জলবায়ু পরিবর্তনে এআই প্রযুক্তির কীভাবে ভূমিকা রাখে? তথ্য-উপাত্তভিত্তিক আলোচনা করুন ।
জলবায়ু পরিবর্তন ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে যদি যুগোপযোগী ‘ব্যবসা’ বিবেচনা করা হয়, তাহলে সেটি ‘স্মার্ট উদ্যোগ’ বিবেচিত হতে পারে। কিন্তু জলবায়ু বিপর্যয় ঠেকাতে যদি এআই প্রযুক্তিনির্ভর হতে হয়, তাহলে বিজ্ঞানীদের সতর্কবাণী সব সময় মাথায় রেখে এগিয়ে যেতে হবে। কারণ বিজ্ঞানীরা পরিষ্কার ভাষায় জানিয়ে রেখেছেন, ‘জলবায়ু পরিবর্তন ঠেকাতে এআই প্রযুক্তি যেমন ইতিবাচক ভূমিকা রাখতে পারে, তেমনি এটি পৃথিবীর জন্য বিপর্যয়কারী উপাদান হিসেবেও আবির্ভূত হতে পারে।’ তারপরও পৃথিবী এখন এআই ব্যান্ডওয়াগনে চড়তে এক পায়ে খাড়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে এআই প্রযুক্তি কি সত্যি টেকসই?
[If artificial intelligence (AI) technology is considered a timely “business” to combat climate change, it may be regarded as a “smart initiative.” However, if AI technology becomes essential in preventing climate disasters, scientists’ warnings must always be taken into account. Scientists have clearly stated, “While AI technology can play a positive role in mitigating climate change, it can also emerge as a catastrophic factor for the planet.” Despite this, the world is now eagerly jumping on the AI bandwagon. But the question remains, is Al technology truly sustainable? ]
জলবায়ু বিপর্যয়ে এআই : জলবায়ুর বিপর্যয় রুখতে পুরো পৃথিবী এখন রীতিমতো রেসে নেমে গেছে বিপর্যয় রোখার এই সর্বাধুনিক প্রযুক্তির মাঝেই লেপ্টে আছে একটি বিদ্রুপাত্মক ধাপ (ironic twist)। যাকে আমরা এআই নামে চিনি, সেটিই নাকি আমাদের ডিজিটাল রক্ষাকর্তা , যা লড়বে বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে। এই প্রযুক্তি ব্যবহারের প্রবল তৃষ্ণা রয়েছে আমাদের মেধা-মননে।
[The entire world has entered a race to prevent climate disasters. Yet, there is an ironic twist embedded within this cutting-edge technology designed to combat climate change. The very technology we know as Al, which is supposed to be our digital guardian fighting against global warming, carries its own contradictions. Our minds are deeply invested in the intense thirst for utilizing this technology.]
কিন্তু এই প্রযুক্তি যে হারে সুপেয় পানি আর জ্বালানি শক্তির ব্যবহার বাড়িয়ে চলেছে, বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এআই প্রযুক্তি মানুষের বর্বর লোভের কারণে ভুলপথেও পরিচালিত হয়ে যেতে পারে।
[But as this technology continues to increase the consumption of potable water and energy at an alarming rate, scientists fear that AI technology could be driven in the wrong direction by human greed.]
আধুনিক প্রযুক্তির বিস্ময় চ্যাটজিপিটির কথাই ভাবুন। এটি জলবায়ুর বিপর্যয় নিয়ে কবিতা লিখতে পারে অথবা কার্বন ফুটপ্রিন্ট গণনাও করতে পারে। সব প্রশ্নের উত্তর এটির জিবের ডগায় লাকায়।
[Think about the marvel of modern technology-ChatGPT. It can write poetry about climate disasters or calculate carbon footprints. The answers to all questions seem to be right at its fingertips.]
অথচ যে কম্পিউটার এই প্রযুক্তিগত বুদ্ধির জোগানদাতা, সেটি ব্যবহারকারীর প্রশ্ন শুনতে শুনতে এতই কাহিল হয়ে যায় যে মাথা ঠিক রাখতে এটিকে দৈনিক বিপুল পরিমাণ সুপেয় জল পান করতে হয় (এসি চালাতে)! বিজ্ঞানীরা বলছেন, জিপিটি-৩ চালাতে গেলে দৈনিক লাখে লিটার পানির অপচয় মেনে নিতেই হবে।
[Yet, the computer that powers this technological intelligence becomes so overwhelmed by processing user queries that it requires massive amounts of potable water daily (to run air conditioning) just to stay functional! Scientists say that operating GPT-3 requires the wastage of millions of liters of water every day.]
বিপুল জ্বালানি ব্যবহার: ওপেন এআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টমান সদ্যঃসমাপ্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অধিবেশনে রাখঢাক ছাড়াই উচ্চারণ করলেন, ‘এআই প্রযুক্তি বর্তমানে যে হারে জ্বালানি গিলছে, সেটি একটি মূর্তিমান সমস্যা। দুনিয়া-কাঁপানো নতুন উদ্ভাবন ছাড়া এই সমস্যার সমাধান আমাদের হাতে নেই।’ কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করে মূলত আমাদের অস্থিরমতি স্নায়ুতন্ত্রের মতোই। এটি সেন্সিং (অনুমান), প্রেডিক্টিং (পূর্বাভাস) আর হেল্পিংয়ের (সহায়তা) মাধ্যমে পরিবেশগত ঝুঁকি শনাক্ত করে আমাদের উপকারে আসে।
[OpenAI’s CEO, Sam Altman, recently stated at the World Economic Forum without any hesitation, ÒThe rate at which technology is consuming energy is a major problem. Without new innovations, we have no solution to this issue. groundbreaking Artificial intelligence essentially functions like our restless nervous system. Through sensing (perception), predicting (forecasting), and helping (assistance), it identifies environmental risks and benefits us.]
বাড়ছে বিদ্যুতের ব্যবহার : এআই সিস্টেম সচল রাখতে বিপুল পরিমাণ কম্পিউটিং পাওয়ার লাগে। উদাহরণ হিসেবে বলা যায়, জিপিটি-৩ চালাতে এক হাজার ২৮৭ মেগাওয়াট-আওয়ার বিদ্যুৎ লাগে। বাংলাদেশের একটি সাধারণ পরিবার (বছরে গড়পড়তা ৬৪৩ কিলোওয়াট হারে) দুই হাজার বছরে যে পরিমাণ বিদ্যুৎ খরচ করবে, একটি জিপিটি-৩ কম্পিউটার চালাতে মাত্র এক ঘণ্টায় সেই পরিমাণ বিদ্যুৎ খরচ হবে।
[Keeping an Al system running requires a massive amount of computing power. For example, operating GPT – 3 consumes 1,287 megawatt-hours of electricity. A typical household in Bangladesh, which uses an average of 643 kilowatt-hours per year, would take 2,000 years to consume the same amount of electricity that a single GPT-3 computer uses in just one hour.]
ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির মতে, ২০২৬ সালের মধ্যেই বিশ্বে বিদ্যুতের ব্যবহার দ্বিগুণ হয়ে যেতে পারে। কারণ এআই প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে।
[According to the International Energy Agency, global electricity consumption could double by 2026 due to the increasing use of AI technology.]
বিপুল কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ : এআই প্রযুক্তির কার্বন ফুটপ্রিন্টের পরিমাণও অতি ব্যাপক। একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের এআই কম্পিউটার একবার চালালে এটি তিন লাখ কিলোগ্রাম কার্বন ডাই-অক্সাইড বায়ুতে মেশে। অথচ একটি বিমান নিউইয়র্ক থেকে বেইজিং ১২৫ বার যাতায়াত করলে একই পরিমাণ কার্বন ডাই-অক্সাইড গ্যাস নির্গত হবে।
[The carbon footprint of AI technology is also extremely large. Running a single large language model AI computer emits 300,000 kilograms of carbon dioxide into the atmosphere. In comparison, the same amount of carbon dioxide would be emitted if an airplane traveled between New York and Beijing 125 times.]
ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির এক গবেষণা মতে, এআই মডেলের একটি কম্পিউটার থেকে যে পরিমাণ কার্বন ডাই-অক্সাইড নিঃসৃত হয়, তা যুক্তরাষ্ট্রের পাঁচটি মোটরগাড়ি সারা জীবনে যে পরিমাণ কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করে, তার সমান।
[According to a studz by the University of Massachusetts, the amount of carbon dioxide emitted by a single AI model computer is equivalent to the lifetime emissions of five cars in the United States.]
সুপেয় পানির সংকট : পানি ব্যবহারের ক্ষেত্রেও এআই প্রযুক্তি পিছিয়ে নেই। একটি আধুনিক এআই ডেটা সেন্টারে শু কুলিং খাতে দৈনিক পাঁচ লাখ গ্যালন পানি লাগে। গবেষকরা ধারণা করছেন, ২০২৭ সালে পু ব্রিটেনে এক বছরে যে পরিমাণ পানি ব্যয় হবে, বিশ্বের শুধু এআই সিস্টেম খাতে তার অে পরিমাণ পানি ব্যয় হবে।
[Al technology is not behind when it comes to water usage either. A modern Al data center requires 500,000 gallons of water daily just for cooling. Researchers estimate that by 2027, the amount of water consumed by AI systems worldwide will be half of the total water usage in the entire UK for that year.]
যুক্তরাষ্ট্রের আইওয়া স্টেটে এআই মডেলের জিপিটি-৪ ভার্সন ডেটা সেন্টার চালু হয়েছে। ২০২২ সালে এলাকার একজন বাসিন্দা মামলার পর জানতে পারেন যে ওপেনআই তার একটি মডেল। চালু করতেই আইওয়া রাজ্যের ৬ শতাংশ পানি একাই ব্যবহার করে ফেলেছে।
[A GPT -4 • Al model data center has been launched in lowa, USA. In 2022, after a lawsuit, a local resident discovered that OpenAI’s activation of one of its models had consumed 6% of the water in the state of lowa.]
২০১২ সাল থেকে দেখা যাচ্ছে, বৃহদাকার এআই ট্রেনিং সেন্টারগুলোতে প্রতি ৩.৪ মাসে বিদ্যুতের ব্যবহার দ্বিগুণ হয়ে যাচ্ছে। অথচ কম্পিউটিং জগতে ‘মুরস ল’ নামে পরিচিত থিওরি মতে, প্রতি ১৮ মাসে তা দ্বিগুণ হওয়ার কথা!
[Since 2012, it has been observed that the electricity consumption in large AI training centers is doubling every 3.4 months. However, according to the theory known as “Moore’s Law” in the computing world, it was expected to double every 18 months.]
আরও যেসব সংকট : বিশেষ এআইয়ের জন্য বিশেষ চিপ বানাতে গেলে শুধু বিশেষ ধরনের বিশুদ্ধ পানিই লাগে না, ধরনের ধাতুও লাগে। লাগে নিরবচ্ছিন্ন বিদ্যুতের নিশ্চয়তা।
[To manufacture specialized chips for AI, not only is a specific type of ultra-pure water required, but also special types of metals. A guaranteed supply of uninterrupted electricity is also essential.]
সবচেয়ে বড় কথা হচ্ছে, এআই সিস্টেমের ব্যাটারির সংরক্ষণ পদ্ধতি এবং এই প্রযুক্তিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের খনিজ পদার্থ আহরণের কারণেও এটি নিজেই পরিবেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে।
[The most important point is that due to the battery storage system of AI systems and the extraction of various minerals used in this technology, AI itself has emerged as a ‘major challenge for the environment.]
আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে বিশ্বের সব অঞ্চলে এআই সিস্টেমের পরিবেশগত মূল্য এক ধরনের নয়। সব দেশের সামর্থ্যও সমমানের নয়। তাই নিরবচ্ছিন্ন বিদ্যুতের নিশ্চয়তায় অনেক দেশকে জীবাশ্ম জ্বালানির দিকেও হাত বাড়াতে হচ্ছে। বিশেষত এআই সিস্টেম খাতে যে পরিমাণ বিদ্যুৎ খরচের ধারণা দেওয়া হয়েছিল, নাটকীয়ভাবে তা এখন ১০ গুণ বেড়ে গেছে। এ কারণে বিশ্বের বাঘা বাঘা প্রযুক্তি নবায়নযোগ্য জ্বালানি খাতে গবেষণা বাড়িয়েছে, যাতে স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদনের গ্যারান্টি মেলে।
[ Another important aspect here is that the environmental cost of AI systems is not the same across all regions of the world. Likewise, not all countries have the same capabilities. As a result, many nations are turning to fossil fuels to ensure an uninterrupted power supply. Notably, the estimated electricity consumption of the AI sector has now surged tenfold in a dramatic shift. Because of this, leading global tech companies have intensified research in the renewable energy sector to guarantee low-cost electricity production.]
শুধু বিদ্যুৎ নয়, এআই সিস্টেম চালুতে পানি ব্যবহারের বিষয়টিও সক্রিয় বিবেচনায় রাখতে হয় । গুগল এরই মধ্যে বিশ্বের সব জলাভূমি ও বৃষ্টির পানি সংরক্ষণে বিশেষ তাগিদ দিয়েছে। ফেসবুক তথা মেটার ডেটা সেন্টারগুলো ৪০ শতাংশ পর্যন্ত পানি বাঁচাতে গিয়ে দেখতে পেয়েছে, খোদ তাদের ডেটা সেন্টারগুলোর তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। সোজা কথায়, এআই সিস্টেমের পরিবেশগত সমীকরণটি দিন দিন জটিল হয়ে যাচ্ছে।
[It’s not just electricity-water usage in operating AI systems also needs to be actively considered. Google has alreadz emphasized the importance of conserving all wetlands and rainwater worldwide. Facebook, now Meta, has attempted to reduce water usage in its data centers by up to 40%, only to find that the temperature in these centers has risen significantly. Simply put, the environmental equation of AI systems is becoming increasingly complex.]
২০২৪ সালের ১৪ নভেম্বর গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান গার্টনার জানিয়েছে, এআই ও জেনারেটিভ এআই (জেনএআই) প্রযুক্তির চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ২০২৭ সালের মধ্যে বিদ্যুৎশক্তির সমস্যা আরো তীব্র হতে পারে। গার্টনার বলছে, মূলত এআই-অপটিমাইজড সার্ভার বাড়ায় বিদ্যুতের যে চাহিদা বাড়ছে, তা ডেটা সেন্টারের কার্যক্ষমতা ও সম্প্রসারণের প্রচেষ্টায় প্রভাব ফেলতে পারে। ২০২৭ সালের মধ্যে বিশ্বে এআইসংশ্লিষ্ট কাজের জন্য বছরে মোট বিদ্যুৎশক্তি ব্যবহারের পরিমাণ ৫০০ টেরাওয়াট-ঘণ্টা (টিডব্লিউএইচ) পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। সংখ্যাটি ২০২৩ সালের ১৯৫ টেরাওয়াট-ঘণ্টার তুলনায় দ্বিগুণের বেশি। এর আগে ২০২২ সালে এআইসংশ্লিষ্ট কাজের জন্য মোট বিদ্যুৎশক্তি ব্যবহৃত হয় ৭৪ টেরাওয়াট- ঘণ্টা। সংস্থাটির মতে, ২০২৭ সালে বিদ্যুৎসংকটে পড়বে ৪০ শতাংশ এআই ডেটা সেন্টার। অন্যদিকে ২০২৪ সালের ৪ মার্চ টেসলা কম্পানির প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মতে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যাপক প্রসারের কারণে ২০২৫ সালে মধ্যে বিদ্যুৎ খাত ও ট্রান্সফরমারগুলোতে বিদ্যুৎ সরবরাহ সংকটের মুখে পড়তে পারে সারা বিশ্ব।
consulting firm Gartner stated that with the growing demand for AI and generative AI (GenAI) technologies, the issue of power shortages could become more severe by 2027. According to Gartner, the increasing demand for electricity primarily due to the rise of AI-optimized servers could impact the efficiency and expansion efforts of data centers. The firm for Al-related tasks will reach 500 terawatt-hours (TWh), more than has forecasted that by 2027, the total annual electricity consumption double the 195 TWh recorded in 2023. In comparison, the total electricity consumption for AI-related tasks in 2022 was 74 TWh Gartner predicts that by 2027, 40% of AI data centers will face power shortages. Meanwhile, on March 4, 2024, Tesla founder Elon Musk warned that due to the rapid expansion of AI technology, the global electricity sector and transformers could face a power supply crisis as early as 2025.]
সবচেয়ে বড় উদ্বেগের ব্যাপার হচ্ছে, জলবায়ু বিপর্যয় রুখতে গ্রিনহাউস গ্যাস কমিয়ে আনার কথা থাকলেও দেখা যাচ্ছে, ২০১৯ সালের চেয়ে বর্তমানে ৪৮ শতাংশ বেড়ে গেছে গুগলের গ্রিনহাউস গ্যাস নিঃসরণ। বিবিসির মতে, সাধারণ অনলাইন কাজের চেয়ে এআই চালাতে গেলে ডেটা সেন্টারে অনেক বেশি বিদ্যুৎ খরচ হয়। আর এতেই পরিবেশের ওপর ধারাবাহিক চাপ বাড়ছে। গুগল প্রতিজ্ঞা করেছিল, ২০৩০ সালের মধ্যে ক্ষতিকারক গ্যাসের নিঃসরণ কোঠায় নামিয়ে আনবে। আর এখন গুগল বলছে, ‘এখন যেহেতু আমাদের সেবায় এআই যোগ শূন্যের করতে হয়েছে, এই নিঃসরণ কমিয়ে আনা আর সহজসাধ্য থাকছে না।’
[The biggest concern is that, despite commitments to reduce greenhouse gas emissions to combat climate change, Google’s emissions have increased by 48% compared to 2019. According to the BBC, running AI requires significantly more electricity in data centers than regular online activities, putting continuous pressure on the environment. Google had pledged to bring harmful gas emissions down to zero by 2030. However, the company now states, “Since we have had to integrate AI into our services, reducing emissions is no longer as feasible.”]
প্রশ্ন হতে পারে, এআই প্রযুক্তি কি বিশ্বের সব দেশের জন্য ইতিবাচক প্রমাণিত হবে? বিশেষজ্ঞরা বলছেন, এর আগে নিশ্চিত হতে হবে, এআই সিস্টেম চালুর ব্যাপারে বিশ্বের সব সমাজের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি কি না।
[The question arises: Will AI technology prove to be beneficial for all countries worldwide? Experts say that before answering this, it must first be ensured whether a level playing field has been created for all societies in adopting AI systems.] জিয়াউদ্দিন সাইমুম, যুগ্ম বার্তা সম্পাদক, কালের কণ্ঠ ৮ ফেব্রুয়ারি, দৈনিক কালের কণ্ঠ