• 40th-bcs-preliminary-questions
    • 46th BCS
    • bangla-blogs
    • BCS Question Bank
    • Elementor #1295
    • Elementor #8
    • English Blogs
    • Home
    • Privacy Policy
    • Quiz Game
    • Test Page
bangla blogs Blog translations আন্তর্জাতিক

749. পররাষ্ট্রনীতির পুনর্বিন্যাস অনিবার্য

March 11, 2025

পররাষ্ট্রনীতি ও কূটনীতির পার্থক্য লিখুন।

“পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য হতে হয় জাতীয় স্বার্থ”- ব্যাখ্যা করুন।

স্বাধীনতাপরবর্তী সময়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতির সীমাবদ্ধতাগুলো তুলে ধরুন। নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত এবং সে লক্ষ্য অর্জনে করণীয় সুপারিশ করুন।

২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান শুধু দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোকেই নাড়া দেয়নি, বরং পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক কৌশলেও নতুন অধ্যায়ের সূচনা করেছে। দীর্ঘদিন ধরে চলা ঐতিহ্য ও প্রথাগত কূটনৈতিক অবস্থানকে চ্যালেঞ্জ করে সরকার এখন আন্তর্জাতিক পরিসরে প্রকৃত মিত্র ও প্রতিপক্ষকে চিহ্নিত করার ক্ষেত্রে নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। এই পরিবর্তন অতীতের পরনির্ভরশীল পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসার স্পষ্ট ইঙ্গিত। এখন সময় এসেছে বাংলাদেশকে জাতীয় মর্যাদা, আত্মসম্মান ও বৈশ্বিক পরিসরে সমান অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে নতুন কৌশল গ্রহণ করার।

[The mass uprising that occurred in July August 2024 not only shook the domestic political structure of the country but also marked the beginning of a new chapter in foreign policy and diplomatic strategy. Challenging the long-standing traditions and conventional diplomatic positions, the government has now set new criteria for identifzing true allies and adversaries in the international arena. This change is a clear indication of moving away from the past dependent foreign policy. It is now time for Bangladesh to adopt a new strategy to ensure national dignity, self-respect, and equal standing in the global arena.]

নির্ভরশীলতার কূটনীতি ও বর্তমান বাস্তবতার সঙ্গে এর অসামঞ্জস্যতা: স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ নীতির ভিত্তিতে তার কূটনীতি পরিচালনা করে এসেছে। এটি তাত্ত্বিকভাবে মহৎ শোনালেও বাস্তবে সব সময় তা যে কার্যকর হয়নি, ২০২৪ সালের রাজনৈতিক প্রেক্ষাপট তা স্পষ্ট করে দিয়েছে।

[Since independence, Bangladesh has conducted its foreign policy based on the principle of “friendship with all, enmity with none.” Although this sounds poble in theory, the political context of 2024 has made it clear that it has not always been effective in practice.]

বাংলাদেশ কয়েক দশক ধরে নির্দিষ্ট কিছু দেশের ওপর অতিরিক্ত নির্ভর করে চলছিল। এই নির্ভরশীলতা শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিকভাবেও ছিল। ফলে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে অনেক সময় বাধ্য হয়ে কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে, যা নিজের স্বার্থের পরিপন্থি। অন্যদিকে, ভারতের সঙ্গে একতরফা ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চুক্তির কথা বলা যায়। ক্ষমতাচ্যুত সরকার ও তার পৃষ্ঠপোষক অর্থনীতিবিদরা দাবি করেছিলেন, এসব চুক্তির ফলে বাংলাদেশ সিঙ্গাপুরের মতো বাণিজ্যিক হাব হয়ে উঠবে। বাস্তবে দেখা গেছে, এতে বাংলাদেশের তুলনায় ভারতের লাভই বেশি।

[For decades, Bangladesh has been overly dependent on certain countries. This dependence was not only economic but also political. As a result, Bangladesh has often been forced to make decisions in the international arena that were contrary to its own interests. For example, there were one-sided transit and transshipment agreements with India. The ousted government and its supporting economists had claimed that these agreements would turn Bangladesh into a commercial hub like Singapore. In reality, it has been seen that India gained more than Bangladesh in these agreements.]

প্রয়োজন বাস্তববাদী ও কৌশলগত পররাষ্ট্রনীতিঃ পররাষ্ট্রনীতিতে কৌশলগত পরিবর্তনের দৃষ্টান্ত ইতিহাসে নতুন কিছু নয়।  [Examples of strategic changes in foreign policy are not new in history.]

চীন ১৯৭৮ সালে অর্থনৈতিক উন্মুক্ততা গ্রহণ করে। [China adopted economic openness in 1978.]

তুরস্ক একুশ শতকের গোড়ায় বহুমুখী কূটনীতির দিকে ঝুঁকেছিল।  [Turkey shifted towards multifaceted diplomacy at the beginning of the 21st century.]

 ফ্রান্স ১৯৬৬ সালে ন্যাটো থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়ে সার্বভৌম পররাষ্ট্রনীতি হইল করেছিল। [France adopted a sovereign foreign policy by withdrawing from NATO in 1966.]

 ‘জাতীয় স্বার্থ’ পররাষ্ট্রনীতির মূল কেন্দ্রবিন্দু: আন্তর্জাতিক রাজনীতি শুধু বন্ধুত্ব ও সৌহার্দোর ভিত্তিতে চলে না। বরং এটি স্বার্থ, ক্ষমতার ভারসাম্য এবং কৌশলগত অবস্থানের ওপর নির্ভরশীল। ফলে বিশ্বপরিসরে টিকে থাকতে হলে বাংলাদেশকেও বাস্তববাদী ও কৌশলগত পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে, যা জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।

[International politics is not based solely on friendship and goodwill. Rather, it depends on interests, the balance of power, and strategic positioning. Therefore, to survive in the global arena, Bangladesh must adopt a pragmatic and strategic foreign policy that prioritizes national interests.]

গণঅভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করে সরকার এখন কূটনৈতিক অবস্থান পুনর্মূল্যায়নে বাধ্য হচ্ছে। তাই সামনে চলে এসেছে নতুন পররাষ্ট্রনীতির প্রয়োজনীয়তা।

[ After the popular uprising, the government is now forced to reassess its diplomatic stance by evaluating the aspirations of the people. Therefore, the need for a new foreign policy has emerged.]

নীতিগতভাবে ও তাত্ত্বিক দিক থেকেও একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতি হওয়া উচিত জনগণের আকাক্ষা ও জাতীয় স্বার্থের প্রতিফলন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মূল ভিত্তি ছিল আত্মমর্যাদা, সার্বভৌমত্ব ও মানবিক মর্যাদা। ২০২৪ সালের গণঅভ্যুত্থান সেই ভুলগুলোর দিকে দৃষ্টি ফেরানোর সুযোগ এনে দিয়েছে। এখন বাংলাদেশকে এমন পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে, যেখানে জাতীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হবে না। সেদিকে এগোনোর সময় তাই লক্ষ্য রাখতে হবে কিছু বিষয়।

 [Both in principle and theory, a country’s foreign policy should reflect the aspirations of its people and national interests. The core foundation of the 1971 Liberation War was dignity, sovereignty, and human rights. The 2024 popular uprising has provided an opportunity to revisit those mistakes. Now, Bangladesh must adopt a foreign policy where there will be no compromise on national dignity and sovereignty. Therefore, while moving forward, certain aspects must be kept in focus.]

প্রথমত, মানবিক মর্যাদা নিশ্চিত করাই হতে হবে নতুন কূটনৈতিক কৌশলের মূলনীতি। বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী বিভিন্ন দেশে শ্রমিক, পেশাজীবী ও উদ্যোক্তা হিসেবে কাজ করছে। তাদের অধিকার; সুরক্ষা এবং মর্যাদা নিশ্চিত করতে কূটনৈতিক উদ্যোগকে আরও সক্রিয় করতে হবে।

[Firstly, ensuring human dignity must be the core principle of the new diplomatic strategy. Bangladesh’s large population works in various countries as laborers, professionals, and entrepreneurs. Diplomatic initiatives must be more active in securing their rights, protection, and dignity.]

দ্বিতীয়ত, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই সমান মর্যাদা বজায় রাখতে হবে। বিশ্বপরিসরে নতজানু ভঙ্গির বদলে শক্তিশালী ও আত্মপ্রত্যয়ী জাতি হিসেবে নিজেকে তুলে ধরতে হবে। জাতিসংঘ সনদ অনুযায়ী, সব দেশই সমান মর্যাদার অধিকারী। জাতিসংঘ সনদের অনুচ্ছেদ ১(২) ও ২(১) অনুযায়ী এটি স্পষ্টভাবে প্রতীয়মান, সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্কে সমান মর্যাদা পাওয়ার দাবিদার। অতএব, আমাদের পররাষ্ট্রনীতি হওয়া উচিত এমন, যেখানে আমরা কারও তল্পিবাহক হয়ে থাকব না, বরং বিশ্বমঞ্চে সম্মানজনক অবস্থান নিশ্চিত করব। সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো আপস নয়।

 [Secondly, in foreign relations, Bangladesh must maintain equal dignity. Instead of adopting a submissive posture, it must present itself as a strong and self-confident nation in the global arena. According to the United Nations Charter, all countries are entitled to equal dignity. As per Articles 1 (2) and 2 (1) of the Charter, it is clear that, as a sovereign state, Bangladesh has the right to equal dignity in international relations. Therefore, our foreign policy should be one where we will not be anyone’s sycophant, but rather ensure a respectful position on the global stage. There should be no compromise on the issue of sovereignty.]

 তৃতীয়ত, গণঅভ্যুত্থান শিখিয়েছে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া জরুরি। কেবল সরকারের অভ্যন্তরীণ নীতি নয়; জনগণের মতামত বিদেশনীতি নির্ধারণে কতটা গুরুত্বপূর্ণ, তা-ও দেখিয়ে দিয়েছে। অতীতে বিদেশি শক্তির সঙ্গে চুক্তি করার সময় জনমতের গুরুত্ব খুব বেশি দেওয়া হয়নি। কিন্তু সাম্প্রতিক ঘটনা স্পষ্ট করেছে, ভবিষ্যতে সরকার যদি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে, তাহলে রাজনৈতিক অস্থিরতা আরও বেড়ে যেতে পারে।

 [Thirdly, the uprising has taught that it is crucial to give importance to the public’s opinion. It has shown how significant public opinion is in determining foreign policy, not just in internal government policies. In the past, the importance of public opinion was often overlooked when making agreements with foreign powers. However, recent events have clearly demonstrated that if the government ignores the, aspirations of the people in foreign policy matters in the future, political instability may increase further.]

বর্তমান সরকার বুঝতে পারছে, শুধু বড় দেশগুলোর সমর্থনে টিকে থাকা সম্ভব নয়। ভারত, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো শক্তিধর রাষ্ট্র কাকে সমর্থন করবে, তা তাদের নিজস্ব স্বার্থে নির্ধারিত হয়। অতীতে যারা দেখা গেছে, প্রয়োজন পড়লে আন্তর্জাতিক মিত্ররাও নিজেদের স্বার্থে সম্পর্কের হিসাবনিকাশ বদলে ফেলে। তাই বাংলাদেশকে নিজের কৌশল নিজেকেই ঠিক করতে হবে, যেখানে জনগণের ইচ্ছা হবে প্রধান বিবেচ্য |

The current government is realizing that it is not possible to survive solely on the support of major countries. The support of countries like India, the United States, or any other powerful nation is determined by their own interests. In the past, it has been seen that international allies also change their calculations of relationships based on their interests when needed. Therefore, Bangladesh must determine its own strategy, where the will of the people will be the main consideration.]

প্রয়োজন শক্তিশালী নেতৃত্ব। পররাষ্ট্রনীতির এই পরিবর্তনের জন্য শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন, আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করবে না। বর্তমানে সরকার তার অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে যে, কেবল ক্ষমতায় থাকার জন্য বিদেশি শক্তির আশীর্বাদ কামনা তাদের চরিত্র নয়। বরং তারা জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।

[This change in foreign policy requires strong leadership, individuals who will not bow to international pressure. The current government has started to clarifz its position that seeking the blessings of foreign powers just to stay in power is not their character. Instead, they will prioritize the interests of the people above all.]

এই কৌশলগত পরিবর্তন বাংলাদেশকে আন্তর্জাতিক পরিসরে আরও দৃঢ় অবস্থান নিতে সাহায্য করবে। কূটনীতির ক্ষেত্রে শক্তিশালী অবস্থান নিতে হলে শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, কূটনীতিকদেরও নতুনভাবে প্রশিক্ষিত করতে হবে। আন্তর্জাতিক মঞ্চে আমাদের প্রতিনিধিত্ব এমন হতে হবে, যেখানে আমরা অন্যদের দয়ার ওপর নির্ভরশীল নই, বরং সমান শর্তে আলোচনা করতে পারি।

 [This strategic shift will help Bangladesh take a stronger position in the international arena. To adopt a strong stance in diplomacy, it is not only political leadership that is needed but also the diplomats must be re- trained. Our representation on the international stage must be such that we are not reliant on the goodwill of others, but can engage in discussions on equal terms.]

২০২৪ সালের গণঅভ্যুত্থান কেবল সরকারের জন্য নয়, কূটনীতির ক্ষেত্রেও এক শিক্ষণীয় অধ্যায় তৈরি করেছে। এখন প্রয়োজন সেই শিক্ষাকে কাজে লাগিয়ে শক্তিশালী, আত্মনির্ভরশীল ও সম্মানজনক একটি পররাষ্ট্রনীতি বাস্তবায়ন।

 [The 2024 uprising has created a lesson not only for the government but also for diplomacy. Now, it is necessary to use that lesson to implement a strong, self-reliant, and respectful foreign policy.]

আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, এনসিপি ১১ মার্চ, দৈনিক সমকাল

←Previous
Next→

Recent post

  • Hello world!
    January 21, 2026
  • ৪৬ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
    January 16, 2026
  • How_to_Learn_Vocabulary
    January 16, 2026
  • 103. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রিতে (পাস কোর্সে) পড়ে বিসিএস ক্যাডার
    January 16, 2026
  • চাকুরি_প্রস্তুতি_প্রিলিমিনারি।
    January 16, 2026
  • প্রশাসন ক্যাডার, ৪৪তম বিসিএস
    January 16, 2026

Tags

BCS Exam BCS Model Test BCS Preliminary BCS Preparation BCS Questions BCS Study Materials BCS Syllabus BCS Viva Preparation BCS Written Exam

Categories

  • bangla blogs
  • bangladesh
  • banking and finance
  • bcs questions
  • Blog
  • economy
  • english blogs
  • environment
  • international
  • technology
  • translations
  • Uncategorized
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • ব্যাংকিং ও ফিন্যান্স