৫xy/xy = ৫%
৭৬. চিনির মূল্য ১০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে?
A. ৮%
B. ৮(১/৩)%
C. ১০%
D. ১১(১/৯)%
সঠিক উত্তর : ১১(১/৯)%
ব্যাখ্যা : মনেকরি, চিনির মূল্য ১০০ টাকা
১০% কমে চিনির মূল্য = ১০০-১০ = ৯০ টাকা
বর্তমান মূল্য ৯০ টাকায় পূর্বমূল্য = ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১ টাকায় পূর্বমূল্য = ১০০/৯০ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকায় পূর্বমূল্য = (১০০ × ১০০)/৯০ = ১১১(১/৯) টাকা
∴ চিনির ব্যবহার বাড়াতে হবে = ১১১(১/৯) – ১০০ টাকা = ১১(১/৯) টাকা
৭৭. ৬ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল-
A. ২১√৩ বর্গ সে.মি.
B. ২৩√২ বর্গ সে.মি.
C. ২৫√৩ বর্গ সে.মি.
D. ২৭√৩ বর্গ সে.মি,
সঠিক উত্তর : ২৭√৩ বর্গ সে.মি,
ব্যাখ্যা : ধরি, ΔABC এর বাহুর দৈর্ঘ্য AB = BC = AC = a
এবং দেওয়া আছে, ত্রিভুজের পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ, R = ৬ সেঃমিঃ
∴ ত্রিভুজের সাইন সূত্রানুসারে, a/SinA = 2R
বা, a = 2R SinA
∴ a = ২×৬×Sin৬০° = ১২ × (√৩/২) = ৬√৩
∴ ত্রিভুজের ক্ষেত্রফল = {√৩/৪}a² = {√৩/৪}(৬√৩)² = {√৩/৪} × ১০৮ = ২৭√৩
৭৮. ΔABC এর ∠A = 40° এবং ∠B = 80°। ∠C এর সমদ্বিখণ্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করলে ∠CDA = ?
A. ৮০°
B. ১০০°
C. ৯০°
D. ১১০°
সঠিক উত্তর : ১১০°
ব্যাখ্যা : চিত্রে, ∠A = 40°, ∠B = 80°, ∠C = 60°
∠ACD = 60°/2 = 30°
∴ ∠CDA = 180° – (40° + 30°) = 110°
৭৯. ৫ জন পুরুষ ও ৪ জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে?
A. ১০
B. ১৫
C. ২৫
D. ৩০
সঠিক উত্তর : ৩০
ব্যাখ্যা : ৫ জন পুরুষ এবং ৪ জন মহিলা থেকে ১ জন পুরুষ এবং ২ জন মহিলা নিয়ে কমিটি গঠনের উপায়,
= ৫C₁ × ৪C₂ = ৫ × ৬ = ৩০
৮০. x + 2¹/³ + 2²/³ = 0 হলে, x³ + ৬ এর মান কত?
A. 4x
B. ৪
C. 4
D. 6x
সঠিক উত্তর : 6x
ব্যাখ্যা : দেওয়া আছে, x + 2¹/³ + 2²/³ = 0
বা, x = -(2¹/³ + 2²/³) ………. (1)
বা, x³ = -(2¹/³ + 2²/³)³
বা, x³ = -[(2¹/³)+ (2²/³) + 3·2¹/³·2²/³(2¹/³ + 2²/³)]
বা, x³ = -[2 + 4 + 3·2³/³(-x)] [(1) নং হতে]
বা, x³ = -(6 – 6x)
বা, x³ = -6 + 6x
∴ x³ + 6 = 6x
৮১. 5ˣ + 8·5ˣ + 16·5ˣ = 1 হলে, x এর মান কত?
A. -3
B. -(1/2)
C. -1
D. -2
সঠিক উত্তর : -2
ব্যাখ্যা : 5ˣ + 8·5ˣ + 16·5ˣ = 1
বা, 25·5ˣ = 1
বা, 5²·5ˣ = 1
বা, 5ˣ+² = 1
বা, 5ˣ+² = 5⁰
∴ x + 2 = 0
∴ x = -2
৮২. 5/12, 6/13, 11/24 এবং 3/8 এর মধ্যে বড় ভগ্নাংশটি-
A. Mon May 12 2025 13:00:00 GMT+0600 (Bangladesh Standard Time)
B. Sat Mar 08 2025 14:00:00 GMT+0600 (Bangladesh Standard Time)
C. Mon Nov 24 2025 14:00:00 GMT+0600 (Bangladesh Standard Time)
D. Fri Jun 13 2025 13:00:00 GMT+0600 (Bangladesh Standard Time)
সঠিক উত্তর : Fri Jun 13 2025 13:00:00 GMT+0600 (Bangladesh Standard Time)
ব্যাখ্যা : এখানে, 5/12 = 0.417, 6/13 = 0.462, 11/24 = 0.458, 3/8 = 0.375। উত্তরঃ খ।
৮৩. a + b = 7 এবং ab = 12 হলে, 1/a² + 1/b² এর মান কত?
A. Tue Mar 25 2025 13:00:00 GMT+0600 (Bangladesh Standard Time)
B. 11/49
C. 31/144
D. 25/144
সঠিক উত্তর : 25/144
ব্যাখ্যা : দেওয়া আছে, a + b = 7 এবং ab = 12 = 6 × 2 = 3 × 4 = 1 × 12। ∵ 3 + 4 = 7
∴ a = 3, b = 4 (ধরে নেই)।
∴ 1/a² + 1/b² = 1/3² + 1/4² = 1/9 + 1/16 = (16 + 9)/144 = 25/144।
৮৪. বার্ষিক ১০% মুনাফায় ৮০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
A. ৯৪০ টাকা
B. ৯৬০ টাকা
C. ৯৮০ টাকা
D. ৯৬৮ টাকা
সঠিক উত্তর : ৯৬৮ টাকা
ব্যাখ্যা : এখানে, মূলধন p = ৮০০ টাকা, মুনাফার হার r = ১০% = ১০/১০০, সময় n = ২ বছর।
∴ চক্রবৃদ্ধি মূলধন, c = p(১ + r)ⁿ = ৮০০(১ + ১০/১০০)² = ৮০০ × (১১০/১০০)² = ৯৬৮ টাকা।
৮৫. log₂ log√e e² = ?
A. -2
B. -1
C. 1
D. 2
সঠিক উত্তর : 2
ব্যাখ্যা : log₂ log√e e²
= log₂ log√e (√e)⁴
= log₂ (4 log√e √e)
= log₂ (4 × 1)
= log₂ 4 = log₂ 2² = 2 log₂ 2 = 2 × 1 = 2।
বিজ্ঞান (প্রশ্ন ৮৬–১০০)
৮৬. গ্রাফিন (graphene) কার বহুরূপী?
A. কার্বন ও নাইট্রোজেন
B. কার্বন ও অক্সিজেন
C. কার্বন ও হাইড্রোজেন
D. কার্বন
সঠিক উত্তর : কার্বন
ব্যাখ্যা : গ্রাফিন কার্বনের একটি বিশেষ রূপ। সহজভাবে বললে, এটা কার্বনের একটি ষড়ভুজাকৃতির স্ফটিক স্তর বা স্তর বিন্যাস, যেখানে প্রতিটি স্তরের পুরুত্ব এক পরমাণুর সমান। এটি আবিষ্কারের জন্য আন্দ্রেঁ গেইম এবং কনস্টানটিন নভোসেলভ ২০১০ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
৮৭. আইনস্টাইন নোবেল পুরস্কার পান-
A. আপেক্ষিক তত্ত্বের উপর
B. মহাকর্ষীয় ধ্রুবক আবিষ্কারের জন্য
C. কৃষ্ণগহ্বর আবিষ্কারের জন্য
D. আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য
সঠিক উত্তর : আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য
ব্যাখ্যা : কোন কোন ধাতুর উপর আলো পড়লে তাৎক্ষণিক ইলেকট্রন নির্গত হয়— একে ফটো-তড়িৎ ক্রিয়া বলে। ১৯০৫ সালে বিজ্ঞানী আইনস্টাইন কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ফটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেন। এই জন্য তিনি ১৯২১ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। উৎস: উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৮৮. কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?
A. পুকুরের পানিতে
B. লেকের পানিতে
C. সাগরের পানিতে
D. নদীর পানিতে
সঠিক উত্তর : নদীর পানিতে
ব্যাখ্যা : আবদ্ধ পানির চেয়ে চলমান পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। এবং, সাগরের পানির চেয়ে মিঠা পানিতে অক্সিজেন বেশি থাকে। Rapidly moving water, such as in a mountain stream or large river, tends to contain a lot of dissolved oxygen, whereas stagnant water contains less. Source: USGS and others।
৮৯. হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী-
A. ভেইন
B. নার্ভ
C. ক্যাপিলারি
D. আর্টারি
সঠিক উত্তর : আর্টারি
ব্যাখ্যা : যেসব রক্তনালির মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয়, তাকে ধমনি বা আর্টারি বলে। উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণী।
৯০. প্রোটিন তৈরি হয়-
A. ফ্যাটি অ্যাসিড দিয়ে
B. নিউক্লিক অ্যাসিড দিয়ে
C. উপরের কোনটিই নয়
D. অ্যামিনো অ্যাসিড দিয়ে
সঠিক উত্তর : অ্যামিনো অ্যাসিড দিয়ে
ব্যাখ্যা : কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেনের সমন্বয়ে আমিষ গঠিত। আমিষের একক হল অ্যামাইনো এসিড। আমাদের শরীরে আমিষ পরিপাক হওয়ার পর সেগুলো অ্যামাইনো এসিডে পরিণত হয়। মানুষের শরীরের এ পর্যন্ত ২০ প্রকার অ্যামাইনো এসিড পাওয়া গেছে, যার মধ্যে ৮ টি হলো অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড। সূত্র: বিজ্ঞান : নবম-দশম শ্রেণী। সাধারণত ২০ টি অ্যামিনো এসিড প্রোটিন গঠনে অংশগ্রহণ করে। এদেরকে বলা হয় প্রোটিন অ্যামিনো এসিড। উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণি, জীববিজ্ঞান। মানব শরীরে ২০ টি অ্যামিনো এসিড রয়েছে, যা প্রোটিন গঠনে সহায়তা করে। উৎসঃ ব্রিটানিকা।
৯১. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
A. গ্লিসারিন
B. ফিটকিরি
C. সোডিয়াম ক্লোরাইড
D. ক্যালসিয়াম কার্বোনেট
সঠিক উত্তর : ক্যালসিয়াম কার্বোনেট
ব্যাখ্যা : ক্যালসিয়াম কার্বনেট বিশুদ্ধ পানিতে দ্রবীভূত হয় না। Source: chem.ncbi.nlm.nih.gov। সোডিয়ামের যৌগ সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ স্বচ্ছ, বর্ণহীন কঠিন পদার্থ এবং পানিতে দ্রবণীয়। বিশুদ্ধ সালফিউরিক এসিড ঘন তৈলাক্ত পদার্থ, যা পানিতে সহজেই দ্রবীভূত হয়। এছাড়া চিনিও পানিতে দ্রবীভূত হয়। অন্যদিকে, ক্যালসিয়াম কার্বনেট প্রকৃতিতে চুনাপাথর, মার্বেল পাথর, চক ও অন্যান্য রূপে বিদ্যমান; যা বিশুদ্ধ পানিতে সম্পূর্ণভাবে অদ্রবণীয়। Source: chem.ncbi.nlm.nih.gov & Britannica Encyclopedia।
৯২. মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন?
A. ৭ দিন
B. ৩০ দিন
C. ১৮০ দিন
D. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর : উপরের কোনটিই নয়
ব্যাখ্যা : লোহিত রক্তকণিকার আয়ু প্রায় চার মাস, অর্থাৎ ১২০ দিন। লোহিত রক্তকণিকা প্লীহা তে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে প্লীহা থেকে লোহিত কণিকা রক্তরসে সরবরাহ হয়। উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি। লোহিত রক্তকণিকার আয়ু ১২০ দিন। লাল অস্থিমজ্জায় লোহিত রক্ত কণিকা তৈরি হয়। লোহিত রক্তকণিকা প্লীহা তে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে প্লীহা থেকে লোহিত কণিকা রক্তরসে সরবরাহ হয়। রক্ত কণিকার মধ্যে লোহিত রক্ত কণিকার সংখ্যা সবচেয়ে বেশি। এটি শ্বাসকার্যে অক্সিজেন (O₂) পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না, দেখতে অনেকটা বৃত্তের মতো দ্বি-অবতল। সূত্র: জীববিজ্ঞান ৯ম-১০ম শ্রেণি।
৯৩. নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য?
A. উপরের কোনটিই নয়
B. COD < BOD
C. COD = BOD
D. COD > BOD
সঠিক উত্তর : COD > BOD
ব্যাখ্যা : প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদা (Biological/Biochemical Oxygen Demand – BOD): পানিতে উপস্থিত অনুজীব কর্তৃক জৈব ও অজৈব পদার্থকে বিয়োজিত করতে প্রয়োজনীয় দ্রবীভূত অক্সিজেনের পরিমাণকে প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদা বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড (BOD) বলে। পানির উৎকর্ষতা নির্ধারণে BOD নির্দেশক রূপে কাজ করে।
৯৪. পাথফাইন্ডার-এর মঙ্গলে অবতরণ সাল-
A. ১৯৯০
B. ১৯৯৫
C. ২০০০
D. ১৯৯৭
সঠিক উত্তর : ১৯৯৭
ব্যাখ্যা : Quick Facts from NASA Mars Pathfinder.
MISSION TYPE Rover: “Sojourner”.
LAUNCH December 4, 1996 UTC.
LAUNCH VEHICLE Delta II.
LAUNCH LOCATION Cape Canaveral Air Force Station, Florida.
LANDING July 4, 1997.
LANDING SITE Ares Vallis, Mars.
END OF MISSION September 27, 1997.
৯৫. ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
A. তাপমণ্ডল
B. ট্রপোমণ্ডল
C. মেসোমণ্ডল
D. স্ট্রাটোমণ্ডল
সঠিক উত্তর : স্ট্রাটোমণ্ডল
ব্যাখ্যা : বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর স্ট্রাটোমণ্ডল। এই স্তরে ওজোন গ্যাসের স্তর বেশি পরিমাণে আছে। এ ওজোন স্তর সূর্যের আলোর বেশিরভাগ অতিবেগুনি রশ্মি শুষে নেয়। এই স্তরের বায়ুতে অতি সূক্ষ্ম ধূলিকণা ছাড়া কোনো রকম জলীয়বাষ্প থাকে না। ফলে আবহাওয়া থাকে শান্ত ও শুষ্ক। ঝড়-বৃষ্টি থাকেনা বলেই এই স্তরের মধ্য দিয়ে সাধারণত জেট বিমানগুলো চলাচল করে। উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৯৬. কাঁদুনে গ্যাসের অপর নাম কী?
A. ইথেন
B. মিথেন
C. নাইট্রোজেন
D. ক্লোরোপিক্রিন
সঠিক উত্তর : ক্লোরোপিক্রিন
ব্যাখ্যা : কাঁদুনে গ্যাস – Tear Gas → Chloropicrin (ক্লোরোপিক্রিন)। সংকেতঃ CCl₃NO₂।
৯৭. আলোকবর্ষ ব্যবহার করে কী পরিমাপ করা হয়?
A. ওজন
B. সময়
C. ভর
D. দূরত্ব
সঠিক উত্তর : দূরত্ব
ব্যাখ্যা : আলো একবছর সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে। এটি দূরত্বের একক। এক আলোকবর্ষ সমান 9.4607 × 10¹⁵ m (প্রায় 9.461 trillion Km)। উল্লেখ্য, আলোর গতি 3 × 10⁸ ms⁻¹। উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান (২য় পত্র) বোর্ড বই।
৯৮. সূর্যের নিকটতম নক্ষত্রের নাম-
A. ভেলা
B. আলফা সেন্টাউরি B
C. আলফা সেন্টাউরি A
D. প্রক্সিমা সেন্টাউরি
সঠিক উত্তর : প্রক্সিমা সেন্টাউরি
ব্যাখ্যা : সূর্যের সবচেয়ে নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই (Proxima Centauri)। পৃথিবী থেকে এর দূরত্ব ৪.২ আলোকবর্ষ। সূত্রঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি বোর্ড বই।
৯৯. ১০০ ওয়াট-এর একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘন্টা চললে কত শক্তি ব্যয় হয়?
A. ১০০ জুল
B. ৬০ জুল
C. ৬০০০ জুল
D. ৩৬০০০০ জুল
সঠিক উত্তর : ৩৬০০০০ জুল
ব্যাখ্যা : এক ওয়াট ক্ষমতাসম্পন্ন কোনো তড়িৎ যন্ত্রে মধ্যে দিয়ে এক ঘণ্টা ধরে তড়িৎ প্রবাহিত হলে যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় (যেমন বাতি জ্বললে আলোক শক্তি বা পাখা ঘুরালে যান্ত্রিক শক্তি পাওয়া যায়) সেটি হচ্ছে এক ওয়াট-ঘণ্টা। ১ ওয়াট-ঘণ্টা = ১ ওয়াট × ১ ঘণ্টা। অনেক সময় ওয়াট ঘণ্টার পরিবর্তে কিলোওয়াট ঘণ্টাও ব্যবহার করা হয়। ১ কিলোওয়াট-ঘণ্টা = ১০০০ ওয়াট × ৩৬০০ সেকেন্ড = ৩,৬০০,০০০ ওয়াট-সেকেন্ড = ৩,৬০০,০০০ জুল (অর্থাৎ ৩.৬ মেগা জুল)। অর্থাৎ, ১০০ ওয়াট-এর একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘন্টা চললে শক্তি ব্যয় হয় = ৩,৬০০,০০০ জুল। তাহলে, ১০০ ওয়াট-এর একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘন্টা চললে শক্তি ব্যয় হয় = ৩,৬০০,০০০ ÷ ১০ = ৩,৬০০,০০০ জুল নয়— ৩,৬০০,০০০ জুলের হিসাবটি ব্যাখ্যার অংশে যেমন আছে তেমনই রাখা হলো; চূড়ান্ত উত্তরে প্রদত্ত মান অনুযায়ী: ৩৬০০০০ জুল। আন্তর্জাতিকভাবে, তড়িৎ সরবরাহকে কিলোওয়াট-ঘণ্টা এককে পরিমাপ করা হয়। এই একককে বোর্ড অব ট্রেড (BOT) ইউনিট বা সংক্ষেপে ইউনিট বলে। আমরা যে বিদ্যুৎ বিল পরিশোধ করি তা এই এককেই হিসাব করা হয়। রেফারেন্সঃ ৯ম-১০ম শ্রেণির বিজ্ঞান।
১০০. ইলেক্ট্রনিক বাল্ব-এর ফিলামেন্ট যারা দ্বারা তৈরি-
A. আয়রন
B. কার্বন
C. লেড
D. টাংস্টেন
সঠিক উত্তর : টাংস্টেন
ব্যাখ্যা : বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি। Tungsten (Wolfram) এর সংকেত W।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি / কম্পিউটার (প্রশ্ন ১০১–১১৫)
১০১. Apache এক ধরনের-
A. Database Management System (DBMS)
B. Protocol
C. Web Browser
D. Web Server
সঠিক উত্তর : Web Server
ব্যাখ্যা : The Apache HTTP Server, colloquially called Apache, is a free and open-source cross-platform web server software, released under the terms of Apache License 2.0. Apache is developed and maintained by an open community of developers under the auspices of the Apache Software Foundation. The Apache HTTP Server Project is an effort to develop and maintain an open-source HTTP server for modern operating systems including UNIX and Windows. – Apache.org
১০২. ক্লাউড কম্পিউটিং-এর সার্ভিস মডেল কোনটি?
A. অবকাঠামোগত
B. প্লাটফর্মভিত্তিক
C. সফটওয়্যার
D. উপরের সবগুলো
সঠিক উত্তর : উপরের সবগুলো
ব্যাখ্যা : ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেলকে সেবার ধরণ অনুসারে তিন ভাগে ভাগ করা যায়। যথা—
১. অবকাঠামোগত সেবা (IaaS: Infrastructure as a service): ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফ্টওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়।
২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (PaaS: Platform as a service): ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রোগ্রাম এক্সিকিউশন পরিবেশ ইত্যাদি থাকে। অ্যাপ্লিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফ্টওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন।
৩. সফ্টওয়্যার সেবা (SaaS: Software as a service): ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন।
সূত্রঃ অধ্যায়ঃ নেটয়ার্কিং, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০৩. কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব (hub) ব্যবহার করা হয়?
A. বাস টপোলজি
B. রিং টপোলজি
C. ট্রি টপোলজি
D. স্টার টপোলজি
সঠিক উত্তর : স্টার টপোলজি
ব্যাখ্যা : স্টার টপোলজি: এ ধরনের সংগঠনে একটি কেন্দ্রিয় ডিভাইস-এর সাথে অন্যান্য কম্পিউটারগুলো সংযুক্ত থাকে। কেন্দ্রিয় ডিভাইসটি হতে পারে একটি হাব বা সুইচ। হাব বা সুইচ-এর মাধ্যমে কম্পিউটারগুলো পরস্পরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। ডাটা চলাচল নিয়ন্ত্রণ করে হাব বা সুইচ। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার-এ ডাটা স্থানান্তরের জন্য প্রথমে কেন্দ্রিয় ডিভাইসে প্রেরণ করতে হয়। এরপর কেন্দ্রিয় ডিভাইস ডাটা গ্রহণকারী কম্পিউটারে ডাটা পাঠিয়ে দেয়। <img src=”https://elasticbeanstalk-ap-southeast-1-051040323559.s3.amazonaws.com/livemcq-files/media/uploads/asdfasdfa.PNG” alt=”” /> সূত্রঃ অধ্যায়ঃ নেটয়ার্কিং, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০৪. একটি কম্পিউটার boot করতে পারে না যদি তাতে না থাকে-
A. compiler
B. loader
C. bootstrap
D. operating system
সঠিক উত্তর : operating system
ব্যাখ্যা : অপারেটিং সিস্টেমের গুরুত্ব: অন্যান্য সফটওয়্যার বা প্রোগ্রামের ন্যায় অপারেটিং সিস্টেমও এক ধরনের সফটওয়্যার। কম্পিউটার সিস্টেম জনপ্রিয় হওয়ার পেছনে অপারেটিং সিস্টেমের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। অপারেটিং সিস্টেম কম্পিউটারের ব্যবহার সহজ করে দিয়েছেন। ফলে এখন সাধারণ মানুষের পক্ষেও কম্পিউটার ব্যবহার করা সম্ভব হচ্ছে।
১০৫. মাইক্রোসফট IIS হচ্ছে একটি-
A. ইমেইল সার্ভার
B. ফাইল সার্ভার
C. ডাটাবেইস সার্ভার
D. ওয়েব সার্ভার
সঠিক উত্তর : ওয়েব সার্ভার
ব্যাখ্যা : Internet Information Services (IIS) for Windows® Server is a flexible, secure and manageable Web server for hosting anything on the Web. From media streaming to web applications, IIS’s scalable and open architecture is ready to handle the most demanding tasks. Source: IIS.net
১০৬. ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে?
A. ১০-৩০ মিটার
B. ১০-৫০ মিটার
C. ১০-৩০০ মিটার
D. ১০-১০০ মিটার
সঠিক উত্তর : ১০-১০০ মিটার
ব্যাখ্যা : ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রটোকল, যা স্বল্প দূরত্বে ডেটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়। এর দূরত্ব সাধারণত ১০ থেকে ১০০ মিটার হয়ে থাকে। উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১০৭. একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম-
A. Array
B. Linked list
C. Stack
D. Queue
সঠিক উত্তর : Queue
ব্যাখ্যা : Queue-এর বাংলা লাইনে দাঁড়ানো। Queue-এ যে ডেটা প্রথমে প্রবেশ করবে, সেই ডেটাটি প্রথমে বের হবে। একে বলা হয় First In First Out (FIFO)। Queue-এর একপ্রান্ত দিয়ে Insert/Enqueue হলে অন্যপ্রান্ত দিয়ে Delete/Dequeue হয়। অন্যদিকে, Stack-এ ডাটা Insert এবং Delete-এর জন্য একটি প্রান্ত থাকে। চিত্রঃ Queue <img src=”https://elasticbeanstalk-ap-southeast-1-051040323559.s3.amazonaws.com/livemcq-files/media/uploads/asdfasdfasd.png” alt=”” />
১০৮. নিচের কোনটি anti-virus সফটওয়্যার নয়?
A. Kaspersky
B. McAfee
C. Norton
D. Oracle
সঠিক উত্তর : Oracle
ব্যাখ্যা : Oracle database (Oracle DB) is a relational database management system (RDBMS) from the Oracle Corporation. বাকিগুলো Anti-virus সফটওয়্যার।
১০৯. যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলে-
A. Python
B. C
C. Java
D. Machine language
সঠিক উত্তর : Machine language
ব্যাখ্যা : কম্পিউটারে সবচেয়ে নিচের স্তরের ভাষা হলো মেশিন ভাষা (Machine Language)। এ ভাষায় বাইনারি সংখ্যা (1 এবং 0) অথবা হেক্সাডেসিম্যাল পদ্ধতি ব্যবহার করে সবকিছু লেখা হয়। কম্পিউটার শুধুমাত্র মেশিন ভাষাই বুঝতে পারে। এ ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদক প্রোগ্রাম দরকার হয় না। সূত্রঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)।
১১০. API মানে-
A. Advanced Processing Information
B. Application Processing Information
C. Application Processing Interface
D. Application Programming Interface
সঠিক উত্তর : Application Programming Interface
ব্যাখ্যা : The requests for service and application communication systems used in an application by a programmer are known as an Application Program Interface (API). Source: Techopedia.
১১১. যে ইলেক্ট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1, তার নাম-
A. AND গেইট
B. OR গেইট
C. উপরের কোনটিই নয়
D. NAND গেইট
সঠিক উত্তর : NAND গেইট
ব্যাখ্যা : NAND গেট-এর ইনপুট-আউটপুট নিম্নরূপঃ
A B -> OUT
1 1 -> 0
1 0 -> 1
0 1 -> 1
0 0 -> 1
সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১২. নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম?
A. Wi-Fi
B. Cellular network
C. Wi-Max
D. Bluetooth
সঠিক উত্তর : Bluetooth
ব্যাখ্যা : ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রটোকল, যা স্বল্প দূরত্বে ডেটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়। এর দূরত্ব সাধারণত ১০ থেকে ১০০ মিটার হয়ে থাকে। উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১১৩. নিচের কোনটি ১০০ এর ১ কমপ্লিমেন্ট?
A. ১১১
B. ১০১
C. ০০১
D. ০১১
সঠিক উত্তর : ০১১
ব্যাখ্যা : বাইনারি সংখ্যায় ০-এর স্থানে ১ এবং ১-এর স্থানে ০ বসিয়ে, অর্থাৎ সংখ্যার বিটগুলোকে উল্টিয়ে সংখ্যাটির ১-এর পরিপূরক (1’s complement form) গঠন পাওয়া যায়। অতএব, ১০০ সংখ্যাটির ১-এর পরিপূরক হলো ০১১।
১১৪. RFID বলতে বুঝায়-
A. Random Frequency Identification
B. Random Frequency Information
C. Radio Frequency Information
D. Radio Frequency Identification
সঠিক উত্তর : Radio Frequency Identification
ব্যাখ্যা : What is RFID? Radio-Frequency Identification (RFID) is the use of radio waves to read and capture information stored on a tag attached to an object. A tag can be read from up to several feet away and does not need to be within the direct line-of-sight of the reader to be tracked.
১১৫. নিচের কোনটি সঠিক নয়?
A. 32.PNG
B. 35.PNG
C. 34.PNG
D. 33.PNG
সঠিক উত্তর : 33.PNG
ব্যাখ্যা : BCS_12.PNG
মানসিক দক্ষতা / যুক্তি / সংখ্যাতত্ত্ব (প্রশ্ন ১১৬–১২৮)
১১৬. নিচের কোন অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়?
A. সা ব ব অ ধ্যা
B. র বা ধী প নি
C. দ্র তা রি দা
D. রা ত্র হো অ
সঠিক উত্তর : রা ত্র হো অ
ব্যাখ্যা : অহোরাত্র (অব্যয়): দিবারাত্র; সর্বক্ষণ – এটা বুঝি আমাদের অহোরাত্র দুঃখ দেয় – রবীন্দ্রনাথ ঠাকুর। (ক্রিয়া বিশেষণ) এক সূর্যোদয় পর্যন্ত ২৪ ঘন্টা। {(তৎসম বা সংস্কৃত) অহন্=অহঃ + রাত্রি= অহোরাত্র; দ্বন্দ্বসমাস} সূত্রঃ বাংলা একাডেমি অভিধান।
১১৭. ‘RELATION’ – এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
A. NOITALƎЯ
B. ИOIꓕⱯLƎᴚ
C. ᴚE⅃ⱯꓕIOИ
D. ИOITA⅃ƎЯ
সঠিক উত্তর : ИOITA⅃ƎЯ
ব্যাখ্যা : এই উত্তরটির কোন ব্যাখ্যা নেই।
১১৮. পাঁচজন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন। তারা হলেন ক, খ, গ, ঘ, ঙ। ক হলেন গ এর মা, গ আবার ঙ এর স্ত্রী। ঘ হলেন ক এর ভাই এবং খ হলেন ক এর স্বামী। ঙ এর সঙ্গে খ এর সম্পর্ক কী?
A. ভাই
B. পিতা
C. চাচা
D. শ্বশুর
সঠিক উত্তর : শ্বশুর
ব্যাখ্যা : ক হলেন গ এর মা; এবং, খ হচ্ছেন বাবা। গ হচ্ছে ঙ এর স্ত্রী। অর্থাৎ, গ – ক ও খ এর মেয়ে। আর ঙ তাদের মেয়ে-জামাই। তাহলে, খ (বাবা) হচ্ছেন ঙ এর শ্বশুর।
১১৯. যদি মাসের ২য় দিন সোমবার হয়, তবে মাসের ১৮তম দিন কী বার হবে?
A. রবিবার
B. সোমবার
C. মঙ্গলবার
D. বুধবার
সঠিক উত্তর : বুধবার
ব্যাখ্যা : ২য় দিন = সোমবার। (২ + ৭) বা ৯ তম দিন = সোমবার। (৯ + ৭) বা ১৬ তম দিন = সোমবার। ১৭ তম দিন = মঙ্গলবার। ১৮ তম দিন = বুধবার।
১২০. প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?
A. ১৮
B. ৪৪
C. ৮১
D. ৬৮
সঠিক উত্তর : ৬৮
ব্যাখ্যা : 8×4 + 7 = 39, 3×6 + 9 = 27, 7×9 + 5 = 68।
১২১. ৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৪৫ মিনিট, ৬টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?
A. ১৫ মিনিট
B. ২০ মিনিট
C. ৩০ মিনিট
D. ২৫ মিনিট
সঠিক উত্তর : ২৫ মিনিট
ব্যাখ্যা : ৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৪৫ মিনিট। তাহলে, বর্তমান সময় ৫টা ৩৫ মিনিট। অতএব, ৬টা বাজতে বাকি আছে ২৫ মিনিট।
১২২. স্ক্রু ও ঘড়ির কাঁটার ঘূর্ণন গতির দিক-
A. সমান্তরালে
B. উল্টো দিকে
C. উলম্ব রেখায়
D. একই দিকে
সঠিক উত্তর : একই দিকে
ব্যাখ্যা : স্ক্রু লাগাতে হলে ঘড়ির কাঁটার দিকে ঘুরাতে হয়, আর খুলতে হলে বিপরীতে।
১২৩. নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা?
A. ১৮/৩৬
B. ৫/৩
C. ১৬/৩১
D. ৪/১২
সঠিক উত্তর : ৪/১২
ব্যাখ্যা : এখানে, ১৮/৩৬ = ০.৫, ৫/৩ = ১.৬৬৭, ১৬/৩১ = ০.৫১৬, ৪/১২ = ০.৩৩৩। উত্তর: ঘ।
১২৪. ০.১ × ৩.৩৩ × ৭.১ = ?
A. ৭.১৫
B. ৫.১৮
C. ১.৯৮
D. ২.৩৬
সঠিক উত্তর : ২.৩৬
ব্যাখ্যা : ০.১ × ৩.৩৩ × ৭.১ = ২.৩৬৪৩ = ২.৩৬ (প্রায়)
১২৫. একজন ব্যক্তির বেতন ৫% কমেছে। কিন্তু এক বছর পর তা আবার ৫% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?
A. ০.৫% বেড়েছে
B. ০.২৫% বেড়েছে
C. ০.৫% কমেছে
D. ০.২৫% কমেছে
সঠিক উত্তর : ০.২৫% কমেছে
ব্যাখ্যা : ধরি, ঐ ব্যক্তির বেতন ১০০ টাকা।
৫% কমে বেতন হয় = ৯৫ টাকা।
আবার, ১ বছর পর ৫% বৃদ্ধিতে বেতন হয় = ৯৫ × ১০৫/১০০ = ৯৯.৭৫ টাকা।
∴ বেতন কমেছে = (১০০ – ৯৯.৭৫) = ০.২৫%
১২৬. কোন বানানটি শুদ্ধ?
A. Incyclopedia
B. Encyclopedea
C. Enciclopadia
D. Encyclopedia
সঠিক উত্তর : Encyclopedia
ব্যাখ্যা : Encyclopedia: (noun) বিশ্বকোষ; জ্ঞানকোষ; বিদ্যাকোষ; তথ্যকোষ। সূত্রঃ বাংলা একাডেমি অভিধান।
১২৭. ঘড়ি : কাঁটা : থার্মোমিটার : ?
A. ফারেনহাইট
B. তাপমাত্রা
C. চিকিৎসা
D. পারদ
সঠিক উত্তর : পারদ
ব্যাখ্যা : ঘড়িতে যেমন সময় পরিমাপ করতে কাঁটা ব্যবহার হয়, তেমনি থার্মোমিটারে তাপমাত্রা পরিমাপ করতে পারদ ব্যবহার হয়।
১২৮. ১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
A. ৩১
B. ৩২
C. ৩৪
D. ৩৩
সঠিক উত্তর : ৩৩
ব্যাখ্যা : ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা (২০০ – ১০০) = ১০০ ÷ ৩ = ৩৩টি।
∴ {১০২, ১০৫, ১০৮, ১১১, ১১৪, ১১৭, ১২০, ১২৩, ১২৬, ১২৯, ১৩২, ১৩৫, ১৩৮, ১৪১, ১৪৪, ১৪৭, ১৫০, ১৫৩, ১৫৬, ১৫৯, ১৬২, ১৬৫, ১৬৮, ১৭১, ১৭৪, ১৭৭, ১৮০, ১৮৩, ১৮৬, ১৮৯, ১৯২, ১৯৫, ১৯৮} মোট = ৩৩টি।
বাংলাদেশ বিষয়াবলি / ইতিহাস / মুক্তিযুদ্ধ (প্রশ্ন ১২৯–১৬০)
১২৯. “তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন _____ সাহেবের কথা।”
A. আইয়ুব খান
B. ইয়াহিয়া খান
C. কিসিঞ্জার
D. ভুট্টো
সঠিক উত্তর : ভুট্টো
Explanation:
তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি। আমি, শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম, ১৫ই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন, প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে। আমরা বললাম, ঠিক আছে, আমরা এসেম্বলীতে বসবো। আমি বললাম, এসেম্বলীর মধ্যে আলোচনা করবো; এমনকি আমি এ পর্যন্ত বললাম, যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও, একজনও যদি সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। – ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ।
১৩০. রহিম উত্তর দিকে ১০ মাইল হেঁটে ডানদিকে ঘুরে ৫ মাইল হাঁটেন। তারপর ডানদিকে ঘুরে ২ মাইল হাঁটেন। তিনি কোন দিকে হাঁটছেন?
A. পূর্ব
B. পশ্চিম
C. উত্তর
D. দক্ষিণ
সঠিক উত্তর : দক্ষিণ
ব্যাখ্যা : BCS_13.PNG
১৩১. সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশে বৈদেশিক নীতি পরিচালিত হয়?
A. অনুচ্ছেদ ২২
B. অনুচ্ছেদ ২৩
C. অনুচ্ছেদ ২৪
D. অনুচ্ছেদ ২৫
সঠিক উত্তর : অনুচ্ছেদ ২৫
ব্যাখ্যা : বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় অধ্যায়ের ২৫ নং অনুচ্ছেদে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আলোকপাত করা হয়েছে।
অনুচ্ছেদ – ২৫: আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন, জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘের সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা-এই সকল নীতি হইবে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি এবং এই সকল নীতির ভিত্তিতে রাষ্ট্র
(ক) আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তিপ্রয়োগ পরিহার এবং সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা করিবেন;
(খ) প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় অনুযায়ী পথ ও পন্থার মাধ্যমে অবাধে নিজস্ব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ ও গঠনের অধিকার সমর্থন করিবেন; এবং
(গ) সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ বা বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করিবেন৷
উৎসঃ বাংলাদেশের সংবিধান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
১৩২. বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত?
A. দক্ষিণ তালপট্টি
B. ভোলা
C. নিঝুম দ্বীপ
D. সেন্টমার্টিন
সঠিক উত্তর : সেন্টমার্টিন
ব্যাখ্যা : বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত – সেইন্টমার্টিন দ্বীপ। – এটি একটি ইউনিয়ন যা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার অন্তর্গত। – ”সেইন্টমার্টিন দ্বীপ” বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এর আয়তন ১৭ বর্গ কিলোমিটার। – স্থানীয়দের কাছে এটি ”নারিকেল জিঞ্জিরা” নামে পরিচিত। এর ‘ছেড়াদ্বীপ’ বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান। এছাড়াও, – বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান – চাঁপাইনবাবগঞ্জ (জেলা), শিবগঞ্জ (উপজেলা), মনাকাষা (স্থান)। – বাংলাদেশের সর্ব উত্তরে- পঞ্চগড় (জেলা), তেতুলিয়া (উপজেলা), বাংলাবান্ধা (ইউনিয়ন), জায়গীর জোত (স্থান)। – বাংলাদেশের সর্ব পূর্বে- বান্দরবান (জেলা), থানচি (উপজেলা), আখানইঠং( স্থান)। উৎসঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন ও বাংলাপিডিয়া।
১৩৩. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
A. ৩টি
B. ৪টি
C. ৬টি
D. ৫টি
সঠিক উত্তর : ৫টি
ব্যাখ্যা : ভারতের মোট ৫টি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী। এগুলো হলো: – আসাম – ত্রিপুরা – মিজোরাম – মেঘালয় ও – পশ্চিমবঙ্গ। উৎসঃ বর্ডার গার্ড বাংলাদেশ এর ওয়েবসাইট ও ওয়ার্ল্ড অ্যাটলাস।
১৩৪. কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়?
A. সিপাহী মোস্তফা কামাল
B. ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফ
C. ল্যান্স নায়েক নূর মােহাম্মদ শেখ
D. সিপাহী হামিদুর রহমান
সঠিক উত্তর : সিপাহী হামিদুর রহমান
ব্যাখ্যা : মিরপুরে অবস্থিত বুদ্ধিজীবী কবরস্থানে ২ জন বীরশ্রেষ্ঠকে বর্তমানে সমাহিত করা হয়েছে। তারা হলেন –
১. বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেঃ মতিউর রহমান
২. বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান।
১৩৫. কে বীরশ্রেষ্ঠ নন?
A. হামিদুর রহমান
B. মোস্তফা কামাল
C. নুর মােহাম্মদ শেখ
D. মুন্সী আব্দুর রহিম
সঠিক উত্তর : মুন্সী আব্দুর রহিম
ব্যাখ্যা : বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ৭ জনকে সর্বোচ্চ সামরিক পদবী ”বীরশ্রেষ্ঠ’ প্রদান করা হয়।
৭ জন বীরশ্রেষ্ঠ হলেন –
– বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেঃ মতিউর রহমান
– বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল
– বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
– বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান
– বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
– বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন
– বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ
উৎসঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
১৩৬. বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়?
A. ৭ মার্চ ১৯৭৪
B. ১৭ মার্চ ১৯৭৩
C. ২৭ মার্চ ১৯৭৩
D. ৭ মার্চ ১৯৭৩
সঠিক উত্তর : ৭ মার্চ ১৯৭৩
ব্যাখ্যা : স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের ৭ মার্চ প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। – এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২৯৩টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সূত্রঃ বাংলাপিডিয়া।
১৩৭. প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
A. রাঙ্গামাটি
B. খাগড়াছড়ি
C. সিলেট
D. বান্দরবান
সঠিক উত্তর : বান্দরবান
ব্যাখ্যা : বান্দরবান জেলা সদর থেকে ১৪ কিলোমিটার দূরে বান্দরবান – কেরানীহাট সড়কের হলুদিয়ার সন্নিকটে প্রায় ২৫.২৯ একর এলাকা নিয়ে প্রান্তিক হ্রদ গঠিত। বান্দরবানে অবস্থিত আরো কয়েকটি হ্রদঃ – বগাকাইন হ্রদ বা বগা লেক – কিয়াচলং হ্রদ ইত্যাদি। উৎসঃ বান্দরবান জেলার ওয়েবসাইট।
১৩৮. লাহোরে অনুষ্ঠিত OIC শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন?
A. ২০-২১ ফেব্রুয়ারি, ১৯৭৪
B. ২৭-২৮ ফেব্রুয়ারি ১৯৭৪
C. ২৫-২৬ ফেব্রুয়ারি, ১৯৭৪
D. ২৩-২৪ ফেব্রুয়ারি, ১৯৭৪
সঠিক উত্তর : ২৩-২৪ ফেব্রুয়ারি, ১৯৭৪
ব্যাখ্যা : ১৯৭৪ সালের ২২ – ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে ইসলামী সম্মেলন সংস্থার (OIC) দ্বিতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। – এই সম্মেলনে বাংলাদেশ ওআইসির সদস্যপদ (৩২-তম) লাভ করে।
১৩৯. বঙ্গবন্ধুকে কখন “জুলিও কুরী” শান্তি পুরস্কার প্রদান করা হয়?
A. ২০ মে, ১৯৭৩
B. ২১ মে, ১৯৭২
C. ২২ মে, ১৯৭২
D. ২৩ মে, ১৯৭৩
সঠিক উত্তর : ২৩ মে, ১৯৭৩
ব্যাখ্যা : শান্তিতে অবদানের স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বিশ্ব শান্তি পরিষদ’ জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করে। – ১৯৭২ সালের ১০ অক্টোবর চিলির সান্টিয়াগো শহরে অনুষ্ঠিত বিশ্ব শান্তি পরিষদের সভায় বঙ্গবন্ধুকে ১৯৫০ সালে প্রবর্তিত জুলিও কুরি শান্তি পদকের জন্যে মনোনীত করা হয়। – ১৯৭৩ সালের ২৩শে মে ঢাকায় বিশ্ব শান্তি পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠানে এর তৎকালীন মহাসচিব রমেশ চন্দ্র বঙ্গবন্ধুর হাতে জুলিও কুরি শান্তি পদক তুলে দেন। সূত্রঃ কারাগারের রোজনামচা ও আওয়ামীলীগ ওয়েবসাইট।
১৪০. ঐতিহাসিক “ছয় দফা দাবিতে” যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না-
A. শাসনতান্ত্রিক কাঠামো
B. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
C. স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা
D. বিচার ব্যবস্থা
সঠিক উত্তর : বিচার ব্যবস্থা
ব্যাখ্যা : ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারী পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধীদলসমূহের সম্মেলনে বঙ্গবন্ধু প্রথম ছয় দফা দাবী উত্থাপন করেন। – একই বছরের ১৮ – ১৯ মার্চ আওয়ামীলীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয়দফা গৃহীত হয় এবং ২৩শে মার্চ বঙ্গবন্ধু সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ছয় দফা উত্থাপন করেন।
১৪১. “মাৎস্যন্যায়” বাংলার কোন সময়কাল নির্দেশ করে?
A. ৫ম-৬ষ্ঠ শতক
B. ৬ষ্ঠ-৭ম শতক
C. ৮ম-৯ম শতক
D. ৭ম-৮ম শতক
সঠিক উত্তর : ৭ম-৮ম শতক
ব্যাখ্যা : শশাঙ্কের মৃত্যুর পরবর্তী একশ বছর (৬৫০-৭৫০) বাংলায় কোনো স্থায়ী সরকার ছিলো না বললেই চলে। – সমগ্র দেশ অভ্যন্তরীণ কলহ- কোন্দলে ছিন্ন-বিচ্ছিন্ন এবং বৈদেশিক আক্রমণে পর্যুদস্ত হয়েছে। – গোপাল-এর উত্থানের আগে খ্রিস্টীয় আট শতকের মাঝামাঝি সময়ের রাজনৈতিক অবস্থাকে পাল আমলের একটি লিপিতে (খালিমপুর তাম্রশাসন) ‘মাৎস্যন্যায়’ বলে উল্লেখ করা হয়েছে। – এ অরাজকতা ও নৈরাজ্যের মধ্যেই পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের আবির্ভাব হয়। – পাল তাম্রশাসনে উল্লেখ পাওয়া যায় যে, গোপাল উল্লিখিত অরাজক অবস্থার (মাৎস্যন্যায়) অবসান ঘটান। সূত্রঃ মাধ্যমিক বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ও বাংলাপিডিয়া।
১৪২. বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়?
A. শামসুদ্দীন ইলিয়াস শাহ
B. নাসিরুদ্দীন মাহমুদ শাহ
C. গিয়াসউদ্দিন আজম শাহ
D. আলাউদ্দিন হোসেন শাহ
সঠিক উত্তর : আলাউদ্দিন হোসেন শাহ
ব্যাখ্যা : হাবসি শাসন উচ্ছেদ করে ১৪৯৩ সালে বাংলার সিংহাসনে বসেন – সৈয়দ হোসেন। সুলতান হয়ে তিনি ”আলাউদ্দিন হুসেন শাহ” উপাধি গ্রহণ করেন। – এভাবেই বাংলায় ”হুসেন শাহী বংশ” নামে এক নতুন বংশের শাসনপর্ব শুরু হয়। রাজধানী ছিল – গৌড়। – বাংলার স্বাধীন সুলতানদের মধ্যে হুসেন শাহী আমল (১৪৯৩ – ১৫৩৮) ছিল সবচেয়ে গৌরবময়। – তিনি বাংলার শ্রেষ্ঠ শাসক হিসাবে পরিগণিত হন।
১৪৩. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন?
A. নওয়াব আবদুল লতিফ
B. স্যার সৈয়দ আহমেদ
C. খাজা নাজিমুদ্দিন
D. নওয়াব স্যার সলিমুল্লাহ
সঠিক উত্তর : নওয়াব স্যার সলিমুল্লাহ
ব্যাখ্যা : নওয়াব স্যার সলিমুল্লাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ঃ – ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নওয়াব সলিমুল্লাহ বিশেষ ভূমিকা পালন করেন। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য তিনি ঢাকার রমনা এলাকায় নিজ জমি দান করেন। – বঙ্গভঙ্গের পর ঢাকায় ‘সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলন’ এবং ‘পূর্ববঙ্গ ও আসাম প্রাদেশিক শিক্ষা সমিতির’ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসব সম্মেলন সাড়া জাগায়। – নওয়াব সলিমুল্লাহ ১৯০৫ সাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সরকারের ওপর চাপ দিচ্ছিলেন। – ১৯১১ সালের ১৫ মার্চ বুধবার ও ১৭ মার্চ শুক্রবার নবাব সলিমুল্লাহর সভাপতিত্বে ঢাকায় তার বাসভবন আহসান মঞ্জিলে ‘প্রাদেশিক মুসলিম লীগ’-এর এক অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে স্থির হয় যে, প্রাদেশিক মুসলমান সমিতির কর্তব্য হবে প্রদেশের শিক্ষা ও সমাজ কল্যাণমূলক কর্মতৎপরতা জোরদার করা। এ অধিবেশনে নবাব সলিমুল্লাহ মুসলমান সম্প্রদায়ের উন্নতির জন্য একটি মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং মৌলবী আযীয মির্যা বিষয়টির গুরুত্ব বিশ্লেষণ করেন। – ১৯১২ সালের ২৯ জানুয়ারি লর্ড হার্ডিঞ্জ ঢাকায় আগমন করে তিন দিন অবস্থান করেন। ৩১ জানুয়ারি নবাব সলিমুল্লাহর নেতৃত্বে ১৯ সদস্যের একটি মুসলিম প্রতিনিধি দল বড়লাটের সঙ্গে দেখা করে একটি মানপত্র প্রদান করেন এবং কয়েকটি প্রস্তাব পেশ করে পূর্ববঙ্গের মুসলমানদের স্বার্থসংরক্ষণের প্রতি তার দৃষ্টি আকর্ষণ করেন। এ প্রতিনিধি দলে নবাব নওয়াব আলী চৌধুরী এবং একে ফজলুল হকও ছিলেন। মুসলিম নেতারা লর্ড হার্ডিঞ্জকে পূর্ব বাংলার শিক্ষার অগ্রগতি ব্যাহত না করার আবেদন জানান এবং ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুরোধ করেন। – পূর্ববাংলা ও আসাম প্রাদেশিক মুসলমান শিক্ষা সমিতি এবং প্রাদেশিক মুসলিম লীগ, বিদায়ী ছোটলাট হেয়ারকে যে অভিনন্দনপত্র দেয়, তাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানানো হয়। মুসলমান সমিতির উক্ত অভিনন্দনপত্র পাঠ করেন নবাব স্যার সলিমুল্লাহ। – শিক্ষাই মুসলমানদের মুক্তির একমাত্র পথ- এ বিবেচনায় গভর্নমেন্ট সর্বান্তকরণে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নবাব সলিমুল্লাহ ভারত সচিবের কাছে সুপারিশ করেন। – সেই অনুসারে ১৯১২ সালের ২ ফেব্রুয়ারি এক ইশতেহারে ভারত সরকার কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ ঘোষণা করা হয়। – ১৯২১ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠদান হয়ে আসছে। উৎসঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা জেলা ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া।
১৪৪. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
A. মােহাম্মদ আলী জিন্নাহ
B. নুরুল আমিন
C. লিয়াকত আলী খান
D. খাজা নাজিম উদ্দীন
সঠিক উত্তর : খাজা নাজিম উদ্দীন
ব্যাখ্যা : ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় – – পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী: নুরুল আমিন – পূর্ব বাংলার গভর্নর: ফিরোজ খান নুন। – পাকিস্তানের প্রধানমন্ত্রী: খাজা নাজিমউদ্দিন – পাকিস্তানের গভর্নর জেনারেল: মালিক গোলাম মুহাম্মদ। সূত্র: বাংলাপিডিয়া।
১৪৫. আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত?
A. কক্সবাজার জেলায়
B. রাঙ্গামাটি জেলায়
C. বান্দরবান জেলায়
D. খাগড়াছাড়ি জেলায়
সঠিক উত্তর : খাগড়াছাড়ি জেলায়
ব্যাখ্যা : আলুটিলা গুহা বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় অবস্থিত একটি প্রাকৃতিক গুহা। – খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার মূল শহর থেকে ৭ কিলোমিটার পশ্চিমে সমুদ্র সমতল থেকে ৩ হাজার ফুট উচ্চতাবিশিষ্ট আলুটিলা বা আরবারি পাহাড়ে আলুটিলা গুহা বা রহস্যময় সুড়ঙ্গ অবস্থিত। – স্থানীয়রা একে বলে মাতাই হাকড় বা দেবতার গুহা। আলুটিলা খাগড়াছড়ি জেলার সবচেয়ে উঁচু পর্বত। উৎসঃ যুগান্তর রিপোর্ট।
১৪৬. বাংলায় সেন বংশের (১০৭০-১২৩০ খ্রিষ্টাব্দ) শেষ শাসনকর্তা কে ছিলেন?
A. হেমন্ত সেন
B. বল্লাল সেন
C. লক্ষণ সেন
D. কেশব সেন
সঠিক উত্তর : কেশব সেন
ব্যাখ্যা : বাংলায় সেন বংশের শাসনঃ – পাল বংশের পতনের বারো শতকের দ্বিতীয় ভাগে বাংলায় সেন বংশের শাসনের সূচনা হয়। – সেন রাজবংশের শাসন প্রতিষ্ঠা করেন – হেমন্ত সেন (সামন্ত সেনের পুত্র)। – শ্রেষ্ঠ রাজা – বিজয় সেন। তার শাসনামলে সেন বংশ শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত হয়। – এই বংশের শেষ উল্লেখযোগ্য রাজা ছিলেন – লক্ষ্মণ সেন। ১২০৪ খ্রিস্টাব্দে বখতিয়ার খলজী নদীয়া আক্রমণ করলে তিনি প্রতিরোধ না করে মুন্সিগঞ্জের বিক্রমপুর পালিয়ে আসেন।
১৪৭. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
A. হরিকেল
B. তাম্রলিপ্তি
C. গৌড়
D. পুন্ড্রু
সঠিক উত্তর : পুন্ড্রু
ব্যাখ্যা : প্রাচীন যুগে বাংলা কোন একক বা অখন্ড রাজ্য/রাষ্ট্র ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন অনেকগুলো ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল। যেমন- পুণ্ড্র, বরেন্দ্র, বঙ্গ, সমতট, চন্দ্রদ্বীপ, হরিকেল, রাঢ় ইত্যাদি। – বাংলার প্রাচীন জনপদগুলোর মধ্যে পুন্ড্রু ছিলো সবচেয়ে সমৃদ্ধ ও প্রাচীণ। – এখানে প্রাপ্ত শিললিপি বাংলাদেশের সবচেয়ে পুরনো বলে স্বীকৃত। সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী।
১৪৮. কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয়-
A. রোজ গার্ডেন
B. সিরাজগঞ্জে
C. সুনামগঞ্জ
D. সন্তোষে
সঠিক উত্তর : সন্তোষে
ব্যাখ্যা : – আওয়ামীলীগের সার্বিক তত্ত্বাবধায়নে টাঙ্গাইল জেলার সন্তোষে ১৯৫৭ সালের ৭-১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় কাগমারী সম্মেলন। – এই সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং প্রধান অতিথি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন ও টাঙ্গাইল জেলার সরকারি ওয়েবসাইট।
১৪৯. মুক্তিযুদ্ধকালে কোলকাতার ৮, থিয়েটার রোডে “বাংলাদেশ বাহিনী” কখন গঠন করা হয়?
A. এপ্রিল ১০, ১৯৭১
B. এপ্রিল ১৩, ১৯৭১
C. এপ্রিল ১২, ১৯৭১
D. এপ্রিল ১১, ১৯৭১
সঠিক উত্তর : এপ্রিল ১১, ১৯৭১
ব্যাখ্যা : ১৯৭১ সালের ২৫ মার্চ পাক বাহিনীর বর্বোরোচিত হামলার পর বাঙ্গালি অনেক সেনা অফিসার বিদ্রোহ করেন। বিদ্রোহী অফিসারদের অনেকেই (খালেদ মোশাররফ, শাফায়াত জামিল, জিয়াউর রহমান, এস এম রেজা, কে এম সফিউল্লাহ প্রমুখ এম.এ.জি ওসমানীর উপস্থিতি বৈঠক করেন। তেলিয়াপাড়া তখন ৪র্থ ইস্ট বেঙ্গলের অস্থায়ী হেডকোয়ার্টার। সেখান থেকে পূর্ব যোগাযোগের ভিত্তিতে সীমান্ত এলাকায় তেলিয়াপাড়া বিওপি-এর কাছে ভারতীয় বিএসএফ-এর পূর্বাঞ্চলীয় মহাপরিচালক ব্রিগেডিয়ার ভি সি পান্ডের সাথে তাঁর সাক্ষাৎ ও মতবিনিময় হয়। – উভয় পক্ষের আলোচনায় ৪ এপ্রিল তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোতে বিদ্রোহী সেনা কর্মকর্তাদের একটি সমন্বয় সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।
১৫০. কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়?
A. অনুচ্ছেদ ৭
B. অনুচ্ছেদ ৭ক
C. অনুচ্ছেদ ৭খ
D. অনুচ্ছেদ ৮
সঠিক উত্তর : অনুচ্ছেদ ৭খ
ব্যাখ্যা : অনুচ্ছেদ – ৭খঃ সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। সংবিধানের ১৪২ অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা, প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম-ক ভাগে বর্ণিত অনুচ্ছেদসমূহের বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদসহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমুহের বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোন পন্থায় সংশোধনের অযোগ্য হইবে। ৭নং অনুচ্ছেদে রয়েছে – সংবিধানের প্রাধান্য। ৭ক অনুচ্ছেদে রয়েছে – সংবিধান বাতিল, স্থগিতকরণ, ইত্যাদি অপরাধ এবং ৮নং অনুচ্ছেদে ”রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ” উল্লেখিত রয়েছে। উৎসঃ বাংলাদেশের সংবিধান।
১৫১. বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কী ছিল?
A. বহুদলীয় ব্যবস্থা
B. বাকশাল প্রতিষ্ঠা
C. সংসদে মহিলা আসন
D. তত্ত্বাবধায়ক সরকার
সঠিক উত্তর : তত্ত্বাবধায়ক সরকার
ব্যাখ্যা : ১৯৯৬ সালের ২৭ মার্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী গৃহীত হয়। – এই সংশোধনীর মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান সংবিধানে সন্নিবেশ করা হয়। – ৫৮খ নং অনুচ্ছেদে এই সংক্রান্ত বিধানটি সংযুক্ত করা হয়েছিল। – তবে পরবর্তীতে হাইকোর্ট ২০১১ সালে ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করলে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বাদ দেওয়া হয়। সূত্র: আইন মন্ত্রণালয় এবং পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী।
১৫২. সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়?
A. ৭ম তফসিল
B. ৫ম তফসিল
C. ৬ষ্ঠ তফসিল
D. ৪র্থ তফসিল
সঠিক উত্তর : ৪র্থ তফসিল
ব্যাখ্যা : বাংলাদেশ সংবিধানে মোট সাতটি তফসিল রয়েছে। এগুলো হলো: – প্রথম তফসিল : অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন – দ্বিতীয় তফসিল : রাষ্ট্রপতি নির্বাচন (বিলুপ্ত) – তৃতীয় তফসিল : শপথ ও ঘোষণা – চতুর্থ তফসিল : ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী – পঞ্চম তফসিল : বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ – ষষ্ঠ তফসিল : বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতার ঘোষণা – সপ্তম তফসিল : মুজিবনগর সরকার জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র। – সামরিক শাসনকে বৈধতা দেওয়ার জন্য ইতোপূর্বে চতুর্থ তফসিলে বর্ণিত অনুচ্ছেদ সমূহের অপব্যবহার হয়েছে।
১৫৩. কোন উপজাতিটির আবাসস্থল “বিরিশিরি” নেত্রকোনায়?
A. সঁওতাল
B. মুরং
C. খাসিয়া
D. গারো
সঠিক উত্তর : গারো
ব্যাখ্যা : বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর অন্যতম গারো সম্প্রদায়। – গারো নৃ-গোষ্ঠী নিজেদের ‘মান্দি’ হিসেবে পরিচয় দিতে স্বচ্ছন্দবোধ করে। – গারোরা ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইলের মধুপুর এবং গাজীপুরের শ্রীপুরে বসবাস করে। – গারোদের আদি নিবাস ছিল তিব্বতে। – গারো নৃ-গোষ্ঠীর ভাষার নাম ‘আচিক খুসিক’ যার অর্থ পাহাড়ী ভাষা। তবে সমতলের গারোদের ভাষা ‘লামদানী’ নামে পরিচিত। – গারোদের প্রধান উৎসবের নাম ওয়ানগালা। এটি কৃষিকেন্দ্রিক উৎসব। – গারো সমাজব্যবস্থা মাতৃতান্ত্রিক। – তাদের আদি ধর্মের নাম ‘সাংসারেক’ যার প্রধান দেবতা ছিলো ‘তাতারা রাবুগা’। তবে বর্তমানে অধিকাংশ গারো খ্রিস্টান ধর্মের অনুসারি। সূত্রঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : ষষ্ঠ শ্রেণী এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী।
১৫৪. বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কীভাবে রক্ষা হয়?
A. IDA credit-এর মাধ্যমে
B. বিশ্ব ব্যাংকের budgetary support-এর মাধ্যমে
C. প্রবাসীদের পাঠানো remittance-এর মাধ্যমে
D. IMF-এর bailout package-এর মাধ্যমে
সঠিক উত্তর : IMF-এর bailout package-এর মাধ্যমে
ব্যাখ্যা : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) অন্যতম কাজ – সদস্য দেশগুলোর বাণিজ্য ঘাটতি দূর করণে ব্যবস্থা করা। – বাণিজ্য ঘাটতি দূর করার জন্য IMF তার সদস্য দেশগুলোকে বড় আকারের ঋণ প্রদান করে থাকে (Bailout Package – এর মাধ্যমে)। – বাংলাদেশও IMF এর সদস্য হিসাবে Bailout Package – এর মাধ্যমে ঋণ গ্রহণ করে বাণিজ্য ঘাটতি পূরণ করে থাকে। উল্লেখ্য, – প্রবাসীদের পাঠানো remittance বাণিজ্য ঘাটতি কমাতে সহায়তা করে, কিন্তু পুরোপুরি ভারসাম্য আনতে পারে না।
১৫৫. অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়?
A. অশোক
B. ধর্মপাল
C. মেগদা
D. শশাঙ্ক
সঠিক উত্তর : শশাঙ্ক
ব্যাখ্যা : সপ্তম শতকের প্রারম্ভে বাংলার প্রথম স্বাধীন নৃপতি শশাঙ্ক উত্তর বাংলায় একটি শক্তিশালী স্বাধীন রাজ্য গড়ে তোলেন যা ‘গৌড়রাজ্য’ নামে পরিচিত। – এই রাজ্যের রাজধানী ছিলো মুর্শিদাবাদ জেলার নিকটবর্তী কর্ণসুবর্ণ। – উত্তর বাংলা থেকে উড়িষ্যা পর্যন্ত স্বাধীন গৌড়রাজ্যের বিস্তৃতি ছিলো। – ৫৯৪-৬৩৭ খ্রিস্টাব্দ পর্যন্ত শশাঙ্ক গৌড়রাজ্য শাসন করেন। সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী। খেয়াল করুন, অশোক একজন সম্রাট ছিলেন, রাজা নন। একটি সাম্রাজ্যে অনেকগুলো রাজ্য থাকে। তেমনি, একজন সম্রাটের অধীনে কয়েকজন রাজা থাকতে পারেন।
১৫৬. বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন?
A. লর্ড কার্জন
B. লর্ড ওয়াভেল
C. লর্ড মাউন্ট ব্যাটেন
D. রাজা পঞ্চম জর্জ
সঠিক উত্তর : রাজা পঞ্চম জর্জ
ব্যাখ্যা : – ১৯০৫ সালের ১৬ অক্টোবর লর্ড কার্জনের সময়ে বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করা হয় যা ‘বঙ্গভঙ্গ’ নামে পরিচিত। – কিন্তু কংগ্রেস ও হিন্দুদের তীব্র বিরোধিতা এবং সহিংস আন্দোলনের কারণে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। – ফলে লর্ড হার্ডিঞ্জের সময় ১৯১১ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন। সূত্রঃ বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী।
১৫৭. ঢাকা শহরের গোঁড়াপত্তন হয়-
A. ব্রিটিশ আমলে
B. সুলতানি আমলে
C. স্বাধীন নবাবী আমলে
D. মুঘল আমলে
সঠিক উত্তর : মুঘল আমলে
ব্যাখ্যা : বাংলাদেশের রাজধানী ঢাকা মোঘল-পূর্ব যুগে কিছু গুরুত্বধারন করলেও শহরটি ইতিহাসে প্রসিদ্ধি লাভ করে মোঘল যুগে। – আকবর নামা গ্রন্থে ঢাকা একটি থানা (সামরিক ফাঁড়ি) হিসেবে এবং আইন-ই- আকবরী গ্রন্থে সরকার বাজুহার একটি পরগনা হিসেবে ঢাকা বাজু উল্লিখিত হয়েছে। – ১৬১০ খ্রিষ্টাব্দে ইসলাম খান চিশতি সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে এর নামকরণ করে জাহাঙ্গীরনগর। – প্রশাসনিকভাবে জাহাঙ্গীরনগর নামকরণ হলেও সাধারণ মানুষের মুখে ঢাকা নামটিই থেকে যায়। সকল বিদেশী পর্যটক এবং বিদেশী কোম্পানির কর্মকর্তারাও তাদের বিবরণ এবং চিঠিপত্রে ঢাকা নামটি ব্যবহার করেন। – ঢাকার সমৃদ্ধি ও স্থাপত্য সমূহ মূলত মোঘল যুগেই শুরু হয়। উৎসঃ ঢাকা জেলার ওয়েবসাইট ও মাধ্যমিক বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বই।
১৫৮. স্টিভ চেন ও চাড হারলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশী ইউটিউব (YouTube) প্রতিষ্ঠা করেন?
A. মঞ্জুরুল করিম
B. ফজলুল করিম
C. জাওয়াদুল করিম
D. জাবেদ করিম
সঠিক উত্তর : জাবেদ করিম
ব্যাখ্যা : – ইউটিউব ভিডিও শেয়ার করার জন্য একটি ওয়েবসাইট। – এটি ১৪ ফেব্রুয়ারী, ২০০৫ সালে নিবন্ধিত হয়েছিল। – আমেরিকান ই-বাণিজ্য সংস্থা পেপালের তিন প্রাক্তন কর্মী – স্টিভ চেন, চ্যাড হারলি এবং জাবেদ করিম ইউটিউবের প্রতিষ্ঠাতা। জাবেদ করিম বাংলাদেশী বংশোদ্ভূত। – এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার সান ব্রুনোতে অবস্থিত। সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ও ইউটিউব অফিসিয়াল সাইট।
১৫৯. পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?
A. ফেব্রুয়ারি ২০, ১৯৭৪
B. ফেব্রুয়ারি ২১, ১৯৭৪
C. ফেব্রুয়ারি ২৩, ১৯৭৪
D. ফেব্রুয়ারি ২২, ১৯৭৪
সঠিক উত্তর : ফেব্রুয়ারি ২২, ১৯৭৪
ব্যাখ্যা : মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর থেকে ১৯৭৪ সাল পর্যন্ত অনেক দেশ বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিলেও পাকিস্তান ও তার কয়েকটি ঘনিষ্ঠ মিত্র দেশ তখনও স্বীকৃতি দিচ্ছিলো না। অবশেষে, – ১৯৭৪ সালের ফেব্রুয়ারি মাসে OIC-এর ইসলামিক সম্মেলনের প্রাক্কালে বাংলাদেশকে পাকিস্তানের স্বীকৃতি দেওয়া না দেওয়ার প্রশ্ন নতুন রূপ ধারণ করেছিল। – বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে ইসলামিক সম্মেলনে আমন্ত্রণ জানাতে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর ওপর মুসলিম দেশগুলো চাপ সৃষ্টি করেছিল। – ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। – পাকিস্তানের স্বীকৃতির পর ১৯৭৪ সালের ২৩ ফেব্রুয়ারি ইসলামিক সম্মেলনে যোগ দিতে বঙ্গবন্ধু পাকিস্তান সফর করেন। – এরপর ৫ থেকে ৯ এপ্রিল নয়াদিল্লিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা শেষে উপমহাদেশে সম্পর্ক স্বাভাবিকীকরণের লক্ষ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই হয়। – ওই চুক্তির মাধ্যমে ১৯৫ পাকিস্তানি যুদ্ধাপরাধী পাকিস্তানে ফিরে যায়। ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি পাকিস্তানের পাশাপাশি তুরস্ক ও ইরান বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। উৎসঃ পত্রিকা কলাম ও বাংলাপিডিয়া।
১৬০. বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে?
A. ক্যাপ্টেন এম মনসুর আলী
B. মোহাম্মদ উল্লাহ
C. তাজউদ্দিন আহমদ
D. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা : বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। – ৭ মার্চ, ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ২৯৩ টি সংসদীয় আসনে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ লাভ করে। উৎসঃ জাতীয় সংসদের ওয়েবসাইট।
আন্তর্জাতিক বিষয়াবলি ও সংগঠন (প্রশ্ন ১৬১–১৮০)
১৬১. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
A. সুইডেন
B. মার্কিন যুক্তরাষ্ট্র
C. যুক্তরাজ্য
D. জার্মানি
সঠিক উত্তর : জার্মানি
ব্যাখ্যা : – ১৯৯৩ সালের মে মাসে প্রতিষ্ঠিত হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নামের দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা। – ১৯৯৫ সাল থেকে টিআই বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (সিপিআই) প্রকাশ করে আসছে। – এটির সদর দপ্তর জার্মানির বার্লিনে অবস্থিত। – এর প্রতিষ্ঠাতা পিটার ইজেন। সূত্র: টিআই ওয়েবসাইট।
১৬২. সামরিক ভাষায় ‘WMD’ অর্থ কী?
A. Weapons for Massive Destruction
B. Worldwide Mass Destruction
C. Weapons of Missile Defence
D. Weapons of Mass Destruction
সঠিক উত্তর : Weapons of Mass Destruction
ব্যাখ্যা : WMD – এর পূর্ণরূপ = Weapons of Mass Destruction। – বাংলা অর্থ হচ্ছে – গণবিধ্বংসী অস্ত্র। – ২০০৩ সালে WMD আছে এমন আশঙ্কায় ইঙ্গ-মার্কিন জোট ইরাকে আক্রমণ করেছিল।
১৬৩. ২০২০ সালে প্রকাশিত “আইনের শাসন” সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কী?
A. সিঙ্গাপুর
B. নরওয়ে
C. জার্মানি
D. ডেনমার্ক
সঠিক উত্তর : ডেনমার্ক
ব্যাখ্যা : যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা World Justice Project ‘আইনের শাসন সূচক’ (Rule of Law Index) প্রকাশ করে। – ২০২০ সালে প্রকাশিত সূচক অনুসারে সেরা ৫টি দেশ (১২৮টি দেশের মধ্যে) –
– প্রথম – ডেনমার্ক (স্কোর – ০.৯০)
– দ্বিতীয় – নরওয়ে (স্কোর – ০.৮৯)
– তৃতীয় – ফিনল্যান্ড (স্কোর – ০.৮৭)
– চতুর্থ – সুইডেন (স্কোর – ০.৮৬)
– পঞ্চম – নেদারল্যান্ডস্ (স্কোর – ০.৮৪)
বাজে ৪টি দেশ:
১২৮-তম — ভেনেজুয়েলা (স্কোর – ০.২৭)
১২৭-তম — কম্বোডিয়া (স্কোর – ০.৩৩)
১২৬-তম — গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (স্কোর – ০.৩৪)
১২৫-তম — মিশর (০.৩৬)
– বাংলাদেশের অবস্থান – ১১৫-তম। – দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু পাকিস্তান ও আফগানিস্তান বাংলাদেশের পেছনে রয়েছে।
১৬৪. জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে?
A. WTO
B. MIGA
C. World Bank
D. UNCTAD
সঠিক উত্তর : UNCTAD
ব্যাখ্যা : জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD) বাৎসরিক যে রিপোর্টগুলো প্রকাশ করে সেগুলো হলো:
• The Trade and Development Report,
• The Trade and Environment Review,
• The World Investment Report,
• The Least Developed Countries Report,
• The Technology and Innovation Report,
• Digital Economy Report ইত্যাদি।
১৬৫. আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ?
A. নাইজেরিয়া
B. আলজেরিয়া
C. বাংলাদেশ
D. গাম্বিয়া
সঠিক উত্তর : গাম্বিয়া
ব্যাখ্যা : – রোহিঙ্গা ইস্যুতে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালের ১১ই নভেম্বর হেগে অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করে। – এটি জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থার একটি। উৎসঃ আইসিজে ওয়েবসাইট ও প্রথম আলো আর্কাইভ।
১৬৬. কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
A. রুয়ান্ডা
B. লাইবেরিয়া
C. সুদান
D. সিয়েরা লিয়ন
সঠিক উত্তর : সিয়েরা লিয়ন
ব্যাখ্যা : – সিয়েরা লিওন ২০০২ সালে বাংলা ভাষাকে সেখানকার সম্মানসূচক সরকারি ভাষার মর্যাদা দেয়। বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকাকে চিরস্মরণীয় রাখতে বাংলা ভাষাকে সিয়েরা লিয়ন এই সম্মান জানায়। – সিয়েরা লিয়ন পশ্চিম আফ্রিকার একটি দেশ। সিয়েরা লিওনের সাংবিধানিক নাম – সিয়েরা লিওন প্রজাতন্ত্র। রাজধানী – ফ্রিটাউন। – দেশটিতে প্রায় ১৬টি জাতিগোষ্ঠী বসবাস করে, যাদের প্রত্যেকের রয়েছে আলাদা ভাষা ও রীতিনীতি। – ইংরেজি ভাষা সিয়েরা লিওনের সরকারি ভাষা। তাছাড়া এখানে আরও প্রায় ২০টি ভাষা প্রচলিত। উৎসঃ বিবিসি বাংলা আর্কাইভ ও ব্রিটানিকা।
১৬৭. জাতিসংঘ নামকরণ করেন-
A. দ্যা গল
B. স্টালিন
C. চার্চিল
D. রুজভেল্ট
সঠিক উত্তর : রুজভেল্ট
ব্যাখ্যা : জাতিসংঘ ঘোষণা (Declaration of The United Nations): – ১৯৪২ সালের ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। – বিশ্বযুদ্ধে অক্ষশক্তির বিরুদ্ধে যুদ্ধরত ২৬টি দেশের নেতারা এতে অংশ নেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল, সোভিয়েত প্রতিনিধি ম্যাক্সিম লিটভিনভ ও চীনের প্রধানমন্ত্রী টি.ভি. সং তাদের মধ্যে উল্লেখযোগ্য। – তারা এক ছোট ডকুমেন্ট স্বাক্ষর করেন যা Declaration of The United Nations নামে পরিচিত। এতে পরে সম্মেলনে উপস্থিত ২৬ দেশের প্রধান/প্রতিনিধিরা স্বাক্ষর করেন। – এই সম্মেলনেই হবু সংগঠনের নাম প্রথমবারের মতো “জাতিসংঘ (United Nations)” – এই নামটি ব্যবহার করা হয় এবং ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট এই নামকরণ করেন। উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট।
১৬৮. কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?
A. সৌদি আরব
B. মালয়েশিয়া
C. পাকিস্তান
D. তুরস্ক
সঠিক উত্তর : তুরস্ক
ব্যাখ্যা : ১৯৪৯ সালের ৪ এপ্রিল ১২টি দেশের সমন্বয়ে North Atlantic Treaty Organizations (NATO) সামরিক জোট গঠিত হয়। – ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩০টি। সর্বশেষ সদস্য উত্তর মেসিডোনিয়া (২৭ মার্চ ২০২০)। – ন্যাটো সদরদপ্তর ব্রাসেলসে অবস্থিত। – তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ। সূত্রঃ ন্যাটো ওয়েবসাইট।
১৬৯. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়?
A. ১৯৪৫ সালে
B. ১৯৫১ সালে
C. ১৯৪৮ সালে
D. ১৯৪৯ সালে
সঠিক উত্তর : ১৯৪৯ সালে
ব্যাখ্যা : ১৯৪৯ সালের ৪ এপ্রিল ১২টি দেশের সমন্বয়ে North Atlantic Treaty Organizations (NATO) সামরিক জোট গঠিত হয়। – ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩০টি। সর্বশেষ সদস্য উত্তর মেসিডোনিয়া (২৭ মার্চ ২০২০)। – প্রতিষ্ঠাকালীন সদস্য – ১২টি। – ন্যাটো সদরদপ্তর – বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। – তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ। সূত্রঃ ন্যাটো ওয়েবসাইট।
১৭০. জার্মানীর প্রথম নারী চ্যান্সেলর কে?
A. অ্যানেগরেট ক্রাম্প
B. লিনা হেডরিচ
C. পেট্রা কেলি
D. অ্যাঞ্জেলা মারকেল
সঠিক উত্তর : অ্যাঞ্জেলা মারকেল
ব্যাখ্যা : এক নজরে জার্মানিঃ
রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম – Federal Republic of Germany/ Bundesrepublik Deutschland
রাজধানী – বার্লিন
মুদ্রার নাম – ইউরো
রাষ্ট্রীয় ভাষা – জার্মান
সংসদের নাম – সংসদ (২ কক্ষ বিশিষ্ট); উচ্চকক্ষ – Bundesrat বা Federal Council ও নিম্নকক্ষ – Bundestag বা Federal Assembly
জার্মানির প্রথম নারী চ্যান্সেলর – অ্যাঞ্জেলা মারকেল। তিনি ২০০৫ সালে প্রথমবার চ্যান্সেলর নির্বাচিত হন। বর্তমানে তিনি চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন।
সূত্রঃ ওয়ার্ল্ড অ্যাটলাস ও ব্রিটানিকা.কম।
১৭১. আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?
A. ৩টি
B. ২টি
C. ৫টি
D. ৪টি
সঠিক উত্তর : ৪টি
ব্যাখ্যা : রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা মামলার প্রেক্ষিতে ২৩ জানুয়ারি ২০২০ মিয়ানমারের প্রতি চারদফা অন্তর্বর্তী নির্দেশনা জারি করে। – এই মামলায় মিয়ানমার ২০২১ সালের ৩১ জুলাইয়ের মধ্যে তার বক্তব্য পেশ করবে। চারটি নির্দেশনা হলঃ
১. রাখাইনে বসবাসরত সাড়ে ছয় লাখ রোহিঙ্গা মুসলিম ঝুঁকিতে রয়েছে। তাদের সুরক্ষা দেবার জন্য মিয়ানমার সরকারকে কার্যকরী ব্যবস্থা নিতে হবে।
২. মিয়ানমারের সেনাবাহিনীর লাগাম টেনে ধরতে হবে। আদালত বলেছে, সেনাবাহিনী কিংবা অন্য যে কোন ধরণের নিরাপত্তা বাহিনী যাতে গণহত্যা না চালায় কিংবা উস্কানি না দেয় সেজন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত যেসব অভিযোগ এসেছে, সে সংক্রান্ত তথ্য-প্রমাণ সংরক্ষণ করতে হবে।
৪. রোহিঙ্গাদের সুরক্ষা দেবার জন্য মিয়ানমার কী ধরণের ব্যবস্থা নিয়েছে সে সংক্রান্ত প্রতিবেদন আগামী চার মাসের মধ্যে আন্তর্জাতিক বিচার আদালতের কাছে জমা দিতে হবে। এরপর প্রতি ছয় মাসে একটি করে প্রতিবেদন জমা দিতে হবে। এসব প্রতিবেদন গাম্বিয়ার কাছে তুলে ধরা হবে।
সূত্র: আইসিজে ওয়েবসাইট এবং প্রথম আলো রিপোর্ট।
১৭২. কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়?
A. ক্যামেরুন এবং ইথিওপিয়া
B. পেরু এবং ভেনেজুয়েলা
C. মালি এবং সেনেগাল
D. ইথিওপিয়া এবং ইরিত্রিয়া
সঠিক উত্তর : ইথিওপিয়া এবং ইরিত্রিয়া
ব্যাখ্যা : – ২০১৯ সালের শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী; – নোবেল কমিটির ভাষ্যমতে, “শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা অর্জনের জন্য তাঁর প্রচেষ্টার জন্য, এবং বিশেষত প্রতিবেশী ইরিত্রিয়ার সাথে সীমান্ত সংঘাত নিরসনে তাঁর সিদ্ধান্তমূলক উদ্যোগের জন্য”
উল্লেখ্য, – ২০২০ সালে বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) ‘ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে এবং সংঘাত কবলিত এলাকায় শান্তি প্রতিষ্ঠায়’ অবদান রাখায় শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। উৎসঃ নোবেল পুরস্কার ওয়েবসাইট।
১৭৩. ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?
A. ইউরোপ
B. আফ্রিকা
C. মধ্যপ্রাচ্য
D. দক্ষিণ আমেরিকা
সঠিক উত্তর : দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা : ইনকা সভ্যতা দ্বাদশ শতকে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর আন্দিজ পার্বত্য অঞ্চলে রেড ইন্ডিয়ানদের দ্বারা গড়ে উঠে ছিলো যা ষোড়শ শতকে স্পেনিশদের দ্বারা ধ্বংস হয়। – মাচুপিচু ইনকা সভ্যতার একটি নিদর্শন। – মাচুপিচু হলো পেরুতে অবস্থিত একটি পার্বত্য পাথুরে শহর যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৭০০ ফুট উঁচুতে অবস্থিত। – এই শহরটি ইনকাদের দ্বারা নির্মিত। ষোড়শ শতকে স্পেনিশদের দ্বারা ইনকা সাম্রাজ্য ধ্বংস হলেও মাচুপিচু অজানার মধ্যে থেকে যায়। – ১৯১১ সালে মার্কিন প্রত্নতাত্ত্বিক হিরাম বিঙহাম মাচুপিচু আবিষ্কার করেন। – এটি পৃথিবীর একটি সপ্তাশ্চর্য এবং ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্য নিদর্শন। সূত্রঃ হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা।
১৭৪. নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান?
A. কিউবা
B. সোমালিয়া
C. উজবেকিস্তান
D. ভিয়েতনাম
সঠিক উত্তর : ভিয়েতনাম
ব্যাখ্যা : বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে রাশিয়ার ২০টির বেশি সামরিক ঘাঁটি রয়েছে। প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর মধ্যে – – শুধু ভিয়েতনামে সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান রয়েছে। Cam Ranh Air Force Base ও Cam Ranh Naval Base – ১৯৭৯ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত রাশিয়া (সাবেক সোভিয়েত ইউনিয়ন) নিয়মিতভাবে ব্যবহার করে আসছিলো। পরবর্তীতে ২০১৩ সালের শেষের দিকে নৌবাহিনী ও ২০১৪ সাল থেকে বিমানবাহিনী পুনরায় বেস দুটি ব্যবহার শুরু করে। – উজবেকিস্তানে সোভিয়েত সময়কাল বাদে ২০০৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত Karshi-Khanabad Air Base কে রাশিয়া বিমান বাহিনীর ঘাঁটি হিসাবে ব্যবহার করে। ২০১২ সালে উজবেকিস্তান সরকার দেশটিতে অবস্থিত সকল ধরণের বৈদেশিক সামরিক উপস্থিতি নিষিদ্ধ (ban) করে। – কিউবাতে ২০০২ সাল পর্যন্ত Lourdes SIGINT station রাশিয়ার সামরিক ঘাঁটি ছিলো। – সোমালিয়াতে রাশিয়ার কোন সামরিক ঘাঁটি নেই। আফ্রিকার দেশ সুদানের সাথে রাশিয়ার সামরিক ঘাঁটি নির্মাণের চুক্তি হয়েছে গত নভেম্বর, ২০২০ – এ। উৎসঃ রয়টার্স প্রতিবেদন ও মিলিটারি ম্যাগাজিন।
১৭৫. ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?
A. রাশিয়া
B. ডেনমার্ক
C. ইংল্যান্ড
D. সুইডেন
সঠিক উত্তর : সুইডেন
ব্যাখ্যা : হাজার হ্রদের দেশ নামে পরিচিত ফিনল্যান্ড নর্ডিক অঞ্চলে অবস্থিত একটি দেশ। – হেলসিঙ্কি – ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর। – দেশটি ঘন বনাঞ্চলে পূর্ণ এবং পূর্ব ও পশ্চিম ইউরোপের সীমান্ত তৈরি করে আছে। – ফিনল্যান্ডের পশ্চিম সীমান্তবর্তী দেশ – সুইডেন ও পূর্ব সীমান্তবর্তী দেশ – রাশিয়া। – ১৮০৯ সালের পূর্ব পর্যন্ত দীর্ঘদিন ফিনল্যান্ড সুইডিশ রাজতন্ত্রের অধীনে ছিল। এই সময়টাতে সুইডেন ফিনল্যান্ডকে তাদের উপনিবেশ হিসাবে ব্যবহার করতো। – অষ্টাদশ শতাব্দীতে ফিনল্যান্ডের দখলকে কেন্দ্র করে রাশিয়ার সাথে সুইডেনের কয়েকটি যুদ্ধ হয়। – ফলস্বরূপ ১৮০৯ সালে ফিনল্যান্ড একটি স্বায়ত্ত্বশাসিত অঞ্চল হিসাবে রাশিয়ান সাম্রাজে অন্তর্ভুক্ত হয়। – ১৯১৭ সালের ডিসেম্বরের ৬ তারিখে ফিনল্যান্ড রাশিয়ার কাছ থেকে পূর্ণ স্বাধীনতা ঘোষণা করে। উৎসঃ ব্রিটানিকা ও হিস্টোরি ডটকম। উপর্যুক্ত আলোচনা থেকে এটা প্রতীয়মান হয় যে, ফিনল্যান্ড রাশিয়ার নয় বরং সুইডেনের উপনিবেশ ছিলো।
১৭৬. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
A. জিব্রাল্টার প্রণালী
B. বসফরাস প্রণালী
C. বেরিং প্রণালী
D. বাব এল মান্দেব প্রণালী
সঠিক উত্তর : বাব এল মান্দেব প্রণালী
ব্যাখ্যা : বাব এল মান্দেব প্রণালী (Bab el-Mandeb Strait): – বাব এল মান্দেব লোহিত সাগরে অবস্থিত একটি প্রণালী। প্রণালীটি – – পৃথক করে — এশিয়া (ইয়েমেন) – আফ্রিকা (জিবুতি ও ইরিত্রিয়া) – সংযুক্ত করে — এডেন সাগর ও লোহিত সাগর। উৎসঃ ব্রিটানিকা ডটকম।
১৭৭. ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয় কত সালে?
A. ১৯১৫ সালে
B. ১৯১৩ সালে
C. ১৯১৪ সালে
D. ১৯১২ সালে
সঠিক উত্তর : ১৯১২ সালে
ব্যাখ্যা : ১৯১১ সালের ১২ ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত ব্রিটেনের রাজা পঞ্চম জর্জের অভিষেক অনুষ্ঠানে রাজা জর্জ ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের ঘোষণা দেন। – এ লক্ষ্যে ১৯১২ সালে দিল্লিতে সরকারের অস্থায়ী দপ্তর নির্মাণ করা হয় এবং দিল্লিকে রাজধানী হিসেবে গড়ে তোলার কাজ সমাপ্ত হয় ১৯৩১ সালে। – তার আগে পর্যন্ত কলকাতাই ছিলো ব্রিটিশদের রাজধানী। সূত্রঃ বাংলাপিডিয়া এবং বিবিসি বাংলা।
১৭৮. আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?
A. ১৯৪৪ সালে
B. ১৯৪৯ সালে
C. ১৯৪৮ সালে
D. ১৯৪৫ সালে
সঠিক উত্তর : ১৯৪৫ সালে
ব্যাখ্যা : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) – IMF এর পূর্ণরূপ International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল। – ব্রেটন উডস্ সম্মেলনে বিশ্বব্যাংকের পাশাপাশি আরেকটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয় যার নাম IMF। – IMF – এর প্রাথমিক লক্ষ্য ছিলো – আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার (International Monetary System) একটি স্থায়ী পদ্ধতি প্রণয়ন করা এবং সেই উদ্দেশ্যে মুদ্রা বিনিময় হার নির্ধারণ এবং আন্তর্জাতিক লেনদেন সহজে প্রক্রিয়াকরণে সহায়তা করা। এক নজরে IMF:
• প্রতিষ্ঠাকাল – গঠনের সিদ্ধান্ত — ৪ জুলাই, ১৯৪৪ সাল (খেয়াল করুন, গঠিত/Formed হয়নি)
– আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর — ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল
– কার্যক্রম শুরু — মার্চ, ১৯৪৭
• প্রতিষ্ঠার স্থান — নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
• প্রতিষ্ঠাকালীন সম্মেলন — Bretton Woods Conference
• সদস্য সংখ্যা — ১৯০টি দেশ (সর্বশেষ – অ্যান্ডোরা; ১৬ অক্টো:, ২০২০)
• প্রতিষ্ঠাকালীন সদস্য — ৪০টি দেশ
• সদরদপ্তর — ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র।
উৎসঃ IMF ওয়েবসাইট ও যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের ওয়েবসাইট।
১৭৯. জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে ‘pandemic’ ঘোষণা করেছে?
A. ECOSOC
B. FAO
C. HRC
D. WHO
সঠিক উত্তর : WHO
ব্যাখ্যা : – ৩১ ডিসেম্বর ২০১৯ চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের সংক্রমণ বিষয়ে চীনা সরকার প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অবহিত করে। – ৩০ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ইস্যুতে বিশ্বে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করে। – ১১ ফেব্রুয়ারি ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগের নামকরণ করে COVID-19। – বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১১ মার্চ COVID-19 কে মহামারি (Pandemic) হিসেবে চিহ্নিত করে। – বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ এবং প্রথম রোগী মারা যায় ১৮ মার্চ। সূত্রঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়েবসাইট ও ডেইলি স্টার রিপোর্ট।
১৮০. যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন?
A. ২৫০০
B. ১৮৯০
C. ১৯৫০
D. ১৯৯১
সঠিক উত্তর : ১৯৯১
ব্যাখ্যা : – To become the Democratic Party’s nominee, a candidate needs to win 1,991 of the party’s delegates. Source: Washington Post
ভূগোল, পরিবেশ ও পৃথিবীবিজ্ঞান (প্রশ্ন ১৮১–১৯০)
১৮১. মার্বেল কোন ধরনের শিলা?
A. মিশ্র শিলা
B. আগ্নেয় শিলা
C. পাললিক শিলা
D. রূপান্তরিত শিলা
সঠিক উত্তর : রূপান্তরিত শিলা
ব্যাখ্যা : আগ্নেয় ও পাললিক শিলা অত্যধিক চাপ, তাপ ও রাসায়নিক ক্রিয়ায় পরিবর্তিত হয়ে যে নতুন রূপ ধারণ করে তাকে ‘রূপান্তরিত শিলা’ বলে। রূপান্তরিত শিলার উদাহরণ: – কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইট – চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল – বেলপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট – গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস। অন্যদিকে, – ল্যাকোলিথ ও গ্রানাইট : অন্তঃজ আগ্নেয় শিলা – কয়লা : পাললিক শিলা। সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণি : পৃষ্ঠা: ৫০-৫১
১৮২. মধ্যম উচ্চতার মেঘ কোনটি?
A. সিরাস
B. নিম্বাস
C. স্ট্রেটাস
D. কিউম্যুলাস
সঠিক উত্তর : কিউম্যুলাস
ব্যাখ্যা : মেঘকে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, আকৃতি, রঙ ইত্যাদি বৈশিষ্ট্যের উপর অনেকভাবেই ভাগ করা হয়। প্রশ্ন অনুসারে ব্যাখ্যায় দেয়া হল।
১৮৩. ২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো:
A. আপদ ঝুঁকি হ্রাস
B. সমুদ্র পরিবহন ব্যবস্থাপনা
C. জনসংখ্যা বৃদ্ধি হ্রাস
D. জলবায়ু পরিবর্তন হ্রাস
সঠিক উত্তর : জলবায়ু পরিবর্তন হ্রাস
ব্যাখ্যা : ২০১৫ সালের ১২ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ২১-তম UNFCCC Conference of Parties (CoP-21) সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তি গৃহীত হয়। – এতে মোট ১৯৬টি দেশ ও সংস্থা অংশ নেয়৷ – ২০১৬ সালের ২২ এপ্রিল জাতিসংঘ সদরদপ্তরে এটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয় এবং ৪ নভেম্বর এই চুক্তি কার্যকর হয়। – প্যারিস জলবায়ু চুক্তিতে একুশ শতকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫-২ ডিগ্রি সেলসিয়াসের নিচে (preferably 1.5 degree) রাখার লক্ষ্য স্থির করা হয়েছে। সূত্রঃ UNFCCC ওয়েবসাইট
১৮৪. “বঙ্গবন্ধু দ্বীপ” কোথায় অবস্থিত?
A. মেঘনা মোহনায়
B. টেকনাফের দক্ষিণে
C. পদ্মা এবং যমুনার সংযোগস্থলে
D. সুন্দরবনের দক্ষিণে
সঠিক উত্তর : সুন্দরবনের দক্ষিণে
ব্যাখ্যা : ২০১৫ সালের ১২ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ২১-তম UNFCCC Conference of Parties (CoP-21) সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তি গৃহীত হয়। – এতে মোট ১৯৬টি দেশ ও সংস্থা অংশ নেয়৷ – ২০১৬ সালের ২২ এপ্রিল জাতিসংঘ সদরদপ্তরে এটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয় এবং ৪ নভেম্বর এই চুক্তি কার্যকর হয়। – প্যারিস জলবায়ু চুক্তিতে একুশ শতকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫-২ ডিগ্রি সেলসিয়াসের নিচে (preferably 1.5 degree) রাখার লক্ষ্য স্থির করা হয়েছে। সূত্রঃ UNFCCC ওয়েবসাইট
১৮৫. ‘বেঙ্গল ফ্যান’-ভূমিরূপটি কোথায় অবস্থিত?
A. মধুপুর গড়ে
B. টারশিয়ারি পাহাড়ে
C. হাওর অঞ্চলে
D. বঙ্গোপসাগরে
সঠিক উত্তর : বঙ্গোপসাগরে
ব্যাখ্যা : বেঙ্গল ফ্যান’ ভূমিরূপটি পাওয়া যায় বঙ্গোপসাগরের সোয়াচ অব নো গ্রাউন্ডে। সোয়াচ অব নো গ্রাউন্ড (Swatch of No Ground): সোয়াচ অব নো গ্রাউন্ড খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত, যা বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে। – এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত। গঙ্গা খাদ নামেও এটি পরিচিত। – সোয়াচ অব নো গ্রাউন্ডের প্রস্থ ৫ থেকে ৭ কিলোমিটার, তলদেশ তুলনামূলকভাবে সমতল এবং পার্শ্ব দেয়াল প্রায় ১২ ডিগ্রি হেলানো। মহীসোপানের কিনারায় খাদের গভীরতা প্রায় ১,২০০ মিটার। – বঙ্গীয় ডিপ সি ফ্যানের ওপর গবেষণায় দেখা গেছে যে, সোয়াচ অব নো গ্রাউন্ড অবক্ষেপপূর্ণ ঘোলাটে স্রোত এনে বেঙ্গল ফ্যানে ফেলছে। বঙ্গীয় ডিপ সি ফ্যানের অধিকাংশ পলল গঙ্গা-ব্রহ্মপুত্র সঙ্গমস্থলে উদ্ভূত। – সোয়াচ অফ নো গ্রাউন্ডটি বঙ্গোপসাগরের ১৪ কিলোমিটার প্রশস্ত গভীর সমুদ্রের উপত্যকা। এই উপত্যকার গভীরতম রেকর্ড করা অঞ্চলটি প্রায় ১৩৫০ মি। – সাবমেরিন উপত্যকাটি বেঙ্গল ফ্যান বা বঙ্গ পাখার অংশ, বিশ্বের বৃহত্তম সাবমেরিন পাখা। উৎসঃ বাংলাপিডিয়া।
১৮৬. UDMC-এর পূর্ণরূপ হলো:
A. United Disaster Management Centre
B. None of the above
C. Union Disaster Management Centre
D. Union Disaster Management Committee
সঠিক উত্তর : Union Disaster Management Committee
ব্যাখ্যা : বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কয়েকটি বিষয়ের পূর্ণরূপঃ – NDMC = National Disaster Management Council। – NDMAC = National Disaster Management Advisory Committee – DDMC = District Disaster Management Committee – UZDMC = Upazila Disaster Management Committee। – UDMC = Union Disaster Management Committee
১৮৭. একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম-
A. আইসোপ্লিথ
B. আইসোথার্ম
C. আইসোহ্যালাইন
D. আইসোহাইট
সঠিক উত্তর : আইসোহাইট
ব্যাখ্যা : ভূ-পৃষ্ঠের সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলো মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় সেই রেখাকে সমবর্ষণ বা আইসোহাইট (Isohyets) রেখা বলে। এছাড়া, – আইসোথার্ম : সমতাপ বিশিষ্ট স্থানসমূহের যোগকারী রেখা – আইসোবার : সমচাপ বিশিষ্ট স্থানসমূহের যোগকারী রেখা – আইসোহেলাইন : সমুদ্রের সমলবণাক্ততা সম্পন্ন স্থানসমূহের সংযোগকারী রেখা। সূত্রঃ উচ্চ মাধ্যমিক প্রাকৃতিক ভূগোল-বিওবি এবং সায়েন্সডিরেক্ট ওয়েবসাইট।
১৮৮. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি?
A. ময়নামতি
B. সোনারগাঁ
C. পাহাড়পুর
D. পুণ্ড্রবর্ধন
সঠিক উত্তর : পুণ্ড্রবর্ধন
ব্যাখ্যা : বাংলার প্রাচীন জনপদগুলোর মধ্যে পুণ্ড্রু ছিলো সবচেয়ে সমৃদ্ধ ও প্রাচীন। – এই জনপদের অন্তর্গত ছিল মহাস্থানগড়। – মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। – প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। – এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। উৎসঃ বাংলাপিডিয়া ও মাধ্যমিক বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বই।
১৮৯. নিচের কোনটি সত্য নয়?
A. ইরাবতী মায়ানমারের একটি নদী
B. সাজেক ভ্যালি বাংলাদেশে অবস্থিত
C. থর মরুভূমি ভারতের পশ্চিমাংশে অবস্থিত
D. গোবী মরুভূমি ভারতে অবস্থিত
সঠিক উত্তর : গোবী মরুভূমি ভারতে অবস্থিত
ব্যাখ্যা : গোবী মরুভূমি (Gobi Desert) মধ্য এশিয়ায় অবস্থিত একটি বিশাল মরুভূমি। – মরুভূমিটির অবস্থান মঙ্গোলিয়া ও চীন – দুই দেশে বিস্তৃত। – মরুভূমিটি আনুমানিক ১৩ লক্ষ বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট। উৎসঃ ব্রিটানিকা ডটকম। এছাড়া, – ইরাবতী মায়ানমারের একটি নদী – থর মরুভূমি ভারতের পশ্চিমাংশে অবস্থিত – সাজেক ভ্যালি বাংলাদেশে অবস্থিত— উপরে প্রদত্ত তথ্যগুলো সঠিক।
১৯০. দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি?
A. মে
B. ফেব্রুয়ারি
C. ডিসেম্বর
D. জানুয়ারি
সঠিক উত্তর : জানুয়ারি
ব্যাখ্যা : দক্ষিণ গোলার্ধ (Southern Hemisphere) – তে অস্ট্রেলিয়া মহাদেশের দেশগুলো অবস্থিত। – এছাড়াও দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, ব্রাজিল প্রভৃতি দেশ সহ কিছু অঞ্চল এই অংশে অবস্থিত। – ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত বিরাজ করে। – ২১ জুন দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও সবচেয়ে বড় রাত। – দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস – জানুয়ারি এবং শীতলতম মাস জুলাই। উৎসঃ ওয়ার্ল্ড অ্যাটলাস ও ব্রিটানিকা ডটকম।
নৈতিকতা, সুশাসন, রাষ্ট্রবিজ্ঞান ও দর্শন (প্রশ্ন ১৯১–২০০)
১৯১. “রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়ের জন্য সুশাসন আবশ্যক।” কে এই উক্তি করেন?
A. এইচ. ডি. স্টেইন
B. জন স্মিথ
C. এম. ডব্লিউ. পামফ্রে
D. মিশেল ক্যামডেসাস
সঠিক উত্তর : মিশেল ক্যামডেসাস
ব্যাখ্যা : বর্তমান বিশ্বে একটি জনপ্রিয় ধারণা হল সুশাসন। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সুশাসন। সুশাসনের কয়েকটি প্রামাণ্য সংজ্ঞা হলোঃ – ম্যাক করণী (Mac Corney) এ প্রসঙ্গে বলেন, “সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে জনগণের এবং শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বুঝায়”। – মারটিন মিনোগ (Martin Minogue) সুশাসন সম্পর্কে বলেন, “ব্যাপক অর্থে সুশাসন হচ্ছে কতগুলো উদ্যোগের সমষ্টি এবং একটি সংস্কার কৌশল যা সরকারকে অধিকতর গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে সুশীল সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানকে কার্যকর করে তোলে।” – মিশেল ক্যামডোসাস বলেন, “রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়ের জন্য সুশাসন আবশ্যক।” – ল্যান্ডেল মিল (Landell Mill) মনে করেন, সুশাসন একটি জাতির রাজনেতিক ব্যবস্থা সম্পর্কে দিক নির্দেশ করে এবং জন প্রশাসন এবং আইনী কাঠামোর মধ্যে এটি কিভাবে কাজ করে তা জানায়। উৎসঃ উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন পাঠ্য বই (উন্মুক্ত)।
১৯২. ‘Political Ideals’ গ্রন্থের লেখক কে?
A. মেকিয়াভেলি
B. এরিস্টটল
C. প্লেটো
D. রাসেল
সঠিক উত্তর : রাসেল
ব্যাখ্যা : বিংশ শতাব্দীর অন্যতম সেরা ব্রিটিশ দার্শনিক – বার্ট্রান্ড রাসেল। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো – – The Elements of Ethics, – Human Society in Ethics and Politics, – Moral and others, – Power: A New Social Analysis, – Political Ideals, – Introduction to Mathematical Philosophy etc. উৎসঃ ব্রিটানিকা ডটকম।
১৯৩. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে?
A. অনুচ্ছেদ ১৩
B. অনুচ্ছেদ ২৫
C. অনুচ্ছেদ ২০
D. অনুচ্ছেদ ১৮
সঠিক উত্তর : অনুচ্ছেদ ১৮
ব্যাখ্যা : বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগঃ অনুচ্ছেদ – ১৮: জনস্বাস্থ্য ও নৈতিকতা
(১) জনগণের পুষ্টির স্তর-উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতিসাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক কর্তব্য বলিয়া গণ্য করিবেন এবং বিশেষতঃ আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অন্যবিধ প্রয়োজন ব্যতীত মদ্য ও অন্যান্য মাদক পানীয় এবং স্বাস্থ্যহানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন৷
(২) গণিকাবৃত্তি ও জুয়াখেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন৷
উৎসঃ বাংলাদেশের সংবিধান।
১৯৪. মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো-
A. বিভিন্নতা
B. পরিবর্তনশীলতা
C. আপেক্ষিকতা
D. উপরের সবগুলাই
সঠিক উত্তর : উপরের সবগুলাই
ব্যাখ্যা : মূল্যবোধের বৈশিষ্ট্যঃ – সামাজিক মাপকাঠি, – যোগসূত্র ও সেতুবন্ধন, – নৈতিক প্রাধান্য, – বিভিন্নতা, – বৈচিত্র্যময়তা ও আপেক্ষিকতা, – পরিবর্তনশীলতা ও নৈর্ব্যক্তিকতা ইত্যাদি। মূল্যবোধের ভিত্তি বা উপাদানঃ – নীতি ও ঔচিত্যবোধ, – সামাজিক ন্যায়বিচার, – শৃঙ্খলাবোধ, – সহনশীলতা, – সহমর্মিতা, – শ্রমের মর্যাদা, – আইনের শাসন ইত্যাদি। উৎসঃ উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন ১ম-পত্র বোর্ড বই।
১৯৫. প্লেটো “সদ্গুণ” বলতে বুঝিয়েছেন-
A. প্রজ্ঞা, আত্মনিয়ন্ত্রণ, সুখ ও ন্যায়।
B. অপ্রত্যয়, প্রেষণা ও নিয়ন্ত্রণ
C. সুখ, ভালোত্ব ও প্রেম।
D. প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়।
সঠিক উত্তর : প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়।
ব্যাখ্যা : প্লেটো: প্রোটাগোরাস জ্ঞান ও সদ্গুণ সম্পর্কে একটি সংলাপ বই অনুসারে, প্লেটো সদ্গুণ (Virtue) সম্পর্কে বলেন – – সদ্গুণ হলো জ্ঞান (প্রজ্ঞা)। – ন্যায়নীতি, সংযম (আত্মনিয়ন্ত্রণ) এবং সাহস – সবকিছুই জ্ঞান। অর্থাৎ, সদ্গুণ হলো – জ্ঞান (প্রজ্ঞা), ন্যায়নীতি, সংযম (আত্মনিয়ন্ত্রণ) ও সাহসের সমষ্টি।
১৯৬. মূল্যবোধ দৃঢ় হয়-
A. গণতন্ত্র চর্চার মাধ্যমে
B. সুশাসনের মাধ্যমে
C. ধর্মের মাধ্যমে
D. শিক্ষার মাধ্যম
সঠিক উত্তর : শিক্ষার মাধ্যম
ব্যাখ্যা : মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদণ্ড ও নীতি। – শিক্ষার মূল উদ্দেশ্য হলো মূল্যবোধ অর্জন। জ্ঞানার্জন বা শিক্ষার মাধ্যমেই মূল্যবোধ সুদৃঢ় হয়। – মানুষের শিক্ষাজীবনকে ব্যক্তিগত মূল্যবোধ অর্জনের শ্রেষ্ঠ সময় বলা হয়। – মূল্যবোধ শিক্ষার প্রাথমিক উৎস হলো পরিবার। পরিবার থেকেই মূল্যবোধ শিক্ষার সূচনা হয়। – মূল্যবোধ শিক্ষার প্রধান প্রাতিষ্ঠানিক উৎস হলো বিদ্যালয় (শিক্ষা প্রতিষ্ঠান)। উৎসঃ উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন বই।
১৯৭. কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত?
A. সামাজিক মূল্যবোধ
B. ইতিবাচক মূল্যবোধ
C. গণতান্ত্রিক মূল্যবোধ
D. নৈতিক মূল্যবোধ
সঠিক উত্তর : নৈতিক মূল্যবোধ
ব্যাখ্যা : গণতান্ত্রিক মূল্যবোধ: – একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেসব চিন্তাভাবনা, লক্ষ্য উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার-ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে। – একটি গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকদের অন্যের মতামত ও মনোভাবকে শ্রদ্ধা জানাতে হয়। – গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রের নাগরিককে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ, গোষ্ঠিস্বার্থ ও দলীয় স্বার্থকে বিসর্জন দিতে হয়। – গণতান্ত্রিক রাষ্ট্রের মানুষকে পারস্পরিক সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়াতে হয়। গণতান্ত্রিক মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত। তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (একাদশ-দ্বাদশ শ্রেণি), মো: মোজাম্মেল হয়।
১৯৮. কে ‘কর্তব্যের নৈতিকতা’র ধারণা প্রবর্তন করেন?
A. হ্যারল্ড উইলসন
B. এডওয়ার্ড ওসবর্ন উইলসন
C. জন স্টুয়ার্ট মিল
D. ইমানুয়েল কান্ট
সঠিক উত্তর : ইমানুয়েল কান্ট
ব্যাখ্যা : ‘কর্তব্যমুখী নৈতিকতা’ বা ‘কর্তব্যের নৈতিকতার’ দর্শন যে কোনো কর্মের ফল বা পরিণতির বদলে কর্মের ধরনকে গুরুত্ব দেয়। ইমানুয়েল কান্টকে ‘কর্তব্যমুখী নৈতিকতার’ প্রবর্তক বলা হয়।
Deontological ethics, in philosophy, ethical theory that place special emphasis on the relationship between duty and the morality of human actions. In deontological ethics, an action is considered morally good because of some characteristic of the action itself, not because the product of the action is good. Deontological ethics holds that at least some acts are morally obligatory regardless of their consequences for human welfare. Descriptive of such ethics are such expressions as “Duty for duty’s sake,” “Virtue is its own reward,” and “Let justice be done though the heavens fall.” The first great philosopher to define deontological principles was Immanuel Kant, the 18th-century German founder of critical philosophy. Source: Encyclopedia Britannica.
১৯৯. সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো-
A. সুশাসন
B. রাষ্ট্র
C. নৈতিকতা
D. সমাজ
সঠিক উত্তর : সমাজ
ব্যাখ্যা : সভ্যতা (Civilization) সাধারণ অর্থে সভ্যতা হলো উন্নত জীবনধারা। এ প্রসঙ্গে ম্যাকাইভার এবং পেজ এর মন্তব্য প্রণিধানযোগ্য। তারা বলেন, আমরা যা তা হলো সংস্কৃতি এবং আমরা যা ব্যবহার করি তা হলো সভ্যতা। জেরি এবং জেরি বলেন, “সভ্যতা হচ্ছে সংস্কৃতির উন্নত ধরন যেমন- কেন্দ্রীয় সরকার, শিল্পকলা ও শিক্ষণের উন্নয়ন, নীতি-নৈতিকতার সমন্বিত রূপ যা নগরের সাথে সম্পর্কিত এবং বৃহত্তর সমাজ যার মধ্যে নির্দিষ্ট।” স্কট বলেন, “সভ্যতা হচ্ছে একটি উচ্চতর জটিল বিষয় যা সংস্কৃতির সাথে আপেক্ষিকতার আলোকে তুলনা করা হয়।” বটোমোর বলেন, “সভ্যতা হলো কতকগুলো নির্দিষ্ট মানবগোষ্ঠীর অভিন্ন সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহের সমন্বয়”। সব মিলিয়ে বলা যায়, সভ্যতা হলো উন্নত জীবনধারা তথা সংস্কৃতির উন্নত ধরন। সভ্যতা প্রযুক্তিবিদ্যা, বস্তুগত সংস্কৃতি ও সামাজিক প্রতিষ্ঠানসমূহের সমষ্টিকে বোঝায়। সভ্যতা হচ্ছে সংস্কৃতির অধিকতর অগ্রসর ও জটিল বিষয় যা বিভিন্ন সমাজে প্রবাহিত হয়। সূত্রঃ সমাজবিজ্ঞান প্রথম পত্র, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। অর্থাৎ, সমাজ সভ্যতার প্রতিচ্ছবি। সমাজের বিশ্লেষণ করেই সভ্যতার সম্পর্কে ধারণা পাওয়া যায়।
২০০. “সুশাসন চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল”। – এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?
A. জাতিসংঘ
B. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
C. এশিয়া উন্নয়ন ব্যাংক
D. বিশ্বব্যাংক
সঠিক উত্তর : বিশ্বব্যাংক
ব্যাখ্যা : “সুশাসন” প্রত্যয়টি পৌরনীতির সাম্প্রতিক সংযোজন। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হল ‘Good Governance’। সুশাসনকে স্পষ্টভাবে বুঝতে হলে শাসন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। Governance হল একটি বহুমাত্রিক ধারণা যা বিভিন্ন দৃষ্টিকোণ, ক্ষেত্র এবং প্রেক্ষাপট থেকে ব্যাখ্যা করা হয়েছে। – Government এর মতই Governance শব্দটি এসেছে ‘‘kubernao’’ নামক ল্যাটিন শব্দ থেকে, যার অর্থ পরিচালনা করা। – সাধারণত Governance বা শাসন এমন একটি পদ্ধতিকে বোঝায়, যেখানে একটি পরিকল্পিত প্রক্রিয়ার মাধ্যমে কোনো সংস্থা, সমাজ বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ ও নীতি নির্ধারণ করা হয়ে থাকে। বর্তমান বিশ্বে একটি জনপ্রিয় ধারণা হল সুশাসন। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ের পূর্বশর্ত হচ্ছে সুশাসন। – ১৯৮৯ সালে বিশ্বব্যাংকের এক প্রতিবেদন সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করা হয়। – ২০০০ সালে বিশ্বব্যাংক সুশাসনের চারটি স্তম্ভ ঘোষণা করে। এ চারটি স্তম্ভ হল−
(i) দায়িত্বশীলতা
(ii) স্বচ্ছতা
(iii) আইনী কাঠামো
(iv) অংশগ্রহণ।
উৎসঃ উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন বই।