• 40th-bcs-preliminary-questions
    • 46th BCS
    • bangla-blogs
    • BCS Question Bank
    • Elementor #1295
    • Elementor #8
    • English Blogs
    • Home
    • Privacy Policy
    • Quiz Game
    • Test Page
bangla blogs Blog translations আন্তর্জাতিক

744. মিউনিখ সম্মেলন ও বৈশ্বিক নিরাপত্তার ভবিষ্যৎ

March 1, 2025

* মিউনিখ নিরাপত্তা সম্মেলন কী? “এক মেরুকেন্দ্রীকতা থেকে বহুমেরুকেন্দ্রীকতার দিকে ধাবিত হচ্ছে বিশ্ব”-মিউনিখ নিরাপত্তা সম্মেলনের আলোকে এ উক্তির যথার্থতা মূল্যায়ন করুন।

৬১তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) শুধু একটি আলোচনার মঞ্চ ছিল না, বরং বৈশ্বিক রাজনীতির সংকট ও উত্তরণের একটি জীবন্ত দর্পণ।

 [The 61st Munich Security Conference (MSC) was not just a platform for discussion but a living mirror of global political crises and their resolutions.]

ভূ-রাজনৈতিক পুনর্বিন্যাস: মিউনিখ সম্মেলনের প্রতিটি বক্তব্য, প্রতিটি প্রতিক্রিয়া এবং নীতিগত ঘোষণা বিশ্বব্যাপী চলমান ভূ-রাজনৈতিক পুনর্বিন্যাসের দিকে ইঙ্গিত করে। যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের যুগের অবসান, চীনের উত্থান, ইউরোপের স্বাধীনচেতা নীতির সন্ধান এবং রাশিয়ার ভূমিকাড়এই সমস্ত প্রশ্ন মিউনিখের মঞ্চে নতুন মাত্রা পেয়েছে। বৈশ্বিক শাসনব্যবস্থার ভবিষ্যৎ আজ অনিশ্চিত। তবে একটি বিষয় স্পষ্ট, বিশ্ব এখন এক বহুমেরু শক্তির সমীকরণের দিকে এগোচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে।

 [Every speech, reaction, and policy statement at the Munich Conference reflects the ongoing geopolitical realignment worldwide. The end of the era of U.S. dominance, the rise of China, Europe’s pursuit of independent policies, and Russia’s role these issues have gained new dimensions on the Munich stage. The future of the global governance system is now uncertain. However, one thing is clear: the world is moving toward a multipolar power equation, where the traditional leadership of the United States is being challenged.]

২০২৫ সালের ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের বক্তব্য, ইউরোপীয় নেতাদের প্রতিক্রিয়া এবং ট্রাম্প-পুতিন প্রসঙ্গে আলোচনা বৈশ্বিক শক্তির গতিপথকে নতুন করে সংজ্ঞায়িত করার ইঙ্গিত দিয়েছে। যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের যুগের অবসান, ইউরোপের স্বাধীনতার সন্ধান এবং রাশিয়া-চীনের উত্থানড়এসব প্রশ্ন মিউনিখের মঞ্চে ধ্বনিত হয়েছে।

[The conference, held from February 14 to 16, 2025, highlighted discussions on U. S. Vice President J.D. Vance’s speech, European leaders’ reactions, and the Trump-Putin issue, signaling a redefinition of global power dznamics. The end of U.S. unilateral dominance, Europe’s pursuit of independence, and the rise of Russia and China-these issues resonated on the Munich stage.]

নতুন স্নায়ুযুদ্ধের আশঙ্কা: এ সম্মেলন স্পষ্ট করেছে যে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের দিন প্রায় শেষ। চীনের অর্থনৈতিক ও সামরিক উত্থান, রাশিয়ার ভূ-রাজনৈতিক চাল এবং ইউরোপের স্বাধীনতাকামী নীতি এসব শক্তি একটি বহুপক্ষীয় বিশ্বের দিকে ইঙ্গিত করছে। তবে এই রূপান্তর শান্তিপূর্ণ হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধ, তাইওয়ান প্রণালিতে উত্তেজনা এবং দক্ষিণ চীন সাগরে প্রতিদ্বন্দ্বিতা দেখিয়ে দিচ্ছে যে নতুন স্নায়ুযুদ্ধের ঝুঁকি থেকেই যাচ্ছে।

 [This conference has made it clear that the days of U.S. unilateral dominance are nearly over. China’s economic and military rise, Russia’s geopolitical maneuvers, and Europe’s push for independence all point toward a multipolar world. However, there is uncertainty about whether this transition will be peaceful. The U.S.-China trade war, tensions in the Taiwan Strait, and competition in the South China Sea indicate that the risk of a new Cold War remains.]

সম্মেলনে জে ডি ভ্যান্সের বিতর্কিত বক্তব্য: যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স তাঁর ভাষণে মিউনিখ সম্মেলনের আয়োজকদের কঠোর ভাষায় সমালোচনা করেন। তাঁর মতে, বাম ও ডান— উভয় ধারার জনপ্রিয়তাবাদী দলগুলোর প্রতিনিধিদের আলোচনা থেকে বাদ দেওয়া হয়েছে, যা গণতন্ত্রের মৌলিক নীতির পরিপন্থী। ভ্যান্স জোর দিয়ে বলেন, “আমরা কারো কথার সঙ্গে একমত না হতে পারি, কিন্তু যখন কোনো রাজনৈতিক নেতা একটি বড় সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন, তখন তাঁদের সঙ্গে সংলাপে বসাটা আমাদের দায়িত্ব।’ এই মন্তব্য ইউরোপীয় নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

 [U.S. Vice President J. D. Vance strongly criticized the organizers of the Munich Conference in his speech. According to him, representatives of both left and right-wing populist parties were excluded from the discussions, which goes against the fundamental principles of democracy. Vance emphasized, “We may not agree with someone’s views, but when a political leader represents a large community, it is our responsibility to engage in dialogue with them.” This statement sparked strong reactions among European leaders.]

ইউরোপীয় নেতাদের প্রতিক্রিয়া: জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ, বিরোধী দলের নেতা ফ্রিডরিশ মেস, ভাইস চ্যান্সেলর রবার্ট হাবেক ও পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক একযোগে ভ্যান্সের বক্তব্যকে ‘অবাস্তব’ ও ‘বিচ্ছিন্নতার রাজনীতি’ বলে আখ্যায়িত করেন। এমনকি মধ্যম ডানপন্থী ফ্রি ডেমোক্রেটিক পার্টির মারি-অ্যাগনেস স্ট্রাক-জিমারম্যান ভ্যান্সের ভাষণকে ‘বিজড়িত বুদ্ধিবৃত্তিক তল’ বলে বর্ণনা করেন।

 [German Chancellor Olaf Scholz, opposition leader Friedrich Merz, Vice Chancellor Robert Habeck, and Foreign Minister Annalena Baerbock jointly dismissed Vance’s remarks as Ounrealistic” and “the politics of isolation.” Even Marie-Agnes Strack-Zimmermann of the center-right Free Democratic Party described Vance’s speech as a “tangled intellectual abyss.”]

বহুমেরুকেন্দ্রীক বিশ্বব্যবস্থা: শীতল যুদ্ধের পর থেকে গ্লোবাল অর্ডারের কেন্দ্রবিন্দু ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ২০২৫ সালের মিউনিখ সম্মেলনে এই ধারণাটি ম্লান হয়ে গেছে। ইউক্রেন যুদ্ধ, চীনের সঙ্গে বাণিজ্য সংঘাত এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনের কারণে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অঙ্গনে তার প্রভাব হারাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ‘আমেরিকা ফার্স্ট’ নীতির প্রতি ট্রাম্প ও বাইডেন প্রশাসনের দোলাচল ইউরোপ ও এশিয়ার মিত্রদের মধ্যে অনাস্থা তৈরি করেছে। উদাহরণস্বরূপ,

 [Since the Cold War, the United States has been at the center of the global order. However, the 2025 Munich Conference has diminished this notion. The Ukraine war, trade conflicts with China, and internal political divisions have caused the U.S. to lose its influence on the international stage. Experts suggest that the oscillation between “America First” policies under the Trump and Biden administrations has created distrust among U.S. allies in Europe and Asia. For example,]

*ন্যাটো জোটে ইউরোপীয় দেশগুলোর বর্ধিত সামরিক ব্যয় এবং স্বাধীন প্রতিরক্ষা কৌশল গঠনের উদ্যোগ আমেরিকান নেতৃত্বের প্রতি তাদের সংশয়কেই প্রতিফলিত করে।

[The increased military spending by European countries within the NATO alliance and their initiatives to develop independent defense strategies reflect their skepticism toward American leadership.]

*অন্যদিকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সম্পৃক্ততা হ্রাস পাওয়ার বিপরীতে চীন তার ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তারে তৎপর। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই), দক্ষিণ চীন সাগরে সামরিক ঘাঁটি নির্মাণ এবং আফ্রিকা ও লাতিন আমেরিকায় অর্থনৈতিক অংশীদারির মাধ্যমে চীন একটি বিকল্প বিশ্বব্যবস্থার রূপরেখা দিচ্ছে। মিউনিখ সম্মেলনে চীনের প্রতিনিধি লি ঝাওশিংয়ের বক্তব্য ছিল প্রাসঙ্গিক, ‘বহুপক্ষীয়তাবাদই শান্তি ও উন্নয়নের চাবিকাঠি। কোনো একক দেশের আদর্শই বিশ্বের জন্য মানদণ্ড হতে পারে না।’ তবে চীনের এই উত্থান নিয়ে উদ্বেগও কম নয়। তাইওয়ান প্রণালি, হংকং এবং উইঘুর মুসলিমদের বিষয়ে চীনের নীতিকে পশ্চিমা দেশগুলো মানবাধিকার লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে।

[On the other hand, as U.S. international engagement declines, China is actively expanding its geopolitical influence. Through the Belt and Road Initiative (BRI), military base construction in the South China Sea, and economic partnerships in Africa and Latin America, China is outlining an alternative global order. At the Munich Conference, China’s representative, Li Zhaoxing, stated, “Multilateralism is the key to peace and development. No single country’s ideology can serve as the global standard.” However, concerns over China’s rise remain significant. Western nations view China’s policies on the Taiwan Strait, Hong Kong, and the Uzghur Muslims as threats to human rights and regional stability.]

মিউনিখ সম্মেলনের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত প্রস্তাব আলোচনায় নতুন মাত্রা যোগ করে। তিনি ঘোষণা দেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আবার জি৮ গ্রুপে ফিরিয়ে আনা উচিত। উল্লেখ্য, ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ট্রাম্পের এই প্রস্তাব পশ্চিমা জোটের মধ্যে নতুন করে বিভেদ সৃষ্টি করেছে। অনেক ইউরোপীয় নেতা এটিকে রাশিয়ার আগ্রাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন।

 [In the context of the Munich Conference, a controversial proposal by U.S. President Donald Trump added a new dimension to the discussion. He declared that Russian President Vladimir Putin should be reinstated in the G8 group. It is worth noting that the International Criminal Court (ICC) has issued an arrest warrant for Putin on charges of war crimes in Ukraine. Trump’s proposal has created new divisions within the Western alliance, with many European leaders viewing it as an attempt to legitimize Russia’s aggression.]

নিজস্ব প্রতিরক্ষা কাঠামো গঠনে ইউরোপীয় নেতাদের মতপার্থক্য: মিউনিখ সম্মেলনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ফলাফল হলো ইউরোপীয় দেশগুলোর মধ্যে ‘কৌশলগত স্বায়ত্তশাসন’-এর ঘোষণা। জার্মানি, ফ্রান্স ও পূর্ব ইউরোপের কিছু দেশ ন্যাটোর ছত্রচ্ছায়ায় যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমাতে চাইছে। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা এবং ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির পরিপ্রেক্ষিতে ইউরোপ এখন নিজস্ব প্রতিরক্ষা কৌশল গড়ে তুলতে বদ্ধপরিকর। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এরই মধ্যে ‘ইউরোপীয় সেনাবাহিনী’ গঠনের প্রস্তাব পুনরুজ্জীবিত করেছেন।

[The most significant outcome, of the Munich Conference was the declaration of ‘strategic autonomy’ among European countries. Germany, France, and some Eastern European countries seek to reduce their dependence on the United States under NATO’s umbrella. In light of the experience of the Ukraine war and the ‘America First’ policy of the Trump administration, Europe is now determined to build its own defense strategy. French. President Emmanuel Macron has alreadz revived the proposal to form a ‘European Army.]

 ট্রাম্প যদি পুতিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ঠিকভাবে পরিচালনা করতে পারেন, তবে ইউরোপে স্থিতিশীলতা ফিরে আসতে পারে। তাদের যুক্তি, পুতিনকে পূর্ব ইউক্রেনের আংশিক নিয়ন্ত্রণ দিয়ে সন্তুষ্ট রাখলে মধ্য ইউরোপে রাশিয়ার হুমকি কমবে। তবে এই ধারণার বিরোধীরা সতর্ক করেছেন যে রাশিয়ার সঙ্গে আপস করলে মস্কোর আগ্রাসন আরো বিস্তৃত হবে। পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলো এই দ্বিতীয় মতটিকেই সমর্থন করে। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা এবং যুক্তরাষ্ট্রের অনিশ্চিত নীতির কারণে জার্মানি, ফ্রান্স ও পোল্যান্ডের মতো দেশগুলো এখন নিজেদের প্রতিরক্ষাকাঠামো শক্তিশালী করতে চায়। কিন্তু প্রশ্ন হলো, ইউরোপ কি সত্যি ন্যাটো ছাড়া নিজেকে রক্ষা করতে সক্ষম? বিশেষজ্ঞদের মতে, ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন প্রতিরক্ষানীতির অভাব এবং সদস্য দেশগুলোর মধ্যে মতপার্থক্য এই পথে বড় বাধা।

[If Trump can manage diplomatic relations properly with Putin, stability could return to Europe. Their argument is that keeping Putin satisfied by granting partial control over Eastern Ukraine would reduce Russia’s threat to Central Europe. However, opponents of this idea have warned that compromising with Russia will only expand Moscow’s aggression. Poland and the Baltic states support this second view. Due to the experience of the Ukraine war and the uncertain policies of the United States, countries like Germany, France, and Poland now wish to strengthen their own defense structures. But the question is, can Europe truly defend itself without NATO? According to experts, the lack of a unified defense policy within the European Union and differences among member states are major obstacles on this path.]

মিউনিখ সম্মেলন বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য তিনটি মূল বার্তা দিয়েছে—

১. সহযোগিতার অপরিহার্যতা : জলবায়ু পরিবর্তন, সাইবার যুদ্ধ এবং মহামারির মতো আজ্ঞানসীমা চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

 [Collective efforts are needed to address cross-border challenges such as climate change, cyber warfare, and pandemics.]

২. নমনীয় কূটনীতি : শক্তিশালী দেশগুলোর মধ্যে সংলাপের মাধ্যমেই কেবল সংঘাত এড়ানো সম্ভব। [Conflict can only be avoided through dialogue among powerful countries.]

৩. বৈশ্বিক দক্ষিণের ক্ষমতায়ন : উন্নয়নশীল দেশগুলোর অংশগ্রহণ ছাড়া কোনো সিদ্ধান্তই টেকসই হবে না। [No decision will be sustainable without the participation of developing countries.]

বিশ্ব আজ একটি ক্রসরোডে দাঁড়িয়ে। একদিকে বহুপক্ষীয়তাবাদের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানের পথ্য অন্যদিকে শক্তি প্রতিযোগিতার অন্ধকার গহ্বর। মিউনিখ সম্মেলন আমাদের মনে করিয়ে দিয়েছে যে এই পথের নির্বাচন শুধু নীতিনির্ধারকদের হাতে নয়, বরং প্রতিটি জাতির সচেতন সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। এই উত্তরণকালে ইউরোপকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্নিধারণ করতে হবে, যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক জোটে আস্থা ফিরিয়ে আনতে হবে এবং এশিয়াকে সংঘাত এড়াতে কূটনৈতিক পথ খুঁজতে হবে। মিউনিখ সম্মেলন যদি আমাদের কিছু শিখিয়ে থাকে, তা হলো বৈশ্বিক নিরাপত্তা এখন কোনো একক দেশের হাতে নেই, বরং এটি সম্মিলিত দায়িত্বের ফল।

[The world stands at a crossroads today. On one hand, there is the path of peaceful coexistence through multilateralism; on the other, the dark abyss of power competition. The Munich Conference has reminded us that the choice of this path depends not only on policymakers but also on the conscious decisions of each nation. During this transition, Europe must redefine its relationship with Russia, the United States must restore trust in international alliances, and Asia must seek diplomatic solutions to avoid conflict. If the Munich Conference has taught us anything, it is that global security is no longer in the hands of any single country; rather, it is the result of collective responsibility.]

 ড. সুজিত কুমার দত্ত, অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ মার্চ, দৈনিক কালের কণ্ঠ

←Previous
Next→

Recent post

  • Hello world!
    January 21, 2026
  • ৪৬ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
    January 16, 2026
  • How_to_Learn_Vocabulary
    January 16, 2026
  • 103. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রিতে (পাস কোর্সে) পড়ে বিসিএস ক্যাডার
    January 16, 2026
  • চাকুরি_প্রস্তুতি_প্রিলিমিনারি।
    January 16, 2026
  • প্রশাসন ক্যাডার, ৪৪তম বিসিএস
    January 16, 2026

Tags

BCS Exam BCS Model Test BCS Preliminary BCS Preparation BCS Questions BCS Study Materials BCS Syllabus BCS Viva Preparation BCS Written Exam

Categories

  • bangla blogs
  • bangladesh
  • banking and finance
  • bcs questions
  • Blog
  • economy
  • english blogs
  • environment
  • international
  • technology
  • translations
  • Uncategorized
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • ব্যাংকিং ও ফিন্যান্স