• 40th-bcs-preliminary-questions
    • 46th BCS
    • bangla-blogs
    • BCS Question Bank
    • Elementor #1295
    • Elementor #8
    • English Blogs
    • Home
    • Privacy Policy
    • Quiz Game
    • Test Page
bangla blogs Blog translations আন্তর্জাতিক

738. ট্রাম্পের শুল্কযুদ্ধ ডলারের আধিপত্য ধসিয়ে দেবে

March 17, 2025

 ট্রাম্পের নয়া শুল্কনীতির উদ্দেশ্য কী? এ ব্যবস্থা বৈশ্বিক ডলার ব্যবস্থায় কী ফেলবো মতামত দিন ।

ট্রাম্পের শুল্কনীতির উদ্দেশ্য: ডোনাল্ড ট্রাম্পের অন্যান্য বিতর্কিত নীতির মতো তন্ধনীতিও যু অর্থনীতিকে নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনার অংশ। ট্রাম্প ইতিমধ্যে কানাডার ওপর চীনের চেয়েও বেশি শুল্ক আরোপ করেছেন। তিনি ঘোষণা দিয়েছেন, তিনি ইউরোপ, চীনসহ বিশ্বের প্রায় সব দেশের ওপর শুল্ক আরোপ করবেন, যাতে মার্কিন শিল্পকারখানা আবারও চাঙা হয় এবং আমেরিকাকে আবার মহান করে তোলা যায়।

[Like Donald Trump’s other controversial policies, his tariff policy is part of a plan to reshape the U.S. economy. Trump has alreadz imposed higher tariffs on Canada than on China. He has declared that he will impose tariffs on almost all countries, including Europe and China, in order to revive U.S, factories and make “America great again.”]

 ডলারের স্থিতিশীলতা নিয়ে অনিশ্চয়তা: কিন্তু বাস্তবে এই শুল্কনীতি ট্রাম্পের দীর্ঘমেয়াদি লক্ষ্যের সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠতে পারে। বিশেষ করে এর প্রভাব মার্কিন ডলারের ওপর পড়বে বলে মনে হচ্ছে।

 [In reality, this tariff policy may conflict with Trump’s long-term goals. In particular, it seems that its impact will be felt on the U.S. dollar.]

যুক্তরাষ্ট্রে উৎপাদন খরচ ইউরোপের তুলনায় অনেক বেশি। আর এশিয়ার তুলনায় তো তা আরও অনেক গুণ বেশি। ফলে ট্রাম্পের শুল্ক ও শুল্ক আরোপের হুমকি সামগ্রিকভাবে মূল্যস্ফীতি বাড়িয়ে তুলবে। এর পাশাপাশি এটি নতুন করে মার্কিন ডলারের মূল্য বাড়ানোর (ডলার স্ট্রেনদেনিং) চক্র শুরু করতে পারে।

[The production costs in the United States are much higher compared to Europe, and even more so compared to Asia. As a result, Trump’s tariffs and threats of tariffs will generally increase inflation. Additionally, this could trigger a new cycle of strengthening the U.S. dollar (dollar strengthening).]

 বর্তমানে আন্তর্জাতিক মুদ্রাব্যবস্থায় মার্কিন ডলারই প্রধান মুদ্রা হিসেবে আধিপত্য ধরে রেখেছে। কিন্তু ট্রাম্পের শুল্কনীতির কারণে যদি যুক্তরাষ্ট্রের সম্পদের ওপর সুদ প্রত্যাশা আরও বাড়ে, তাহলে ডলারের মূল্য আরও বেড়ে যাবে। দীর্ঘ মেয়াদে এটি বিশ্বব্যাপী ডলারের প্রভাব ও স্থিতিশীলতাকে নাড়িয়ে দিতে পারে।

[Currently, the US. dollar holds dominance as the primary currency in the international monetary system. However, if the expectations of interest rates on U. S. assets rise due to Trump’s tariff policy, the value of the dollar will increase further. In the long term, this could disrupt the global influence and stability of the dollar.]

ট্রাম্প এখন ক্রমেই বুঝতে পারছেন এই আর্থিক ব্যবস্থাকে রক্ষা করা তাঁর জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই তিনি ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিচ্ছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, যারা ডলারের পরিবর্তে অন্য মুদ্রা গ্রহণের চেষ্টা করছে। বিশেষত, যারা রাশিয়া ও চীন-সমর্থিত ব্রিকস জোটকে গ্রহণ করতে চায়, তাদের জন্য তিনি শান্তিমূলক পদক্ষেপ নিতে প্রস্তুত।

 [Trump is increasingly realizing how important it is for him to protect this financial system. Therefore, he is threatening to impose tariffs of up to 100% and taking action against those who try to adopt currencies other than the dollar. Specifically, he is prepared to take punitive measures against those who seek to join the Russia and China-backed BRICS alliance.]

আন্তর্জাতিক মুদ্রাব্যবস্থার পুনর্বিন্যাস

 ট্রাম্প কেবল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ উৎপাদনশীলতা বাড়ানোর জন্য অর্থনৈতিক নীতি পরিবর্তন করতে চান না, বরং তিনি ‘আন্তর্জাতিক মুদ্রাব্যবস্থার নতুন নিয়ম’ প্রণয়ন করতেও সচেষ্ট।

[Trump not only wants to change economic policies to increase domestic productivity in the United States, but he is also striving to establish a “new set of rules” for the international monetary system.]

সহজভাবে বললে, তিনি এমন এক ব্যবস্থা তৈরি করতে চান, যেখানে মার্কিন ডলার অন্যান্য মুদ্রার তুলনায় কিছুটা দুর্বল অবস্থানে থাকবে; তবে তা আন্তর্জাতিক লেনদেনে ও যুক্তরাষ্ট্রের সরকারি সিকিউরিটিজের ক্ষেত্রে তার কেন্দ্রীয় ভূমিকা হারাবে না।

 [Simply put, he wants to create a system where the US dollar will be slightly weaker compared to other currencies; however, it will not lose its central role in international transactions and US government securities.]

এই লক্ষ্য পূরণে ট্রাম্প প্রশাসন অন্যান্য দেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে নতুন মুদ্রা স্থিতিশীলতা চুক্তি (ডলার স্ট্যাবিলাইজেশন ডিলস) করার কথা ভাবছে। ১৯৮০-এর দশকে রোনাল্ড রিগ্যান প্রশাসন একই ধরনের দুটি চুক্তি করেছিল। তার একটি হলো ‘প্লাজা অ্যাকর্ড’; আরেকটি হলো ‘ল্যুভর অ্যাকর্ড’।

[To achieve this goal, the Trump administration is considering making new currency stabilization agreements (Dollar Stabilization Deals) with the governments and central banks of other countries. In the 1980s, the Ronald Reagan administration made two similar agreements, one of which was the ‘Plaza Accord’ and the other was the ‘Louvre Accord.’”]

এখন অর্থনীতিবিদদের মধ্যে একটি আলোচনার বিষয় হলো, ট্রাম্প প্রশাসন কি ‘মার-আ-লাগো অ্যাকর্ড’ নামে নতুন কোনো সমঝোতা করার চেষ্টা করছে? তবে এই ধরনের সমঝোতা করা এখন আগের চেয়ে অনেক কঠিন হবে। রিগ্যান আমলের চুক্তিগুলোতে মূল লক্ষ্য ছিল জাপান। কিন্তু এখন ট্রাম্পের লক্ষ্য হবে চীন। ১৯৮০-এর দশকে যুক্তরাষ্ট্র মনে করেছিল, জাপানি ইয়েনের দুর্বলতা তাদের অর্থনৈতিক স্বার্থের জন্য হুমকি, তাই তারা ইয়েনের মূল্য বাড়ানোর পদক্ষেপ নেয়। কিন্তু সেই সময় জাপান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল, ফলে এটি বাস্তবায়ন করা কঠিন হয়নি।

 [There is currently a debate among economists about whether the Trump administration is attempting to make a new agreement called the “Mar-a-Lago Accord.” However, such an agreement would be much harder to achieve now than before. The focus of the Reagan-era agreements was Japan, but now Trump’s target is China. In the 1980s, the United States believed that the weakness of the Japanese yen posed a threat to its economic interests, so it took steps to increase the yen’s value. However, at that time, Japan was a close ally of the United States, so implementing this was not difficult.]

 কিন্তু চীনের ক্ষেত্রে পরিস্থিতি একেবারেই আলাদা। চীন যুক্তরাষ্ট্রের মিত্র নয় এবং এই ধরনের আলোচনায় আগ্রহীও নয়। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ১৯৮০-এর দশকের ওই চুক্তিগুলোর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে চীনের গভীর শঙ্কা রয়েছে।

[But the situation with China is completely different. China is not an ally of the United States and is not interested in such discussions. More importantly, China has deep concerns about the long-term impact of the agreements made in the 1980s.]

 বাণিজ্যসংক্রান্ত চুক্তি হোক বা না হোক, দ্রাম্প এই আর্থিক ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চান, যাতে তিনি বিভিন্ন দেশের কাছ থেকে ছাড় আদায় করতে পারেন এবং তাঁর দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণ করতে পারেন। এমনকি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্ররাও এখন তাঁর হুমকির মুখে রয়েছে। এটি শুল্ক বৃদ্ধির চেয়েও ভয়ংকর হতে পারে।

[Whether or not there is a trade agreement, Trump wants to use this financial system as a weapon to extract concessions from various countries and achieve his long-term goals. Even the United States’ closest allies are now under threat from him. This could be more dangerous than raising tariffs.]

এর একটি উদাহরণ পাওয়া গেছে গত জানুয়ারির শেষ দিকে। ওই সময় ট্রাম্প কলম্বিয়াকে হুমকি দেন, যদি তারা সামরিক বিমানে করে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত অভিবাসীদের গ্রহণ না করে, তাহলে তাদের ওপর ট্রেজারি, ব্যাংকিং ও আর্থিক নিষেধাজ্ঞা’ দেওয়া হবে।

 [An example of this was seen in late January, when Trump threatened Colombia that if they did not accept deported immigrants from the United States by military aircraft, they would face “Treasury, banking, and financial sanctions.”]

 এ ধরনের হুমকি কেবল শুল্ক বৃদ্ধির চেয়েও বেশি ধ্বংসাত্মক হতে পারে। কারণ, মার্কিন ডলার, যুক্তরাষ্ট্রের সরকারি বন্ড এবং বৃহত্তর আর্থিক ব্যবস্থার ওপর বিশ্ব অর্থনীতির নির্ভরশীলতা অনেক বেশি। যদি ট্রাম্প এই অস্ত্র ব্যবহার করতে থাকেন, তাহলে এটি বহু দেশের জন্য অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি করতে পারে।

[Such threats could be even more destructive than tariff increases because the global economy is heavily dependent on the U.S. dollar, U.S. government bonds, and the broader financial system. If Trump continues to use this weapon, it could cause economic chaos for many countries.]

তবে ট্রাম্প প্রশাসনের নিজের মিত্রদের বিরুদ্ধেই এই ধরনের কৌশল প্রয়োগ করার মানে হলো, তারা চীনের বিরুদ্ধে কোনো আলোচনায় গেলে নিজেদের অর্থনৈতিক সমর্থন হারাবে। বেইজিং ও ডলার- নির্ভরতা কমানোর সমর্থকেরা এই দুর্বলতাকে কাজে লাগানোর চেষ্টা করবে।

[applying such tactics against his own allies means that they would lose their economic, support if they engage in any discussions against China. Beijing and those supporting reduced dependence on the dollar will attempt to exploit this weakness.]

ট্রাম্পের শুল্ক আরোপ ও মিত্রদের বিরুদ্ধে ভূখণ্ড দখলের হুমকি শুধু যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্কই দুর্বল করছে না, বরং ডলারভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার জন্যও হুমকি হয়ে উঠছে।

[Trump’s imposition of tariffs and threats of territorial occupation against allies is not only weakening diplomatic relations with the United States’ allied countries, but is also becoming a threat to the dollar-based economic system.]

 ট্রাম্প আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা পুনর্বিন্যাসের যে চেষ্টা করছেন, তা মূলত বেইজিংকে লক্ষ্য করেই করা হলেও তাঁর এই কৌশল যুক্তরাষ্ট্র ও তার ঐতিহ্যবাহী মিত্রদের মধ্যকার রাজনৈতিক ও অর্থনৈতিক সংযোগ ধ্বংস করতে পারে।

 [Trump’s attempt to restructure the international financial system is primarily aimed at Beijing, but his strategy could destroy the political and economic connections between the United States and its traditional allies.]

যদি ট্রাম্প তাঁর এই নীতিতে সফল হন, তাহলে এতে কিছু সুবিধা মিলতে পারে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতের জন্য। বর্তমানে যুক্তরাষ্ট্রের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১০ দশমিক ২ দশমিক আসে উৎপাদন খাত থেকে, যা বাড়লে তার সমর্থকগোষ্ঠী তা ভালোভাবেই গ্রহণ করবে। কিন্তু এর বিপরীতে সবচেয়ে বড় ঝুঁকি হলো এই কৌশল ডলার ব্যবস্থাকেই ধ্বংস করে দিতে পারে। যদি তা ঘটে, তাহলে যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য এটি বিপর্যয়কর হবে। এতে শুধু ব্যাপক মূল্যস্ফীতি হবে না, বরং ভয়াবহ মন্দাও দেখা দিতে পারে।

[If Trump succeeds in his policy, there could be some benefits, especially for the U.S. manufacturing sector. Currently, 10.2% of the U.S. GDP comes from manufacturing, and an increase in this would be well received by his supporters. However, the biggest risk in this strategy is that it could destroy the dollar-based system. If that happens, it would be disastrous for the U.S. economy. Not only would there be massive inflation, but a severe recession could also occur.]

 ম্যাক্সিমিলিয়ান হেস, লন্ডনভিত্তিক রাজনৈতিক ঝুঁকি বিশ্লেষক

←Previous
Next→

Recent post

  • Hello world!
    January 21, 2026
  • ৪৬ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
    January 16, 2026
  • How_to_Learn_Vocabulary
    January 16, 2026
  • 103. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রিতে (পাস কোর্সে) পড়ে বিসিএস ক্যাডার
    January 16, 2026
  • চাকুরি_প্রস্তুতি_প্রিলিমিনারি।
    January 16, 2026
  • প্রশাসন ক্যাডার, ৪৪তম বিসিএস
    January 16, 2026

Tags

BCS Exam BCS Model Test BCS Preliminary BCS Preparation BCS Questions BCS Study Materials BCS Syllabus BCS Viva Preparation BCS Written Exam

Categories

  • bangla blogs
  • bangladesh
  • banking and finance
  • bcs questions
  • Blog
  • economy
  • english blogs
  • environment
  • international
  • technology
  • translations
  • Uncategorized
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • ব্যাংকিং ও ফিন্যান্স