• 40th-bcs-preliminary-questions
    • 46th BCS
    • bangla-blogs
    • BCS Question Bank
    • Elementor #1295
    • Elementor #8
    • English Blogs
    • Home
    • Privacy Policy
    • Quiz Game
    • Test Page
bangla blogs translations

740. দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ-রাজনীতি

March 11, 2025

দক্ষিণ-পূর্ব এশিয়া বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক অঞ্চল হয়ে উঠেছে। চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অন্যতম প্রধান কেন্দ্রস্থলও এই দক্ষিণ-পূর্ব এশিয়া। চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই বৈশ্বিক অর্থনৈতিক শক্তি, যেখানে যুক্তরাষ্ট্র প্রথম ও চীন দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি । এই অঞ্চলের রাজনীতি, অর্থনীতি এবং সামরিক কৌশলের ওপর উভয় দেশের ব্যাপক প্রভাব রয়েছে।

[Southeast Asia has become one of the most important geopolitical regions in the world. It is also a key center for the geopolitical rivalry between China and the United States. Both China and the United States are global economic powers, with the United States being the largest and China the second-largest economy. Both countries have a significant influence on the politics, economy, and military strategies of this region.]

 দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা মূল কেন্দ্ৰবিন্দু দক্ষিণ চীন সাগর সংকট [South China Sea Crisis ] তাইওয়ান সংকট [Taiwan Crisis] চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (BRI) Ges [ China’s “Belt and Road Initiative”] যুক্তরাষ্ট্রের ‘ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি’ (IPS) [United States’ “Indo-Pacific Strategy”]

চীন তার অর্থনৈতিক ও সামরিক শক্তি ব্যবহার করে এই অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তার মিত্রদের নিয়ে চীনের সম্প্রসারণবাদ প্রতিহত করতে চায়। ফলে এই অঞ্চল একটি সম্ভাব্য সংঘাতের ক্ষেত্র হয়ে উঠেছে।

 [China is using its economic and military power to expand its influence in the region. On the other hand, the United States, along with its allies, aims to counter Chinas expansionism. As a result, this region has become a potential area of conflict.]

দক্ষিণ চীন সাগর সংকট: দক্ষিণ চীন সাগর কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

[The South China Sea is a strategically important region, crucial for international trade.]

চীন দীর্ঘদিন ধরে এই অঞ্চলে নিজের আধিপত্য বিস্তারের চেষ্টা করে আসছে। বিশেষ করে স্প্রাটলি ও প্যারাসেল দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে চীন, ফিলিপিন্স, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেই ও তাইওয়ানের মধ্যে বিরোধ রয়েছে।

[China has long been trying to expand its dominance in this region. There is a dispute over the ownership of the Spratly and Paracel Islands between China, the Philippines, Vietnam, Malaysia, Brunei, and Taiwan.]

 চীন দাবি করে যে প্রায় পুরো দক্ষিণ চীন সাগর তাদের অঞ্চলভুক্ত, যা ‘নাইন ড্যাশ লাইন নামক একটি ঐতিহাসিক দাবির ওপর ভিত্তি করে। তবে এই দাবির বিরোধিতা করে ফিলিপিন্স, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেই ও ইন্দোনেশিয়া। ২০১৬ সালে আন্তর্জাতিক আদালত চীনের দাবিকে অগ্রহণযোগ্য ঘোষণা করলেও চীন তা মানতে অস্বীকৃতি জানায় এবং সামরিক উপস্থিতি বৃদ্ধি করে।

[China claims that nearly the entire South China Sea is part of its territory, based on a historical claim known as the “Nine-Dash Line.” However, the Philippines, Vietnam, Malaysia, Brunei, and Indonesia oppose this claim. In 2016, an international court declared China’s claim to be invalid, but China refused to accept the ruling and increased its military presence.]

চীন দক্ষিণ চীন সাগরে সামরিক ঘাঁটি স্থাপন, কৃত্রিম দ্বীপ নির্মাণ এবং সামরিক উপস্থিতি বৃদ্ধির মাধ্যমে তার শক্তি প্রদর্শন করছে। এদিকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে ‘ফ্রিডম অব নেভিগেশন’ কার্যক্রম’ পরিচালনার মাধ্যমে চীনের আধিপত্য প্রতিহত করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এবং মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে যৌথ সামরিক মহড়া চীনের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দেয়।

 [China is demonstrating its power by establishing military bases, constructing artificial islands, and increasing its military presence in the South China Sea. Meanwhile, the United States is trying to counter China’s dominance in the region through its “Freedom of Navigation” operations. Joint military drills conducted by the U.S. Navy and allied nations send a clear message against China.]

 দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোও মার্কিন সমর্থনের দিকে ঝুঁকছে, তবে তারা চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার বিষয়েও সচেতন।

 [The countries of Southeast Asia are also leaning towards U.S. support, but they are also cautious about maintaining economic relations with China.]

 তাইওয়ান সংকট: তাইওয়ান ইস্যুটি চীন-যুক্তরাষ্ট্র ভূ-রাজনীতির অন্যতম প্রধান অগ্নিগর্ভ বিষয়। চীন তাইওয়ানকে তাদের ভূখণ্ডের অংশ হিসেবে দেখে এবং একীভূত করার ঘোষণা দিয়েছে, যদিও তাইওয়ান কার্যত স্বাধীন একটি রাষ্ট্রের মতো পরিচালিত হয়। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ‘এক চীন নীতি’ মেনে চললেও তারা তাইওয়ানের প্রতিরক্ষা সহযোগী হিসেবে কাজ করছে এবং অস্ত্র সরবরাহ করছে, যদিও আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। সম্প্রতি চীনের সামরিক মহড়া ও তাইওয়ানের চারপাশে নৌ ও বিমান শক্তির প্রদর্শন দ্বীপটির নিরাপত্তার ওপর বড় চাপ সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্র একাধিকবার তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যে তারা তাইওয়ানের সার্বভৌমত্ব রক্ষা করবে। এর ফলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সামরিক সংঘাতের আশঙ্কা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

[The Taiwan issue is one of the key flashpoints in China-U.S. geopolitics. China views Taiwan as part of its territory and has declared its intention to reunite with it, even though Taiwan operates as a de facto independent state. While the U.S. officially adheres to the “One China Policy,” it acts as a defense partner for Taiwan and provides arms, despite not officially recognizing Taiwan as an independent state. Recently, China’s military exercises and the display of naval and air power around Taiwan are putting significant pressure on the island’s security. The U.S. has repeatedly reaffirmed its commitment to defending Taiwan’s sovereignty. As a result, the risk of a military conflict between China and the U.S. is gradually increasing.]

চীনের ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড‘ উদ্যোগ: চীনের ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ বা অবর (ওইভজ) উদ্যোগটি বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব বিস্তারের অন্যতম প্রধান কৌশল। প্রকল্পটি দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে অবকাঠামো নির্মাণ ও বিনিয়োগের মাধ্যমে চীনের প্রভাব বিস্তারের একটি কৌশল। দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশ চীনের অবর প্রকল্প থেকে অর্থনৈতিক সুবিধা পেলেও এটি নিয়ে বিতর্ক রয়েছে। অত্র অঞ্চলে অবরের মাধ্যমে চীন ব্যাপক বিনিয়োগ করেছে, বিশেষ করে বন্দর, সড়ক ও রেল প্রকল্পে মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মায়ানমার, লাওসসহ একাধিক দেশে চীনের প্রকল্প চলছে। তবে এই প্রকল্পের মাধ্যমে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রভাব কিছু দেশকে উদ্বিগ্ন করেছে। অনেক বিশ্লেষকের মতে, অবর প্রকল্পের মাধ্যমে চীন তাদের প্রতি দেশগুলোর নির্ভরশীলতা তৈরি করছে, যা কিছু ক্ষেত্রে ‘ঋণের ফাঁদ’ সৃষ্টি করতে পারে। উদাহরণস্বরূপ, শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর চীনের নিয়ন্ত্রণে চলে গেছে। কারণ তারা ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য চীনের অর্থনৈতিক সহায়তা যেমন আকর্ষণীয়, তেমনি এটি সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।

[China’s “One Belt, One Road (OBOR) initiative is one of the key strategies for expanding its global economic influence. The project is a means of extending China’s influence through infrastructure construction and investments in various regions, including Southeast Asian countries have benefited Asia. While many Southeast economically from China’s OBOR projects, there is controversy surrounding it. Through OBOR, China has made extensive investments in the region, particularly in ports, roads, and railway projects. Projects are ongoing in countries like Malaysia, Thailand, Indonesia, Myanmar, Laos, and several others. However, China’s growing economic influence through these projects has raised concerns in some countries. Many analysts believe that through OBOR, China is creating dependency in these countries, which in some cases may lead to “debt traps.” For example, Sri Lanka’s Hambantota port has come under Chinese control because the country failed to repay its debt. While China’s economic assistance is attractive to Southeast Asian countries, it also poses a threat to their sovereignty.]

যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশল (IPS):

চীনের ওয়ান বেল্ট, ওয়ান রোডের প্রতিক্রিয়ায় যুক্ত তাদের ‘ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি’ চালু করেছে, যার মূল লক্ষ্য হচ্ছে এই অঞ্চলে চীনের প্রভা মোকাবেলা করা। যুক্তরাষ্ট্র জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে ‘কোয়াড’ (QUAD) নামে একটি কৌশলগত জোট গঠন করেছে, যা মূলত চীনবিরোধী একটি উদ্যোগ। ইন্দো-প্যাসিফিক কৌশলের মাধ্যমে যুক্তরাষ্ট্র দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধি করছে এবং বিভিন্ন অর্থনৈতিক উদ্যোগ নিচ্ছে। যেমনড’ক্রু ডট নেটওয়ার্ক’ নামে একটি প্রকল্প চালু করা হয়েছে, যা ওয়ান বেল্ট, ওয়ান রোডের বিকল্প হিসেবে কাজ করতে পারে।

[In response to China’s One Belt, One Road initiative, the United States has launched its “Indo- Pacific Strategy,” with the main objective of countering China’s influence in the region. The United States has formed a strategic alliance called “QUAD” with Japan, India, and Australia, which is essentially an anti- China initiative. Through the Indo-Pacific strategy, the United States is increasing military cooperation with Southeast Asian countries and undertaking various economic initiatives. For example, a project called the “Blue Dot Network” has been launched, which could serve as an alternative to the One Belt, One Road initiative.]

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ভারসাম্যপূর্ণ কূটনীতি:

 দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভারসাম্য রক্ষা করতে চাইছে এবং কোনো এক পক্ষের সঙ্গে সম্পূর্ণভাবে জড়িয়ে পড়তে চাচ্ছে না। এই কৌশলের মাধ্যমে যুক্তরাষ্ট্র দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা বৃদ্ধি করছে। বিশেষ করে ফিলিপিন্স, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা গভীর হচ্ছে। যুক্তরাষ্ট্র দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে সহায়তা করছে এবং চীনের বিরুদ্ধে একটি কৌশলগত ব্যূহ গঠনের চেষ্টা করছে। তবে . বাস্তবতা হলো প্রতিটি দেশ নিজস্ব জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছে। অর্থনৈতিকভাবে তারা চীনের ওপর নির্ভরশীল আবার নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়।

[Many Southeast Asian countries are trying to maintain a balance between China and the United States and do not want to fully align with either side. Through this strategy, the United States is increasing economic and military cooperation with Southeast Asian countries. Specifically, military cooperation with the Philippines, Vietnam, and Singapore is deepening. The United States is helping strengthen the defense systems of Southeast Asian countries and is trying to create a strategic framework against China. However, the reality is that each country is making decisions based on its own national interests. Economically, they are dependent on China, while for security, they wish to maintain relations with the United States.]

দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে ফিলিপিন্সের বিরোধ থাকলেও অর্থনৈতিক দিক থেকে দেশটি চীনের সঙ্গে সম্পর্ক রাখছে। তবে মার্কিন সামরিক ঘাঁটিগুলো পুনরায় সক্রিয় করার সিদ্ধান্ত ফিলিপিন্সের যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠতারই ইঙ্গিত দেয়।

[Although the Philippines has a dispute with China over the South China Sea, the country maintains economic relations with China. However, the decision to reactivate U.S. military bases signals the Philippines’ close ties with the United States.]

অন্যদিকে ভিয়েতনাম চীনের সঙ্গে ঐতিহাসিক দ্বন্দ্ব থাকা সত্ত্বেও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছে, কিন্তু সামরিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে।

[On the other hand, despite, historical conflicts with China, Vietnam is strengthening its economic ties with China, but is increasing its military relationship with the United States.]

আবার ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া চীনের অবর প্রকল্প থেকে লাভবান হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বজায় রাখছে।

[Similarly, Indonesia and Malaysia are benefiting from China’s BRI projects but are maintaining defense cooperation with the United States.]

আসিয়ান (ASEAN) জোট এ বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করছে। [The ASEAN (Association of Southeast Asian Nations) bloc is trying to maintain neutrality on this issue.]

তথাপি চীন-মার্কিন সম্পর্কের অন্যতম প্রধান দ্বন্দ্ব অর্থনৈতিক। বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে চীনের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ বিশ্ব অর্থনীতিকে অস্থির করে তুলেছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চীনের বিরুদ্ধে বিভিন্ন শুল্ক আরোপ করেছে, যা চীনের অর্থনীতিকে কিছুটা চাপে ফেলেছে। তবে চীনের প্রযুক্তি ও উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে দেশটি এই চ্যালেঞ্জ মোকাবেলা করছে; যদিও ট্রাম্প চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নের ইচ্ছা প্রকাশ করেছেন, কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত রয়েছে।

[One of the main points of conflict in China-U.S. relations is economic. The ongoing trade war between the Urited States, the world’s largest economy, and China, the second largest economy, has destabilized the global economy. The Donald Trump administration imposed various tariffs on China, putting some pressure on China’s economy. However, China’s technological advancements and increased productivity have helped the country cope with these challenges. Despite Trump expressing a desire to improve relations with China, strategic rivalry continues.]

দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ-রাজনীতি ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। চীন অর্থনৈতিক ও সামরিক শক্তি বৃদ্ধি করে তার প্রভাব বিস্তারের চেষ্টা করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র তার ইন্দো-প্যাসিফিক কৌশল ও সামরিক উপস্থিতির মাধ্যমে চীনের প্রভাব কমানোর চেষ্টা করছে। দক্ষিণ চীন সাগর সংকট, তাইওয়ান ইস্যু, ওয়ান বেল্ট, ওয়ান রোড ও ইন্দো-প্যাসিফিক কৌশল- এস বিষয়ই দুই পরাশক্তির মধ্যে ভবিষ্যতে সংঘাতের আশঙ্কা তৈরি করছে। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই প্রতিযোগিতার মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং তাদের সার্বভৌমত্ব রক্ষা করা। ভবিষ্যতে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আসিয়ান ও অন্যান্য কৌশলগত সংলাপের গুরুত্ব আরো বৃদ্ধি পাবে।

[Geopolitics between China and the United States in Southeast Asia is becoming increasingly tense. China is attempting to expand its influence by strengthening its economic and military power, while the United States is trying to reduce ChinaŎs influence through its Indo-Pacific strategy and military presence. Issues like the South China Sea dispute, the Taiwan issue, the Belt and Road Initiative, and the Indo-Pacific strategy are all creating the risk of future conflict between the two superpowers. However, the biggest challenge for Southeast Asian countries is maintaining a balance in this competition while protecting their sovereignty. In the future, the importance of ASEAN and other strategic dialogues will increase in order to maintain peace and stability in the region.]

 ড. সুজিত কুমার দত্ত, অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১১ মার্চ, দৈনিক কালের কণ্ঠ

←Previous
Next→

Recent post

  • Hello world!
    January 21, 2026
  • ৪৬ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
    January 16, 2026
  • How_to_Learn_Vocabulary
    January 16, 2026
  • 103. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রিতে (পাস কোর্সে) পড়ে বিসিএস ক্যাডার
    January 16, 2026
  • চাকুরি_প্রস্তুতি_প্রিলিমিনারি।
    January 16, 2026
  • প্রশাসন ক্যাডার, ৪৪তম বিসিএস
    January 16, 2026

Tags

Categories

  • bangla blogs
  • bangladesh
  • banking and finance
  • bcs questions
  • Blog
  • economy
  • english blogs
  • environment
  • international
  • technology
  • translations
  • Uncategorized
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • ব্যাংকিং ও ফিন্যান্স