বিসিএস লিখিত পরীক্ষার জন্য নোট করে পড়া খুবই কার্যকরী। নোট করা থাকলে প্রশ্ন কমন এলে প্রিসাইজভাবে উত্তর করা যায়। আর কমন না এলেও রিলেট করে লিখে আসা যায়। আজকের লেখায় নোট করার কৌশল নিয়ে আলোচনা করবো—
১। নোট করার উপকরণ
-বিষয়ভিত্তিক নোট খাতা
-কালো ও নীল কালির কলম
-স্টিকি নোট
-রেফারেন্স বই
-বিভিন্ন রিপোর্ট ও সমীক্ষার সারাংশ
-ইন্টারনেট
-AI
২। সিলেবাস ধরে নোট করা
প্রত্যেকটি সাবজেক্টের সিলেবাসের টপিকস ধরে ধরে নোট করবেন। নোট করার ক্ষেত্রে একই প্রশ্নের একাধিক সোর্স থেকে উত্তর স্টাডি করবেন।
৩। যে বিষয়গুলো নোটে অন্তর্ভুক্ত করবেন
-ম্যাপ
-ডেটা
-কোটেশন
-সংক্ষিপ্ত বর্ণনা
৪। নোটের কাঠামো যেমন হবে
প্রত্যেকটি থিমেটিক প্রশ্ন নোট করার ক্ষেত্রে নিম্নোক্ত কাঠামো ফলো করুন—
ভূমিকা (২–৩ লাইনে) → মূল আলোচনা → উদাহরণ (ডেটা, কোটেশন, গ্রাফ, চার্ট) → সমস্যা/সীমাবদ্ধতা → করণীয়/সুপারিশ → উপসংহার
পরীক্ষার খাতায় যতটা সম্ভব এভাবেই উত্তর করার চেষ্টা করুন।
কোনো প্রশ্ন কমন না পেলে ছেড়ে আসবেন না। রিলেট করে হলেও কিছু লিখে আসবেন। সাদা খাতায় কোনো পরীক্ষক নাম্বার দেবে না, কিন্তু কাছাকাছি কিছু লিখে এলে অন্তত শূন্য দেবে না।
.
৫। স্টিকি নোট যেভাবে কাজে লাগাবেন
কোনো বিষয়ের ওপর আপডেট তথ্য বা নতুন কোনো ভালো উত্তর স্টিকি নোটে লিখবেন। আগের উত্তরের জায়গায় এটি লাগিয়ে রাখবেন।
৬। প্রয়োজনীয় তথ্য খুঁজবেন যেভাবে
নোট করার জন্য প্রয়োজনীয় ডেটা বা কোটেশন গুগলে সার্চ করবেন। কোটেশনের জন্য গুগলে সার্চ করে Images-এ ক্লিক করলে প্রচুর কোটেশন পাওয়া যায়।
অথবা AI-এর সাহায্য নিতে পারেন।
যেমন— জলবায়ু পরিবর্তন বিষয়ক কোটেশনের জন্য লিখতে পারেন:
“Quotes regarding climate change”
.
৭। নোট করার ক্ষেত্রে পত্রিকার যে বিষয়গুলোকে গুরুত্ব দেবেন
সম্পাদকীয় পাতা
ভূরাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, যুদ্ধ, বাণিজ্য, নারী ও শিশুর অধিকার, শ্রমিক অধিকার, সংবিধান, চলমান ঘটনা, জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা।
ফিচার পাতা
জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা, বিখ্যাত সাহিত্যিকদের জন্ম ও প্রয়াণ দিবস উপলক্ষে তাদের সৃষ্টিকর্ম, বিসিএস-সংক্রান্ত পরামর্শ এবং উপরোক্ত বিষয়সমূহ।
আন্তর্জাতিক পাতা
যুদ্ধ, সম্মেলন, পুরস্কার, চলমান ও সাম্প্রতিক ঘটনার বিশ্লেষণ।
অর্থ ও বাণিজ্য পাতা
বিভিন্ন রিপোর্টের বিশ্লেষণ, বাণিজ্যের সমস্যা ও সম্ভাবনা।
.
৮। রেফারেন্স বইয়ের ব্যবহার
রেফারেন্স বই নোট করার জন্য খুবই সহায়ক। এছাড়া বিভিন্ন ওয়েবসাইটও এক্ষেত্রে সহায়ক হতে পারে।
বিষয়ভিত্তিক রেফারেন্স বই—
বাংলা:
লাল-নীল দীপাবলি
সাহিত্য জিজ্ঞাসা
বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম
৯ম–১০ম শ্রেণীর ব্যাকরণ বই
ইংরেজি, রচনা ও আন্তর্জাতিক বিষয়াবলি:
ইংরেজিতে শুধু Letter to the Editor ও Title of the Given Passage—এই দুইটি ছাড়া নোট করার তেমন কিছু নেই।
তবে শুদ্ধভাবে ইংরেজি লেখার চর্চা অব্যাহত রাখবেন। এজন্য দিনে অন্তত ২ পেজ ইংরেজি লিখতে পারেন। পরে এটি কোনো এক্সপার্ট বন্ধু বা AI দিয়ে চেক করে নেবেন।
ইংরেজি গ্রামারের জন্য—
Applied English Grammar and Composition — P. C. Das
ভোকাবুলারির জন্য—
Oracle Vocabulary with Mnemonic দেখতে পারেন।
Think Tank ও পত্রিকাঃ
এগুলো পড়লে একই সঙ্গে ইংরেজি, অনুবাদ, রচনা ও আন্তর্জাতিক বিষয়াবলির পড়া কাভার হবে।কিভাবে তিনটি বিষয়ের সমন্বিত প্রস্তুতি নিবেন- নিচের কমেন্টে লিংক সংযুক্ত করে দিবো, দেখে নিবেন।
পত্রিকাঃ
বাংলা দৈনিক
প্রথম আলো,আমার দেশ,কালের কণ্ঠ,ইত্তেফাক,যুগান্তর,বণিক বার্তা,
~ইংরেজি দৈনিক
The Daily Star,The New Age, The Business Standard
আন্তর্জাতিক মিডিয়াঃ
মূলত এদের Apps গুলো ইনস্টল করে নোটিফবকেশন অন করে রাখবেন, আর মাঝেমধ্যে Apps এ ঢুকে বিভিন্ন কলাম পড়ে নিবেন।
লিখিত নোটের মত কোন বিষয় পেলে সেটা টুকে নিবেন।
~AL JAZEERA,
BBC,CNN,REUTERS,AP,AFP,DW ফলো কররে পারেন।
Think Tank Websites:
-CFR
-RIAC (Russian International Affairs Council)
-Atlantic Council
-Project Syndicate(সাবসক্রাইব করে পড়তে হবে)
-The Diplomat
-Foreign Affairs (সাবসক্রাইব করে পড়তে হবে)
-The Hill
-RAND
-Carnegie Endowment for International Peace
-CSIS
-European Council on Foreign Relations
ইউটিউব চ্যানেল (সহায়ক হিসেবে)
BBC বাংলা
Jamuna TV (Jamuna iDesk)
সময় টিভি (দৃশ্যপট – ওমর ইনানের বিশ্লেষণ)
Johnny Harris
StudyIQ IAS
AJ Start Here (Al Jazeera)
Caspian Report
Zeihan on Geopolitics
আন্তর্জাতিক বিষয়াবলির রেফারেন্স বইসমূহঃ
-ম্যাপ
-বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট
-Assurance গাইড (উত্তর দেখার জন্য)
-বিশ্ব রাজনীতির ১০০ বছর
-আন্তর্জাতিক রাজনীতিকোষ
-বাংলাদেশের পররাষ্ট্রনীতি
-মধ্যপ্রাচ্যের রাজনীতি
-নয়া বিশ্বব্যবস্থা ও সমকালীন রাজনীতি
-ইরান সংকট ও উপসাগরীয় রাজনীতি
-বাংলাদেশের নিরাপত্তা ভাবনা: অপ্রচলিত ধারণাসমূহ
-দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজনীতি
-ফরেন সার্ভিসে ৩৫ বছর: টক-মিষ্টি-ঝাল(ভাইভার জন্য পড়তে পারেন, সার্ভিসটা আসলে কেমন সেটা জানার জন্যদ)
-Proposed Roads to Freedom
বাংলাদেশ বিষয়াবলিঃ
-৯ম–১০ম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয়
-অর্থনৈতিক সমীক্ষা
-Assurance বিসিএস লিখিত গাইড (প্রশ্নোত্তর পড়ার জন্য)
-সহজ ভাষায় বাংলাদেশের সংবিধান — আরিফ খান
-বাংলাদেশের ম্যাপ
-পত্রিকার গুরুত্বপূর্ণ কলাম
গণিতঃ
-৯ম–১০ম শ্রেণীর সাধারণ গণিত
-৯ম–১০ম শ্রেণীর উচ্চতর গণিত
-উচ্চমাধ্যমিকের বিন্যাস, সমাবেশ ও সম্ভাব্যতা
বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিঃ
-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ–দ্বাদশ শ্রেণীর সিলেক্টেড টপিকস)
-Oracle বিজ্ঞান গাইড (সময় থাকলে কিছু নোট করতে পারেন; না হলে সংক্ষেপে, টু দ্য পয়েন্ট উত্তর করার মানসিকতা রাখবেন)
মানসিক দক্ষতাঃ
Assurance লিখিত গাইড (নোট করার দরকার নেই)
.
Happy Reading!
আজ এ পর্যন্তই। সুন্দরভাবে নোট করুন, প্রতিযোগীতায় এগিয়ে থাকুন।
সবার প্রতি শুভকামনায়,
এস এম নাসির উদ্দীন
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সুপারিশপ্রাপ্ত) ৪৫তম বিসিএস, মেধাক্রম: ১৪১।
বর্তমানে কর্মরতঃ বাংলাদেশ কৃষি ব্যাংক (সিনিয়র অফিসার)।