আদিকাল থেকেই মানুষ শিক্ষাব্যবস্থা নিয়ে চিন্তা করেছে কীভাবে এটিকে আরও আনন্দদায়ক ও উপযোগী করা যায় । এ ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষাব্যবস্থা একেকটি আলাদা চরিত্র এবং ধারা নিয়ে গড়ে উঠেছে, যা তাদের সংস্কৃতি, ইতিহাস এবং মানসিকতার প্রতিফলন।
[Since ancient times, people have been thinking about how to make the education system more enjoyable and useful. In this context, the education systems in different countries have developed with unique characteristics and trends, reflecting their culture, history, and mentality.J
ফিনল্যান্ড : শিক্ষার স্বর্গরাজ্য
* ফিনল্যান্ডের রয়েছে শিক্ষার্থীদের স্বাধীনতা, শিক্ষকদের মর্যাদা, আর পরীক্ষার ভয় থেকে মুক্ত এক নির্মল পরিবেশ।
[Finland has the freedom for students, the respect for teachers, and a serene environment free from the fear of exams.]
*ফিনল্যান্ডের শিক্ষা পদ্ধতিতে গৃহশিক্ষা এবং স্ব-শিক্ষাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীদের নির্দিষ্ট সিলেবাসের গণ্ডিতে আবদ্ধ না রেখে, তাদের আগ্রহ অনুযায়ী বিষয় বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়। ফলে, তারা যেকোনো বিষয়ে গভীরভাবে মনোযোগ দিতে পারে এবং নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে সক্ষম হয়।
[In Finland’s education system, special emphasis is placed on home education and self-learning. Students are given the freedom to choose subjects according to their interests, without being confined to a specific syllabus. As a result, they can focus deeply on any subject and enhance their skills.]
*শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য বারবার পরীক্ষা না নিয়ে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে তাদের উন্নয়ন পর্যবেক্ষণ করা হয়। এই পদ্ধতি শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায় এবং শেখার প্রতি ভালোবাসা তৈরি করে।
[Instead of conducting repeated tests to assess students’ abilities, their development is monitored through continuous evaluation. This method boosts students’ confidence and fosters a love for learning.]
* শিক্ষকরা শিক্ষার্থীদের গাইড হিসেবে কাজ করেন, যারা কেবল পাঠদান করেন না, বরং শেখার আনন্দ ভাগ করে নেন।
[Teachers act as guides for students, who not only teach but also share the joy of learning.]
*ফিনল্যান্ডে শিক্ষকতা পেশা অত্যন্ত সম্মানজনক। শিক্ষক হতে হলে কঠোর প্রশিক্ষণ এবং উচ্চতর শিক্ষা গ্রহণ করতে হয়। তারা পাঠ্যক্রম নির্ধারণের স্বাধীনতা পান এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত চাহিদা অনুযায়ী পাঠদান করতে পারেন। এ কারণেই শিক্ষার্থীরা ক্লাসরুমে একটি আরামদায়ক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে শেখার সুযোগ পায়। ফলাফল? শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধি পায়। মানসিক চাপহীন পরিবেশে তারা শেখার প্রতি গভীর আগ্রহ অনুভব করে।
[In Finland, the teaching profession is highly respected. To become a teacher, one must undergo rigorous training and higher education. Teachers have the freedom to design the curriculum and teach according to the individual needs of students. This is why students have the opportunity to learn in a comfortable and friendly classroom environment. The result? Students’ creativity and innovative abilities increase. In a stress-free environment, they develop a deep passion for learning.]
জাপান :ঃ শৃঙ্খলা ও দায়িত্ব
অনেকে মনে করেন শিক্ষার মূলে রয়েছে নিয়মানুবর্তিতা। এ ক্ষেত্রে অনন্য আপানের শিক্ষাব্যবস্থা। জাপানের স্কুলে ঢুকলেই যে বিষয়টি প্রথম চোখে পড়ে, তা হলো শিক্ষার্থীদের অসাধারণ শৃঙ্খলা। এখানে ক্লাসরুমে নীরবতা মানে বইয়ের মধ্যে মুখ গুজে থাকা নয়, বরং দলগতভাবে কাজ করা, সহপাঠীদের প্রতি সম্মান দেখানো এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকা।
[Many believe that discipline is at the core of education. In this regard, Japan’s education system is unique. The first thing that catches your eye when entering a Japanese school is the students’ exceptional discipline. In the classroom, silence does not mean burying one’s face in books, but rather working together as a team, showing respect to classmates, and being respectful towards teachers.]
এখানে পরীক্ষার চাপ আছে ঠিকই, তবে তার থেকেও বেশি গুরুত্ব দেওয়া হয় নৈতিক শিক্ষার ওপর। প্রতিদিন ক্লাসের শুরুতে শিক্ষার্থীরা ছোট ছোট মূল্যবোধের পাঠ নেয়, যেমন সম্মান, সততা এবং সহযোগিতার গুরুত্ব।
[There is indeed pressure from exams here, but even more emphasis is placed on moral education. At the start of each class, students receive lessons on small values, such as the importance of respect, honesty, and cooperation.]
আরেকটি চমকপ্রদ বিষয় হলো, জাপানে স্কুল পরিষ্কার রাখার দায়িত্ব শিক্ষার্থীদের ওপরই ন্যস্ত। ভাবুন তো, আপনার স্কুলে ক্লাস শেষে ছাত্রছাত্রীরা নিজেরাই ঝাড়ু দিচ্ছে, টয়লেট পরিষ্কার করছে এবং ডাস্টবিন ফাঁকা করছে! এতে শুধু পরিচ্ছন্নতা নয়, দায়িত্ববোধ ও দলগত কাজের চর্চাও হয়। নিয়মানুবর্তিতা ও কঠোর পরিশ্রমের কারণেই জাপানের শিক্ষার্থীরা বৈশ্বিক মানের পরীক্ষায় সবসময় শীর্ষে থাকে।
[Another surprising aspect is that in Japan, the responsibility for keeping the school clean is entrusted to the students. Imagine, after class, the students themselves are sweeping, cleaning the toilets, and emptying the dustbins! This not only promotes cleanliness but also fosters a sense of responsibility and teamwork. Due to discipline and hard work, Japanese students consistently rank at the top in global standard exams.]
তবে পড়াশোনার পাশাপাশি জাপানি স্কুলগুলোতে সাংস্কৃতিক কার্যক্রমও বেশ গুরুত্ব পায়। ক্যাম্পাসে বিভিন্ন ক্লাব ও সংগঠন থাকে, যেখানে শিক্ষার্থীরা নাচ, গান, চিত্রাঙ্কন এবং খেলাধুলায় অংশ নেয়। এতে তারা মানসিক প্রশান্তি পায় এবং সামাজিক দক্ষতা গড়ে তোলে।
[However, alongside academics, cultural activities also hold significant importance in Japanese schools. There are various clubs and organizations on campus where students participate in dance, music, painting, and sports. This helps them achieve mental relaxation and develop social skills.]
জার্মানি : শিক্ষা আর বাস্তবতা
জার্মানিতে রয়েছে এক অভিনব পদ্ধতি ডুয়াল এডুকেশন সিস্টেম যেখানে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি হাতে-কলমে কাজ শেখার সুযোগ পায়। মানে, একদিকে তারা স্কুল বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, অন্যদিকে কোনো প্রতিষ্ঠানে কাজ করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। ধরুন, আপনি একজন ইঞ্জিনিয়ার হতে চান। আপনি ক্লাসে যেসব থিওরি শিখছেন, তার পাশাপাশি কোনো কারখানায় বা কোম্পানিতে কাজ করে সেই জ্ঞানটি বাস্তবে প্রয়োগ করতে পারবেন।
[Germany has a unique system called the Dual Education System, where students have the opportunity to gain practical work experience alongside acquiring theoretical knowledge. This means they studz at a school or university while also working at an organization to gain real-world experience. For example, if you want to become an engineer, you can apply the theories you learn in class by working at a factory or company.]
জার্মানিয় এই পদ্ধতির আরেকটি চমকপ্রদ দিক হলো, এখানে উচ্চশিক্ষা প্রায় বিনামূল্যে ! [Another remarkable aspect of Germany’s system is that higher education is almost free!]
এছাড়া, শিক্ষানবিশ প্রোগ্রাম বা অ্যাপ্রেন্টিসশিপ জার্মান শিক্ষাব্যবস্থার অন্যতম ভিত্তি। এটি মূলত পেশাভিত্তিক প্রশিক্ষণ, যেখানে শিক্ষার্থীরা নির্দিষ্ট একটি পেশায় দক্ষতা অর্জন করে। ফলে গ্র্যাজুয়েশন শেষ করার পর চাকরি খুঁজতে হিমশিম খেতে হয় না, বরং কোম্পানিগুলো আগে থেকেই প্রস্তুত থাকে এই দক্ষ কর্মীদের লুফে নিতে।
[In addition, apprenticeship programs are one of the key foundations of the German education system. These are primarily career-oriented training programs where students gain expertise in a specific profession. As a result, after graduation, they do not struggle to find a job; instead, companies are alreadz prepared to hire these skilled workers.]
জার্মানির ডুয়াল এডুকেশন সিস্টেম প্রমাণ করে, শিক্ষা শুধু বই আর সনদপত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাস্তব জীবনের দক্ষতা অর্জনই আসল উদ্দেশ্য।
[Germany’s dual education system proves that education is not limited to books and certificates; rather, the real goal is to acquire practical life skills.]
দক্ষিণ কোরিয়ার শিক্ষাব্যবস্থা
পরিশ্রম যদি হয় শিক্ষার মূল চাবিকাঠি এবং এর সাথে যোগ করা হয় প্রযুক্তির উদ্ভাবনী শক্তি, তাহলে দক্ষিণ কোরিয়ার শরণাপন্ন হতেই হবে। এখানে শিক্ষার্থীদের জীবনের প্রায় প্রতিটি মুহূর্তই শিক্ষার সঙ্গে জড়িত। সকাল থেকে রাত পর্যন্ত একটানা পড়াশোনা, দৌড়ঝাঁপ, কোচিং ক্লাস এটি যেন তাদের দৈনন্দিন রুটিন।
[If hard work is the key to education and is combined with innovative technological power, then South student’s life is connected with education. Continuous studzing, running Korea must be the model. Here, almost every moment of a around, and coaching classes from morning till night seem to be their daily routine.]
স্কুলের ঘন্টা একটু বেশি দীর্ঘ হতে পারে, কিন্তু সে সময়েও শিক্ষার্থীরা ক্লাসের পর কোচিং ক্লাসে ছুটে যায়। অতিরিক্ত কোচিংও এখানে একটি সাধারণ বিষয়, যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অধ্যায় গভীরভাবে বুঝতে পারে তবে একে অপরের থেকে এগিয়ে থাকার জন্য প্রযুক্তির ব্যবহার। এখানে খুবই গুরুত্বপূর্ণ।
[The school hours may be slightly longer, but even during that time, students rush to coaching classes after their regular classes. Extra coaching is also a common practice here, which helps students understand their lessons in depth. However, the use of technology is crucial here to stay ahead of one another.]
কোরিয়ার শিক্ষার্থীরা ইন্টারনেট ও বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে পড়াশোনা করতে ভালোবাসে। তাদের কাছে ট্যাবলেট বা স্মার্টফোন যেন বইয়ের মতোই প্রয়োজনীয়। তাই, তারা প্রযুক্তি ও আধুনিক শিক্ষাব্যবস্থা একত্রে ব্যবহার করে তাদের লক্ষ্য অর্জনের জন্য।
[Korean students love to studz using the internet and various applications. For them, tablets or smartphones are as essential as books. Therefore, they combine technology and modern education systems to achieve their goals.]
এখানে শিক্ষকদের প্রতি যে গভীর শ্রদ্ধা রয়েছে, তা মুগ্ধকর। শিক্ষকরা শুধু পাঠদান করেন না, তারা শিক্ষার্থীদের জীবনের পথপ্রদর্শকও। তাদের সম্মান এতটাই বেশি যে, শিক্ষার্থীরা নিজেকে শ্রেষ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করে, যাতে শিক্ষকরা তাদের গর্বিত হতে পারেন।
[The deep respect for teachers here is impressive. Teachers not only impart knowledge but also serve as guides in students’ lives. Their respect is so high that students strive to establish themselves as the best, so that their teachers can be proud of them.]
যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা
যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা এটি এমন এক বহুমুখী এবং নমনীয় ব্যবস্থা, যা শিক্ষার্থীদের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার জন্য যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকু মুক্তি দেয়।
[The education system of the United States is a diverse and flexible system that provides students with just enough freedom to move toward their dreams.]
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে, অনেকেই এমনকি অনলাইন শিক্ষা বা হোমস্কুলিংকেও পছন্দ করে। এটি বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে যাদের নির্দিষ্ট কোনো ক্লাসরুমের পরিবেশে পড়াশোনা করা সহজ নয়। এখানে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীজুড়ে বিভিন্ন কোর্স করা সম্ভব এবং শিক্ষার্থীরা তাদের নিজের গতিতে শিখতে পারে। এর ফলে শিক্ষার্থীরা এমন এক পাঠ্যক্রমের মধ্য দিয়ে যায় যা তাদের আগ্রহের সঙ্গে পুরোপুরি মিলে যায়, আর সেই সঙ্গে তারা তাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আরও স্বাধীনতা লাভ করে।
[Before entering university, many even prefer online education or homeschooling. This has become especially popular among those for whom studzing in a traditional classroom environment is not easy. Through the internet, students can take courses from around the world and learn at their own pace. As a result, students go through a curriculum that aligns perfectly with their interests, while also gaining more independence in their personal lives.]
এছাড়া, যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থায় খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমের প্রতি যে গুরুত্ব দেওয়া হয়, তা কম নয়। একটি ছাত্র যদি ফুটবল বা বাস্কেটবল খেলতে ভালোবাসে, তাহলে সেখানে তার জন্য হাজারো সুযোগ রয়েছে। শুধু খেলাধুলা নয়, সংগীত, নাটক বা আর্টের মতো সৃজনশীল বিষয়গুলোও এই ব্যবস্থার অংশ। এসব কর্মকাণ্ড শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। বিশ্বমানের শিক্ষা, বিভিন্ন স্কলারশিপ এবং ক্যাম্পাসের সুযোগগুলো শিক্ষার্থীদের একেবারে নতুন উচ্চতায় নিয়ে যায়।
[Moreover, the emphasis placed or sports and creative activities in the U.S. education system is significant. If a student loves playing football or basketball, there are thousands of opportunities available for them. Not only sports, but creative subjects like music, drama, and art are also part of the system. These activities help in the physical and mental development of students. World-class education, various scholarships, and campus opportunities take students to entirely new heights.]
অনিন্দ্য নাহার হাবীব ১৯ মার্চ, দৈনিক দেশ রূপান্তর