মুদ্রানীতি কী? পলিসি রেট বা নীতি সুদহার কী? নীতি সুদহার কীভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে।। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পলিসি রেটই কী একমাত্র হাতিয়ার? আপনার উত্তরের পক্ষে যুক্তি দিন।
সাম্প্রতিক ঘোষিত মুদ্রানীতিতে পলিসি রেট কমে আসবে, এমন ধারণা করা হয়েছিল, কিন্তু বাস্তবে তা হয়নি। কাজেই ঋণসুদের হার, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কোনো সুখবর নিয়ে আসেনি। এদিকে গ্যাসের মূল্য ব্যাপক হারে বাড়ানোর যে কথা বলা হয়েছে, তা বাস্তবায়িত হলে উৎপাদন খাত ব্যাপক সমস্যার সম্মুখীন হবে।
[It was expected that the recently announced monetary policy would lower the policy rate, but in reality, that did not happen. As a result, loan interest rates, especially for small entrepreneurs, did not bring any good news. Meanwhile, if the proposed significant increase in gas prices is implemented, the production sector will face severe challenges.]
বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনৈতিক ও আর্থিক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় মুদ্রানীতিতে কিছু সুনির্দিষ্ট কৌশল গ্রহণ করেছে। সংস্কারগুলোর মধ্যে রয়েছে তিনটি টাস্কফোর্স গঠন, যা
[Bangladesh Bank has adopted specific strategies in its monetary policy to address the challenges in the country’s economic and financial sectors. The reforms include the formation of three task forces, which will-]
* ব্যাংকের সম্পদের বণ্টনগত পর্যালোচনা করবে [Review the allocation of bank assets]
*বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রক সক্ষমতা বৃদ্ধি করবে [Enhance the regulatory capacity of Bangladesh Bank and]
এবং * আইনবহির্ভূতভাবে সরিয়ে নেওয়া অর্থ পুনরুদ্ধারের কাজ করবে। [Work on recovering unlawfully transferred funds.]
এই উদ্যোগগুলো অর্থনীতিকে স্থিতিশীল করা এবং ব্যাংকিং খাত সংস্কারের বৃহত্তর পরিকল্পনার অংশ, তবে এ বিষয়ে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করলে ব্যাংকিং ও আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার পথ সুগম হতো বলে মনে করা হয়।
[These initiatives are part of a broader plan to stabilize the economy and reform the banking sector. However, it is believed that setting a specific timeline for these measures would facilitate the establishment of discipline in the banking and financial sectors.]
বাংলাদেশ ব্যাংকের বর্তমান মুদ্রানীতির প্রধান লক্ষ্য হলো-
* মূল্যস্ফীতি হ্রাস করা, [ Reduce inflation.]
*বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল করা, [Stabilize the foreign exchange market.]
*বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থা পুনর্গঠন [Reorganize the foreign exchange reserve system and]
*এবং আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি খাণের (এনপিএল) বৃদ্ধির প্রবণতা মোকাবিলা করা।
[Address the increasing trend of non-performing loans (NPL) in financial institutions.]
এতে মূলত অর্থবাজারের শৃঙ্খলা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করতে হবে। সেরকম পরিস্থিতির আভাস পরিষ্কার নয়।
[The focus should primarily be on establishing discipline in the financial market. However, there are no clear indications of such a situation.]
পলিসি রেট বাড়ানোর পরও মূল্যস্ফীতিতে অস্বস্তি
দুঃখজনকভাবে সত্যি যে, পলিসি রেট বাড়ানোর পরও মূল্যস্ফীতি হ্রাস পায়নি, অর্থাৎ সম্প্রসারিত রাজস্বনীতি ও সংকোচিত মুদ্রানীতির প্রয়োগ সত্ত্বেও, মুদ্রাস্ফীতি এখনো ১০ ভাগের ওপর রয়েছে, যদিও ২০২৪ সালের ডিসেম্বর ও ২০২৫ সালের জানুয়ারিতে এটি কিছুটা কমেছে, যা প্রধানত খাদ্যমূল্যস্ফীতি হ্রাসের কারণে ঘটেছে। বাংলাদেশ ব্যাংক আগামী দিনে মুদ্রাস্ফীতি ৭-৮ ভাগের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
[Unfortunately, it is true that even after increasing the policy rate, inflation has not decreased. In other words, despite the implementation of an expansive fiscal policy and a restrictive monetary policy, inflation is still above 10%. However, it has slightly decreased in December 2024 and January 2025, mainly due to a reduction in food inflation. The Bangladesh Bank has set a target to keep inflation between 7-8% in the future.]
মূল্যস্ফীতির নেপথ্যে কারণ
• . বর্তমানে ভোগ্যপণ্যের বাজার মাত্র ৮-৯টি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করছে, ফলে অলিগোপলি বাজার কাঠামো তৈরি হয়েছে। [Currently, 8-9 companies control the consumer goods market, resulting in the creation of an oligopoly market structure.]
উচ্চ সুদের হার উৎপাদন ব্যয় বৃদ্ধি করছে, যা মূল্যস্ফীতিকে আরো উসকে দিচ্ছে। [High interest rates are increasing production costs, which is further fueling inflation.]
• অন্যদিকে সম্প্রতি ভ্যাট ও সম্পূরক শুল্ক নীতিতে পরিবর্তন এসেছে, যা মূল্যস্ফীতির আর একটি কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। [On the other hand, recent changes in VAT and supplementary tax policies are being considered another reason for inflation.]
•
এনবিআর, আইন প্রয়োগকারী সংস্থা ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমন্বয়হীনতা লক্ষণীয় । [The lack of coordination between the NBR, law enforcement agencies, and Bangladesh Bank is noticeable.]
বাজারের অসংগতি মোকাবিলায় প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম দৃশ্যমান নয়। ব্যাপারে কিছুটা নজর দিয়ে নতুন কমিশন গঠন করা হয়েছে। অন্যান্য দেশের এ বাংলাদেশের প্রতিযোগিতা কমিশন একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে।
[The activities of the Competition Commission in addressing market discrepancies are not visible. Recently, a new commission has been formed with some focus on this matter. Compared to other countries, Bangladesh’s Competition Commission is still at a very early stage.]
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক
নীতি সুদহার ১০ ভাগ নির্ধারণ করেছে, যেখানে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলে এক) ১১/৫ ভাগ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) ৮.৫ ভাগ নির্ধারিত হয়েছে, যার ফলে নীতিগত সুদের হার পরিসীমা + ১৫০ বেসিস পয়েন্ট নির্ধারিত হয়েছে।
[The policy interest rate has been set at 10%, with the Standing Lending Facility (SLF) at 11.5% and the Standing Deposit Facility (SDF) at 8.5%, resulting in a policy interest rate range of +/- 150 basis points. J
• বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সুদহার বাণিজ্যিক ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের জন্য উচ্চ সুদহার নির্ধারণে নীতিগত নির্দেশনা দিচ্ছে, যেখানে স্পেড রেট প্রায় ৬ ভাগ। অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় এ স্পেড ধাপে ধাপে কমানো যেতে পারে। শ্রীলঙ্কায় এ হার ১ ভাগের মধ্যে রাখা হয়েছে।
[The interest rate set by the Bangladesh Bank provides policy guidance for commercial banks and other financial institutions to set higher interest rates, with a spread rate of about 6%. Compared to other developing countries, this spread can be gradually reduced. In Sri Lanka, this rate is kept within 2%.]
ব্যাংকগুলোতে ব্যাপক এনপিএলএর উপস্থিতি, তাদের উচ্চ শাসনিক খরচ, ব্যাপক অটোমেশনে না যাওয়া, উচ্চ করপোরেট কর অনেকগুলো কারণের মধ্যে অন্যতম। এ বিষয়গুলোর প্রতি দীর্ঘদিন থেকে নজক দেওয়ার কথা বলা হলেও অবস্থার তেমন উন্নতি হয়নি, যার দায়ভার উদ্যোক্তাদের, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের বহন করতে হচ্ছে।
[The widespread presence of NPLs (Non-Performing Loans) in banks, their high administrative costs, failure to adopt widespread automation, and high corporate taxes are some of the key factors. Despite calls for attention to these issues for a long time, the situation has not improved significantly, and the burden of this falls on entrepreneurs, particularly small entrepreneurs.
বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার বাজার পরিচালনার জন্য ‘ক্রসিং পেগ’ বিনিময় হার ব্যবস্থা গ্রহণ করেছে এবং আন্তঃব্যাংক বাজারে হস্তক্ষেপ বন্ধ রেখেছে, যাতে রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি বাড়ানো যায়। তবে, ব্যাংকগুলোর জন্য স্থিতিশীল বিনিময় হার বজায় রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ আন্তঃব্যাংক বাজারের নির্ধারিত হার অন্যান্য বাজারমূল্যের তুলনায় কম। বাংলাদেশ বর্তমানে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রাপ্রবাহের জন্য ছয়টি ভিন্ন বৈদেশিক মুদ্রা ব্যবহার করছে। নির্দিষ্ট মুদ্রাভিত্তিক বাণিজ্যের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলে বাংলাদেশ ব্যাংক সহজেই চাহিদা ও সরবরাহ বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন বৈদেশিক মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণ করতে পারবে।
[Bangladesh Bank has adopted a ‘crawling peg exchange rate system to manage the foreign exchange market and has stopped intervening in the interbank market to increase remittance flows and exports. However, it has become difficult for banks to maintain a stable exchange rate because the rate determined in the interbank market is lower compared to other market prices. Currently, Bangladesh uses six different foreign currencies for bilateral trade and foreign currency flows. If specific currency-based trade targets are set, Bangladesh Bank will be able to easily control the exchange rates of different foreign currencies by analyzing demand and supply.]
বর্তমান পরিস্তিতি নিট বৈদেশিক সম্পদ হ্রাস: বাংলাদেশ ব্যাংকের নিট বৈদেশিক সম্পদ (এনএফএ) ১৫.৭ ভাগ হ্রাস পেয়েছে, যার প্রধান কারণ বৈদেশিক ঋণ পরিশোধ। চলমান বাজেটে ঋণ গ্রহণের পরিমাণ ১.৫ ট্রিলিয়ন টাকা পর্যন্ত পৌছাতে পারে, যা সংশোধিত ৯৯ হাজার কোটি টাকার তুলনায় অনেক বেশি।
[Bangladesh Bank’s net foreign assets (NFA) have decreased by 15.7%, primarily due to foreign debt repayment. The amount of borrowing in the current budget could reach 1.5 trillion taka, which is much higher compared to the revised 99,000 crore taka.]
রাজস্বঘাটতি ও আমানত বৃদ্ধিতে মন্দা: রাজস্বঘাটতি প্রথমার্ধে ৫৮ হাজার কোটি টাকা হয়েছে (এনবিআর তথ্য অনুসারে)। এমতাবস্থায়, স্থানীয় উৎস থেকে ঘাটতি পুরণ করাই মূল চ্যালেঞ্জ, কারণ ব্যাংকিং খাতে আমানতের পরিমাণ হ্রাসের প্রবণতা রয়েছে। এমপিএসে এ বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বাংলাদেশ ব্যাংক নির্দিষ্ট সময়ের জন্য আকর্ষণীয় প্রণোদনা সুবিধাসহ বিশেষ আমানত প্রকল্প চালু করতে পারে।
[The revenue deficit in the first half has reached 58,000 crore taka (according to NBR data). In this situation, the main challenge is to fill the deficit from local sources, as there is a tendency to reduce deposits in the banking sector. No directives have been given on this in the MPAC. Bangladesh Bank may launch a special deposit scheme with attractive incentives for a specific period.]
পলিসি রেট ১০ শতাংশ: নতুন ও চলমান বিনিয়োগের জন্য বেসরকারি খাত স্বল্পসুদে ঋণ প্রত্যাশা করেছিল। পলিসি রেট ১০ ভাগ রাখার ফলে উৎপাদন খরচ, কাঁচামাল ও যন্ত্রপাতির আমদানি ব্যয় কড়বে, যা নীতিগতভাবে মূল্যস্ফীতি কমানোর কৌশলের সঙ্গে সাংঘর্ষিক।
[The private sector had expected low-interest loans for new and ongoing investments.
However, keeping the policy rate at 10% will increase production costs, as well as the costs of raw materials and machinery imports, which is fundamentally contradictory to the strategy of reducing inflation.]
মজুরি বৃদ্ধিতে জোরারোপ: অন্যদিকে মজুরি কমিশন মজুরি বৃদ্ধিতে জোর দিয়েছে। শুধু উচ্চ সুদের হার দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়; সরবরাহসংকট, আমানতকারীদের আস্থার অভাবসহ অন্যান্য কারণও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
[On the other hand, the Wage Commission has emphasized increasing wages. Controlling inflation is not possible with high interest rates alone; factors such as supply shortages and a lack of trust among depositors also need to be taken into account.]
ইডিএফের পরিবর্তে ইএফপিএফ তৈরি:
বাংলাদেশ ব্যাংক রপ্তানিকারকদের সহায়তায় ইডিএফের পরিবর্তে এক্সপোর্ট ফ্যাসিলিটেশন প্রিফাইন্যান্সিং ফান্ড (ইএফপিএফ) তৈরি করেছে। এর প্রায় ৫০ ভাগ ব্যবহৃত হয়েছে, এ ফান্ডটি ইডিএফের বিকল্প হিসেবে গড়ে তুলতে কিছু রিফরম দরকার। ইতিমধ্যে এটির জন্য অনলাইনে আবেদনের জন্য একটি অনলাইন সফটওয়ার তৈরি করা হয়েছে, ইএফপিএফের সুরক্ষার জন্য সার্কুলার প্রণয়ন করা হয়েছে। বিদ্যমান মুদ্রানীতির কাঠামোতে ইএফপিএফের সুদের হার কমানো সম্ভব নয় বলে জানা যায়। তবে তিনি ইএফপিএফ সুবিধা আংশিক রপ্তানিকারকদের কাছে বর্ধিত করা যেতে পারে, এটি নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড কাজ করছে। ইতিমধ্যে অনিবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত একটি সার্কুলার হয়েছে, যার মাধ্যমে একজন অনিবাসী বাংলাদেশি দেশীয় মুদ্রায় সর্বোচ্চ ১০ লাখ টাকার ঋণ গ্রহণ করতে পারবেন, যা দেশীয় মুদ্রায় পরিশোধ করতে পারবেন। এ নীতি রেমিট্যান্স বাড়াতে সহায়ক হতে পারে।
[Bangladesh Bank has created the Export Facilitation Pre-financing Fund (EFPF) as a replacement for the EDF to support exporters. About 50% of this fund has been used, and some reforms are needed to establish it as an alternative to the EDF. An online application software has alreadz been developed for this purpose, and a circular has been issued for the security of the EFPF. It is understood that within the current monetary policy framework, it is not possible to reduce the interest rate of the EFPF. However, the EFPF benefit may be extended to partial exporters, and the National Board of Revenue is working on this. In the meantime, a circular has been issued by Bangladesh Bank for non- resident Bangladeshis, allowing them to take loans up to 1 million taka in local currency, which can be repaid in local currency. This policy could help increase remittances.]
মূল্যস্ফীতি ও এর প্রতিকার শীর্ষক বিন্ডের পলিসি পেপার
সম্প্রতি বিল্ডের এষ্ট ডায়ালগে বাংলাদেশের চলমান মূল্যস্ফীতি ও এর প্রতিকার নিয়ে একটি পলিসি পেপার উপস্থাপন করা হয়। যেখানে দেখা যায়, অন্যান্য দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সাফল্য এলেও বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের তেমনটি দেখা যাচ্ছে না। ব্যাংকের তারল্য বৃদ্ধির জন্য বিভিন্ন সিকিউরিটিস এ বিনিয়োগ ব্যক্তি খাতে না রেখে শুধু প্রাতিষ্ঠানিক পর্যায়ে সীমিত রাখা যেতে পারে, ব্যাংকের মাধ্যমে লেনদেন করে অর্থনৈতিক কার্যক্রম আনুষ্ঠানিক করা বিশেষ প্রয়োজন। এ ব্যাপারে এনবিআর কিছু পদক্ষেপ নিয়েছে তা চালু রাখা এবং এ ব্যাপারে সচেতনতা বাড়ানো দরকার বলে মত প্রকাশ করা হয়।
[Recently, at the BUILD’s East Dialogue, a policy paper was presented on Bangladesh’s ongoing inflation and its remedies. The paper highlighted that while other countries have successfully controlled inflation, Bangladesh has not achieved similar success. It was suggested that, to increase bank liquidity, investments in various securities should be limited to institutional levels rather than being directed toward the private sector. Additionally, it is crucial to formalize economic activities through banking transactions. The NBR has alreadz taken some measures in this regard, and it is important to continue these efforts while increasing awareness on the matter.]
*ক্রলিং পেগ অকার্যকর হয়ে যাওয়ায় ধীরে ধীরে বাজারভিত্তিক মুদ্রাবিনিময় হার গ্রহণ করা।
[Adopting a market-based exchange rate gradually as the crawling peg becomes ineffective.]
*সিএমএসএমই খাতে রিফাইন্যান্সিং স্কিমের বাস্তব অর্জন, নানা সরকারি ও বেসরকারি অংশীজনের অংশগ্রহণে মুদ্রানীতি-রাজস্বনীতি সমন্বয় কাউন্সিলের নিয়মিত বৈঠক আয়োজন করা ।
[Organizing regular meetings of the Monetary-Fiscal Policy Coordination Council with the participation of various public and private stakeholders to assess the real achievements of the CMSME sector refinancing scheme.]
*ব্যাংকের স্প্রেড রেট কমানো, বৈদেশিক মুদ্রায় এগ্রিগেটরদের প্রভাব হ্রাস করা প্রভৃতির ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া দরকার। [Measures need to be taken to reduce the bank spread rate and limit the influence of aggregators in foreign currency transactions.]
*বিল্ডের ডায়ালগে দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির জন্য বাংলাদেশ ব্যাংকের বিলম্বিত হওয়া নীতিগত প্রতিক্রিয়া একটি উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করা হয়।
[In the BUILD Dialogue, Bangladesh Bank’s delayed policy response to prolonged inflation was highlighted as a cause for concern.]
বিল্ডের পলিসি পেপারে দেখা যায় ব্রড মানি গ্রোথ প্রাক্কলন করা হয়েছিল ৮.২ ভাগ (ডিসেম্বর ২০২৪) কিন্তু বাস্তবায়ন হয়েছে ৭.৬ ভাগ। এ ব্যাপারে ডায়ালগে জানানো হয় যে, বাংলাদেশ ব্যাংকের কোনো নির্দিষ্ট ব্রড মানি লক্ষ্যমাত্রা নেই, বরং তারা একটি প্রক্ষেপণ তৈরি করে মাত্র।
[In the BUILD policy paper, it was observed that broad money growth was projected at 8.2% (December 2024) but was actually implemented at 7.6%. During the dialogue, it was stated that Bangladesh Bank does not have a specific broad money target; rather, it only prepares a projection.]
এটি বলা যেতে পারে যে, মনিটারি টুলস হিসেবে পলিসি রেট অন্যান্য দেশে দ্রুত কাজ করলেও বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নয়ন, এনপিএল কমিয়ে আনা, ঋণসুদ হার হ্রাস, এক্সড়েও বাংলাদেশে এটি এখনো তেমন সুফল দিতে পারছে না, এ ব্যাপারে অন্যান্য ব্যবস্থাও একইভাবে রেটের হার নির্ধারণ, ব্যাংকের ঋণ প্রদানের সক্ষমতা বৃদ্ধি, ক্ষুদ্র ঋণ সহজ করা ইত্যাদি বিষয় যে সঙ্গে পর্যবেক্ষণ ও বাস্তবায়নে সমন্বিত পদক্ষেপ বিশেষভাবে জরুরি।
It can be said that while policy rates as a monetary tool work quickly in other countries, they have not yet yielded similar benefits in Bangladesh. In this regard, other measures-such as rapid improvement, of law and order, reduction of NPL lowering of interest rates, determining exchange rate policies. enhancing banks’ lending capacity, and facilitating microloans-must be carefully monitored and implemented through coordinated efforts.]
ফেরদৌস আরা বেগম, নির্বাহী পরিচালক, বিডা ৬ মার্চ, দৈনিক ইত্তেফাক