• 40th-bcs-preliminary-questions
    • 46th BCS
    • bangla-blogs
    • BCS Question Bank
    • Elementor #1295
    • Elementor #8
    • English Blogs
    • Home
    • Privacy Policy
    • Quiz Game
    • Test Page
bangla blogs Blog পরিবেশ বাংলাদেশ

116. জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের অগ্রগতি

January 10, 2026

জলবায়ু ন্যায়বিচার (Climate Justice) ধারণাটি বাংলাদেশের প্রেক্ষাপটে কীভাবে প্রযোজ্য? জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অগ্রগতি ও করণীয় সম্পর্কে আলোকপাত করুন।

বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন মানবসভ্যতার জন্য এক মহাবিপর্যয়ের হুমকি। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, খরা, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, বন্যা, ও লবণাক্ততা বৃদ্ধি ইত্যাদি সব মিলিয়ে এটি একটি বৈশ্বিক সংকট। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ এই সংকটে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। তবু চ্যালেঞ্জের মুখেও বাংলাদেশ প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায়, অভিযোজন (adaptation) ও প্রশমন (mitigation) উভ ক্ষেত্রেই।

বাংলাদেশ ও জলবায়ু ঝুঁকি: এক বাস্তব প্রেক্ষাপট বাংলাদেশ একটি বদ্বীপ রাষ্ট্র, যেখানে নদী, সমুদ্র ও পাহাড়ের মিলন ঘটেছে। ভৌগোলিক অবস্থান, উচ্চ জনঘনত্ব, ও দারিদ্র্য—সব মিলিয়ে দেশটি জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশগুলোর শীর্ষে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের প্রায় ৩০ শতাংশ জনগণ সরাসরি জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে কৃষি, মৎস্য ও পানীয় জলের নিরাপত্তা হুমকির মুখে। অথচ, বাংলাদেশ বিশ্বব্যাপী মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্র ০.৪%-এর জন্য দায়ী। এই বৈষম্যই জলবায়ু ন্যায়বিচারের প্রশ্নকে সামনে আনে-যেখানে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলেও দায় সবচেয়ে কম।

সরকারি পদক্ষেপ ও নীতিগত অগ্রগতি

বাংলাদেশ সরকার ২০০৯ সালে Bangladesh Climate Change Strategy and Action Plan (BCCSAP) প্রণয়ন করে, যা ছিল দক্ষিণ এশিয়ার প্রথম জাতীয় জলবায়ু পরিকল্পনা। এর পরবর্তীতে National Adaptation Plan (NAP) ও Nationally Determined Contributions (NDC) হালনাগাদ করা হয় জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী। কৃষি, বন ও ভূমি ব্যবহার (Agriculture, Forestry and Other Land Uses বাংলাদেশের মোট কার্বন নিঃসরণের একটি বড় অংশ। সরকার তাই AFOLU খাতে কার্বন নিঃসরণ হ্রাস ও কার্বন শোষণ বৃদ্ধির জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে-

*সবুজ কৃষি প্রযুক্তি (Climate smart agriculture)।

*বনায়ন ও পুনর্বনায়ন কর্মসূচি।

*নিম্ন-কার্বন কৃষি পদ্ধতি।

*মিথেন নিঃসরণ নিয়ন্ত্রণ প্রকল্প।

AFOLU খাতে উদ্ভাবন ও সাফল্য

AFOLU খাতে (কৃষি, বন, ভূমি ব্যবহার) বাংলাদেশে এখন বিভিন্ন পদ্ধতি প্রয়োগ হচ্ছে যেমন— Anaerobic Fermentation (অক্সিজেনবিহীন পচন প্রক্রিয়া) ও biogas technology, যার মাধ্যমে প্রাণিসম্পদের বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন হচ্ছে। এই প্রযুক্তি শুধু গ্রিনহাউস গ্যাস কমাচ্ছে না, বরং গ্রামীণ অর্থনীতিতে বিকল্প জ্বালানির উৎসও তৈরি করছে। তাছাড়া বাংলাদেশে ধান চাষে পানির ব্যবহার কমিয়ে alternate wetting and drying (AWD) পদ্ধতির মাধ্যমে মিথেন নিঃসরণ কমানোর প্রচেষ্টা চলছে। ফলে কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা যেমন বাড়ছে, তেমনি পরিবেশগত টেকসইতাও নিশ্চিত হচ্ছে।

আন্তর্জাতিক সহযোগিতা ও অর্থায়ন

 বাংলাদেশের জলবায়ু অভিযোজন উদ্যোগগুলোতে আন্তর্জাতিক সংস্থা ও দাতা সংস্থার ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশেষত International Fund for Agricultural Development (IFAD) এবং Reducing Agricultural Methane Emissions Project (RAMP)-এর মতো প্রকল্পগুলো বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে কৃষি খাতের মিথেন নিঃসরণ হ্রাসে। তাছাড়া Green Climate Fund (GCF) ও Global Environment Facility (GEF)-এর সহায়তায় একাধিক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যার মাধ্যমে বাংলাদেশের কৃষক ও উপকূলীয় জনগোষ্ঠী সরাসরি উপকৃত হচ্ছে। এছাড়া বাংলাদেশের “Climate Change Trust Fund (BCCTF)”-এ সরকার নিজস্ব অর্থায়নে ৪০০টিরও বেশি প্রকল্প পরিচালনা করেছে, যা উন্নয়নশীল বিশ্বের মধ্যে এক অনন্য উদাহরণ।

 প্রযুক্তিগত উদ্ভাবন ও গবেষণা

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC), কৃষি বিশ্ববিদ্যালয় ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলো এখন low-emission farming system, salinity-resistant crop এবং weather-smart irrigation প্রযুক্তির ওপর কাজ করছে। ডিজিটাল আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা, স্মার্ট সেচ নিয়ন্ত্রণ, ও জলবায়ু ঝুঁকি বিশ্লেষণ সফটওয়্যার এসবের মাধ্যমে কৃষকেরা আগাম প্রস্তুতি নিতে পারছেন। এটি শুধু উৎপাদন টিকিয়ে রাখছে না, বরং জলবায়ু-সহনশীল গ্রামীণ অর্থনীতি গড়ে তুলছে।

 অভিযোজন কৌশল ও সামাজিক সচেতনতা

উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, বৃষ্টির পানি সংরক্ষণ, বিকল্প জীবিকা উন্নয়ন, নারী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুধু প্রযুক্তি নয়, সামাজিক অভিযোজনও জরুরি। অংশগ্রহণ বৃদ্ধি -এসবই বাংলাদেশের অভিযোজন সক্ষমতা বাড়িয়েছে। বিশেষ করে নারী ও যুবসমাজ এখন জলবায়ু সচেতনতা কার্যক্রমে যুক্ত হচ্ছে। স্থানীয় পর্যায়ে এনজিও ও সরকারি প্রকল্পের মাধ্যমে জলবায়ু-সহনশীল গ্রাম গঠনের কাজ চলছে। এর ফলে বাংলাদেশ এখন আন্তর্জাতিক ফোরামে ‘Adaptation Leader’ হিসেবে স্বীকৃত।

অর্থনৈতিক সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ

যদিও বাংলাদেশ বহু অগ্রগতি অর্জন করেছে, তবু সীমিত সম্পদ ও অবকাঠামো এখনো বড় বাধা। উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থনৈতিক সহায়তা ( যেমন ১০০ বিলিয়ন ডলারের গ্লোবাল ক্লাইমেট ফান্ড) এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। অন্যদিকে, শিল্পায়নের প্রসার, নগরায়ণ, ও বিদ্যুৎ উৎপাদনে কয়লা নির্ভরতা বাড়লে নিঃসরণ বৃদ্ধির আশঙ্কা থেকে যায়। তাই দেশকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থায় দ্রুত রূপান্তর করতে হবে। তাছাড়া, জলবায়ু- জনিত অভ্যন্তরীণ অভিবাসন, উপকূলীয় ভূমি হারানো, ও খাদ্য নিরাপত্তার হুমকি আগামী দশকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে নীতিগত করণীয় বাংলাদেশের জন্য কিছু গুরুত্বপূর্ণ করণীয় হলো—

 কার্বন নিরপেক্ষ অর্থনীতি গড়ে তোলা: নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি করা।

কৃষি প্রযুক্তিতে গবেষণা বাড়ানো: লবণাক্ততা-সহনশীল ও খরা-সহনশীল ফসল উদ্ভাবন ।

আন্তর্জাতিক চাপ বৃদ্ধি: উন্নত দেশগুলোকে প্রতিশ্রুত অর্থায়ন দিতে বাধ্য করা।

স্মার্ট সেচ ও জল ব্যবস্থাপনা: পানির অপচয় রোধ ও ভূগর্ভস্থ পানির টেকসই ব্যবহার ।

বনায়ন কর্মসূচি জোরদার করা: দেশের অন্তত ২৫% এলাকা বনাঞ্চল করার লক্ষ্য পূরণ ।

জনসচেতনতা বৃদ্ধি: স্কুল, মিডিয়া ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে পরিবেশ শিক্ষা সম্প্রসারণ।

 জলবায়ু পরিবর্তন এখন শুধু পরিবেশগত নয়, বরং অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ। তবে সীমিত সম্পদ ও দুর্বল অবকাঠামো থাকা সত্ত্বেও বাংলাদেশ বিশ্বে এক উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে তার অভিযোজন ও উদ্ভাবনের মাধ্যমে। বাংলাদেশের অগ্রযাত্রা প্রমাণ করেছে, সঠিক পরিকল্পনা, নীতিগত দৃঢ়তা ও আন্তর্জাতিক সহযোগিতা থাকলে জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সংকটকেও সুযোগে রূপান্তর করা যায়। অতএব, বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন নির্ভর করবে একটি সবুজ, টেকসই ও জলবায়ু-সহনশীল অর্থনীতি গড়ে তোলার ওপর, যেখানে প্রকৃতি ও উন্নয়ন একসঙ্গে বিকশিত হবে।

জীবন কৃষ্ণ বিশ্বাস, সিনিয়র টেকনিক্যাল কনসালট্যান্ট, ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্ট প্রকাশকাল: ২৪ অক্টোবর, কালের কণ্ঠ।

←Previous
Next→

Recent post

  • Hello world!
    January 21, 2026
  • ৪৬ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
    January 16, 2026
  • How_to_Learn_Vocabulary
    January 16, 2026
  • 103. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রিতে (পাস কোর্সে) পড়ে বিসিএস ক্যাডার
    January 16, 2026
  • চাকুরি_প্রস্তুতি_প্রিলিমিনারি।
    January 16, 2026
  • প্রশাসন ক্যাডার, ৪৪তম বিসিএস
    January 16, 2026

Tags

Categories

  • bangla blogs
  • bangladesh
  • banking and finance
  • bcs questions
  • Blog
  • economy
  • english blogs
  • environment
  • international
  • technology
  • translations
  • Uncategorized
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • ব্যাংকিং ও ফিন্যান্স