* রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপট উল্লেখ করুন। সাম্প্রতিক সময়ে এ যুদ্ধের ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রনীতির বৈপ্লবিক পরিবর্তনের স্বরূপ উল্লেখ করুন। মার্কিন পররাষ্ট্রনীতি পরিবর্তনের পেছনের কারণগুলো কী? এতে ইউরোপের নিরাপত্তাজনিত উদ্বেগের কারণগুলো তুলে ধরুন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা শুরু হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে এই আলোচনায় রুশ এবং মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মধ্যকার আলোচনা শেষে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে বলে জানানো হলেও এই আলোচনায় ইউক্রেনকে সংযুক্ত করা হয়নি। ট্রাম্প ও পুতিনের আগ্রহে এই আলোচনায় ইউক্রেনকে রাখা না রাখা নিয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির দিকে তোপ দাগা হয়েছে। তাঁকে স্বৈরশাসক হিসেবে এবং দেশের ভেতর একজন অজনপ্রিয় ব্যক্তি হিসেবে আখ্যা দিয়েছেন ট্রাম্পের বিশেষ উপদেষ্টা ইলন মাস্ক।
[Negotiations have already begun under the mediation of the United States to end the Russia-Ukraine war Although significant progress has been made after discussions between key Russian and American officials in Riyadh, the capital of Saudi Arabia, Ukraine has not been included in these talks. At the interest of Trump and Putin, the U. S. administration has clearly blamed Ukraine’s President Volodzmyr Zelensky for not being included in the discussions. Trump’s special advisor, Elon Musk, has labeled him as an authoritarian leader and an unpopular figure within the country.]
যুদ্ধ বন্ধে অর্থ সহায়তা বন্ধ: মার্কিন প্রশাসনের দৃষ্টিভঙ্গি থেকে যে বিষয়টি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, তা হলো এই যুদ্ধ বন্ধের জন্য তাদের দিক থেকে ইউক্রেনকে খুব একটা গুরুত্বপূর্ণ অংশীদার মনে করা হচ্ছে না। তারা বরং এটিই মনে করছে যে মার্কিন অর্থ সহায়তা বন্ধই এ ক্ষেত্রে যথেষ্ট। এ ক্ষেত্রে এই যুদ্ধে এত দিন ধরে ইউরোপের রাষ্ট্রগুলো বিশাল অঙ্কের অর্থ সহায়তা করে এলেও এটি যুক্তরাষ্ট্র প্রদত্ত অর্থের তুলনায় অতি নগণ্য।
[From the perspective of the US. administration, it is clear that Ukraine is not considered a significant partner in ending this war. Instead, they believe that halting U.S. financial aid would be sufficient in this case. While European countries have provided large amounts of financial aid during this war, it is minuscule compared to the financial assistance provided by the United States.]
তাঁর সর্বশেষ বক্তব্যে তিনি জানিয়েছেন, ইউরোপ যে অর্থ এত দিন পর্যন্ত এই যুদ্ধে ইউক্রেনকে দিয়েছে, সেটি ঋঋণ হিসেবে দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের অর্থ দেওয়া হয়েছে এই যুদ্ধে সহায়তা হিসেবে। তিনি ভবিষ্যতে আর কোনো অর্থ এর পেছনে খরচ করতে রাজি নন, উপরন্তু তাঁদের দিক থেকে দেওয়া শত শত কোটি ডলার অর্থ ফেরতের নিশ্চয়তা চান তিনি। একই সঙ্গে অন্তত কোনো না কোনো উপায়ে যুক্তরাষ্ট্রকে যেন তার দেওয়া অর্থের প্রতিদান দেওয়া হয়, তার নিশ্চয়তা চান।
[In his latest statement, he mentioned that the money Europe has provided to Ukraine for this war so far has been given as loans. However, the money from the United States has been given as assistance for the war. He stated that he is not willing to spend any more money on this in the future and, moreover, he demands a guarantee of repayment for the hundreds of billions of dollars given by the U.S. He also seeks assurance that, in some way, the money the U.S. has given will be compensated.]
খনিজ সম্পদের দিকে নজর ট্রাম্পের: এক্ষেত্রে তিনি ইউক্রেনের বিরল খনিজ পদার্থ কিংবা তেলের অংশীদারির বিনিময়ে তাঁদের দিক থেকে দেওয়া সহায়তার উসুল করতে চান। তিনি অর্থের পরিমাণটা উল্লেখ করতেও ভোলেননি। তাঁর ভাষায়, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া ৩০০ কোটি ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্র অন্তত ৫০০ কোটি ডলার বাণিজ্য করতে চায় ইউক্রেনে।’ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাওয়া বিরল খনিজ পদার্থের অংশীদারির দাবিকে এরই মধ্যে খারিজ করে দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। জবাবে ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ বন্ধের প্রক্রিয়া নিশ্চিত করতে হলে হয় জেলেনস্কিকে দ্রুত সরে যেতে হবে, নয়তো তিনি ইউক্রেনকে হারাবেন। সে ক্ষেত্রে এর দায় পুরোটাই জেলেনস্কির ঘাড়ে এসে বর্তাবে।
[In this case, he wants to recover the assistance given by the U.S. in exchange for Ukraine’s rare minerals or oil partnerships. He did not hesitate to mention the amount of money, stating, “In exchange for the $30 billion provided by the U.S., the U.S. wants to trade at least $50 billion in Ukraine.” President Zelensky has alreadź rejected the demand for a share in the rare minerals from the U.S. In response, Trump stated that in order to ensure the process of ending the war, Zelensky must either step down quickly, or else he will lose Ukraine. In that case, the responsibility will fall entirely on Zelensky.]
ইউক্রেনের যুদ্ধে জড়ানোর কারণ: ট্রাম্পের এ ধরনের বক্তব্য এমন এক সময় এলো, যখন যুদ্ধ বন্ধ ও এর পরবর্তী সময়ে ইউক্রেনকে নিরাপত্তা দেওয়ার বিনিময়ে পরোক্ষভাবে অর্থপ্রাপ্তির দিকটি জানানো হয় এবং ইউক্রেনের দিক থেকে তা খারিজ করে দেওয়া হলো। এর আগে তিনি তিন দিনের ব্যবধানে দুই রকমের কথা বলেছেন। গত ১৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন যে রাশিয়া এই যুদ্ধ শুরু করেছে। এর তিন দিনের মাথায় তিনি এই যুদ্ধের জন্য ইউক্রেনকে দায়ী করে জানিয়েছেন যে ইউক্রেনের এটি শুরু করতে দেওয়া উচিত হয়নি, অর্থাৎ যে ন্যাটোতে যোগদান করা না করা নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল, তা আলোচনার মাধ্যমে সমাধানের পথ উন্মুক্ত ছিল। এর জন্য তিনি কি সত্যি ইউক্রেনকে দায়ী করতে পারেন কি না, সেটি নিয়ে সংগত কারণেই প্রশ্ন উঠবে। ইউক্রেন যদি যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে উসকানি এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো নিশ্চয়তা না পেত, তাহলে নিশ্চিতভাবেই তার একার পক্ষে এই যুদ্ধে জড়িত হওয়ার কোনো কারণ থাকত না। একই সঙ্গে এটিও সংগত যে প্রতিবেশী রাশিয়ার দিক থেকে সম্ভাব্য হামলা এবং প্রতিনিয়ত হুমকি মোকাবেলায় তার নিরাপত্তার বিষয়টি বিবেচ্য ছিল। একই সময়ে এখানে ইউক্রেনের স্বার্থের সঙ্গে ইউরোপের স্বার্থের সম্মিলন ঘটেছিল বলেই ইউরোপের পক্ষ থেকে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালানোর যুক্তি স্পষ্ট ছিল।
[Trump’s remarks came at a time when, in exchange for providing security to Ukraine after the war, there was an implicit suggestion of financial gain, which Ukraine rejected. Previously, within a span of three days, he made two conflicting statements. On February 18, during a press briefing at the White House, he stated that Russia started the war. Three days later, he blamed Ukraine for the war, saying they should not have been allowed to start it, meaning the dispute over NATO membership should have been resolved through negotiations. There will naturally be questions about whether he can truly blame Ukraine for this. If Ukraine hadn’t received encouragement from the U.S. and Europe, and assurance to continue fighting against Russia, there would have been no reason for Ukraine to get involved in this war on its own. At the same time, it is reasonable to consider Ukraine’s security concerns in light of potential attacks from neighboring Russia and constant threats. It is also clear that Ukraine’s interests aligned with Europe’s, which is why Europe had a clear justification for launching counter attacks against Russia’s aggression.]
মার্কিন পররাষ্ট্রনীতির বৈপ্লবিক পরিবর্তন: জো বাইডেনের সময়ে কেবল নয়, এত দিন ধরে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে অভিন্নভাবে দেখা হলেও সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পটপরিবর্তনে ট্রাম্পের অবস্থান থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির এক ধরনের বৈপরীত্যের প্রকাশ ঘটছে। পরিস্থিতি বলছে, ট্রাম্প এত দিন ধরে চলে আসা মার্কিন পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেন। অতীতের বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের নানা রকম বিষয়ে মতানৈক্য দেখা দিলেও আলোচনার মধ্য দিয়ে এর নিরসন ঘটেছে। এবার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প ইউক্রেন এবং ইউরোপকে আলোচনার বাইরে রেখেই এর সুরাহা করতে চাচ্ছেন, যার মধ্য দিয়ে কেবল ইউরোপ নয়, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিয়েও তিনি নতুন করে কী ধরনের সিদ্ধান্তে আসতে চাইছেন এটি একটি ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
[Not only during Joe Biden’s time, but for a long period, the security and economic interests of Europe and the United States were viewed in a unified manner. However, recent changes in the political landscape of the United States reveal a contradiction in U.S. foreign policy from Trump’s position. The situation suggests that Trump has decided to make a significant change in the long-standing U.S. foreign policy. Although there have been disagreements between the U.S. and Europe on various issues in the past, these were resolved through dialogue. Now, in the context of ending the Ukraine war, Trump wants to resolve the issue without involving Ukraine and Europe in the discussions. This raises the question of what kind of decisions he is intending to make not only regarding Europe but also concerning U.S. security.]
ইউরোপে নিরাপত্তাজনিত উদ্বেগ: এদিকে এত বছর ধরে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো তাদের নিরাপত্তাজনিত বিষয়গুলোকে অভিন্ন নীতিমালার আলোকে দেখে এলেও পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করেছে কিছুদিন আগে মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনের পর থেকে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে নতুন আগ্রহের দিকটি হচ্ছে, তারা চায় যুক্তরাষ্ট্র এবং ইউরোপের রক্ষণশীল দলগুলোর মধ্যকার নতুন জোট গড়ে উঠুক। একই সঙ্গে গত ১৯ তারিখে ট্রাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে যে তিনি এবং প্রেসিডেন্ট পুতিন মিলে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে একমত হয়েছেন। এই ঘটনা ইউরোপের জন্য একটি আকস্মিক ধাক্কা হিসেবে আবির্ভূত হয়েছে। ইউক্রেন যুদ্ধের মতো বিষয়, যা ইউরোপের নিরাপত্তার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িতড়এমন একটি জরুরি সিদ্ধান্তের আগে তিনি একতরফাভাবে তাঁর নিজের মতামত অন্যদের ওপর চাপিয়ে দিচ্ছেন বলে ইউরোপের তরফ থেকে দাবি করা হয়েছে। এর মধ্য দিয়ে ইউরোপের দেশগুলো ইউক্রেনের নিরাপত্তা সংকটের বাইরেও নতুন করে রাশিয়ার উত্থানের মধ্য দিয়ে গোটা ইউরোপের নিরাপত্তাহীনতার বিষয় নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে।
[For many years, the United States and European countries have viewed their security-related issues through a common policy framework. However, the situation has started to change since the recent security conference held in Munich. The new interest from the Trump administration is that they want to form a new alliance between the conservative factions of the United States and Europe. At the same time, on the 19th, it was announced by Trump that he and President Putin have agreed to end the Ukraine war. This has come as a sudden shock to Europe. It has been claimed by Europe that, in such an urgent matter like the Ukraine war, which is closely tied to Europe’s security, Trump is unilaterally imposing his own opinion on others. This has raised concerns among European countries, not only about Ukraine’s security crisis but also about Europe’s overall security amid Russia’s rise.]
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের দূরত্ব সৃষ্টি : সম্প্রতি ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুদ্ধ শেষ করার পর ইউক্রেনের নিরাপত্তার দিকটি ইউরোপকেই সামলাতে হবে। এ ক্ষেত্রে নতুন কোনো মার্কিন সহায়তা দেওয়া হবে না। এই মুহূর্তে ইউরোপ এ ধরনের বিষয়ের জন্য মোটেও প্রস্তুত নয়। সেই সঙ্গে ইউক্রেন ন্যাটোর সদস্য হবে নাড়এমন মার্কিন সিদ্ধান্ত ইউরোপের ওপর এক ধরনের চাপিয়ে দেওয়ার বিষয়, যা প্রকারান্তরে যুক্তরাষ্ট্রের সঙ্গে অদূর ভবিষ্যতে ইউরোপের দূরত্ব সৃষ্টির ইঙ্গিত দেয়।
[Recently, at NATO’s headquarters in Brussels, U.S. Secretary of Defense Pete Hegseth stated that after the wa ends, Europe’s responsibility will be to handle Ukraine’s security. No new U.S. assistance will be provided in this regard. At the moment Europe is not at all prepared for such matters. Additionally, the US decision that Ukraine will not become a NATO member is seen as a form of imposition on Europe, which indirectly signals a potential distancing between the United States and Europe in the near future.]
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্য ইউরোপকে হতাশ করেছে এবং নতুন নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে। ভ্যান্স কোনো ধরনের রাখঢাক না করেই ইউরোপকে দায়ী করেছেন এই বলে যে সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের দেশগুলো বাকস্বাধীনতা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রোধ করেছে। ভ্যান্সের এই বক্তব্য এবং পরবর্তী সময়ে ইউরোপের সম্পৃক্ততা ছাড়াই ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের উদ্যোগ থেকে ইউরোপের কাছে এটিই দৃশ্যমান হচ্ছে যে যুক্তরাষ্ট্র এমন এক বিশ্বব্যবস্থার স্বপ্ন দেখছে, যেখানে ইউরোপের সঙ্গে তাদের সম্পর্ককে নতুন করে বিনির্মাণের প্রয়োজন রয়েছে এবং এ ক্ষেত্রে ইউরোপের দেশগুলোর কোনো ভূমিকা থাকবে না।
[At the Munich Security Conference, U. S. Vice President J.D. Vance’s statements disappointed Europe and put them in a new security risk. Vance openly blamed Europe, stating that in recent years, European countries have hindered freedom of speech and democratic progress. Vance’s remarks, along with the subsequent efforts by the Trump administration to resolve the Ukraine war without involving Europe, make it clear to Europe that the United States is envisioning a new world order where their relationship with Europe needs to be rebuilt, and in this scenario, European countries will have no role to play.]
নতুন মেরুকরণে বিশ্ব: সাম্প্রতিক সময়ে যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগ এবং রিয়াদে রুশ-মার্কিন দুই দেশের মধ্যকার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর পুতিন ও ট্রাম্পের মধ্যকার আসন্ন বৈঠকে যুদ্ধ বন্ধ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। এর মধ্য দিয়ে– একই সঙ্গে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রেও নতুন মেরুকরণ আসতে যাচ্ছে বলে মনে করছে অনেকেই।
[Recently, following Trump’s initiative to end the war and the meeting between the Russian and U.S. foreign ministers in Riyadh, a final announcement regarding the end of the war may come during an upcoming meeting between Putin and Trump. Through this, many believe that a new realignment in the relationship between the United States and Europe is also likely to occur.]
পরিস্থিতি যখন এমন অবস্থায়, এশিয়ার দুই শক্তি ভারত ও চীন নতুন এবং পরিবর্তিত এক বিশ্বব্যবস্থায় নিজেদের উত্থানের প্রবল সম্ভাবনা দেখছে। তারাও এটিই ভাবছে যে ট্রাম্পের সঙ্গে পুতিনের এই সখ্যের মধ্য দিয়ে রাশিয়াই দিনশেষে লাভবান হবে এবং চীন ও ভারতের নতুন করে উত্থান ঘটবে। বিষয়গুলো যে ট্রাম্প একেবারে অনুধাবন করছেন না তা নয়, পরিকল্পনা এখনো স্পষ্ট না হলেও এটি ভারতে অসুবিধা হওয়ার কথা নয় যে যুক্তরাষ্ট্র নিজেকে দুর্বল করে রাশিয়াকে শক্তিশালী করার চেষ্টা করবে না।
[In such a situation, the two Asian powers, India and China, see a strong possibility of their rise in a new and changed world order. They also believe that through the alliance between Trump and Putin, Russia will ultimately benefit, and the rise of China and India will be strengthened. It is not that Trump is completely unaware of these issues, but although his plan not yet clear, it is reasonable to think that the United States will not weaken itself to make Russia stronger.]
বিষয়টি এমন হতে পারে যে পুতিনের সঙ্গে সমঝোতার মধ্য দিয়ে তিনি ইউক্রেনের ভূমিতে রাশিয়ার আক্রমণকে বন্ধ করতে সচেষ্ট হবেন এবং বিনিময়ে তিনি ইউক্রেনের ন্যাটোতে যোগদান থেকে বিরত রাখতে রাশিয়াকে নিশ্চয়তা দেবেন।
[The situation could be such that through an agreement with Putin, he will try to stop Russia’s attack on Ukrainian territory, and in return, he will assure Russia that Ukraine will refrain from joining NATO.]
প্রশ্ন আসতে পারে, ইউক্রেনের মতো একটি সার্বভৌম দেশে মার্কিন প্রশাসনের এই ইচ্ছা বাস্তবায়ন করা কিভাবে সম্ভব। বিষয়টি খুব স্বাভাবিক, এরই মধ্যে জেলেনস্কির নিজ পদে থাকার বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হয়তো মার্কিন প্রশাসন খুব শিগগির তাঁকে পদ থেকে সরাতে সব ধরনের তৎপরতাই শুরু করবে। সে ক্ষেত্রে মার্কিন পছন্দের একজন এই পদে অভিষিক্ত হতে পারেন। আর ইউরোপকে ইউক্রেনের সার্বিক নিরাপত্তার দায়িত্ব এবং সেই সঙ্গে আর্থিক বিষয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা বজায় থাকতে পারে। যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় পাওনা হবে দেশটির বিরল খনিজ এবং প্রাকৃতিক সম্পদ, যার মাধ্যমে ট্রাম্পের প্রত্যাশিত আর্থিক অর্জনের বিষয়টির নিশ্চয়তা ঘটতে পারে।
[A question may arise about how the U.S. administration’s desire to implement such a plan in a sovereign country like Ukraine could be possible. This is quite natural, as questions have alreadz started to arise regarding Zelensky’s legitimacy in his position. Perhaps the U.S. administration will soon begin all efforts to remove him from office. In that case, a person of the U.S. administration’s choice might be appointed to the position. Europe could take responsibility for Ukraine’s overall security, while the U.S. might maintain its involvement in financial matters. The biggest benefit for the U.S. would be Ukraine’s rare minerals and natural resources, which could ensure the financial gains expected by Trump.]ড. ফরিদুল আলম, অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৫ ফেব্রুয়ারি, দৈনিক কালের কণ্ঠ