• 40th-bcs-preliminary-questions
    • 46th BCS
    • bangla-blogs
    • BCS Question Bank
    • Elementor #1295
    • Elementor #8
    • English Blogs
    • Home
    • Privacy Policy
    • Quiz Game
    • Test Page
Blog

চাকুরি_প্রস্তুতি_প্রিলিমিনারি।

January 16, 2026

আসসালামু আলাইকুম।

১) সাধারণ বিজ্ঞান:

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীগণ এই অংশে খুব সহজেই ১২+ নাম্বার তুলতে পারবে। তবে অধিকাংশ প্রশ্ন বেসিক লেবেলের হওয়ায় অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্যও ভালো নাম্বার তোলা সম্ভব।

কলা ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা শুরুতে নবম-দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইটি ভালো করে পড়বেন। এরপর এমপি-৩ বিজ্ঞান পড়বেন। বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিন। প্রয়োজনে chat-gpt এর সহায়তা নিন।

বিজ্ঞানের শিক্ষার্থীগণ শুধু এমপি-৩ পড়লেই হবে।

২) কম্পিউটার ও তথ্য প্রযুক্তি:

কম্পিউটার অংশের ইনপুট-আইটপুট সিস্টেম, নাম্বার সিস্টেম, কম্পিউটার প্রোগ্রাম ও ডাটাবেইজ ভালো করে পড়বেন।

তথ্য প্রযুক্তি অংশের জন্য সেলুলার ডাটা নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট, ক্লাউড কম্পিউটিং, তথ্য প্রযুক্তির বিভিন্ন প্রতিষ্ঠান, সাইবার অপরাধগুলোর মধ্যকার পার্থক্য ভালো করে পড়বেন।

বই: এই অংশের জন্য প্রিলি ও লিখিত প্রস্তুতি একসাথে নিতে পারবেন।

(০১) একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মুজিবুর রহমান) বইটি ভালো করে পড়বেন। তাহলে ব্যাসিক ক্লিয়ার হয়ে যাবে।

(০২) আলাল’স কম্পিউটার আওয়ার।

০৩। নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন:

এই অংশের প্রশ্নগুলো অনেক কনফিউজিং হওয়ায় অনেকে এটি উত্তর করতে ভয় পান। তবে বর্তমান সিলেবাসে এতে ১৫ নাম্বার থাকায় এটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বরং কনসেপ্ট ক্লিয়ার করলে এবং কিছু টেকনিক অনুসরণ করলে এই অংশে খুব সহজেই ৯/১০ নাম্বার তোলা সম্ভব।

সুশাসন ও মূল্যবোধের বিভিন্ন সংজ্ঞা, সুশাসন ও মূল্যবোধের পার্থক্য, সুশাসনের বিভিন্ন উপাদান, বিশ্বব্যাংক ও জাতিসংঘ কর্তৃক সুশাসনের উপাদান, গণতন্ত্র ও সুশাসন বিষয়ক বই, ইত্যাদি ভালো করে পড়বেন।

বই: ইউনিকের নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের শর্ট সাজেশন ভালো করে পড়বেন।

মোহাম্মদ ইয়াসিন।

৪৫তম বিসিএস (প্রশাসন), সুপারিশপ্রাপ্ত।

←Previous
Next→

Recent post

  • Hello world!
    January 21, 2026
  • ৪৬ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
    January 16, 2026
  • How_to_Learn_Vocabulary
    January 16, 2026
  • 103. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রিতে (পাস কোর্সে) পড়ে বিসিএস ক্যাডার
    January 16, 2026
  • চাকুরি_প্রস্তুতি_প্রিলিমিনারি।
    January 16, 2026
  • প্রশাসন ক্যাডার, ৪৪তম বিসিএস
    January 16, 2026

Tags

Categories

  • bangla blogs
  • bangladesh
  • banking and finance
  • bcs questions
  • Blog
  • economy
  • english blogs
  • environment
  • international
  • technology
  • translations
  • Uncategorized
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • ব্যাংকিং ও ফিন্যান্স