রুশ-ইউক্রেন যুদ্ধকে ঘিরে নব্য মার্কিন পররাষ্ট্রনীতির স্বরূপ তুলে ধরুন। এহেন পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলোর সম্পর্কে বিভাজন ঘটতে পারে বলে আপনি মনে করেন কী? যদি পশ্চিমা দেশগুলোর ঐক্য ভেঙে যায়, রাশিয়া যদি আবার শক্তিশালী হয়ে ওঠে ও যুদ্ধ শেষ হয়ে যায়, তাহলে এর প্রভাব সারা বিশ্বের রাজনীতিতে কেমন হবে?
এক সপ্তাহ ধরে আমেরিকা ও ইউরোপের সম্পর্ক বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউরোপ নিয়ে এক নতুন দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র পরিষ্কার করেছে, তারা ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ দ্রুত শেষ করার জন্য আলোচনা করতে চায়।
[For a week, there has been a major shift in the relationship between America and Europe. The administration of Donald Trump has presented a new perspective on Europe. The United States has made it clear that it wants to engage in discussions to quickly end the Ukraine-Russia war.]
মার্কিন-ইউরোপ ভিন্নধর্মী সম্পর্ক: যুক্তরাষ্ট্র চায় ইউরোপ তার নিজের নিরাপত্তার দায়িত্ব নিজে নিক । এ ছাড়া ট্রাম্প প্রশাসন আভাস দিয়েছে, তারা চায় ইউরোপ ও আমেরিকার রক্ষণশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন একটি জোট গড়ে উঠুক। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের এ ধরনের টানাপোড়েন এর আগে অনেকবার দেখা গেলেও সাধারণত কিছুদিন পর পরিস্থিতি আগের মতো হয়ে যেত। কিন্তু এবারের ঘটনা ভিন্ন।
[The United States wants Europe to take responsibility for its own security. Additionally, the Trump administration has hinted that it seeks to create a new alliance between conservative political parties in Europe and America. Although such tensions between the United States and Europe have been seen many times before, the situation would usually return to normal after a few days. However, this time, the situation is different. ]
মিউনিখ নিরাপত্তা সম্মেলন ঘিরে উত্তেজনা: মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ট্রাম্পের কর্মকর্তারা ইউরোপের নেতাদের বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়েছেন। এটি সম্মেলনজুড়ে উত্তেজনা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের নেতাদের কথাবার্তা শুনে তখনই সবাই বুঝতে পারছিলেন, ইউরোপের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
[At the Munich Security Conference, Trump’s officials made harsh statements against European leaders. This created tension throughout the conference. Listening to the words of the U.S. leaders, it became clear to everyone that this was a crucial moment for Europe.]
সৃষ্টি হয়েছে পরিস্থিতিজনিত অনিশ্চয়তা : এখন প্রশ্ন উঠছে, ইউরোপ কি নিজেদের নিরাপত্তা রক্ষায় শক্তিশালী ভূমিকা নিতে পারবে, নাকি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বড় রাজনৈতিক খেলায় একপ্রকার নিষিয়ে ভূমিকা পালন করবে? অন্যদিকে ইউরেন কি এ দফায় রাশিয়ার দখল থেকে নিজেকে রক্ষা করতে পারবে? আরও প্রশ্ন উঠছে, যদি পশ্চিমা দেশগুলোর ঐক্য ভেঙে যায়, রাশিয়া যদি আবার শক্তিশালী হয়ে ওঠে ও যুদ্ধ শেষ হয়ে যায়, তাহলে এর প্রভাব সারা বিশ্বের রাজনীতিতে কেমন হবে?
[Now the question arises, will Europe be able to take a strong role in safeguarding its own security, or will it play a passive role in the larger political game between the U.S. and Russia? On the other hand, will Ukraine be able to protect itself from Russia’s occupation this time? Another question arises, if the unity of Western countries breaks down, and if Russia becomes strong again and the war ends, what will be the impact on global politics?]
এ পরিস্থিতি শুধু ইউরোপের জন্য নয়, পুরো বিশ্বের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গত বুধবার থেকে এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা করেন, তিনি ও ভলাদিমির পুতিন মিলে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ করার জন্য আলোচনার একটি পরিকল্পনা করেছেন। এ খবর শোনার পর ইউরোপ ও ইউক্রেন আতঙ্কিত হয়ে পড়ে। কারণ, তারা ভয় পাচ্ছিল এই ভেবে যে তাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, অথচ তাদের এই আলোচনার অংশই করা হয়নি।
[This situation has become extremely important not only for Europe but for the future of the entire world. Intense reactions started from last Wednesday when the President of the United States announced that he and Vladimir Putin had devised a plan to negotiate an end to the Ukraine-Russia war. Upon hearing this news, Europe and Ukraine became anxious, fearing that decisions about their future security were being made without including them in the discussions.]
অনিশ্চয়তা সৃষ্টির কারণ: ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ঘোষণা করেন, যুদ্ধ শেষ হওয়ার পর ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থা ইউরোপকেই সামলাতে হবে। এতে যুক্তরাষ্ট্রের সহায়তা খুবই সীমিত থাকবে। এই ঘোষণায় ইউরোপের দেশগুলো আতঙ্কিত হয়ে পড়ে। কারণ, তারা মনে করে, এ ধরনের দায়িত্ব নেওয়ার জন্য তারা যথেষ্ট প্রস্তুত নয়। এ ছাড়া হেগসেথ বিদ্যমান মার্কিন নীতির বিপরীত অবস্থান নিয়ে বলেন, ইউক্রেন ন্যাটোর সদস্য হবে না।
[At NATO headquarters in Brussels, U.S. Defense Secretary Pete Hegseth announced that after the war ends, Europe will have to manage Ukraine’s defense system. US. assistance will be very limited. This announcement caused panic among European countries, as they believed they were not sufficiently prepared to take on such a responsibility. Additionally, Hegseth contradicted existing U.S. policy by stating that Ukraine would not become a NATO member.]
বিষয়টি পরিহাসের, কারণ ২০০৮ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রথমবার ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার বিষয়ে জোর দিয়েছিলেন। অবশ্য জার্মানি ও ফ্রান্স তখন এর বিরোধিতা করেছিল। কারণ, তারা মনে করত, এতে রাশিয়া ক্ষুব্ধ হতে পারে।
[The situation pushed for Ukraine to become a NATO member. However, Germany and is ironic because in 2008, Republican President George W. Bush first France opposed it at the time, as they believed it could anger Russia.]
নিরাপত্তা সম্মেলনে জেডি ভ্যান্সের বিতর্কিত ভাষণ: মিউনিখের মঞ্চে যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রবেশ করেন, তখন উপস্থিত সবাই দম বন্ধ করে অপেক্ষা করছিলেন। তাঁরা জানতে চাইছিলেন, ট্রাম্প প্রশাসনের ইউক্রেন বিষয়ে প্রকৃত পরিকল্পনা কী? কিন্তু তাঁরা ভ্যান্সের মুখে যা শুনলেন, তা ইউরোপে কোনো আমেরিকান রাজনৈতিক নেতার দেওয়া সবচেয়ে বিতর্কিত ভাষণগুলোর একটি হয়ে থাকবে।
[When U. S. Vice President JD Vance entered the stage in Munich, everyone in the audience was holding their breath in anticipation. They wanted to know what the Trump administration’s actual plan for Ukraine was. But what they heard from Vance became one of the most controversial speeches ever given by an American political leader in Europe.]
ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে খুব বেশি কিছু না বলে জেডি ভ্যান্স একধরনের আক্রমণাত্মক বক্তব্য দেওয়া শুরু করেন। তিনি অভিযোগ তোলেন, ইউরোপ মুক্ত মতপ্রকাশ দমন করছে এবং গণতন্ত্রকে দুর্বল করছে। তিনি বলেন, তারা ডানপন্থী জাতীয়তাবাদী দলগুলোর অগ্রযাত্রা রোধ করছে। ভ্যান্সের এই বক্তব্য যেন গলিত সিসার মতো শ্রোতাদের ওপর নেমে আসে। গণতন্ত্র সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি উপস্থিত ইউরোপীয় নেতাদের ধারণার সম্পূর্ণ বিপরীত ছিল। ভ্যান্স ইচ্ছা করেই সবাইকে হতবাক করতে চেয়েছিলেন, এটি স্পষ্ট। তবে তিনি অপমান করার উদ্দেশ্যে বলেছিলেন কি না, তা নিশ্চিত নয় । কিন্তু শেষ পর্যন্ত তিনি দুটিই করেছেনড়অবাকও করেছেন, অপমানও করেছেন।
[Without saying much about Ukraine’s future, JD Vance began delivering an aggressive speech. He accused Europe of suppressing free speech and weakening democracy. He stated that they were hindering the rise of right-wing nationalist parties. Vance’s words seemed to fall on the audience like molten metal. His views on democracy were completely the opposite of what the European leaders believed. It was clear that Vance intended to shock everyone. However, it’s uncertain whether he spoke with the intention to insult, but in the end, he did both — he shocked and insulted.]
ইউরোপের প্রতিক্রিয়া: বাস্তববাদী দৃষ্টিভঙ্গি থেকে কথা বলেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব। তিনি বিভিন্ন অনুষ্ঠানে প্রকাশ্যে বলেছেন, ইউরোপের মতামত ছাড়াই যদি রাশিয়া ও যুক্তরাষ্ট্র একসঙ্গে ইউরোপের নিরাপত্তাব্যবস্থার নতুন রূপরেখা তৈরি করে, তাহলে সেটি হবে আরেকটি ইয়াল্টা মুহূর্ত (‘ইয়াল্টা মুহূর্ত’ বলতে মূলত ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের প্রসঙ্গ বোঝানো হয়)। তবে তিনি চেয়েছেন সেটিকে একটি ‘হেলসিংকি মুহূর্তে’ পরিণত করতে, যেখানে ভবিষ্যৎ শান্তি ও সম্পর্কোন্নয়নের নীতিমালা নির্ধারণ করা হবে।
[From a pragmatic perspective Finland’s President Alexander Stubb has openly stated at various events that if Russia and the United States jointly create a new framework for Europe’s security without Europe’s input, it would be another Yalta moment (referring to the 1945 Yalta Conference). However, he hoped to turn it into a “Helsinki moment,” where policies for future peace and relationship development would be determined.]
অন্যদিকে কিছু নেতা ইউরোপকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ানোর এবং নিজের পথ অনুসরণ করে ইউক্রেনের জন্য যুদ্ধ জয় করার আহ্বান জানিয়ে যাচ্ছিলেন। এ ধরনের বক্তব্যগুলো তিন বছর আগে বাস্তবভিত্তিক ছিল, তবে আজকের দিনে এর বাস্তবতার অভাব ইউরোপের সক্ষমতা ক্ষতিগ্রস্ত করতে পারে। এর ফলে ইউরোপের নিজেদের গুরুত্বপূর্ণ স্বার্থ সুরক্ষিত করার চেষ্টা ব্যাহত হতে পারে।
[On the other hand, some leaders were calling on Europe to stand against the United States and follow its own path to achieve victory for Ukraine in the war. Such statements were realistic three years ago, but today the lack of practicality may undermine Europe’s capabilities. As a result, Europe’s efforts to protect its own vital interests may be hindered.]
পশ্চিমা বিভাজনে আশাবাদী হয়ে উঠছে চীন ও ভারত: এদিকে এশিয়ার দুই বড় দেশ চীন ও ভারত পশ্চিমের এই পরিবর্তন দেখে বেশ আশাবাদী হয়ে উঠেছে বলে মনে হচ্ছে। পশ্চিমের এই বিভাজন দেখে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই খুব শান্তভাবে বক্তব্য দিয়েছেন। আসলে চীন নিজেই দীর্ঘদিন ধরে পশ্চিমের মধ্যে এমন বিভাজন সৃষ্টির চেষ্টা করে আসছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হয়তো কিছুটা সতর্ক ছিলেন; তবে তাঁকেও আশাবাদী মনে হয়েছে। চীন ও ভারতের মতো দেশগুলোর জন্য পশ্চিমের এই বিভক্তি এমনই এক সংকেত, যা তাদের ভাবতে উদ্বুদ্ধ করে যে বাকি এই শতাব্দী তাদেরই হবে।
[Meanwhile, the two major Asian countries, China and India, seem to have become quite optimistic upon observing this shift in the West. Seeing this division in the West, China’s foreign minister Wang Yi has made a very calm statement. In fact, China has long been attempting to create such divisions within the West. India’s foreign minister S. Jaishankar was perhaps a bit cautious, but he also seemed optimistic. For countries like China and India, this division in the West serves as a signal that encourages them to believe that the rest of this century may belong to them.]
পুতিন ও ট্রাম্পের পরবর্তী আলোচনার প্রস্তুতি: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সৌদি আরবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে পুতিন ও ট্রাম্পের পরবর্তী আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই দুই নেতার আলোচনায় মূলত ইউক্রেন ও সমগ্র ইউরোপের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ইউরোপীয় নেতাদের একত্র করার চেষ্টা করছেন, যাতে তাঁরা এই সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে নিজেদের স্বার্থ রক্ষা করতে পারেন। তবে তা করা অত্যন্ত কঠিন হবে।
[U.S. Secretary of State Marco Rubio has with Russian Foreign Minister Sergey Lavrov in Saudi Arabia. are being made for the next discussions between Putin and These talks between the two leaders could determine the future of Ukraine and all of Europe. Meanwhile, French President Emmanuel Macron is trying to unite European leaders so they can protect their interests by standing together in addressing this crisis. However, this will be extremely difficult to achieve.]
ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনার চ্যালেঞ্জ বিশাল। এর মধ্য দিয়ে ইতিহাস যেকোনো দিকে মোড় নিতে পারে। কারণ, পুরো প্রক্রিয়া এখনো গঠনপর্বে রয়েছে। যুক্তরাষ্ট্র ইউরোপকে পুরোপুরি পরিত্যাগ করছে না। তবে গত সপ্তাহের ঘটনাগুলোকে যুক্তরাষ্ট্রের এমন এক বড় প্রচেষ্টার সূচনা হিসেবে দেখতে হবে, যার লক্ষ্য ইউরোপের সঙ্গে সম্পর্কের শর্ত পুনর্মূল্যায়ন করা। ট্রাম্প প্রশাসন এ ক্ষেত্রে কত দূর এগোতে পারবে, তা এখনই বলা সম্ভব নয়।
[The challenge of negotiating the end of the Ukraine war is immense. Through this process, history could take any turn, as the entire process is still in its formative stages. The United States is not completely abandoning Europe. However, the events of the past week should be seen as the beginning of a major effort by the U.S., aimed at reassessing the terms of its relationship with Europe. It is not yet possible to say how far the Trump administration will be able to progress in this regard.]
এটুকু স্পষ্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির এই মৌলিক সম্পর্ক পরিবর্তনের পথে রয়েছে। আর এর সঙ্গে আধুনিক গণতন্ত্রের ভবিষ্যৎও জড়িয়ে আছে।
[It is clear that U. S. foreign policy is on the path of a fundamental shift in its relations. And the future of modern democracy is also intertwined with this.]
ক্রিস্টোফার এস চিভিস দ্য গার্ডিয়ান থেকে অনুদূত ২১ ফেব্রুয়ারি, দৈনিক প্রথম আলো