৪৫ তম বিসিএস: ভাইভা অভিজ্ঞতা
৪৫ তম বিসিএস-এর ভাইভা ছিলো আমার প্রথম বিসিএস ভাইভা। স্বভাবতই কিছুটা নার্ভাস ছিলাম। বোর্ড চেয়ারম্যান হিসেবে পেয়েছিলাম ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মো: আনোয়ারুল ইসলাম স্যারকে। স্যারের ব্যাপারে পূর্বে নেতিবাচক কথা শুনলেও ভাইভা বোর্ডে স্যারকে আমি বেশ বন্ধুসুলভ হিসেবেই পেয়েছিলাম। কোনো প্রশ্নের উত্তর নিয়ে উনি প্যাচান নাই। সর্বোপরি ভাইভা ছিলো সন্তোষজনক।
বোর্ড: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মো: আনোয়ারুল ইসলাম
সময়: ১৭ মিনিট
ক্যাডার চয়েস: প্রশাসন, পুলিশ, কাস্টমস, অডিট,ট্যাক্স
প্রাপ্ত ক্যাডার: প্রশাসন
মেধাক্রম: ১৪ তম
Chairman Sir-
Introduce yourself
কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, কোন বিভাগে পড়েছেন?
অবসর সময়ে কী করতে পছন্দ করেন?
আপনার বর্তমান চাকরি কি পিএসসি’র মাধ্যমে নিয়োগ করা হয়েছিলো?
What is the impact of Political Economy on development?
Do you know about Joseph Nye?
What are the softpower of Bangladesh?
এটা কততম বিসিএস?
What is federal system?
NAM কী? এখন কতটা কার্যকর?
আসিয়ানের সদস্য কয়টি?
বাংলাদেশ কি আসিয়ানের সদস্য দেশ ?
কেন বাংলাদেশ ASEAN এর সদস্য নয়?
শান্তিতে নোবেল পেয়েছেন কে?
কোন দেশের?
What is hegemony?
Which country is the hegemony of Indian subcontinent?
Why India is the hegemony?
What is Distributive Justice?
What is PPP( Purchasing Power Parity)
PR পদ্ধতিতে তো একজন নাগরিক দলকে ভোট দেন, সরাসরি জনপ্রতিনিধিকে ভোট দিতে পারেন না। ধরুন আমি যাকে নির্বাচিত করতে চাই, তাকে রাজনৈতিক দল আমার আসনে এমপি করলো না। সেক্ষেত্রে কি আমার গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে না। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আপনি বিষয়টিকে কীভাবে দেখছেন?
External -1:
কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন?
রাষ্ট্রবিজ্ঞানে কী কী বিষয়ে শেখানো হয়?
(এখানে আরও কিছু প্রশ্ন ছিলো, মনে নেই)
External -2:
আপনি মাস্টার্স করেননি?
PR পদ্ধতি নিয়ে ১ মিনিটে বলেন
বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি কেমন?
উচ্চকক্ষকে কী বলা হয় এবং নিম্নকক্ষকে কী বলা হয়?
মোস্তফা আলী
সহকারী পরিচালক
জাতীয় মানবাধিকার কমিশন
বিসিএস প্রশাসন (সুপারিশপ্রাপ্ত)
৪৫ তম বিসিএস
মেধাক্রম: ১৪ তম