যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বাণিজ্যযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। দায়িত্ব গ্রহণের পরই তিনি প্রতিদ্বন্দ্বী চীনের পাশাপাশি কানাডা ও মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপ করেছেন। যদিও পরে তা এক মাসের জন্য স্থগিত করেছেন তিনি। আলোচনার সুযোগ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে অভিবাসন নীতি থেকে শুরু করে বাণিজ্য ইস্যুর মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে।
[U.S. President Donald Trump has brought the United States to the brink of a trade war. Immediately after taking office, he imposed tariffs on products from rival China, as well as Canada and Mexico. However, he later suspended these tariffs for one month. This decision was made to provide an opportunity for negotiations, which may include various issues ranging from immigration policy to trade matters.]
ট্রাম্পের এই আচরণ অস্বাভাবিক কিছু না হলেও তা বিশ্ব অর্থনীতিতে অনিশ্চিত পরিস্থিতি তৈরি করতে পারে। ব্রিটিশ ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
[Trump’s behavior is not unusual, but it could create an uncertain situation in the global economy. This was mentioned in a report by the British magazine The Economist.]
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প বিশ্বজুড়ে একটি বাণিজ্যযুদ্ধের শঙ্কা তৈরি করলেও তিনি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রথ সোশ্যাল’-এ লিখেছেন, ‘এটি আমেরিকার স্বর্ণযুগ হবে! এর জন্য যে মূল্য দিতে হয়, তা দিতে হবে।’ সত্যি সত্যিই ৩ ফেব্রুয়ারি ট্রাম্পের শুল্কনীতির কিছুটা মূল্য চুকায় বিশ্ব।
[The report states that while Trump has raised concerns about a global trade war, he wrote on his social media platform ‘Truth Social,” “This will be America’s golden age ! The price that has to be paid for it, must be paid. ” Indeed, on February 3, the world paid some price for Trump’s tariff policy.]
এদিন বৈশ্বিক শেয়ারবাজারে ধস নামে, তেলের দাম বেড়ে যায় এবং ডলারের বিপরীতে বেশির ভাগ মুদ্রার দরপতন হয়। কিন্তু পরে যখন ট্রাম্প মেক্সিকো ও কানাডার ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করেন, তখন বাজার ফের স্থিতিশীল হয়।
[On that day, global stock markets crashed, oil prices rose, and most currencies depreciated against the dollar. However, when Trump later suspended the decision to impose tariffs on Mexico and Canada, the market regained stability.]
এই ঘটনাগুলো ভবিষ্যতে আরো বড় ধরনের অনিশ্চয়তারই ইঙ্গিত দিচ্ছে। বিনিয়োগকারীরা মনে করছেন, ট্রাম্প শেয়ারবাজারের প্রতিক্রিয়া বুঝতে পারেন এবং তা বিবেচনায় রেখেই শুল্ক আরোপের সিদ্ধান্ত নেন।
[These events indicate the possibility of even greater uncertainty in the future. Investors believe that Trump understands the stock market’s reaction and made the decision to impose tariffs while taking this into consideration.] ফলে ভবিষ্যতে এমন পদক্ষেপ আরো দীর্ঘায়িত হতে পারে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে।
[As a result, such measures may be prolonged in the future, which could become a source of discomfort for the global economy.]
ট্রাম্পের শুল্কনীতির প্রভাব : মার্কিন শিল্পখাত ক্ষতিগ্রস্তঃ
শুধু বিশ্ব অর্থনীতি নয়, ট্রাম্পের শুল্কনীতির কারণে যুক্তরাষ্ট্রের শিল্প খাত মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে। বিশেষ করে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবে। কানাডা ও মেক্সিকোতে উৎপাদিত বিভিন্ন যন্ত্রাংশ একাধিকবার সীমান্ত পার হয়ে চূড়ান্তভাবে একত্র হয়। ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হলে উৎপাদন ব্যয় এতটাই বেড়ে যাবে যে যুক্তরাষ্ট্রের তিনটি বৃহৎ গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্টেলান্টিস, জেনারেল মোটরস ও ফোর্ড লাভজনক থাকতে পারবে না বলে জানিয়েছে বিনিয়োগ প্রতিষ্ঠান বার্কলেস। [Not only the global economy but also Trump’s tariff policy could severely damage the U.S. industrial sector. In particular, automobile manufacturers will be the most affected. Various parts produced in Canada and Mexico cross the border multiple times before being assembled. If a 25% tariff is imposed, production costs will rise to such an extent that three major U.S. car manufacturers-Stellantis, General Motors, and Ford–will no longer be profitable, according to investment firm Barclays.]
সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন: বিশেষজ্ঞরা বলছেন, সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটলে ছোট কম্পানিগুলো টিকে থাকতে পারবে না এবং অনেক উৎপাদন ইউনিট বন্ধ হয়ে যাবে। এমনকি কিছু প্রতিষ্ঠান দেউলিয়া হওয়ারও ঝুঁকি রয়েছে। [Experts say that if there is a disruption in the supply chain, small companies will not be able to survive, and many production units will shut down. Some companies even face the risk of bankruptcy.]
বিশ্বব্যাপী ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তা:
অর্থনীতিবিদরা সতর্ক করছেন, ট্রাম্পের এ ধরনের নীতির ফলে বিশ্বব্যাপী ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তা দেখা দেবে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলো আগামীতে বিনিয়োগ পরিকল্পনা করতে গিয়ে দ্বিধায় পড়বে। একদিকে তারা কানাডা ও মেক্সিকোতে বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না, অন্যদিকে যুক্তরাষ্ট্রেও বড় ধরনের প্রকল্প চালু করার আগে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলা ঠিক থাকবে কি না তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
[Economists are warning that Trump’s policies will create uncertainty in global trade. Businesses will be hesitant to make investment plans in the future. On one hand, they will be reluctant to invest in Canada and Mexico, and on the other hand, there will be doubts about whether global supply chains will remain intact before launching major projects in the United States.]
বিনিয়োগ হ্রাস: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের এক গবেষণায় দেখা গেছে, ট্রাম্পের প্রথম মেয়াদে চীনের ওপর শুল্ক আরোপের কারণে ২০১৮ সালে দেশটির বিনিয়োগ কমপক্ষে ১ শতাংশ কমে যায়। এবার ট্রাম্পের পরিকল্পনা আরো বিস্তৃত এবং এতে আরো বেশি দেশ ও শিল্প খাত ক্ষতিগ্রস্ত হতে পারে।
[A study by the U.S. Federal Reserve found that due to Trump’s first-term tariffs on China, the country’s investment decreased by at least 1% in 2018. This time, Trump’s plan is more extensive, and it could affect more countries and industries.]
বিশ্লেষকদের মতে, ট্রাম্প তার শুল্কনীতির মাধ্যমে বিশ্বব্যাপী অস্থিরতা সৃষ্টি করেছেন, যা দীর্ঘ মেয়াদে বৈশ্বিক অর্থনীতির জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে। বাণিজ্য বাধাগ্রস্ত হবে, কমতে পারে বিনিয়োগও।
[Analysts believe that through his tariff policy, Trump has created global instability, which could have severe long-term effects on the global economy. Trade will be disrupted, and investment may decrease as well.] ৫ ফেব্রুয়ারি, দ্য ইকোনমিস্ট